বয়ে চলে অবিরাম স্রোতশ্বিনী,
ধার করা টেমসের জলে নিয়ে যায়
যাপিত জীবনের হাওয়াই মিঠাই,
চোরঙ্গির মেলার চোরকির মত বিদ্রোহী সন্তরন।
কয়লা দেয়ালের আড়াল ঘেসে
দাঁড়িয়ে থাকে থক থকে হিমগ্লোবিন,
বৃদ্ধের কান্ডে পাতা লাগায় সহচর,
অযুত নিযুত অপেক্ষমান হিম বিলাস,
ওহ আজ আমার প্রতিক্ষার তুষার যাপন।
শরীরের একটু পরে যে হৃদপিন্ডের কাল বসত
সেখানে শত সহস্র সত্যের মাঝে অবগুন্ঠনে ঢাকা 'ব্যাকেট',
অথৈই সাগরে ভেসে যায় পাতার ভেলা, 'শেষ খেলা'
পাড়ার মুদি কিংবা নিলক্ষেতের বই অথবা শব্দ হারা পাতা।
ধুলো গুলো আজো চিনিয়ে রাখে শুদ্ধ সময়,
একটু খানি চিনি অমৃতাক্ষ বৃটিশদের দেয়া চা,
হাসান মিয়ার দোকানে ঝুলতে থাকে সময়,
মাছিদের খাবার মানুষের রক্ত, দড়ি ঝোলা;
বিক্রি হয় ঘাম, দর দামে কেনা হয় চর্ম চক্ষু;
এখন দোতলায় সুদের হারে বাড়তে থাকে ভালোবাসা;
আস্ফালনের হুংকারে চোখ ধাঁধাঁনো মিথ্যে চড়ুইভাতি।
জীবনের ঠিক পেছনে মৃত খেক শেয়াল;
পরতে থাকে, ভাঙ্গতে থাকে, পলেস্তার, পুরোন দেয়াল;
পার্কের আধ ভাঙ্গা বেঞ্চি, ঝড়া পাতা, হাতে হাতে ভালো লাগা;
হাসান মিয়ার বিক্রি বাড়ছে দিন দিন, পেন্ডুলাম ভালোবাসা;
এক কাপ গরম ভালোবাসা + দুই চামচ হাতে হাত রাখা + এক চামচ মিথ্যে কথা = পেন্ডুলাম ভালোবাসা..........
পন্ডারসেন, এনফিল্ড
লন্ডন..........
সর্বশেষ এডিট : ০৮ ই ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১২:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



