আমার প্রিয় পোস্ট

ফেসবুক আইডি:নাই

ফিরে দেখা ১/১১: প্রথম পর্ব [রিমান্ডে চাঞ্চল্যকর তথ্য দিলেন শেখ ফজলুল করিম সেলিম]

০৬ ই আগস্ট, ২০০৯ রাত ৮:২৩

শেয়ারঃ
0 1 0

যৌথবাহিনীর হাতে আটকের পর রিমান্ডে থাকা আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বাস্থ্য মন্ত্রী শেখ ফজলুল করিম সেলিম চাঞ্চল্যকর বেশ কিছু তথ্য দিয়েছিলেন। দৈনিক ইত্তেফাকে প্রকাশিত রিপোর্টটির কিছু অংশ এখানে তুলে দেয়া হল:

কমিশন ও চাঁদা আদায় :

রিমান্ডে থাকা আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বাস্থ্য মন্ত্রী শেখ ফজলুল করিম সেলিম অকপটে স্বীকার করেছেন যে, স্বাস্থ্য মন্ত্রী থাকা অবস্থায় সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের আংশিক কাজ থেকে তিনি ইস্টকোস্ট গ্রুপের চেয়ারম্যানের কাছ থেকে সাড়ে ৫ লাখ মার্কিন ডলার নিয়েছিলেন। এছাড়া বসুন্ধরা গ্রুপের কাছ থেকে প্রতি মাসে নিতেন ৩ লাখ টাকা। আওয়ামী লীগ সভানেত্রীও বসুন্ধরা গ্রুপের কাছ থেকে প্রতি মাসে ১০ লাখ টাকা করে চাঁদা নিয়েছেন বলে শেখ সেলিম জানান।

মনোনয়ন বিক্রি :

জিজ্ঞাসাবাদে শেখ সেলিম বলেন, নেত্রীর পে টাকা-পয়সা সংগ্রহের কাজটি করে থাকেন কাজী জাফরউল্লাহ, সালমান এফ রহমান ও শেখ হেলাল। বাতিল হয়ে যাওয়া নির্বাচনের আগে দলীয় মনোনয়নের বিনিময়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা নেয়ার কাজটিও এই তিনজন করেছেন বলে তিনি জানান। তিনি বলেন, বাতিল হয়ে যাওয়া নির্বাচনের আগে গোলাম দস্তগীর গাজী ও নুরুল ইসলাম বাবুল আমার কাছে এসেছিল টাকার বিনিময়ে মনোনয়ন নেয়ার জন্য। আমি তাদের জানিয়ে দিয়েছিলাম যে, এটা আমার পে সম্ভব নয়। এরপর তারা কিভাবে মনোনয়ন পেয়েছেন তা আমি জানি না।

বিআরটিসির দোতলা বাসে আগুন লাগিয়ে মানুষ হত্যা :

গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদের জবাবে যুবলীগের সাবেক সভাপতি শেখ ফজলুল করিম সেলিম বলেন, তিনি জানতে পেরেছেন যে, ২০০৪ সালে ঢাকার শেরাটন হোটেলের পাশে বিআরটিসির দোতলা বাসে আগুন ধরিয়ে ১১ ব্যক্তিকে হত্যার ঘটনার নেপথ্যে ছিল যুবলীগের বর্তমান সভাপতি জাহাঙ্গীর কবির নানক ও সাধারণ সম্পাদক মির্জা আযম। ওইদিন সন্ধ্যায় তারা যুবলীগ অফিসে বসে বৈঠক করে এ ধরনের একটি ঘটনার পরিকল্পনা করে। কিন্তু পরে ঘটনাস্থলে কে বা কারা ছিল সেটা তিনি জানতে পারেননি বলে জানান শেখ সেলিম। তিনি বলেন, আমি নেত্রীর কাছে এ ঘটনার জোর প্রতিবাদ জানিয়েছিলাম। বলেছিলাম এভাবে রাজনীতি হয় না।

গার্মেন্টসে শ্রমিক অসন্তোষ :

শেখ সেলিম আরও বলেন, গত বছর ঢাকাসহ আশপাশের এলাকায় গার্মেন্টস কারখানাগুলোতে শ্রমিক অসন্তোষের পেছনে কাজ করেছেন আওয়ামী লীগ নেতা কামাল আহমেদ মজুমদার। এছাড়া সাভার ইপিজেডে শ্রমিক অসন্তোষ তৈরীর নেপথ্যে ছিল স্থানীয় আওয়ামী লীগ নেতা মুরাদ জং।

জঙ্গী বিরোধী অভিযানে অনিহা :

জঙ্গি তৎপরতা সম্পর্কে কথা বলতে গিয়ে শেখ ফজলুল করিম সেলিম বলেন, কোটালীপাড়ায় বোমা পাতার ঘটনার পর ঢাকা রেঞ্জের তৎকালীন ডিআইজি আমাকে বলেছিলেন যে, শায়খ আব্দুর রহমানকে ধরা না হলে জঙ্গিবাদের বিস্তার ঠেকানো যাবে না। কিন্তু তখন দলের একাংশের বিরোধিতার কারণে তাকে ধরা হয়নি। কারণ, শায়খ রহমান মির্জা আযমের ভগ্নিপতি। কিন্তু এ পর্যায়ে যখন শায়খ রহমান দেশজুড়ে ব্যাপক বোমাবাজির ঘটনার মূল হোতা হিসাবে প্রকাশ পায়, তখন দলের সেই লোকেরাই নেত্রীর কাছে গিয়ে বলেছে যে, মির্জা আযমের সঙ্গে শায়খ রহমানের কোনো সম্পর্ক নেই।

২০০১ এর নির্বাচনে পরাজয়ের কারণ :

শেখ সেলিম বলেন, কিছু বামপন্থী লোকের কারণে ২০০১ সালের নির্বাচনে আওয়ামী লীগের এমন বিপর্যয় ঘটেছিল। মোনায়েম সরকার ও শাহরিয়ার কবীরদের মতো কিছু লোক কুকুরের মাথায় টুপি দিয়ে সারাদেশে পোস্টারিং করেছিল। সেই পোস্টারের কারণে দেশজুড়ে আওয়ামী লীগের বিরুদ্ধে জনমত চলে যায়।

ইউটিউব ভিডিও (অডিও):

Click This Link

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ১/১১সেলিমহাসিনারিমান্ড ;
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৬ ই আগস্ট, ২০০৯ রাত ৮:৩১
সিটিজি৪বিডি বলেছেন: এই গুলো নাকি মি্থ্যা কথা...........?
০৬ ই আগস্ট, ২০০৯ রাত ৮:৫০

লেখক বলেছেন: পুরাই বানোয়াট। ডিজিটাল কারসাজির অডিও ওইগুলো

২. ০৬ ই আগস্ট, ২০০৯ রাত ৮:৩৩
অ্যামাটার বলেছেন: প্লাস। সত্যের মুখোমুখি হতে আমরা ভয় পাই।

ব্যাবসায়ীদের কাছথেকে টাকা খাওয়া খারাপ চোখে দেখি না। গার্মেন্টস ভাংচুড়ও দেশের জন্য ক্ষতিকর মনে করি না। দেশের সবচেয়ে দূর্ণীতিগ্রস্থ গোষ্ঠি'র গেলে আম পাব্লিকের কি?!

