ব্লগে নতুন আসিলাম। আমার জন্য দোয়া ও শুভকামনা রাখিবেন। আমি বর্তমানে হাত পা বাধা নখ কাটা এক সিংহ বা মুখে ঠুকি দেয়া এক গরু। নিজের পোষ্ট ছাড়া আর কোথাও কমেন্ট করতে পারি না। রেটিংও দিতে পারি না। এ যেন জেলে আটকিয়ে হাতে মশাল ধরিয়ে দিয়ে বলা, "লাগা আগুন লাগা, আগপাশতলা লাগা আগুন লাগা"।
সেই কবে থেকে পর্যবেক্ষনে আছি। কে জানে আরও কতদিন থাকতে হবে। এইখানকার ঈশ্বরটা আসলে কে যিনি আমার অগোচরে আমাকে পর্যবেক্ষনে রাখছেন। যিনি সব দেখেন সব জানেন।
বাংলা লেখা খুব কষ্ট। কষ্ট করে লিখছি। এত কষ্টের লাভ কি? কে জানে এর উত্তর? তার উপর আমার পোষ্ট নাকি অন্য কোন পাতায় যাবে যা কিনা ভাস্কো-ডা-গামা ছাড়া আর কারো পক্ষে পড়া সম্ভব নয়।
সবাই ভাল থাকবেন বলব না। কারন বিটিভির "আমরা জিয়া হব" অনুষ্ঠানের কথা মনে পড়ে যায়। এত প্রেসিডেন্টের জায়গা দিব কোথায়?
সবাই শান্তিতে থাকবেন আশা রাখি।
সর্বশেষ এডিট : ১৪ ই জানুয়ারি, ২০১২ রাত ১২:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


