আমার প্রিয় পোস্ট
- আমরা তিনজন ভীষন ব্যস্ত - ভিয়েনাস
- সেইসব নাক উঁচু শিক্ষিত রুচিবান দেশপ্রেমিক ভাই বোনদের জন্য মূর্খদের শোনা কিছু সেরা গান ! - কবি ও কাব্য
- হাচিকো- এক মহান কুকুর - সজল শর্মা
- আমার বন্ধু আলুর দম - লেখাজোকা শামীম
- এশীয় নারীদের সতীত্ব পরীক্ষা নতুন বিতর্ক বৃটেনে - মোঃজাহিদুল ইসলাম মিঠু
- [ফিরে দেখা] ভুলে যাওয়া পত্রপত্রিকাগুলি - রাইসুল জুহালা
- ম্যাকের জন্য বাংলা ফনেটিক কি-বোর্ড Bangla-অঙ্কুর - ইউ২৫৬
- ক্যামেরা বন্দি চেনা সবুজের অচেনা সৌন্দর্য। - সম্রাট১৯৯১
- ভাষাসৈনিক মমতাজ বেগমঃ আজীবন বিপ্লবী এক নারীর ভুলে যাওয়া অধ্যায়। - আসিফ মহিউদ্দীন
- ইঞ্জিনিয়ারদের রম্যকথন-৫(ইঞ্জিনিয়াররা কী বলেন আর কী বুঝান) - বিনবি
- ( ছবি ব্লগ ) এশার - অসম্ভবের চিত্রকর - সি.কে. নাজমুল
- জনৈক মর্কটের স্কুলশিক্ষকবৃন্দ - শামীম শরীফ সুষম
- বাংলা সিনেমার কিছু প্রয়োজনীয় উপাত্ত -- প্রথম পর্ব! - ডিসকো বান্দর
- বাংলাদেশের যত টাকা.......................... - মোঃ সফিকুল ইসলাম
- বাংলাদেশী টপ গান (Top Gun) - আমার নাম নাই
- কুড়িয়ে পাওয়া শাক : ৪ -তেলাকুচা/ কুন্দ্রি শাক - এইচ, এম, পারভেজ
- মহামান্যার প্রতি শ্রদ্ধাবনত হয়ে... - হাসান মাহবুব
- কেমিক্যাল রাজ্যের রূপকথা (নাটক) - নুভান
- আসেন দেখি একটি অপ্রকাশিত বাংলা ছিঃনেমা.... - প্লাস_মাইনাস
- গোপীনাথের হরিসেবা- দ্য ডার্ক সাইড অব স্যালভেশন - সজল শর্মা
- অদ্ভুত সেই ছাগুটি (লিরিক্স সহ অডিওঃ ছোট সাইজ) - গ্রাউন্ড ফ্লোর
- ১৫টি ফ্রী মোবাইল ওয়েব সাইট (সব কিছু ফ্রী তে ডাউনলোড করুন) - মুস্তাফিজুর রহমান (মুন্না)
- ব্লগার বারামদী, বন্ধু জন 'ভ্যান ড্যাম' আর আমার মহাপুরুষ তত্ব! - উদাসী স্বপ্ন
- মুন্নি তোর বিকল্প নেই - মুকুট বিহীন সম্রাট
- রাইফেল সিরিজ - এম ১৬

- সাধারণমানুষ
- ৭০ এর নারীরা, আহ- - পশু
- বাংলাদেশের ৬৪ জেলার ওয়েবসাইট - মহসিন০৮
- বাংলাদেশ পুলিশের শুধু খারাপ দিকটাই আমরা দেখলাম - আই আনাম
- শীতকালে গরমের ওয়াজ - কিপটে
- বাঁচতে হলে জানতে হবে-১০ - রাজীব নুর
- গোরস্থানরে বাবড়ি চুল (মৃত্যু মানে প্রস্থান নয়) - ফকির অাবদুল মােলক
- আত্মহত্যার মঞ্চ
- সেবু মোস্তাফিজ
- ছবিটা দেখলে মনটা কেমন হুহু করে ওঠে....... - সুবিদ্
- বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের ছেলের জীবন কাটে চায়ের দোকানের পানি টেনে - টাইগার্স
- আকবর হোসেনঃ নিজ নামে গড়ে তুলেছিলেন মুক্তিবাহিনী>> অকুতোভয় এক মুক্তিসেনার অসামান্য বীরত্বের কাহিনী - পারভেজ মাসুদ
- আমার বাবার সহস্তে লিখিত মুক্তিযুদ্ধের একটি পান্ডুলিপি চলমান ৩য় অংশ - হামীম
- এক কিশোরের চোখে মুক্তিযুদ্ধের অমলিন স্মৃতি < ৭ > সম্মূখ যুদ্ধের প্রথম অভিজ্ঞতা - মনজুরুল হক
- যৌথ পরিবারে বড় হওয়া - ছায়া দে
- মা, তুমি কেন আমাকে তোমার ক্ষিধের গল্প শোনালে? - এস বাসার
- এবার ঈদের প্রকৃত প্রহর (রিয়েল টাইম) ধরে জীবন্ত (লাইভ ) রান্না বান্না - রাগ ইমন
- কোরবানীর গরু ও তার মালিক হাশিম - পাভেল করচাগিন
- শিবির আমার পুরাতন প্রেমিকা - সবাক
- ওহঃ স্বপ্ন ! - অণৃণ্য
- সারমর্ম (গল্প) - হাসান মাহবুব
- দেশের নাম ভানুয়াতু (৩য় পর্ব) - একজন সৈকত
- দেশের নাম ভানুয়াতু (২য় পর্ব) - একজন সৈকত
- ** জ্যোতির্ময় বচন * * ( এক রূপবতীর সাথে কথোপকথন
, হাল্কা ১৮+ ) - বোহেমিয়ান কথকতা
- লুল-এর উৎস অনুসন্ধানে - তাজা কলম
- অনুভূতির চিঠি (ডায়েরির পাতা থেকে) - সোমা.
- আমার দোস্তর কাছে আমি পরাজিত - যেমন ইকোনোমিক্স
- শিশু গণহত্যা........ (১৮+) - বিদ্রোহী রণ ক্লান্ত
- অপার্থিব রাঙ্গামাটি! - অন্যরকম
- জীবনে যা পড়েছি-৬ (শীর্ষেন্দুর দূরবীন) - তায়েফ আহমাদ
- আমার প্রিয় কিছু বাঙলাছবির তালিকা - নির্ঝর নৈঃশব্দ্য-২
- ওই ছোটোলোকের পোলাটা কিন্তু বীরপ্রতীক ছিল - অমি রহমান পিয়াল
- টেলিফোন নম্বর গুলো কি একটু মুখস্ত করবেন? - মিলটন
- বাংলা সিনেমার অন্যরকম নায়িকারা... ( ইহা লুল পুস্ট নহে) - ধীবর
- বাংলা সিনেমার অন্যরকম নায়কেরা ( এক বছর পুর্তি + ঈদের শুভেচ্ছামুলক পোস্ট) - ধীবর
- কিছু অমোঘ বাণী যা আপনার জীবনের চিন্তাভাবনাকে বদলে দিতে পারে - ১ - পাপী
- বঙ্গ দেশের প্রথম বাঙ্গালীর মহাকাশ অভিযানের বিবরণী - আনোয়ারুল আলম
- আসুন অংক শিখি সালমান খানের কাছ থেকে ! (নতুন একটি শিক্ষা পদ্ধতির বর্ণনা) - আনোয়ারুল আলম
- অত:পর দ্বিজহরিদাস...... - সজল শর্মা
- জামাতের নেতারা বলে কি আর করে কি !? (শিক্ষাব্যবস্থা নিয়ে জামাতি ভন্ডামির চালচিত্র
) - সেলটিক সাগর
- কালিদাস এবং ... - শেষ পর্ব - মে ঘ দূ ত
- একটা ব্লগ লিখেই ফেলি সমাজ বদলের (ব্লগ লিখলেই সমাজ বদল হয় না) - উদাসী স্বপ্ন
- একটি ঐতিহাসিক রিপোস্ট দিয়ে লগআউট করলাম



- ইউনুস খান
- ওয়াইম্যাক্স এনাটমি: পারলে থিসিস করেন, পারলে ননটেকীরাও পড়বার পারেন! - উদাসী স্বপ্ন
- বাংলাদেশী ধাতব মুদ্রার সচিত্র ইতিহাস - তুষারপাত
- ভালো থেকো মা, আনন্দে থেকো.................. শুভ জন্মদিন! - হক মাহবুব
- মারফিসূত্র বা Murfy's Laws - সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
- বাংলাদেশী মুদ্রার সচিত্র ইতিহাস - তুষারপাত
- আগুন কমেন্ট সংকলন - আই লাভ ব্লগিং
- ফিলসফি - ফ্রুলিংক্স
- আদ্যোপান্ত নচিকেতাঃ একটি তথ্যমূলক পোষ্ট। - জয় সরকার
- ব্লগারের রক্তের গ্রুপভুক্ত তথ্য এ পর্যন্ত প্রাপ্ত তথ্যঃ মোট মাত্র ২০১ জন (আপডেট পোস্ট) - এস রহমান
- পরিচিত হই বাংলার ফুলের সাথে (আপডেট) - রাজামশাই
- প্রকৃতির খেলা ১ - অপরিচিত_আবির
- ঢাকার অনেক পুরাতন কিছু ছবি!! দেখুন ও শেয়ার করুন
- বজ্রাহত
- ১৬ই জানুয়ারীতে শ্রাবণীর পোষ্টেড ব্লগ: - স্বাধীনতা তুমি
- সাবাকা 'জো' - শেরজা তপন
- চলুন সেন্টমার্টিন্স ঘুরে আসি... (এবার যাওয়ার আগে অনেক খুঁজেও কোন তথ্য পাইনি নেটে। সেই হতাশা থেকেই লেখা।) - ক-খ-গ
- খালেদা জিয়া'র জন্মদিনের ডকুমেন্টস - সেলটিক সাগর
- ব্লগারস ব্লাড ব্যাংকঃ ১০৮ ব্লগারের তথ্য - ফিউজিটিভ
- এসো ভদ্রতার গলাত দড়ি লাগাই - মহাকাল
- ই-লাইব্রেরি - ০০৭৭৭৭৭
- জামাতি দাওয়াতে মওলানার জবাব - অমি রহমান পিয়াল
- বীভৎস যৌন নির্যাতন, কিন্তু এড়িয়ে গেছেন সবাই - শেরিফ আল সায়ার
- যারা কথা বলার সময় বাংলার সাথে ইংরেজী মিশায় - তাদের কেন যেন বাটপার ধরনের মানুষ মনে হয়! - এস্কিমো
- যুক্তরাষ্ট্রে ফান্ডিং নিয়ে পড়তে আসুন -১(GMAT)। - কুম্ভকর্ণ
- আমার দশটি পুরানো (৩৬+) কৌতুক - আখসানুল
- ~*~*~IP দিয়ে খুজে বেড় করুন যাকে খুজছেন তার অবস্থান!!~*~*~ - এ. এস. এম. রাহাত খান
আবেগী পোষ্ট ( উৎসর্গঃ দেশী পোলা ভাইজান )
০৯ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ৭:৩৪
দেশী পোলা ভাইজানের লোটাকম্বলের পোষ্ট আর মন্তব্যগুলান পড়লাম।
সত্যি কথা আমার অনেকদিন পরে কান্দন আইতাছে। মনে চাইতাছে মন খুইলা কান্দি।
আমার দেশের প্রতি আমার কোন ক্ষোভ নাই, হতাশা নাই। আমার দেশের এটম বোম নাই। আমার দেশের গোলা ভরা জঙ্গী বিমান নাই। আমার দেশের মানুষ দিন আনে দিন খায়, না খাইয়াও দিন কাটায়। আমার দেশ খুবই দরিদ্র। আমার দেশরে অনেকেই চিনে না। খুবই সাদামাটা আমার দেশের অধিকাংশ মানুষের জীবনযাত্রা।
কিন্তু আজকে বহুদিন পর সৃষ্টিকর্তার কথা মনে পড়ল। ধন্যবাদ দেওনের লাইগার উনার কথা মনে পড়ল। কাউরে আমার ধন্যবাদ দেয়া দরকার।
হে সৃষ্টিকর্তা তুমার কাছে আমার হাজার কোটি শুকরিয়া তুমি আমারে বাংলাদেশে জন্মগ্রহন করতে পাঠাইছ। আমি এই পোড়া দেশের কাদামাটিতে জন্ম নিছি।
আমার দেশ। আমার অহংকার। আমার ভাষা আমার অহংকার।
না আমার দেশের ভাষা নিয়া আমার কোন চিন্তা নাই। আমার একটা পরিষ্কার, ষ্পষ্ট জাতীয়তা আছে, আমার একটা ভাষা আছে, আমার একটা দেশ আছে যেইটার নাম বাংলাদেশ।
মানলাম আজকালকার ডিজুস পুলাপানরা বাংলিশ চালায়, বহু ইংলিশ মিডিয়ামে সয়লাব রাজধানী।
তবুও আজ আমার ওদের প্রতি কোন ক্ষোভ নাই। ক্ষোভ করুম কার প্রতি??????? আমার নিজের ভাইয়ের প্রতি, বোনের প্রতি, বাবার প্রতি, মায়ের প্রতি, বন্ধুর প্রতি????
