আমার প্রিয় পোস্ট
- তাজউদ্দীন আহমদ ও জনগণের রাষ্ট্র গঠনের আকাঙ্ক্ষা - স্পাইডার
- একটি লিফলেটে সব গার্মেন্টস্ মালিকের বাটপারী ফুটে উঠেছে। - চরমপত্র
- কিউবি আর বাংলালায়নের দালালদের থেকে নিজেকে রক্ষা করুন - রংধনূ
- সামুর সব রেসিপি পোস্ট
[আপডেট * ~ ৫ ~ *] - বাবুনি সুপ্তি
- নড়াইলে সংখ্যালঘু হিন্দু পরিবারের উপর আওয়ামী সন্ত্রাসীদের হামলার বর্বর ভিডিও - চন্দন
- বঙ্গবন্ধু বনাম শহীদ জিয়া - জলপাই দেশি
- একজন বীরশ্রেষ্ঠের মা এবং তাঁর পায়ের ছেঁড়া স্যান্ডেল - নিরব হাসি
- বিদ্রোহ ১৯৭৭'বাংলাদেশ: অবশেষে একটা স্থির চিত্র পেলাম! - এ. এস. এম. রাহাত খান
- 100% কাজের রেপিডশেয়ার মেগাআপলোড প্রিমিয়াম লিঙ্ক জেনারেটর সাইট লিষ্ট - স্স্পরসের বাহিরে
- কম্পিউটার টেকনিশিয়ানদের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ সাইট (কপি পেষ্ট) - বোরিংবয়
- বদরের যুদ্ধের প্রেক্ষাপট: ডাকাতি-লুট না অত্যাচারিতের অধিকার আদায়? - জ্বিনের বাদশা
- উগ্র হিন্দুবাদের কবলে মুসলমানদের ইতিহাস - স্পাইডার
- ছোটো আকারের মুভি ডাউনলোডের জন্য 300mbunited টীম। - অমিত০৯৭
- টাই নটের পদ্ধতি সমূহ।। - সবুজ পোকা
- টিপাইমুখ বাঁধ নিয়ে তথাকথিত দেশপ্রেমিকদের এ কেমন নীরবতা????!!!! - ব্যতিক্রমী
- ফেল্লাচি বলেছিলো শেখ মুজিব ভুয়া এবং মেকী - স্পাইডার
- বেঁচে থাকো সর্দিকাশি - সৈয়দ মুজতবা আলী - ছন্নছাড়ার পেন্সিল
- ইহুদিরা যুগে যুগে যেভাবে প্যালেষ্টাইন দখল করেছে - রিয়াজুল ইস্লাম
- তনুজা তুমি সোমেশ্বরী হয়ে ওঠো। - সালাহ্ উদ্দিন শুভ্র
- আওয়ামীলিগ তাদের প্রিয় ভারতের স্বার্থে যেভাবে যুদ্ধাপরাধীদের বিচারের পথ রুদ্ধ করলো - হুমমম...
- "কেসপারস্কি-২০০৯ এন্টিভাইরাস ফুল ভারসন" ক্রেকসহ ফ্রি ডাউনলোড করুন। - লুলুপাগলা
- কয়েকটা মুভির নাম কি দিতে পারেন?
(১৮+) - লুলুপাগলা
- ব্লগার বন্ধুদের জন্মদিনঃ ডাটা ব্যাংক - মিলটন
- আফতাব আর আশরাফুল এইচ এস সি ফেল - অন্যমনস্ক শরৎ
বুদ্ধং শরণং গচ্ছামি: ধম্মং শরণং গচ্ছামি: সঙ্ঘং শরণং গচ্ছামি
১০ ই আগস্ট, ২০০৯ রাত ৯:৫২
বৌদ্ধ ধর্ম বা ধর্ম (পালি ভাষায় ধম্ম) গৌতম বুদ্ধ কর্তৃক প্রচারিত একটি ধর্ম বিশ্বাস এবং জীবন দর্শন। আনুমানিক খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দিতে গৌতম বুদ্ধের জন্ম। বুদ্বের পরিনির্বাণের পরে ভারতীয় উপমহাদেশ সহ এশিয়ার বিভিন্ন অঞ্চলে বৌদ্ধ ধর্মের প্রসার হয়। বর্তমানে বৌদ্ধ ধর্ম দুটি প্রধান মতবাদে বিভক্ত। প্রধান অংশটি হচ্ছে হীনযান বা থেরবাদ (সংস্কৃত: স্থবিরবাদ)। দ্বিতীয়টি মহাযান নামে পরিচিত। বজ্রযান বা তান্ত্রিক মতবাদটি মহাযানের একটি অংশ। বাংলাদেশ, ভারত, শ্রীলংকা, মায়ানমার, চীন, জাপান, থাইল্যান্ড, ভিয়েতনাম, ও কোরিয়াসহ পূর্ব ও দক্ষিণ-পূর্ব এশিয়ার অনেক দেশে এই ধর্মবিশ্বাসের অনুসারী রয়েছে।
ব্যুৎপত্তি
আক্ষরিক অর্থে "বুদ্ধ" বলতে একজন জ্ঞানপ্রাপ্ত, উদ্বোধিত, জ্ঞানী, জাগরিত মানুষকে বোঝায়। উপাসনার মাধ্যমে উদ্ভাসিত আধ্যাত্মিক উপলব্ধি এবং পরম জ্ঞানকে বোধি বলা হয় (যে অশ্বত্থ গাছের নীচে তপস্যা করতে করতে বুদ্ধদেব বুদ্ধত্ব লাভ করেছিলেন তার নাম এখন বোধি বৃক্ষ)। সেই অর্থে যে কোনও মানুষই বোধপ্রাপ্ত, উদ্বোধিত এবং জাগরিত হতে পারে। সিদ্ধার্থ গৌতম এইকালের এমনই একজন "বুদ্ধ"।
বুদ্ধের দর্শন
বুদ্ধের দর্শনের প্রধান অংশ হচ্ছে দুঃখের কারণ ও তা নিরসনের উপায়। বাসনা সর্ব দুঃখের মূল। বৌদ্ধমতে সর্বপ্রকার বন্ধন থেকে মুক্তিই হচ্ছে প্রধান লক্ষ্য। এটাকে নির্বাণ বলা হয়। নির্বাণ শব্দের আক্ষরিক অর্থ নিভে যাওয়া (দীপনির্বাণ, নির্বাণোন্মুখ প্রদীপ), বিলুপ্তি, বিলয়, অবসান। এই সম্বন্ধে বুদ্ধদেবের চারটি উপদেশ যা আর্যসত্য (পালিঃ চত্বারি আর্য্য সত্যানি) নামে পরিচিত। তিনি অষ্টবিধ উপায়ের মাধ্যমে মধ্যপন্থা অবলম্বনের উপর বিশেষ জোর দিয়েছেন।
পরকাল
বুদ্ধ পরকাল সম্বন্ধে বিশদভাবে কিছু ব্যাখ্যা করেন নি। কিন্তু পরকালে অস্তিত্ব অস্বীকার করেন নি। দেহ কি আত্মা হতে অবচ্ছিন্ন বা মৃত্যুর পর আত্মা থাকে কিনা, এইসব প্রসঙ্গ তিনি এড়িয়ে গেছেন। হাতী সম্বন্ধে যেমন অন্ধের কোনও সঠিক জ্ঞান হয় না, বিভিন্ন অন্ধের বিভিন্ন অভিজ্ঞতা হয়, তেমনই যে বিষয় প্রত্যক্ষভাবে প্রমাণ করা যায় না, সে বিষয় নিয়ে সময় নষ্ট করার কোনও প্রয়োজন নেই বলে তিনি মনে করতেন।
