আমার প্রিয় পোস্ট
- কোরানে বিজ্ঞান খুঁজতে যেয়ে যখন কোরান হয় বিকৃত আর বিজ্ঞান হয় ধর্ষিত!! - হোরাস্
- স্যালারী সার্ভে (বেতন জরিপ ) সবাই সাহায্য করুন!!! - ফরহাদ মাহমুদ সোহাগ
- পাকমন পেয়ার - আনোয়ার সাদাত শিমুল
- সময় কী ? - আনোয়ারুল আলম
- ঈশ্বরচিন্তা - ৪ - আরিফুল হোসেন তুহিন
- ... তাহলে ইসলামের "প্রানীর ছবি আকা হারাম"-নির্দেশটি কতটা যৌক্তিক ? - মনির হাসান
- স্পিনোজার নির্বিকার ঈশ্বর - ইমন জুবায়ের
- ধর্মে বিজ্ঞানঃ নিম গাছে আমের সন্ধান - নাস্তিকের ধর্মকথা
- ঈমান জোরদার করার জন্য বিভিন্ন ব্লগ হইতে সংগৃহিত ক্লাসিক লেখা - দ্বিতীয়নাম
- দস্যু বনহুর নামে একজন আছেন..................... - সবুজপাতা
- মুসলমানদের আচরণ কেমন হওয়া উচিত-১৯ - মোহাম্মদ আলী আকন্দ
মৌলবাদীদের বিজ্ঞানপ্রীতি এবং বিজ্ঞানবিদ্বেষ প্রসংগে - ২য় পর্ব
১০ ই জুন, ২০০৯ রাত ১২:৫৫
আইজাক আসিমভ তার এক প্রবন্ধে হাই-আইকিউ ওয়ালা মানুষদের সংগঠন মেনজা'র জমায়েত অনুষ্ঠানে তার বিচিত্র অভিজ্ঞতার কথা জানাচ্ছিলেন। এই উচ্চ-বুদ্ধিমত্তাসম্পন্ন লোকদের মধ্যে ভুতপ্রেত থেকে শুরু করে হরেকরকম ভোজবাজি আর গুঢ়তত্ত্বে বিশ্বাসী লোকের সংখ্যা কম ছিলনা। এদের সাথে কথাবার্তা বলে আসিমভ এই উপলব্ধিতে পৌছান যে কথিত হাই-আইকিউ ওয়ালারাও ক্ষেত্রবিশেষে চরম নির্বুদ্ধিতার পরিচয় দেন। গোটা বিশ্বেই এধরনের বিজ্ঞ ব্যক্তি বা বিজ্ঞানীর অভাব নেই, কোনকালে অভাব ছিল না এসব কথা আগের পর্বে বলেছিলাম - বরং ঘাটাঘাটি করলে এই লিস্টিকে অনায়াসে আরও দীর্ঘতর করা যাবে। ধর্মগ্রন্থ ও বিজ্ঞান দুবিষয়েই সাধারন মানুষের অজ্ঞতার সুযোগ নিয়ে ধান্দাবাজ ধর্মব্যবসায়ী বা ধর্মান্ধ গোষ্ঠী এসব লোকদের ব্যক্তিগত বিশ্বাসকে কাজে লাগায়, কখনো তাদের উক্তিকে রেফারেন্স হিসাবে ব্যবহার করে আবার কখনো কোন ব্ক্তব্যকে আংশিক বিকৃত করে বা অসমভাবে অপ্রাসংগিক কোন বিষয়ের সাথে জুড়ে দিয়ে।
বিজ্ঞানের প্রতি মেকি আনুগত্য দেখানোর পাশাপাশি সময় সুযোগমতো সম্পুর্ণ বিপরীত আচরন করাও এদের স্বভাবজাত। বিজ্ঞানের অবদানকে খাটো করে দেখাতে পারলেই যেন আধ্যাত্মবাদের ষোলকলা পুর্ণ হয়। বিজ্ঞান কোন একটা কিছুর ব্যাখ্যা দিতে না পারলে বা বিজ্ঞানীরা তৈরী করে দেখাতে না পারলেই যেন অলৌকিক কিছুর অস্তিত্ত প্রমাণিত হয়। যেমন, আপনাকে প্রশ্ন করা হলো বিজ্ঞানীরা কি পেরেছে কৃত্রিম জীবন সৃস্টি করতে? আপনি বললেন - না , পারেনি। অতএব আপনাকে মেনে নিতে হবে কাল্পনিক কিছুর অস্তিত্ত যা জীবন সৃস্টিতে সক্ষম।
কিন্তু কেন?