ওরাও তো আমার দেশে লোক। ওরাও তো আমার দেশের নাগরিক। মানলাম ওরা অনেক সাংস্কৃতিক বিষয় চর্চা করে না, তারপরেও ওদের প্রতি আজ আমার কোন ক্ষোভ নাই। আমার কোন ক্ষোভ নাই ঐ প্যান্ট কোমড় থিকা খুইলা যাওয়া ওই ডিজুসের প্রতি। কারণ ও আমার মতই এই দেশের মাটিতে বড় হইছে।
আজ আমি নতুন কইরা আরেকবার ঝালাই কইরা নিলাম নিজের অন্তরাত্মাকে। আমার জাতীয়তাকে। না আমার জাতীয়তা নিয়া আমার কোন দ্বিধা নাই। আমার ভাষা নিয়া আমার কোন দ্বিধা নাই। আমার ভাইয়েরা হয়তো আজ দুনিয়ার নানা দেশে নানা ভাষায় চলতাছে, অনেকেই হয়তো অন্য দেশের পাসপোর্টও নিছে কিন্তু তারা সবাই নিজের মূল বা উৎস নিয়া কোন দ্বিধায় ভোগে না। তারা যে যেমনে পারে এই কাদামাটির দেশ, পলিমাটির দেশ, ধানক্ষেতের দেশের জন্য যতটুকু পারে করে, তাদের মনে কোন দ্বন্দ নাই।
একটা দ্বন্দবিহীন দেশে জন্ম নেবার জন্য আজ আমি নিজের কাছে কৃতজ্ঞ, আমার বাবা মায়ের কাছে কৃতজ্ঞ।
আমারে আজ চিন্তা করতে হয় না। নিজের ভাষায় কোন অনুষ্ঠান করলে, একটা জোরে ডাক দিলে দশজন আমার সাথে জুইটা যায়। আজও পুলাপান একটা স্বদেশীয় অনুষ্ঠান করার লাইগা, নিজ ভাষায় একটা অনুষ্ঠান করার লাইগা, নিজেদের একটা অনুষ্ঠান করার লাইগা বাবা মায়ের গালি খাইয়া, ঘরের খাইয়ায় বনের মোষ তাড়ানির লাইগা আইয়া পড়ে এক ডাকে।
আমার জাতীস্বত্ত্বা নিয়া আমার কোন চিন্তা নাই।
এটম বোম নাই?
বানামু।
সাবমেরিন নাই?
বানামু।
ফাইটার জেট নাই?
বানামু।
আমার দেশের পুলাপান এহনো বাংলায় পড়াশোনা করে যত কমই হোক না কেন। ডিগ্রীর অনেক পদার্থ, অংক বই পাওয়া যায় বাংলায়। আমার নিজের কাছে আছে কতগুলান। আমি বইগুলানরে নামাইয়া একটু চুমা খাইয়ায় লই। তারপরে লেখতাছি।
আমার সারা দেশের যে কোন জায়গায় আমি যাইতে পারি। হোক বিভিন্ন অঞ্চলে আঞ্চলিক ভাষা আমরা সবাই বাংলাভাষী, বাংলাদেশী। নিজেদের ভাষা নিয়া আমার কোন চিন্তা নাই।
আমার মনে চাইতাছে মুক্তিযোদ্ধাগোর পাও ধুইয়া পানি খাই। হে মুক্তিযোদ্ধারা তোমরা কি জান তোমরা আমারে একটা আস্তা দেশ দিয়া গেছ?????? আমি আজ সত্যিই আমার দেশের একজন গর্বিত নাগরিক। আমার নিজের একটা ঘর আছে, যেই ঘর সত্যিই একান্তই আমার ঘর। যেই ঘর আমার চাচার ঘর না, মামার ঘর না। আমার বাপের ঘর, আমার বসতভিটা। কেউ আমারে এইখানে কিছু কইতে পারব না। আমার পলিমাটি আজা আমার অহংকার।
কি কমু মনে চাইতাছে এহনই দেশে গিয়া একটা সিজদা দেই খোলা কপাল ঠেকাইয়া মাটিতে। আমার যে একটা নিজিস্ব দেশ আছে, আমার যে একটা নিজস্ব ভাষা আছে, কার কোন ছড়ি ঘোরানি নাই সেই দেশের উপরে সেই দেশের ভাষার উপরে আমার আজকে ভাবতে বড়ই ভাল লাগছে।
আমি স্বাধীন, পূর্ণ স্বাধীন। আমি ময়মনসিংহের যে কোন চায়ের দোকানে গিয়া কইতে পারি, এক কাপ চা দেন।
আমার দেশ আছে, আমার ভাষা আছে। দুর্নীতি করে আমার লোক। কোন বিজাতীয় আমার উপরে জোর খাটাইতে আইলে অন্তত সোজা খাড়াইয়া কইতে পারি, "যা ভাগ, এইডা আমার দেশ"।
হে ভাষা সৈনিকেরা তোমরা কোথায়। তোমাগোর পায়ের কাছে বইসা থাকতে ইচ্ছা করতাছে। তোমরা এইডা কি দিলা আমারে। হায় হায় একটা আস্ত মাতৃভাষা দিয়া ফালাইয়া আমারে। আমি এহন কি করুম! আমার একটা আস্ত মাতৃভাষা আছে। আমার ডাইনে বায়ে সামনে পিছে সবাই কয় দেই তাগোরো মাতৃভাষা এইডা। আমাগোর কলেজের পুলাপান দেহি বাংলাতে পদার্থবিজ্ঞান পড়ে।
হ ইংরেজী লাগে আমাগো উচ্চশিক্ষায়। কিন্তু আমার বড় ভাইরেও দেখছি আর্কিটেকচারের নোট বানাইতে বাংলিশে। মানে যত যাই হোক আমি বাংলা ব্যাবহার করতে পারি। যত সীমাবদ্ধতাই থাকুক না কেন আমি বাংলা ব্যাবহার করতে পারি।
হ ইংলিশ এহন প্রতাপশালী। কিন্তু ঐ ইংলিশ নিয়া যারা সারাদিন কাম করে ২১ ফেব্রুয়ারী হইলে হেরাও দেহি ফুল নিয়া দৌড়ায়! খালি পায়ে এহনো গ্রামে গঞ্জে মফস্বলে স্কুলের পুলাপানগুলি প্রভাতফেরীতে যায়।
আমার স্কুলজীবনে আমি দুইবার খালি পায়ে না হাটার জন্য প্রভাত ফেরীতে ফাকি দিছি। আমি সুদে আসলে এইডা শোধ করুম কথা দিলাম।
আইজকা কি যে শান্তি লাগতাছে কি কমু। আমার একটা দেশ আছে সেইখানে গেলেই বাংলাতে কথা কওন যায়। আমার দেশের প্রায় সব স্কুলগুলাতে বাংলায় পুলাপান পড়াশুনা করে। রবি, নজরুল, শামসুর, সুফিয়া কামাল কারো না কারো কবিতা পইড়া মুখস্ত করতে হয়। চারুপাঠের কথা মনে পড়তাছে খুব। সৈয়দ মুজতবা আলীর রসগোল্লার কথা আজ খুব মনে পড়তাছে। বঙ্কিমের রচনার শিল্পগুণ, মহাপতঙ্গ, একটি তুলসী গাছের কাহিনীর কথা খুব মনে পড়তাছে।
হ আমার একটা দেশ আছে যেইটা নিয়া আমারে কোন চিন্তা করতে হয় না। আমার একটা ভাষা আছে যেইটা নিয়া আমারে কোন চিন্তা করতে হয় না। বরং আমার মত বহু লোকের ভীড়ে আমি ডিজুসগোরে চ্যাপ্টা রাখতে পারি। ডাক দিলে আরো লোক আমার লগে জড়ো হয়। আমার একতা জাতীয়তা আছে যেইটা নিয়া আমারে চিন্তা করতে হয় না। এই পৃথিবীর মহাসৌভাগ্যবানদের আমি একজন।
আমি দেশী পোলা।
আমি বাংলাভাষী।
আমি বাংলাদেশী।
আর কি চাই!
সর্বশেষ এডিট : ১৪ ই জানুয়ারি, ২০১২ রাত ১২:২২ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লালসালু বলেছেন:
প্লাস না দিলে আমার মন খারাপ থাকবে
লেখক বলেছেন: আপনেরে নিয়া চিন্তায় আছি। কেপি টেষ্টের নাম শুনছেন তো?
লেখক বলেছেন: আর কি চাই!
চাঙ্কু বলেছেন:
আপনে মাঝে মাঝে সাধারন কথায় সুন্দর করে এমন সব ইমোশনাল পোষ্ট দেন, পড়ে কয়েক মিনিট স্ট্যাচু হয়ে বসে থাকা লাগে ।
লেখক বলেছেন: নিম্নমানের লেখারে যে সম্মান দিছেন তাতেই আমি কৃতজ্ঞ।
বিদ্রোহী রণ ক্লান্ত বলেছেন:
শোন রাজ:আমার বাবায় পাকিস্হান আমলে মেট্রিক এক বিষয়ে ফেল মারছে, মায় কোন রকমে ফাইভ উঠছিলো, সাথে সাথে বিয়া|
সে মায়ের তিন ছেলের দুই জনই দেশের সর্বোচ্চ ডিগ্রি শেষ কইরা ইউরোপ আমেরিকায় লেখা পড়া করছে, আরেক জনও ইউরোপেই বাস করে|
তুমি-আমি এটম বোম/ফাইটার/ষ্টেলথ বানাইতে না পারলাম, স্বপ্নটা দিয়া যামু পুলা-মাইয়ারে, হেরা যদি না পারে, স্বপ্নটা দিয়া যাইবো নাতি-পুতিরে, স্বপ্ন একদিন পুরন হবেই, হাজার বছর পরে হোক|
দেশকে ভালবাসতে হবে মন-প্রান দিয়া, তাইলে আমাগো পরবর্তী ব;শধর মাথা উচা কইরা কইবো, আমি বা;লাদেশী|
(+++++)
লেখক বলেছেন: এইটাই ভাইয়া এইটাই। দুরন্ত পথিকের মত, নিজে মরিয়া অপরকে জাগানোতেই মরণের সার্থকতা।
স্বপ্ন একদিন পূরন হবেই। খালি সঞ্চার কইরা যাইতে হইব।
চাঙ্কু বলেছেন:
দেশকে ভালবাসতে হবে মন-প্রান দিয়া, তাইলে আমাগো পরবর্তী ব;শধর মাথা উচা কইরা কইবো, আমি বা;লাদেশী| কথাডা পছন্দ হইছে । আপনার নিকটা খুব সুন্দর @ বিদ্রোহী রণ ক্লান্ত
প্রাকৃত বলেছেন:
ভাইরে ইমোশোনাল করে দিলেন।গলার কাছে যেন একটা গিঁট ঠেলে আসছে!
লেখক বলেছেন: জানিনা কেমনে কি হইল।
লেখক বলেছেন: এইটাই। যত খারাপই হোক সেইটা আমার নিজের। কেউ আমারে দুই কথা শুনাইলে আমিও দুই কথা শুনানির সামর্থ্য রাখি। সারা দুনিয়াতে কেউ আমারে জায়গা না দিলেও অন্তত নিজের দেশের রাস্তায় ঘুমানির মত জায়গা আমার আছে।
তুষার লাল শাহা বলেছেন:
আপ নার ভাবনা কোন জায়গায়.।.।।।এভাবে না ভেবে থাকেন কেমনে???
লেখক বলেছেন: না ভেবে থাকি কিভাবে কেমনে বলি!
দেশী পোলা বলেছেন:
বারামদী, তোমার পোস্ট দেইখা টেরা হইয়া গেলাম!জোস লিখছো, আমি পারলে এই লেখাটারে ছাপাইয়া ক্লাস ৬ এর পাঠ্যবই-এ ঢুকামু
আমগো সু-দিন আইতাছে, আমিও মনেপ্রাণে এইডা বিশ্বাস করি
লেখক বলেছেন: বেশী প্রশংসা কইরা ফালাইছেন।
সু-দিন তো আসবই। বিদ্রোহী রণ ক্লান্ত ভায়ার ৪ নাম্বার কমেন্টে এর ব্যাখ্যা দেয়া আছে।
কালের কুতুব বলেছেন:
আমারও এমনই অনুভূতি দেশ নিয়ে.....কিছু নাই, তারপরও অহংকার সুবিশাল।
লেখক বলেছেন: একটা কবিতা মনে পইড়া গেল। থ্রী ফোরে বইয়ের হবে সম্ভবত।
বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই
কুড়ে ঘরে থাকি কর শিল্পের বড়াই
আমি থাকি মহাসুখে অট্টালিকা পরে
তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝড়ে
........................
