প্রত্নতত্ত্ব অধিদপ্তরের পরিচালককে অবিলম্বে গ্রেপ্তার করুন, দৃষ্টান্তমূলক শাস্তি দিন
২৯ শে এপ্রিল, ২০০৭ সন্ধ্যা ৭:৩৫
সংরক্ষণ ও পুনরায়নের নামে প্রত্নতত্ত্ব অধিদপ্তর সোনারগাঁয়ের পানাম সিটির প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো একে একে ধ্বংস করে ফেলছে। ভেঙ্গে ফেলেছে পানাম নগরীর ঐতিহাসিক প্রবেশদ্বার, ভেঙ্গেচুড়ে নষ্ট করেছে এই ঐতিহাসিক নগরীর বহু গুরুত্বপূর্ণ ভবন। ভবনের নকশা তুলে ফেলে দিয়ে ভবনগুলোকে সম্পূর্ণ শ্রীহীন করে ফেলেছে। বিস্তারিত জানতে পড়ুন দি ডেইলী স্টারের বৃহস্পতিবারের সংখ্যাটি। ওয়েব লিঙ্ক : [wjsK= Click This Link
বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য ধ্বংসের বিষয়ে এটা কোনো বিদেশী ষড়যন্ত্র কিনা, সেটা ভেবে দেখা দরকার। কারণ পুরো প্রকল্পটি একজন ব্যক্তি পরিচালনা করছেন, তিনি হলেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের পরিচালক শফিকুল আলম। ফ্রান্সের সাথে অসম চুক্তির প্রত্নতাত্ত্বিক খননকাজ প্রসঙ্গে যার বিরুদ্ধে প্রচুর অভিযোগ রয়েছে। আমরা অবিলম্বে শফিকুল আলমকে গ্রেফতার করে সোনারগাঁয়ের পানাম নগরী ধ্বংসের ঘটনার পূর্ণ তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
সর্বশেষ এডিট : ২৯ শে এপ্রিল, ২০০৭ রাত ৮:৪৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
বিপ্লব রহমান বলেছেন:
৫
যূথচারী বলেছেন:
ভাইয়া, আপনার প্রথম কমেন্ট টা পড়তে পারলাম না।
বিপ্লব রহমান বলেছেন:
জাফর, সরি..আনাড়ি ব্লগার বলেই বোধহয় এমন হয়েছে (আপনি আমার প্রথম মন্তব্য দুটি মুছে ফেলুন না...প্লিজ)। পোস্টে বিষয়টা তুলে ধরার জন্য ধন্যবাদ। গতকাল নিউ এজে এই নিউজটা পড়ে এতো খারাপ লাগলো! আপনার সাথে আমি একশ ভাগ একমত। দুর্বৃত্তদের শাস্তি দেয়া খুব প্রয়োজন।
মারুফ রাশেদ বলেছেন:
সেহান্দর খবর কী ? ডেইলিস্টারে তথ্যডা কী তুই পাডাইছস। আসলে বিষয়টা ঠিক। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ওই ব্যাটা দেশের অনেক মূল্যবান এ পুরাতাত্ত্বিক নিদর্শণ নষ্ট কইরা ফেলাইছে।
যূথচারী বলেছেন:
প্রথম কমেন্ট দুইটা মুছে ফেলা হলো @ বিপ্লব রহমানডেইলি স্টারের প্রতিবেদনটি তৈরি করেছেন তৌফিক আলি, আমি তাকে চিনি না, কিন্তু আমার মনে হয়েছে প্রতিবেদনটি খুবই গুরুত্বপূর্ণ @ মারুফ রাশেদ
আলেক্সান্দার দ্যুমা বলেছেন:
অািম িনজে প্রত্নতে্ত্বর ছাত্র। অামার িনজেরো খারাপ লেগেছ বিষয়টি।
মিটমিট বলেছেন:
আমিও মনে করি, নথিপত্র সরাইয়া ফেলার আগেই ওরে গ্রেফতার করা উচিত।
রাকিব হাসনাত সুমন বলেছেন:
দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া উচিত
এ. কে. লিপু বলেছেন:
সহমত@মিটমিট। ৫দিলাম
এ. কে. লিপু বলেছেন:
ও হ্যা ভালো আছেন?
এ. কে. লিপু বলেছেন:
চলেন একবার ঘুরে আসি
যূথচারী বলেছেন:
ঘুরে আসবো নাকি মাথা ঘুরিয়ে আসবো?