এমনতো হাজারো জিনিষ রয়েছে যা বিজ্ঞানীরা কৃত্রিমভাবে তৈরী করতে পারেনা। এই না পারতে কি কিছু প্রমানিত হয়? বিজ্ঞানীরা সবকিছু জানেনা, সবকিছু করতে পারেনা এতেই কি প্রমানিত হয় যে সবকিছু জানে এবং সবকিছু করতে পারে এম কিছুর অস্তিত্ত থাকতেই হবে? বিজ্ঞানীরা অনেক কিছুই করতে পারছে না; উদাহরন হিসাবে একটি কলায় যা যা উপাদান আছে সেসব যুগিয়ে দিলেও, সেগুলো থেকে প্রাকৃতিক কলা তৈরী করে দেখাতে পারবেনা তারা। কিন্তু তাতে 'প্রাকৃতিক কলা সৃস্টিকারী' কোন ইশ্বরের অস্তিত্ত প্রমানিত হয়না। এতে বড়জোর প্রমানিত হয় প্রাকৃতিক কলা সৃস্টি করার মতো পর্যায়ে বিজ্ঞান এখনো পৌছুতে পারেনি। স্রস্টা থাকলেও থাকতে পারে, কিন্তু তা প্রমানের জন্যে এরধরনের কুযুক্তি বিজ্ঞানকে বিন্দুমাত্রও না বুঝার পরিচয় বহন করে। যেসব ধর্মসৈনিক এসব কথা প্রচার করেন তারা কি পৃথিবীজুড়ে নির্মিত লক্ষ লক্ষ মসজিদ মন্দির গীর্জা প্যাগোডায় গনপ্রার্থনা স্তব স্তুতি করে স্রস্টার মাধ্যমে একটি প্রাকৃতিক কলা বা নিদেনপক্ষে একটি কলার খোসা তৈরী করে দেখাতে পারবেন?
বিজ্ঞান কেবল কিছু ফলাফল, কিছু ব্যাখ্যা কিংবা কিছু করে দেখাবার ক্ষমতামাত্র নয়, ওগুলো বিজ্ঞানের ফলাফল। বিজ্ঞান হলো আপাতদুর্বোধ্য বিশৃংখল বিভিন্ন ঘটনা, ঘটনপ্রক্রিয়া, এদের আন্তঃসম্পর্ক, কার্যকারণ, নিয়মবদ্ধতা ইত্যদি অনুসন্ধানের ধারাবাহিক চিন্তাপ্রয়াস। সত্যকে জানবার এই প্রক্রিয়া অনন্ত, এই অনুসন্ধানের শেষ বলে কিছু নেই। পৃথিবীতে জীবনের উদ্ভব কিভাবে হলো, এর উত্তরে জীবন এসেছে বাইরে থেকে - এই উত্তরেই সব শেষ হয়ে যায় না। বাইরে কিভাবে এল, কেন এল সেসব প্রশ্ন আসবে। এভাবে প্রশ্নকে পটিয়াস থেকে পিলাটিতে নিয়ে যাওয়া যায় কিংবা হিমালয় থেকে কাঞ্চনজন্ঘায়; কিন্তু প্রশ্ন থেকেই যায়। কাজেই কোন কিছুকে ব্যাখ্যা দিতে না পারলেই 'ফিল ইন দ্য ব্ল্যাংকস' এর মতো স্রস্টাকে টেনে এনে বসাতে হবে এটা যুক্তিসম্মত নয়। কারণ এতে জিজ্ঞাসাকে রুদ্ধ করা হয় যা প্রত্যক্ষভাবে বন্ধ করে দেয় সত্যকে জানার পথকে, যদিও মানুষের চিন্তাকে কোনকালেও রুদ্ধ করে রাখা যায়নি। গীর্জা কর্তৃপক্ষ বহুশত বছর পরে এই সেদিন মেনে নিয়েছে তার ভুল করেছে - পৃথিবী সত্যিই সূর্যের চারিদিকে ঘুরে।
ধর্মগ্রন্থগুলো যেকালে রচিত হয়েছে সেই স্থানকালের লব্ধ জ্ঞানের প্রতিফলনই সেগুলিতে থাকবে সেটাই স্বাভাবিক। ধর্মকে এবং ধর্মগ্রন্থের কথাকে বিজ্ঞানের সাথে জুড়ে দেবার আবশ্যকতা কি? ঐশ্বরিক গ্রন্থের কোন বাণী ভ্রান্ত প্রমাণিত হলে সৃস্টিকর্তা কি মারা যাবেন, মহাপ্রলয় ঘটে যাবে নাকি মানুষ নিশ্চিহ্ন হয়ে যাবে পৃথিবী থেকে? তাহলে এগুলিকে নির্ভুল চিরসত্য অকাট্য অভ্রান্ত প্রমান করার জন্য কেন এই উন্মাদনা?