........................
নিজ হাতে গড়া মোর কাচা ঘর খাসা।
মাঝের লাইনগুলো ভুলে গেছি। অনেকদিন পর কবিতাটার মর্মার্থ আবার নতুন করে বুঝলাম।
লেখক বলেছেন: বিজয়ের মাসে আমার জন্মভূমি, মাতৃভূমিকে আবার সালাম।
লেখক বলেছেন: ধন্যবাদ অসংখ্য।
দি ফিউরিয়াস ওয়ান বলেছেন:
আপনের ২ গালে ২ খানা চুম্মা। (আবেগের চুম্মা রে পাগলা!)এটম বোম নাই?
বানামু।
সাবমেরিন নাই?
বানামু।
ফাইটার জেট নাই?
বানামু।
আমরা বানামু।
লেখক বলেছেন: আসেন ভাই কোলাকুলি করি।
রাজর্ষী বলেছেন:
জটিল। ++
লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকেও।
বিদ্রোহী রণ ক্লান্ত বলেছেন:
@চান্কু:আপনাকে অনেক ধন্যবাদ|
একটা কথা বলি, আমি যে বতনে আমেরিকা-কানাডায় চাকুরী করেছি ও করছি তার চেয়ে ঢের কম টাকা বেতন পেয়ে অনেক বন্ধুরা কানাডা-আমেরিকায় বাড়ি কিনে ফেলেছে, আমি এখনো ভাড়া থাকি| সবাই বলে বাড়ি কিনেন, বউ বলে বাড়ি কিনো| আমার শালায় এই দেশে বাড়ি কিনতে মন চায় না, বাড়ি কিনলেই এই দেশে শিকড় গজাইবো, ভয় হয় দেশে যদি ফেরত না যাই! বউরে বলি, আরে এই দেশে বাড়ি করমু ক্যান....???
বাড়ি করমু ঢাকায়, কোন একটা ইউনিতে মাষ্টারি করমু, সাপ্তাহিক ছুটির দুই দিন যামুগা ১ ঘন্টার ড্রাইভে গ্রামের বাড়ি, বাপ-দাদার জমিতে চাষ করমু, পুকুড়ে মাছ ছাড়মু......!!!
বউ বলে, তো তোমার ছেলে কি বা;লাদেশে থাকতে পারবে.....???
পারবে না ক্যান.....???
আমেরিকার রাষ্ট্রদূত যদি বা;লাদেশে থাকতে পারে, আমার ছেলে-মেয়ে পারবে না ক্যান.........???
কানাডার রাষ্ট্রদূত যদি বা;লাদেশে থাকতে পারে, আমার ছেলে-মেয়ে পারবে না ক্যান.........???
বৃটেনের রাষ্ট্রদূত যদি বা;লাদেশে থাকতে পারে, আমার ছেলে-মেয়ে পারবে না ক্যান.........???
অষ্ট্রেলিয়ার রাষ্ট্রদূত যদি বা;লাদেশে থাকতে পারে, আমার ছেলে-মেয়ে পারবে না ক্যান.........???
ঐ বিদেশীগো তো বা;লাদেশের মাটির কোন টান নাই, আমার পুলা-মাইয়া যেখানেই জন্মাক বাপ-দাদার ভিটার টানের একটা বিশাল জোর আছে না....?
ইলিশের জন্ম হয় নদিতে কিন্তু ফিরে যায় সমুদ্রে, বাপ-দাদার আদি
বাসস্হানে|
স্যালমনের জন্ম হয় নদীতে কিন্তু ফিরে যায় সমুদ্রে, বাপ-দাদার
আদি বাসস্হানে|
আমি ফিরা যামু, আমার পুলা-মাইয়াও ফিরা যাইবো বা;লাদেশে, এর চেয়ে সুন্দর দেশ পৃথিবীতে আর নাই, এটাই শেষ স্বপ্ন|
লেখক বলেছেন: কি কমু। কিছু বলার নাই।
কেতাদুরস্ত বলেছেন:
সাবাস বাঙালী । আবার জিগায়।
লেখক বলেছেন: বাঙ্গালীর তেজ এখনও দুনিয়া দেখে নাই।
রাজীব বলেছেন:
চোখে পানি এসে গেল, মুছবো কে? এটা গর্বের পানি মুছব কেন?
লেখক বলেছেন: কোন দরকার নাই মোছার। দেশের জন্য যে অশ্রু তা পবিত্রতম।
সাব্বির হোসেন শুভ বলেছেন:
চোখে পানি এসে গেছে। শরীরের প্রতিটা লোম দাঁড়িয়ে গেছে।বাংলাদেশ! আমার বাংলাদেশ! কিছু নেই তবু ভালবাসি। আমেরিকার মত উন্নত নয়, সুইজারল্যান্ডের মত পরিচ্ছন্ন নয় তারপরও, আর কোন জাতি ভাষার জন্য দিএছে প্রাণ? আর কোন জাতি দিয়েছে প্রাণ অকাতরে নিজের দেশের জন্য?
ভালোবাসি বাংলাদেশ। অনেক ভালবাসি এই বাংলাদেশটাকে।
আপনার অসাধারণ লেখার জন্য প্লাস।
লেখক বলেছেন: সেইটাই ভাই। যত যাই হোক আমাদের সবারই মনের ভিতরে একটা দেশের জন্য একটা লুকানো জায়গা বরাদ্দ আছে। শুধু ঠিকমত সেই জায়গাটাতে ঘাই দিতে পারলে আমরা আরো অনেক কিছু করতে পারতাম দেশের জন্য।
লেখাজোকা শামীম বলেছেন:
শীর্ষ পর্যায় থেকে দুর্নীতি বন্ধ না করলে আমাদের যতই দেশপ্রেম থাক, কোনদিনও এই দেশ মাথা তুলে দাঁড়াবে না। আমরা সারা দিন খেটে দেশকে এগিয়ে নিয়ে যাই আর দুর্নীতি দেশকে পেছনে ঠেলে দেয়।
লেখক বলেছেন: শীর্ষ পর্যায় কিছুই করতে পারবে না যতদিন আমাদের বিশাল জনগোষ্ঠী সচেতন না হবে। যারা সরাসরি বাংলাদেশের যে কোন নির্বাচনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন তারা জানেন যে আমাদের রাজনীতির গন্ধ পচা লাশের চেয়েও খারাপ। এবং এর মূল কারণ আমরাই। আমরা বলতে কিন্তু শুধু এই ব্লগের বা রাইরের মুষ্টিমেয় সচেতন জনগোষ্ঠী নয়। এর বাইরেও কোটি কোটি মানুষ রয়েছে যারা পাচশ টাকা হলে ভোট বিক্রি করে দেয়............ পরে কোন পোষ্টে বাকীটুকু বলব।
লেখক বলেছেন: ধন্যবাদ।
লেখক বলেছেন: আমি দেশী পোলা।
আমি বাংলাভাষী।
আমি বাংলাদেশী।
আমি এবং আঁধার বলেছেন:
আঞ্চলিক প্রাদেশিক বাংলা ভাষার(!) কোনো ব্লগে লেখালেখির বিন্দুমাত্র উৎসাহ আমার নাই। যে ব্লগের লেখক মনে করে রবীন্দ্রনাথের নোবেলের কারণ তার লেখার ইংরেজি অনুবাদ সে ব্লগের সাহিত্য জ্ঞান নিয়ে আমার বিন্দুমাত্র শ্রদ্ধাভক্তি নাই। মডারেটরদের আমার একাউন্টটি বাতিল করার অনুরোধ করছি। দো-আঁশলাদের মাঝে আমি নাই, আমি বাঙাল, চিরবিদ্রোহী; ক্লীবত্বের মাঝে আমি নাই। মানসিকতায় আমাদের কোনো সমস্যা নাই। আমাদের সমস্যা হলো আমরা বড্ড অধিকার সচেতন। আপনারা সেটা কখনোই বুঝবেননা। যারা বুঝেছিলেন তারা আজ বিভিন্ন জায়গায় লাশ হয়ে স্মৃতিকথায় বেঁচে আছেন। নক্সালাইট নাম দিয়ে তাদের কুকুরের মতন গুলি করে মারা হয়েছে। ভালো থাকুন, চিরজীবি হোন পলায়নপর পুতুপুতু মানসিকতা নিয়ে। এগিয়ে যাক তামিলরা, এগিয়ে যাক আরো সবাই। শুধু আপনারাই হিন্দীর আফিঙএ বুঁদ হয়ে থাকুন চিরকাল। অবশেষে বিলুপ্ত হয়ে যান আর দশটা ভারতীয় জাতির মাঝে।ওই ফাউল ব্লগে এইডা ছিলো আমার লাস্ট কমেন্ট। কি পরিমাণ রাগ আর ক্ষোভ নিয়া যে লেখসিলাম তা ভাষায় প্রকাশ করা যাইবোনা। আপনার এই লেখা পইড়া তা একনিমিষে পানি হইয়া গেলো। হইতে পারে আমাদের কিছু নাই, তার পরেও আমরা টিক্যা থাকুমই থাকুম আপনার মত এই রকম তেজী মনোভাবের জন্য। এই দ্যাশ চিরকাল শ্রদ্ধা পাইছে তার মাইনসের বিদ্রোহী মনোভাব, অন্যায়ের সাথে আপোস না করার মনোভাবের জন্য। আমরা যতদিন থাকুম ততদিন এই দ্যাশ, ভাষা আর সংস্কৃতি টিইক্যা থাকবো। আরবী হরফে বাংলা আমরা লাইথ্যায়া তাড়াইছি, ডিজুসীয় বাংলাও তাড়ামু। কি যে ভালো লাগলো আপনার ল্যাখা তা আর কওন যাইবোনা। শোকেসে তো অবশ্যই রাখলাম। ল্যাখাডা গায়েব করলে আপনার খবর আছে!!!
ভালা থাইকেন ভাইডি। আর মনে রাইখেন, ব্রিটিশ আমলে বিশ্বের সবচেয়ে উন্নত ৫টা জাতির একডা ছিলাম আমরা, শালারা আলাদা কইরা খোঁড়া বানাইছে তাই এহন ইকটু পিছায়া গেছি, তয় আবারো আমরা বাঙালরাই আমাগোরে উপরে উঠামু। কম্পিউটার পোগ্রামিঙএ আমরা এহনই বিশ্বমানের, দক্ষিণ এশিয়ার মধ্যে নারীস্বাধীনতা, শিক্ষা, স্যানিটেশনে আমরা আগাইয়া আছি, বারবার সাইক্লোনের মইধ্যে ছিন্নভিন্ন হইয়াও আমরা ভাইংগা পড়িনাই। এদ্যাশের মানুষ এহনো দুর্ভিক্ষের জ্বালায় গণহারে সপরিবারে আত্মহত্যা করেনা। আমাদের চিরবিদ্রোহী সত্ত্বাই আমাগোরে উপরে উঠাইবো আবার।
আবারও অজস্র অভিবাদন এরকম ল্যাহার জন্য।
লেখক বলেছেন: সেইটাই ভাইজান। হারামজাদারা মনে করে আমরা আর কি করুম, আমরা শেষ। কিন্তু আমাদের মধ্যে অনেক তরুন যে আবার ভেজাল পাকানির লাইগা তৈরী হইতাছে সেইডা বুঝতাছে না।
ঐ নপুংসক ব্লগের কথা আর কইয়েন না। পুতুপুতু করা স্বভাব যাগোর তারা ঐখানে টিকতে পারব আর কেউ না। আর বাংলা আমার মাতৃভাষা। গলা খাকড়াইয়া চিল্লাইয়া চিল্লাইয়া চারপাশে শব্দদূষণ কইরা বাংলা বলা আমার অভ্যাস। সেই আমি ঐ পুতুপুতু, বাংলাকে আঞ্চলিক ভাষা হিসাবে মর্যাদা দেওয়া জায়গায় টিকতে পারুম না। মানতাম যদি এইডা বিজাতীয়দের হাতে তৈরী হইত। যাই হোক আমার অনূভুতিটি হইছিল দমবন্ধ করা অনূভুতি। আমি দেশী ভাইয়ের পোষ্টের মন্তব্যগুলান পড়তে ছিলাম আর আমার দম বন্ধ হইয়া আইতে ছিল। আমি বুঝতে পারছিলাম যে মাতৃভাষার কি মূল্য, কেন রক্ত ঢালছিল আমার পূর্বসূরীরা মাতৃভাষার জন্য। মন্তব্যগুলি পড়তে ছিলাম আর বুঝতে পারতেছিলাম আমার বাংলাদশী হওনের সৌভাগ্য। থাকুক, আর বেশী কিছু বলতে চাইনা। যার যেমনে মনে চায় থাকুক।
লেখক বলেছেন: ধন্যবাদ ধন্যবাদ।
দুরণ্ত সাহস বলেছেন:
কি ব্যপার এমন লাগতাছে কেন? আমিও কি দেশপ্রেমিক নাকি? আরে তাই ত!! "নিজের দেশ হতে পারে এই গরিবের দেশ হতে পারে অবহেলিতের দেশ। তবু যে আমার বাংলাদেশ।"পদ্মা মেঘনা যমুনা, তোমার আমার ঠীকানা।
অনেক ধন্যবাদ
লেখক বলেছেন: যত যাই বলেন আপনি যেই জায়গার উত্তরাধিকার বহন করেন আপনি সেই জায়গারই। একটা ডিজুসরে যদি এহন একজন ইংরেজ ব্লাডি নিগার কইয়া গালি দেয়, অথবা সেই ব্রিটিশ আমলের নেটিভ বা "কুকুর ও ভারতীয়দের প্রবেশ নিষেধ" জাতীয় ব্যাবহার করে তখন তারও কিন্তু ভিতরের বাঙ্গালী জাতীসত্তা বাইর হইয়া আইব সাপের খোলস ছাড়াইয়া।
লেখক বলেছেন: ধন্যবাদ (৩৮ টা)
আবদুল্লাহ আল মনসুর বলেছেন:
আমি বাংলাদেশের পোলা.. সোনার বাংলারে বড় বেশি ভালবাসি..ভাইরে কি পোষ্ট দিলেন.. আপনেরে অনেক ধন্যবাদ++++
লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
হাসান মাহবুব বলেছেন:
হ্যাটস অফ। দুইজনরেই।
লেখক বলেছেন: ধন্যবাদ বস।
নাজমুল আহমেদ বলেছেন:
আপ্লুত হলাম.... খুবই আপ্লুত হলাম.......
এই দেশ আমার গর্ব, এই দেশ আমার অহংকার
রুখে দেব সব বিজাতীয় ষড়যন্ত্র
এগিয়ে যাব নিয়ে মোরা দেশের মানসম্মান।।
লেখক বলেছেন: আমাদের আগে যারা যা পারছে কইরা দিয়া গেছে। এখন দায়িত্ব আমাদের হাতে। সিরিয়াসলি।
লেখক বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে।
অ্যাডমায়রার বলেছেন:
হয়তো এই পোস্টের আয়ু আর ২৪ ঘন্টাও নয়, তবু এটাকে যদি একঘন্টার জন্যও প্রিয়তে রাখা যায় তবে সেটা আমারই সৌভাগ্য। চোখের পানি ধরে রাখতে শেখা হয়নি আজও।
লেখক বলেছেন: ..............................
দি ফিউরিয়াস ওয়ান বলেছেন:
এইটারে ড্রাফট করলে খবর আছে কইলাম।
লেখক বলেছেন: ভাই এইবারের মত মাফ করা যায় না?
গ্রাউন্ড ফ্লোর বলেছেন:
এইটা ড্রাফ্ট করলে বুঝমু যে আপনের কথা সব ফাঁকা বুলি।
লেখক বলেছেন: ভাই এইবারের মত মাফ করা যায় না?
লেখক বলেছেন: আমি দেশী পোলা।
আমি বাংলাভাষী।
আমি বাংলাদেশী।
সাধারণমানুষ বলেছেন:
পৃথিবীর মহাসৌভাগ্যবানদের আমি একজন কারণ ,আমি দেশী পোলা।
আমি বাংলাভাষী।
আমি বাংলাদেশী।
আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি
লেখক বলেছেন: অন্তর থেকে ভালবাসি।
লেখক বলেছেন: আইচ্ছা বস এইখানে স্তম্ভিত হওনের কি হইল বুঝলাম না।
লেখক বলেছেন: সালাম কমরেড।
অন্যরকম বলেছেন:
নীরব বিপ্লব!
লেখক বলেছেন: কিসের?
আহমেদ রাকিব বলেছেন:
আমার জাতীস্বত্ত্বা নিয়া আমার কোন চিন্তা নাই।এটম বোম নাই?
বানামু।
সাবমেরিন নাই?
বানামু।
ফাইটার জেট নাই?
বানামু।
দারুন। স্যালুট
লেখক বলেছেন: স্যালুট আপনাকেও।
এ.জে. মিন্টু বলেছেন:
পজিটিভ পোস্টে পজিটিভ রেটিং।
লেখক বলেছেন: আরে গুরু আপনে! খুশী হইলাম।
অপরিচিত_আবির বলেছেন:
জটিলস্য হইছে ভাইজান আপনারে সেলূট
লেখক বলেছেন: আপনাকেও অভিবাদন ভায়া।
পাথুরে বলেছেন:
ভাই এত কিছু বুঝি না। আমি স্বার্থপর।
একটাই ইচ্ছা,
শেষ শ্বাসটা যেন এই স্বাধীনচেতা দেশের বাতাসেই নিতে পারি
এই মাটিতেই যেন মরি,গোরটা যেন এই মাটিতেই হয়।
লেখক বলেছেন: আমারও একই ইচ্ছা।
অচন্দ্রচেতন বলেছেন:
সাব্বাশ বাঙ্গালি ... (+)
লেখক বলেছেন: ধন্যবাদ!
জয় সরকার বলেছেন:
আমি কিছু বললামনা............শুধু একটা প্লাস দিয়া গেলাম।বেস্ট অফ লাক...............
লেখক বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
শয়তান বলেছেন:
হয়
লেখক বলেছেন: হ!
লেখক বলেছেন: সামান্য লেখা। আপনার ভাললাগাই আমার প্রাপ্তি।
আশিক হাসান বলেছেন:
সাধারন শব্দের অসাধারন প্রকাশ !আপনার লেখাগুলো পড়ে শুধু একটা কথাই গুনগুন করছে মনের ভেতরে
আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি
লেখক বলেছেন: কি আর কমু......
নির্বাসন বলেছেন:
দেশ নিয়ে অনুভুতিটা ২ রকম...কখনো মনে হয় যে দেশের মানুষের দেশের প্রতি এত মায়া তাদের ঠেকায় যে? কিন্তু পরক্ষনেই রাজনীতির কামড়াকামড়ি দেখলে মনে বিষাদ জন্মে...সবাই যখন উড়ে যাচ্ছে...আমরা না হয় হেঁটেই পৌঁছালাম গন্তব্যে...শুধু শান্তিটা থাকুক...সাবমেরিন এটম বোমা চাইনা...লেখার জন্য ধন্যবাদ আপনাকে।
লেখক বলেছেন: ধন্যবাদ!!
