ঢাকা, ফেব্র"য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাণিজ্যমন্ত্রী ফারুক খান বলেছেন, পৃথিবীর কোনো দেশে বাংলাদেশের মতো কম দামে পণ্য বিক্রি হয় না।
দেশে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে আছে দাবি করে তিনি বলেছেন, "দেশে কেউ না খেয়ে মরছে না, গ্রামে গঞ্জে কোনো হাহাকার নেই।"
শনিবার রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই ভবন মিলনায়তনে কাউন্সিল অব চেম্বার প্রেসিডেন্টসের সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন বাণিজ্যমন্ত্রী।
"পৃথিবীর কোনো দেশে এত কম দামে পণ্য বিক্রি হয় না," উল্লেখ করে ফারুক খান বলেন, "গরীর জনসাধারণের কথা চিন্তা করে এরপরও সরকার ন্যায্যমূল্যে খাদ্যপণ্য বিতরণসহ বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। খুব শিগগিরই দ্রব্যমূল্য আরো সহনীয় পর্যায়ে নেমে আসবে।"
তিনি বলেন, "ব্যবসায়ীদের খুব ছোট একটা অংশ অতি মুনাফার জন্য পণ্যের কৃত্রিম সংকট তৈরি করে। এরা মুনাফাখোর, মজুদদার।"
এই মজুদদারী অসৎ ব্যবসায়ীদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
সভায় দেশের বিভাগীয় ও জেলা পর্যায়ের সব চেম্বার অ্যান্ড কমার্সের প্রেসিডেন্টরা অংশ নেন। তারা মন্ত্রীর কাছে ব্যবসা সংক্রান্তু বিভিন্ন সমস্যা ও দাবি তুলে ধরেন।
এফবিসিসিআই সভাপতি এ কে আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সংগঠনটির সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু ও প্রথম সহ-সভাপতি জসিমউদ্দিন।
View this link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



