আমার প্রিয় পোস্ট

এডিট করুন

ঢেকি পোষ্টঃ কিভাবে আপনার ম্যাকবুকে উইন্ডোজ ইন্সটল করবেন

১৩ ই নভেম্বর, ২০০৯ সকাল ৯:৫৫

শেয়ারঃ
0 0

সম্পূর্ণ বাস্তব অভিজ্ঞতা হইতে লিখিত ও পরীক্ষিত।

প্রথমে আপনার ম্যাক ও এস চালু করুন। সম্পূর্ণ চালু হবার পর উইন্ডোজের সিডি বা ডিভিডিটা ঢুকান। ম্যাকবুকে ভুলেও কখনও ছোট সিডি ঢুকাইবেন না। তাইলে ঝাকাইয়া বাইর করতে হইব, নয়তো সার্ভিস সেন্টারে যাইতে হইব, সিডি একেবারেই চলব না। এরপর আপনার ম্যাক হার্ডডিস্কে ঢুকুন। ইউটিলিটিজে ঢুকুন। এরপর বুট ক্যাম্প এসিস্ট্যান্সে ঢুকুন। ওকে করুন। উইন্ডোজের জন্য কতটুকু জায়গা দিতে চান তা সিলেক্ট করুন। প্রথমে আপনাকে ৫ গিগা দেখাবে আর নীচে একটা অপশন থাকবে ৩২ গিগার। ছোট একটা বিন্দু দেখবেন যেটারে মাউস দিয়া সরাইয়া উইন্ডোজের জন্য কতটুকু জায়গা দিতে চান তা ঠিক করতে পারবেন। এরপর সিদ্ধান্ত নেন কতটুকু জায়গা দিবেন উইন্ডোজরে তারপর ছোট বিন্দুটারে আগে পিছে কইরা জায়গা ঠিক করুন। ওকে করুন। এরপর কিছু সময় লাগব অপেক্ষা করতে হইব। এই সময়ের মধ্যে উইন্ডোজের লাইগা ম্যাক ও এস আলাদা পার্টিশন বানাইব হার্ডডিস্কে। এরপর একটা মেসেজ আইব যে উইন্ডোজের যেইখানে উইন্ডোজের সিডি ঢুকাইতে হইব। আমরা যেহেতু আগেই উইন্ডোজের সিডি ঢুকাইয়া ফালাইছি সেহেতু মেসেজটারে ওকে কইরা দিমু। কম্পুটার রিস্টার্ট হইব। রিস্টার্ট হওনের পর ভাগ্য ভাল থাকলে আপনিই সিডি বুট করা আরম্ভ করব। বাকী সব সেটআপ উইন্ডোজ যেমনে সেট আপ করেন তেমনে করতে হইব। এহন ভাগ্য ভালা না থাকলে, যেইটা প্রায় ৯৯% হয় তাহলে আপনি দেখবেন একটা কালা স্ক্রীণ ভাইসা আছে আর সেইহানে একটা আন্ডারস্কোর লাফাইতাছে। সিডি বুটও করে না কিছুই হয় না। আপনি অনেক্ষণ পাওয়ার বাটন চাইপা ধইরা কম্পুটার অফ করবেন তারপর আবার চালু করবেন কিন্তু আবার ওই একই ঘটনা ঘটব, কালা স্ক্রীণ ভাসব কিন্তু উইন্ডোজ বুট হইব না। এই ক্ষেত্রে যে পদ্ধতি অবলম্বন করতে হইব তা হইল আমার আবিস্কৃত পদ্ধতি। এই পর্যন্ত ছয়জনের কম্পিউটারে আমি এই পদ্ধতি খাটাইছি। আপনেরে ঐ কালা স্ক্রীণ চালু থাকা অবস্থায়ই ল্যাপটপের ডালাটা ( মনিটরটা ) পুরাপুরি নামায়া দিয়া কিবোর্ডের সাথে মিশায়া দিতে হইব। এরপর ( কম্পিউটার কিন্তু বন্ধ করি নাই) সোজা ব্যাটারীটা খুইলা ফালাইতে হইব। খেয়াল রাখতে হবে ব্যাটারী খোলার সময় যেন কম্পিউটার চার্জারের সাথে সংযুক্ত না থাকে। সংযুক্ত থাকলে ব্যাটারী খোলা সত্তেও কম্পিউটার পাওয়ার পাইব ফলে কামের কাম কিছুই হইব না। তা ব্যাটারী খুইলা আবার ব্যাটারীটা লাগায় ফালান। তারপরে কম্পিউটার আবার চালু করুন। এইবার দেখবেন সিডি বুট হইতাছে। বাকী কাজ উইন্ডোজ যেমনে ইন্সটল করেন সেমনে করবেন। ইন্সটল শেষ হইলে উইন্ডোজ প্রবেশ কইরা ডিভিডি ড্রাইভে মাউস দিয়া এক ক্লিক কইরা সিলেক্ট কইরা ফাইলে ক্লিক কইরা ইজেক্টে ক্লিক কইরা সিডি বা ডিভিডি টা বাইর করেন। এরপরে কম্পুটারের সাথে পাওয়া দুইটা আপেলের সিডি থিকা দেখেন কোনটার গায়ে "ডিস্ক ১" লেখা আছে। সেইটা ঢুকান। এরপর উইন্ডোজের লাইগা আপেলের আপডেটের একটা ইন্সটলেশন উইন্ডো আইব। সব ওকে করেন। কম্পিউটার রিষ্টার্ট করেন। এইবার কম্পুউটার রিষ্টার্ট করার সময় যহনই কম্পিউটার বন্ধ হইয়া যাইব মানে স্ক্রীণ কালা হইয়া যাইব তহনই অল্টার বাটনটা চাইপা ধরেন কী বোর্ড থিকা। ছাড়বেন না। এরপর দেখবেন অপশন আইব কোন অপারেটিং সিস্টেমে ঢুকবেন। এইবার অল্টার বাটনটা ছাইড়া দেন। এরপর মাউস বা কী বোর্ডের এরো কী দিয়া সিলেক্ট করেন উইন্ডোজ নাকি ম্যাকে ঢুকবেন। তারপর হয় এন্টার চাপেন নয়তো মাউস দিয়া সিলেক্ট করেন স্ক্রীণে থাকা এরো কী-কে। বাস আপনের কাম শেষ।

এই নিয়ম অবলম্বন করতে গিয়া কারো কম্পুটারে কোন সমস্যা হইলে আমি দায়ী না।

খোদা হাফেজ। বাংলাদেশ দীর্ঘজীবি হোক।

সংশোধনীঃ বি, দ্র, ৯৮ বা ডস জাতীয় কিছু কেউ ইন্সটল দিয়েন না। কমপক্ষে এক্স পি ২ নাম্বার প্যাক।

 

সর্বশেষ এডিট : ১৪ ই জানুয়ারি, ২০১২ রাত ১২:১৮ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৩ ই নভেম্বর, ২০০৯ সকাল ১০:১১
আমড়া কাঠের ঢেকি বলেছেন: সুকেশে থুইলাম। কুনুদিন ম্যাকবুকের দখল পাইলে টেরাই মারুম নে।
১৩ ই নভেম্বর, ২০০৯ সকাল ১০:২২

লেখক বলেছেন: দোয়া করি তাড়াতাড়ী দখল পাইয়া এই পুষ্ট কামে লাগান। :D ঢেকী পুষ্টে ঢেকির আগমন, শুভেচ্ছা স্বাগতম =p~

২. ১৩ ই নভেম্বর, ২০০৯ সকাল ১১:১০
আউলা বলেছেন: দুঃখিত পোস্ট টা মোটেই ভাল লাগলো না। আপত্তিকর বাটনে ক্লিক করা হল /:)
১৩ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৪:৩২

লেখক বলেছেন: কি আর করা বলেন। আমার নিজেরও ভাল লাগেনি লিখার সময়। ভিতরটা পুড়ে পুড়ে যাচ্ছিল। /:)

৩. ১৩ ই নভেম্বর, ২০০৯ সকাল ১১:৪৯
বোহেমিয়ান কথকতা বলেছেন: ম্যাকভুক ছাই গো ভাইডি!!!! কবে যে পামু?! :((
১৩ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৪:৩২

লেখক বলেছেন: সবুরে মেওয়া ফলে। /:)

৪. ১৩ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১:৩৮
জয় সরকার বলেছেন: বুকই না আবার ম্যাক!!!
১৩ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৪:৩৩

লেখক বলেছেন: তবে ছ্যাক খাওয়ার থেকে ম্যাক খাওয়া ভাল :D

৫. ১৩ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১:৩৮
জয় সরকার বলেছেন: বুকই নাই আবার ম্যাক!!!
৬. ১৩ ই নভেম্বর, ২০০৯ দুপুর ২:০২
কুচ্ছিত হাঁসের ছানা বলেছেন: একটা ম্যাকবুক কিন্না দ্যান, টেরাই মারি।
১৩ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৪:৩৪

লেখক বলেছেন: আমি আগে কিন্না লই। তাওপরে আপনের কাছে দশ শতাংশ লাভে বেচুম। :-0

৭. ১৩ ই নভেম্বর, ২০০৯ দুপুর ২:৫২
মাছুমুল বলেছেন: ভাই অনেক দিনের স্বপ্ন একটা ম্যাক কিনুম ।কিন্তু আলাদা OS হওনের কারনে সাহস করি নাই ।এখন মনে হয় করা যাবে কি বলেন ???? যদি কাজ হয় পোষ্টের জন্য ধন্যবাদ ।
১৩ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৪:৩৭

লেখক বলেছেন: না ম্যাকের সেই সমস্যা এখন আর নাই। উইন্ডোজ ভালই চলে, তবে গ্রাফিক্সে মাঝে মাঝে সমস্যা হয় কিছু ভিডিওর ক্ষেত্রে তবে সেটা উপেক্ষাযোগ্য। কাজ হবে ইনশাল্লাহ। পুলাপান গণহারে চালাইতাছে উইন্ডোজ।

৮. ১৩ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৩:০৫
অলস ছেলে বলেছেন: কি বৈলা আপনারে শুক্রিয়া জানামু জানি না। ভালা থাকেন।
১৩ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৪:৩৭

লেখক বলেছেন: :D :D আপনের মডেল কত?

১৩ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৪:৩৯

লেখক বলেছেন: আকাইম্মা ঢেকি পুষ্ট। কোনদিন ঢেকি পুষ্ট দেই নাই। অনেকে দেহি পুষ্ট দেয় "পিসিতে ম্যাক চালান"। আমার বান্দরামী স্বভাবের হেতু উল্টাডা দিলাম। :D

১০. ১৩ ই নভেম্বর, ২০০৯ রাত ৯:৫৫
রাতমজুর বলেছেন: বইনের ডরে পুলাডা ডাইল-ভাজি হৈয়া গেলরে!
১৩ ই নভেম্বর, ২০০৯ রাত ১০:৫৩

লেখক বলেছেন: ব্যাফারনা :D

১১. ১৩ ই নভেম্বর, ২০০৯ রাত ১০:৫৭
অপ্রয়োজন বলেছেন: উল্টা পোষ্ট টা দিন, পিসিতে কিভাবে ম্যাক ওএস চালাবো। ম্যাক চালানোর বড়ই শখ, ডেস্কটপ ল্যপটপ আছে কয়েকটা, একটায় ম্যক ইনস্টল করলে খারাপ হত না।
১৩ ই নভেম্বর, ২০০৯ রাত ১১:১৮

লেখক বলেছেন: এই পোষ্ট অনেক আগেই দিয়া দিছে। তাই উল্টাডা দিলাম। এইখানে আপনার প্রয়োজনীয় জিনিস পাইবেন। :) Click This Link

১২. ১৩ ই নভেম্বর, ২০০৯ রাত ১১:২২
মানুষ বলেছেন: যে দাম ম্যাকবুকের! দোকানে ঢুইকা মাঝে মধ্যে লাড়াচাড়া করি। কোনদিন দখল পাবো কি না জানি না।
১৩ ই নভেম্বর, ২০০৯ রাত ১১:২৬

লেখক বলেছেন: আমিও জানিনা। আমারটা আগামি তিন বছর পরে ফেরত দিয়া দিতে হইব। :(

১৩. ১৩ ই নভেম্বর, ২০০৯ রাত ১১:২২
অপ্রয়োজন বলেছেন: লেখক বলেছেন: এই পোষ্ট অনেক আগেই দিয়া দিছে। তাই উল্টাডা দিলাম। এইখানে আপনার প্রয়োজনীয় জিনিস পাইবেন। :) Click This Lin
---

ধন্যবাদ :)
১৩ ই নভেম্বর, ২০০৯ রাত ১১:২৭

লেখক বলেছেন: স্বাগতম :)

১৪. ০৮ ই এপ্রিল, ২০১০ বিকাল ৫:৫৭
পলাশমিঞা বলেছেন: আমার যে বিপদ হইছ তা হল, সোজ ম্যাকে অথবা উন্ডজে চলে যেত।

জীবনে কখনো ম্যাক ব্যবহার করিনিতো। পরে ছাওয়ালটার ভিডিও দেখে হিকবার পারছি এখন আপনার কাছ থেকেও জানলাম।

পরে দরকার হইলে জ্বালামুনে।

সব ঠিক আছে, শুধু বাংলা নিয়ে সমস্যা হচ্ছে।

এডবি কি ম্যাকে ইনস্টল হয়না?
০৯ ই এপ্রিল, ২০১০ দুপুর ১:৫২

লেখক বলেছেন: আমি উইন্ডোজ চালাই ম্যাকে সবসময়। অনেকেই এই কাজ করে।

পিডিএফ তো এমনিতেই খুলে ম্যাকে।

 

মোট সময় লেগেছে ২.৮৪০৪ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমার ব্লগটা মূলত একটা আজাইরা ব্লগ। নানা বিষয়ে এইখানে যেইসব কথা আমি আমি বলি তাতে আমার নিজেরই খুব একটা আস্থা...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই