somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আওয়ামী লীগের বুদ্ধি প্রতিবন্ধী আগাচৌর হাজারীপ্রেম

১৮ ই অক্টোবর, ২০১০ রাত ১২:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



‘জয়নাল হাজারী অন্যায় করে থাকলে তাঁকে বিচারের কাঠগড়ায় দাঁড় করান। তাঁকে বরখাস্ত করে আওয়ামী লীগ অন্যায় করেছে। সতীত্বের প্রমাণ দিতে সীতাকে আগুনের ওপর দিয়ে হাঁটতে হয়েছে। জয়নাল হাজারীর বেলায়ও এমনটা হয়েছে।’-আবদুল গাফফার চৌধুরী

প্রথম আলো ও যুগান্তর পত্রিকার বিরুদ্ধে বিষোদগার করে গাফফার চৌধুরী বলেন, সাংবাদিক টিপু সুলতানকে প্রহারের খরব অন্যদিকে প্রবাহিত করে ২০০১ সালে বিএনপি-জামায়াত জোটকে নীরবে ক্ষমতায় আসতে দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘ফেনীতে আমার এক দুঃসম্পর্কের আত্মীয় আছেন। পরে তাঁর কাছ থেকে জেনেছি যে টিপু সুলতানকে হাজারী প্রহার করেননি। টিপু সুলতানের প্রহারের খবর নিয়ে রাজনীতি করা হয়েছে। অথচ ওই পত্রিকাগুলোর সম্পাদকেরা ১/১১-এর পর তাঁদের দুই সাংবাদিককে ডিজিএফআইয়ের হাতে তুলে দিয়েছেন।’ তবে তিনি ওই দুই সাংবাদিকের নাম উল্লেখ করেননি।

অনেকে বাধা দিলেও আজকের অনুষ্ঠানে আসার কারণ ব্যাখ্যা করে এ প্রবীণ সাংবাদিক বলেন, ‘জয়নাল হাজারী একজন লেখক। আমি বই প্রকাশ অনুষ্ঠানে এসেছি।’ জয়নাল হাজারীর আত্মজীবনীমূলক গ্রন্থ জয়নাল হাজারী বলছি -এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আজ সোমবার প্রেসক্লাবের অডিটোরিয়ামে এই অনুষ্ঠান হয়। বইটি প্রকাশ করে তরফদার প্রকাশনী।
গাফফার চৌধুরী বলেছেন, ‘আমি স্বাধীনতা পুরস্কার নিতে চাইনি। যে পুরস্কার ছারছিনার পীর ও বঙ্গবন্ধুর খুনি মাহাবুবুল আলম পেয়েছেন সেই পুরস্কার আমি নিতে চাইনি। আমি প্রধানমন্ত্রীকে এই নিয়ে চিঠি লিখতে চেয়েছিলাম। কিন্তু আওয়ামী লীগের নেতারা আমাকে বুঝিয়েছেন।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বঙ্গবন্ধুর সাবেক প্রেস সচিব আমিনুল হক বাদশা, জয়নাল হাজারী, তরফদার প্রকাশনীর প্রকাশক মাহবুবুল আলম প্রমুখ।

জয়নাল হাজারী বলেন, ‘হিটলার দুর্ভাগা। কারণ, তিনি তাঁর কালিমা মোছার জন্য সুযোগ পাননি। আমি সেই সুযোগ পেয়েছি।’ তিনি আরও বলেন, ‘আমি যদি মরে যাই, এ বইটাই আমাকে বাঁচিয়ে রাখবে। আমার বইয়ে ভালো-মন্দ সব দিক আছে।’ জয়নাল হাজারী বলেন, ‘আমি আমার বইয়ে তুলে ধরেছি সাংবাদিক টিপুকে নিয়ে কীভাবে আমার বিরুদ্ধে মিথ্যাচার হয়েছে। বাঁধন, তসলিমা নাসরিন ও ফেনীর বিজুসহ অন্যান্য ব্যাপারে বইয়ে আমার অবস্থান তুলে ধরেছি।’ সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরীকে ইঙ্গিত করে জয়নাল হাজারী বলেন, ‘আপনি ফেনী দখল করতে গেছেন, আমি ঢাকার মিডিয়াপল্লী দখল করছি।’ তাঁর আসনে আওয়ামী লীগের প্রার্থী হেরে যাওয়ার কারণ হিসেবে তিনি বলেন, মুক্তিযোদ্ধারা তাঁকে ভোট দেননি।
১১টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×