অবাক লাগে, যখন শাহ আলমের মত আত্মস্বীকৃত দূর্নীতিবাজের পান্থপথের আস্তানা পুড়ে, আমজনতা তখন না খাওয়া পেটে চ্যাঁচামেচি করে।
০৬ ই আগস্ট, ২০০৯ রাত ১১:৪৯

লেখক বলেছেন: অবাক হবার কিছু নাই

৩. ০৬ ই আগস্ট, ২০০৯ রাত ৮:৩৩
সজল বলছি বলেছেন: তারেক, ফালু, মওদুদ, দুম্বাহুদা (নাজমুলহুদা), কামাল মজুমদার, তাহের (চৌদ্দগ্রাম), নাসিম, জলিল............................ সবাই কি কি কইছে বড় হুনবার মন চায়............
০৬ ই আগস্ট, ২০০৯ রাত ১১:৫০

লেখক বলেছেন: সবার সিডি বাইর হয় নাই।

৪. ০৬ ই আগস্ট, ২০০৯ রাত ৯:০২
মোঃমোজাম হক বলেছেন: পুরানো কাসুন্দি ঘেটে কি লাভ?
০৬ ই আগস্ট, ২০০৯ রাত ১১:৫০

লেখক বলেছেন: কাসুন্দি পুরান হলে না ঘাটলে শ্যাওলা জমে।

৫. ০৬ ই আগস্ট, ২০০৯ রাত ৯:০৬
ইমতিয়াজ জামিল বলেছেন: সাবাশ বাংলাদেশ ! আবারও ভোট দিন :), আমাদের লিডার এনারা !
০৬ ই আগস্ট, ২০০৯ রাত ১১:৫০

লেখক বলেছেন: জ্বী। জয় বাংলাদেশ।

৬. ০৬ ই আগস্ট, ২০০৯ রাত ৯:৩০
এটম বলেছেন: শেখ সেলিম সেদিন রিমান্ডে থাকা অবস্থায় যেসব অপকর্ম-কুকর্মের স্বীকারোক্তি করেছে তা একশত ভাগ সত্য ছিল। এগুলো যে ওরা করেছে বা করতে পারে তা রামরাজাকার নয় এমন প্রতিটি সচেতন ব্যক্তিই জানে ও বিশ্বাস করে। আমিও তাই।
৭. ০৬ ই আগস্ট, ২০০৯ রাত ৯:৪৯
সাইলেন্সার বলেছেন:

দেশের সবচেয়ে ঘৃণ্য পেশা হচ্ছে রাজনীতি।
এবং যারা ঐ সব রাজনীতিবিদদের অন্ধভক্ত তাদের জন্য করুণা।
৮. ০৬ ই আগস্ট, ২০০৯ রাত ৯:৫৮
বিদ্রোহী রণ ক্লান্ত বলেছেন: আহা নেত্রীর চরিত্র
ফুলের মত পবিত্র........... :):)


সেলিম সত্য কথা বলে প্রেসিডিয়াম সদস্য|
জলিল একই সত্য কথা বলে ......।
৯. ০৭ ই আগস্ট, ২০০৯ রাত ১:৫৭
জাতি জানতে চায় বলেছেন: আর কিছু না হোক, যুবলীগের কান্ডটা আমার কাছে কেন জানি বিশ্বাস যোগ্য মনে হয়। ঘটনার সময়ও সবাই যুবলীগকেই সন্দেহ করেছিলো। কারন যুবলীগের কর্মকান্ডের সাথে জেএমবি অনেকটা মিল দেখা যায়। আরেকটা কারন হলো ছাত্রলীগের পোলাপান শাড়ী-চুড়ি পড়ে থাকায় হাসিনা তাদের পছন্দ করত না, এর থেকে যুবলীগ হাসিনার সব থেকে পছন্দ।

তবে যাই বলেন, রাজনীতিবিদরা কিন্তু বাটে না পড়লে সত্য বলে না।
০৮ ই আগস্ট, ২০০৯ সকাল ৯:৪৬

লেখক বলেছেন: বাটেই পড়ছিল

১০. ৩১ শে অক্টোবর, ২০০৯ দুপুর ১:০৫
সীমানা ছাড়িয়ে বলেছেন: বালের রাজনীতিকগুলানরে ...ন্দাই।

 

মোট সময় লেগেছে ০.৯১৬১ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি খুব ভালো লোক। ব্লগের সকল নিয়ম মেনে চলি।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই