ত্রয়ীকবিতা : লিমেরিক
১.
আমাদের উঠান জুড়ে কতদিন খেলেছিল রোদ-বৃষ্টিরা, তারপর
সমস্বরে গেয়েছিলাম জনম ধাত্রীর গান—গলা ধরে পরস্পর
আমাদের ছিল কি সেই শঙ্কামুক্তকাল
আমরা পাইনি শুধু প্রেমের শতায়ুকাল
এ ছিল উড়াল দিন, দূর্বা-সময়, প্রতিদিন পুড়ছিল পুষ্প-অন্তর।।
২.
তোমারা জখমটুকু রেখে গেছো, পরম্পরা ভেসে রবে চোখের কোণে
এমন দুর্জন-দাগ সয় না কারো যারা কৃষাণীর ঘর্ম চিনে শব্দ বোনে
এই তো চেতনার মূল প্রতিদিন অমৃত করে
তনুতেই বাঁধা ঘর, বেজে ওঠো রোদ্র-ভোরে
আলের দাগ ভেঙে চাকা যাবে দূর, ভয়হীন সঙ্গীত গেয়ো অঙ্গনে অঙ্গনে।।
৩.
ভয় কী মানুষের আসঙ্গ-সঙ্গী, যারা ক্রুশবিদ্ধ হয়ে গেলো বলে
নির্ভয়ে দশদিক কম্পিত করে অঙ্গপ্রত্যঙ্গ গিলে খায় তৃষ্ণার জলে
আগুনে মুখ দেখে হেসে উঠে নির্ভুল
এইবার কাঁপিয়ে দেবো মিথ্যের মর্মূল
মেঘদূত গভীর অরণ্যে এসে ডাকিয়া যাও হাওয়াদের ঘূর্ণন দলে।।
সর্বশেষ এডিট : ০৬ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



