এই পথ নিয়ে যাবে বহুদূর, সঙ্গে যাবে তুমি - উষালগ্ন-পরিন্দা
ডানায় ধরেছে শত পবনের হাড়, ঝোলাভর্তি রাত, গ্রিবার উপরে দেখো চন্দ্র-হাসি
পিঠ ভর্তি কলঙ্কের দাগ।
আমি প্রায় ছুঁয়ে ফেলি মেঘের গম্বুজ, তুমি খুব ভালোবাসো
ঝর্ণায় ডুবে থাকা পাথরের মুখ।
স্বপ্নস্পৃষ্ট হও দ্রবণে-দ্রোহে,
পথ আরো দীর্ঘ হোক - গ্যালাক্সির পাড় ধরে রুয়ে যাবো কয়েক ফোটা
শুভ্র-বনোজ।
সর্বশেষ এডিট : ২৮ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



