আমার প্রিয় পোস্ট
- কবিতাঃ নেফারতিতি! এবং একটি ঐতিহাসিক ডকুমেন্টরী - ফাহাদ চৌধুরী
- সংলাপ ২০০৭: আল মাহমুদ, জয় গোস্বামী, ব্রাত্য রাইসু - ব্রাত্য রাইসু
- ভারতের সিপিএম নেতাদের ধর্মাচরণ? - সমাজ্ঞী
- প্রাচীন হুরিয়ান সভ্যতা - ইমন জুবায়ের
- প্রচলিত তাবলীগ জামায়াতের ভ্রান্ত আক্বীদা ও তার খন্ডন (২) - তুষারপাত
- বাংলা বানানের পাঠশালা-২ - আলাউল হোসেন
- গ্যাস ব্লক ইজারা: এবার সাগর লুটের লাগলো ধুম - দিনমজুর
- ব্লগ কর্তৃপক্ষের কাছে একটি প্রস্তাব : অন্যদেরও মতামত চাই - লেখাজোকা শামীম
- রাধারমণের গানে নারী, তার রূপক ও বাস্তব - সৈয়দ আফসার__১৯৭৯
- ব্লগের ESET NOD32 Antivirus ও ESET Smart Security ব্যবহারকারীদের উদ্দেশ্যে....... - নাফিস ইফতেখার
জননীর কাছে প্রার্থনা
১৬ ই জানুয়ারি, ২০১০ রাত ১:৫৩
আর একবার প্রসবিনী হও
জঠরে তুলে নাও অগ্নি-প্রপাত - দেবশিশু
দেখ,
দিকভ্রান্ত একপাল মহিষ ছুটে যায়
তাদের স্কন্ধন ধরে ঝাকি মারে অনাহুত-পরদেশী-দূত।
আর একবার জননী হও
বিষমন্ত্র ঢেলে দাও প্রজননকালে
তাদের ওঙ্কারে মানচিত্র ফেটে যাক
না হয় ভাঙলো এই মৃৎ-শিল্পের আরো কিছু পাড়
দলিত হলো বা কিছু মাটি ও বৃক্ষ সকল
ভাঙনের আওয়াজটুকু পৌঁছে দিও
জন্মিবারকালে।
কী পূণ্য বুনন হবে পাল পাল হাতির-খলায়
আহার ও বর্জনে যার অপচয় বাড়ে
তারচে আগম এই রজত সময়;
জলের তৃষ্ণা নিয়ে বেড়ে ওঠা অগ্নিপুরুষ
স্রোতের টানে ভেসে এলে -
তোমাকে অব্যর্থনা দেবে নগরের উষ্ণ-যৈবন।
সর্বশেষ এডিট : ১৮ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৫:৩১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন:
আমাদের কোনো রাষ্ট্র নেই
আছে পরদেশী দূতরাষ্ট্র
চিরকল্যাণার্থে ...
কাজল রশীদ বলেছেন:
না হয় ভাঙলো এই মৃৎ-শিল্পের আরো কিছু পাড়
দলিত হলো বা কিছু মাটি ও বৃক্ষ সকল
ভাঙনের আওয়াজটুকু পৌঁছে দিও
জন্মিবারকালে।
লেখক বলেছেন:
পাড়গুলো ভেঙে দাও, ফিরে আসুক স্রোতের টান
তারপর আরেকজনমে হবো মহাকাল
কল্যাণার্থে ...
লেখক বলেছেন:
শাহনাজের ভালোলাগা ছড়িয়ে পড়ুক দশদিক
চিরকল্যাণার্থে ...
মোসতাকিম রাহী বলেছেন:
কবিতা চমৎকার লেগেছে! কিন্তু পীড়া দিয়েছে ভুল বানান। টাইপিঙে অনভ্যস্ততা, নাকি ব্যস্ততা?ব্লগে অনিয়মিত বলে মেইল আইডি দিতে দেরি হলো। ভালো থাকুন, শুভেচ্ছা!
লেখক বলেছেন: হ্যা, অনেকটা সেরকম। একবার পোস্ট করার পর পড়ে দেখাটা জরুরি হলেও আমরা অনেকক্ষেত্রেই পারি না।
ইমেলে কথা হবে। ধন্যবাদ।
লেখক বলেছেন: কাজল রশীদের প্রার্থনা কবুল হোক।
সকলের মঙ্গল হোক ...
ফকির ইলিয়াস বলেছেন:
........আর একবার জননী হও বিষমন্ত্র ঢেলে দাও প্রজননকালে তাদের ওঙ্কারে মানচিত্র ফেটে যাক না হয় ভাঙলো এই মৃৎ-শিল্পের আরো কিছু পাড়
নমস্য , হে কবি ।
লেখক বলেছেন: কী করে নমস্য হবো। আমি এক নমশূদ্র - বহু আগে জাত বিকিয়েছি মুর্শিদ চরণে। আমার তো কোনো গোত্র নেই, নিরাগ আমি, আমার কোনো রাগ নেই - তবে কিছু ওঙ্কার আছে বুকে। জ্বালাবো একদিন তুমুলভাবে।
আপনার আগমন সর্বত্র ধ্বনিত হোক।।
আশরাফ মাহমুদ বলেছেন:
মায়ের জন্য ভালোবাসা।
লেখক বলেছেন: বাঙালির মা _ সে এক দীর্ঘ ইতিহাস
যার বক্ষ কেবল ধারণ করেছে মহেনজোদা থেকে ৭১ পর্যন্ত
আমরা কেবল ইতিহাস দলিত করেছি
পাঠ করিনি আজও।
মঙ্গলার্থে ...
মাশরুর মিনহাজ বলেছেন:
পড়লাম মুগ্ধ হয়ে ।
লেখক বলেছেন:
মুগ্ধতা ছড়িয়ে পড়ুক দশদিগন্তে ...
মঙ্গলার্থে ...
সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন:
ভাই আক্তারের বিষয়ের তথ্যAccount name : Islam Arafat & MD. Eshak Shikder
Account number: 12721090017033
Prime Bank, Shat mosjid Road, Branch
Dhanmondi Dhaka, Bangladesh
লেখক বলেছেন: ধন্যবাদ শোভন।
লেখক বলেছেন: পাঠ হয়েছে।
ধন্যবাদ ...
My precious time got proper value..! I am touched.
Thanks for your wonderful gift!
লেখক বলেছেন:
এতো ভালোলাগা আমি কোথায় রাখি, কোনপাত্রে? তাবাসসুমের ভালোলাগা দশদিগন্তে ছড়িয়ে পড়ুক।
চিরমঙ্গলার্থে ...
মারজানা আখি বলেছেন:
ভাঙনের আওয়াজ ছড়িয়ে পড়ুক চারদিকে.।
লেখক বলেছেন:
... তারপর আরো দূর শিশুদের গ্রাম, তাদের কোমল হাতে রোদ আর বৃষ্টিরা খেলা করে।।
মঙ্গলার্থে ....
লেখক বলেছেন:
আপনার নিমগ্নপাঠ ভালো লাগলো।
মঙ্গলার্থে ...
লেখক বলেছেন:
হয়ে গেছে, হা হা!!!
সৈয়দা মারহামা বলেছেন:
দাদা ভাই, সালাম নিবেন। আমার ছড়া কেমন হলো জানাবেন।
লেখক বলেছেন:
তোমার ছড়া পড়েছি। মন্তব্য করেছি। সুন্দর হয়েছে। আরো বেশি বেশি করে লেখো।
মঙ্গলার্থে ...
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...



















তাদের স্কন্ধন ধরে ঝাকি মারে অনাহুত-পরদেশী-দূত।
খুবই ভালো লাগলো কবি। ভালো থাকুন।