চলবে...
পড়ে আসুনঃ মৌলবাদীদের বিজ্ঞানপ্রীতি এবং বিজ্ঞানবিদ্বেষ প্রসংগে - ১ম পর্ব
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): বিজ্ঞান, যুক্তিবাদ ;
সর্বশেষ এডিট : ০১ লা অক্টোবর, ২০০৯ রাত ১২:১০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ, মহান শয়তান। পোস্টটার জন্যে আপনার ক্রমাগত তাগাদার জন্য সলজ্জ কৃতজ্ঞতা প্রকাশ করছি।
কেল্টূ দা বলেছেন:
চরম হইছে । প্রিয়াইলাম ।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ ।
শয়তান বলেছেন:
অটঃ এধরনের লেখাগুলো নিয়া একটা ইবুক করার ইচ্ছে আছে ।
লেখক বলেছেন: চমৎকার উদ্যোগ।
লেখক বলেছেন: পড়ার জন্য ব্যাপক ধন্যবাদ।
অ/ট: অনেকদিন পোস্ট নাই, বিষয় কি? নারীজাতি কি বেক্তে ভাল হৈয়া গেল
?
সূর্য বলেছেন:
কমেন্টে ছবি দেয় কেমন করে বলুনতো? তাহলে একটি দারুন কার্টুন দিতাম বিজ্ঞান আর বিশ্বাস নিয়ে।
লেখক বলেছেন: ছবিটা দেখার আগ্রহ রইলো্। .... নীচে শয়তানের দেয়া লিংক দেখেন।
অন্য কেউ বলেছেন:
"তারা কি পৃথিবীজুড়ে নির্মিত লক্ষ লক্ষ মসজিদ মন্দির গীর্জা প্যাগোডায় গনপ্রার্থনা স্তব স্তুতি করে স্রস্টার মাধ্যমে ___ একটি প্রাকৃতিক কলা বা নিদেনপক্ষে একটি কলার খোসা তৈরী করে দেখাতে পারবেন?"খালি জায়গাটায় পড়লাম, "নির্দিষ্ট একটা অবস্থানে"।
দারুণ হইস্সে। প্রিয়পুস্টে।
লেখক বলেছেন: ঠিকাসে। ...ধন্যবাদ।
আলমগীর কুমকুম বলেছেন:
জোসিলা পোস্ট হইসে। জায়গামত নিলাম।
লেখক বলেছেন: পড়ার জন্য অশেষ ধন্যবাদ। নতুন পোস্ট কবে পাব?
সূর্য বলেছেন:
ভাই শয়তান, এতো দেখি URL দিয়ে ছবি দিতে বলে। আমি তো আমার পিসি থেকে ছবিটা দিতে চেয়েছিলাম।বিকল্প কোন পদ্ধতি?
লেখক বলেছেন: পিসি থেকে আপলোড না করে ছবি দেয়া যায় না, ছবি দিতে চাইলে এই কষ্টটুকু করতেই হবে
ছবি দেখার অপেক্ষায় আছি কিন্তু!
অলস ছেলে বলেছেন:
বিষয়টা চমৎকার, পড়বো দুপুরের পর, বুকমার্ক করে রাখলাম।একবার চোখ বুলালাম, লেখা সাবলীল মনে হলো, আর যুক্তিগুলো সেই বহুত চর্বিতচর্বণ ই।
ধন্যবাদ।
লেখক বলেছেন: পড়ার জন্য থ্যাংকাইলাম।
দ্বিতীয়নাম বলেছেন:
শয়তান বলেছেন: অটঃ এধরনের লেখাগুলো নিয়া একটা ইবুক করার ইচ্ছে আছে ।শয়তানের যদি লাগে কাজেঃ
Click This Link
লেখক বলেছেন: লেখাটি পড়ার জন্য ধন্যবাদ।
লেখক বলেছেন: ধন্যবাদ, ভালো থাকুন আপনিও।
শয়তান বলেছেন:
@দ্বিতীয়নাম আমার ফেবারিটে আছে ঐ কালেকশন পোস্ট টা । ধন্যবাদ ।
কাক ভুষুন্ডি বলেছেন:
ভাল্লাগ্লো
শয়তান বলেছেন:
সূর্য @ আপনি http://www.imageshack.us সাইটে ঐ ফটোটা পিসি থেকে আপলোড করতে পারেন । ।আপলোড শেষে সর্বশেষ ডিরেক্ট লিংকটা এখানে কপি পেস্ট করে দিন ।
চলুক..।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
















দাড়ান । প্রথম পর্বটা রিভাইস দিতে হবে আবার ।
অনেক ধন্যবাদ ।