বৌদ্ধধর্মের মূলনীতি
চতুরার্য সত্য
* যথা দুঃখ
* দুঃখ সমুদয়: দুঃখের কারণ
* দুঃখ নিরোধ: দুঃখ নিরোধের সত্য
* দুঃখ নিরোধ মার্গ: দুঃখ নিরোধের পথ
অষ্টাঙ্গিক মার্গ
* সম্যক ধারণা
* সম্যক সংকল্প
* সম্যক বাক
* সম্যক আচরণ
* সম্যক জীবনধারণ
* সম্যক মনন
* সম্যক ধ্যান
ত্রিশরণ মন্ত্র
আর্যসত্য এবং অষ্টবিধ উপায় অবলম্বনের পূর্বে ত্রিশরণ মন্ত্র গ্রহণ করতে হয়। এই মন্ত্রের তাৎপর্য:
* বুদ্ধং শরণং গচ্ছামি - আমি বুদ্ধের শরণ নিলাম। বোধি লাভ জীবনের মূখ্য উদ্দেশ্য। বুদ্ধত্ব মানে পূর্ণ সত্য, পবিত্রতা, চরম আধাত্মিক জ্ঞান।
* ধম্মং শরণং গচ্ছামি - আমি ধর্মের শরণ নিলাম। যে সাধনা অভ্যাস দ্বারা সত্য লাভ হয়, আধ্যাত্মিকতার পূর্ণ বিকাশ হয় তাই ধর্ম।
* সঙ্ঘং শরণং গচ্ছামি - আমি সঙ্ঘের শরণ নিলাম। যেখানে পূর্ণ জ্ঞান লাভের জন্য ধর্মের সাধনা সম্যক্ ভাবে করা যায় তাই সঙ্ঘ।
সুত্র:বাংলাউইকি
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): বৌদ্ধ;গৌতম ;
সর্বশেষ এডিট : ১০ ই আগস্ট, ২০০৯ রাত ১০:১৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
ইমন জুবায়ের বলেছেন:
http://www.thebigview.com/buddhism/
আনোয়ারুল আলম বলেছেন:
অনেক কঠিন কঠিন শব্দ ব্যবহার করে অত্যন্ত চমৎকার এই দর্শন টা কে খুব কঠিন করে লিখলেন । দেখুন কয়জন বোঝে ।ধন্যবাদ ।
সাইফ ইমাম বলেছেন:
কিছু কঠিন শব্দ চলে এসেছে যেগুলোর বঙ্গানুবাদ হলে ভালো হতো।
হুমায়রা হারুন বলেছেন:
++++++++++
সাগর চক্রবতী বলেছেন:
অষ্টাঙ্গিক মার্গ সম্পূন নয়।আর অন্য ধর্ম কে সম্মান করতে শিখুন।
মালু মানেই মাল্লুগার্ল ডট কম নয়।
লেখক বলেছেন: মালু মানে কি বিস্তারিত জানিয়ে পোষ্ট দিন। এই শব্দের সাথে ধর্মের সম্পর্ক কোথায় সেটাও বিস্তারিত জানাবেন।
সজল বলছি বলেছেন:
বৌদ্ধধর্মের ব্যপারে অনেক কিছু জানা গেল।
সাগর চক্রবতী বলেছেন:
৯ নাম্বার টা কার মন্তব্য???
লেখক বলেছেন: মন্তব্যটা আমার করা। সেখানে কিভাবে ধর্মকে খাটো করা হয়েছে এবং এই শব্দের সাথে কোন ধর্মেরই সংযোগ আছে কিনা এই নিয়ে আপনার জ্ঞাণগর্ভ পোষ্টের অপেক্ষায় থাকলাম।
সাগর চক্রবতী বলেছেন:
জ্ঞাণগর্ভ পোষ্ট আগেই দেয়া আছে।
লেখক বলেছেন: লিংক দেন
লেখক বলেছেন: ok
মানুষ বলেছেন:
পড়লাম
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...


