এ. কে. লিপু বলেছেন:
আপনি কি সোনারগাঁয়ের মসজিদ স্থাপত্যগুলো ভালো করে দেখেছেন।
যূথচারী বলেছেন:
মসজিদ স্থাপত্যগুলো অবশ্য মধ্যযুগের আর পানাম সিটি বলতে যেটা বোঝানো হয়, সেটা উপনিবেশিক যুগের। কিন্তু এর বিশেষত্ব হলো, বিশ্ব স্থাপত্যের বেশ কিছু অনন্য বৈশিষ্ট্যের স্থাপত্য নিদর্শন এখানেই আছে।
যূথচারী বলেছেন:
সুমন ভাই, আপনাকে স্বাগতম। আশা করছি, ওইগুলারে এখন ভালোমতো ধরতে পারবো।
তিমুর বলেছেন:
এই পানাম সিটি নিয়ে আরেকটু বিস্তারিত কিছু ছাড়ুন সম্ভব হলে....
যূথচারী বলেছেন:
পানাম সিটি হলো, মধ্যযুগের স্বাধীন বাংলার রাজধানী সোনারগাঁয়ে উপনিবেশিক সময়ে গড়ে ওঠা একটি শহর। কয়েকশ' বছর ধরেই সোনারগাঁও একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও ব্যবসাকেন্দ্র ছিল। উপনিবেশিক আমলে মূলত ব্যবসা বাণিজ্যকে কেন্দ্র করেই এখানে গড়ে ওঠে একটি নগরী। সেখানে নির্মাণ করা হয় প্রচুর ভবন-স্থাপত্য। এই ভবনগুলোতে ইউরোপীয় স্থাপত্য-কলার সঙ্গে দেশীয় স্থাপত্য রীতির সংমিশ্রণ ঘটিয়ে এক নতুন ধরনের অনুপম শিল্পরীতি বিকশিত হয়। ইউরোপীয় ধ্রুপদী, গ্রেকো-রোমান, রেনেঁসা এবং পরবর্তী রেনেঁসা পর্বের বেশ কিছু স্থাপত্য এখানেই দেখা যায়।
তিমুর বলেছেন:
ধন্যবাদ ।
প্রিয় আরিফ বলেছেন:
প্রিয় জাফর ভাই, আপনার কাছে সমালোচনা আরও সুনির্দিষ্ট ও তথ্যবহুল আশা করছি, নইলে এদের বিরূদ্ধে দাঁড়ানো শক্ত।
যূথচারী বলেছেন:
তদন্ত করলেই সুনির্দিষ্ট তথ্য বেরিয়ে আসবে।
ত্রিভুজ বলেছেন:
সহমত!
সুমন চৌধুরী বলেছেন:
ধরে না ক্যান?
যূথচারী বলেছেন:
ধরবে, আপনি পত্রিকার লেখা দুইটা পড়েন, সারা দেশের ইতিহাসবিদরা যেভাবে কথা বলছেন তার মানে দাঁড়ায় শফিকুল আলম রাষ্ট্রদ্রোহিতা ধরনের অপরাধ করেছেন, আমি তাদের সাথে একমত, কারণ দেশের ইতিহাস ঐতিহ্য প্রত্নসম্পদের মালিক এই রাষ্ট্র ও তার জনগণ, এইগুলারে ধ্বংস করা মানে রাষ্ট্র ও জনগণের বিরুদ্ধাচরণ করা। ধরা ওরে পড়তেই হইবো।
এ. কে. লিপু বলেছেন:
ডিয়ার জাফর ভাই এই সব ইতিহাস বিদদের কথা বইলেন না। সব শালা সুবিধাবাদী। আপনারা যারা এসব বিষয়ে দেশের কথা ভাবেন তারা সোচ্চার হন। আমগো মতো পাবলিকেরে জানান। একটা লাড়া দেন বস্।
যূথচারী বলেছেন:
এটা হয়তো সত্যি যে, এই ইতিহাসবিদরা এখন চিল্লাচিল্লি করছে প্রজেক্টের ভাগ না পেয়ে।
এ. কে. লিপু বলেছেন:
এছাড়া আর কোনো কারণ আছে বলে আমার মনে হয় না। ফরাসীদের সাথে শফিকুল আলম-এর কাজ সম্পর্ক আপনার কাছ থেকেই আরো কিছু জানতে চাচ্ছি। এ বিষয়ে একটা পোস্ট আশা করছি।
যূথচারী বলেছেন:
কারণ যা-ই হোক, ওরা এখন চিল্লাচ্ছে এটা ভালো কথা।আমি চিল্লাচ্ছি আমার দেশের সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে, এই দুঃখ থেকে। যেই কটা এখনো বাকি আছে, ওই কয়টা যেন নষ্ট না হয়, এই আবেদন থেকে।
যূথচারী বলেছেন:
লিপু, ফরাসি দলের কাজকাম নিয়ে একটা পোস্ট দিবো! পারলে আজকেই দিবো।
এ. কে. লিপু বলেছেন:
কথা দিয়ে কথা না রাখা চলবে। তবে ফরাসীদের কাজকাম নিয়ে না লিখলে চলবে না।
এ. কে. লিপু বলেছেন:
অপেক্ষায় আছি নাজির
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...