লেখক বলেছেন: ওকে
লেখক বলেছেন: ওক্কে।
একজন সৈকত বলেছেন:
একেবারে চেতনার গহীনে টোকা দেয় শব্দগুলি। বাক্যগুলি।অনেক অ-নে-ক ভালো লাগা আর কষ্ট মেশানো প্রত্যয়ী প্রকাশ !
পড়লাম সময় নিয়ে.... মন্তব্য দিলাম একটু পরে।
কেমন আছেন?
লেখক বলেছেন: এইতো ভাইয়া চলছে। পরীক্ষা সামনে। জঘন্য জীবন চলছে একরকম...... আপনি কেমন আছেন??
উদাসী স্বপ্ন বলেছেন:
আমি নিজেও বুঝতে পারছি না..।কেনো আপনার লেখা গুলো হাপিশ হয়ে গেলো..।যেদিন প্রথম এসে দেখলাম মেজাজ খিচড়ে গেলো...।কারনটা কি জানতে পারি?আমি যতদূর জানি আমার নৌবাহিনীর কাছে ২/১ টা সাবমেরিন আছে হয়তো...কারন অনেক আগে শুনেছিলাম কিছু ছোট পরিসরে সাবমেরিন কেনা হয়েছে....পরে আর ওগুলোর খবর জানি না...
অনেক দেশের নিজস্ব আর্মি নাই...যেমন জাপান হয়তো তাদের সামরিক বাহিনী গড়ে তোলার জন্য কিছু দিন আগে হাত দিয়েছে..।ভ্যাটিকান সিটির নিজস্ব কোনো আর্মি নাই..।নর্ডেন অধিকাংশ দেশে নামে মাত্র আর্মি আছে আর যা আছে সবই যন্রনির্ভর। এছাড়া আমরা অনেক কিছুতেই এগিয়ে আমরা যেমন আমাদের দেশে প্রসব কালীন মহিলাদের মৃত্যু অনেক কম...পোলিও মুক্ত ম্যালেরিয়া মুক্ত দেশের তালিকায় আমাদের নাম আছে....বিশ্বের ৪র্থ ধান উৎপাদনকারী দেশ...হাবা গোবা পোলাপান গিয়ে কিছু দিন আগে শুনলাম এক পোলায় ক্যাটালর্জি থেকে পাশ করে রটেক্সাস ইউনিতে গিয়ে কি যেনো একটা বাইর করছে যার ফলে ন্যানোটেকনোলজীতে যত সার্কিট এমবেড করা হবে তাতে নাকি খুব অল্প পাওয়ার কনজাম্পশন...কয় লক্ষ ডলার জানি পুরস্কার পাইছে...। রিসেশনের খুব একটা ছোয়া লাগে নাই যখন খুব বেশী করে দেখি জিপিতে নরওয়ের হাই প্রোফাইল বেকার লোকদের পুনর্বাসন জিপিতে হচ্ছে..হোয়াইয়ে নতুন নতুন টেজকনোলজী দেয়ার জন্য খাড়ায় আছে...তবে এখন যেটা দরকার সেটা হিউজ পরিমান বিদ্যুৎ.....আর তার জন্য নিউক্লিয়ার পাওয়ার প্লান্টে গবেষনা আর তার ইমপ্লিমেন্টেশন...ওয়াজেদ মিয়াও এই স্বপ্ন দেখেছিলেন..যাই হোক...আমার দেশ যে সবার চেয়ে সেরা এটা আমি হয়তো মৃত্যুর আগে পর্যন্তও বলে যাবো...তাই এতো নাই নাই এর বিপরীতে শিধু একথাই বলি দুয়েকটা জিনিস বাদে আমাদের সবই আছে...আর সবচেয়ে বড় জিনিস মুখে হাসি আর মেন সংগ্রামের চেতনা...।এটাই বা কম কি!
লেখক বলেছেন: বস আপনে ইদানিং রুঢ়তার মধ্য দিয়ে সময় পার করছেন। আর আপনি কিছুটা বদলাইয়াও গেছেন। অবশ্য আপনার মূল এখনো বদলায়ানাই। তবে বদলানিটা আশাব্যাঞ্জক এবং অভিনন্দনযোগ্য। আপনারে দিয়া আমি আশা করি।
লেখা মুছছি বস বহুত কেফড়ায় পইড়া। বহুত লেখায় বহুত কিছু ছিল যা আমার ছাল তুলনের লাইগা যথেষ্ঠ। মা বাবার কাছে আমি এখনও সেই ছোট ছেলেই। প্লীজ আপাতত ক্ষমা করেন। একসময় সব লেখা আবার ফিরাইয়া আনুম।
এই পোষ্টটা অন্য বিষয় নিয়া লেখা আসলে। এখানে ধন সম্পদের থিকা মর্যাদারে গুরুত্ব দেয়া হইছে বেশী আর কিছুটা মানবিক সস্তা আবেগ। এর বেশী কিছু না। পোষ্টটা ভিত্তি গড়া হইছে উপরের লিংকের পোষ্ট আর মন্তব্যগুলান পড়ার পর। আর আমি একটু পাগল ছাগল টাইপের পোলাপান তো, মাঝে মাঝে দেশাত্মবোধক গান শুনলে চোখে পানি আসে।
তাজা কলম বলেছেন:
ভাল লাগলো।
লেখক বলেছেন: আরে আপনি! কেমন আছেন??
লেখক বলেছেন: অনেক কিছু করতে হবে, অনেক কাজ বাকী।
সাকিরা জাননাত বলেছেন:
রাজ ভাই, আপনার ব্লগে আসলাম একটু হাসবো বলে, আর আপনি আমাকে কাঁদালেন। আপনিতো মানুষটা ভালো না।
লেখক বলেছেন: কি করব বলেন, ঐদিন আবেগের ঠেলায় পোষ্ট দিছি
লুৎফুল কাদের বলেছেন:
এই পৃথিবীর মহাসৌভাগ্যবানদের আমি একজন।আমি দেশী পোলা।
আমি বাংলাভাষী।
আমি বাংলাদেশী।
আর কি চাই!
লেখক বলেছেন:
রাজসোহান বলেছেন:
ভাইরে আপনি তো কান্দাইয়া দিলেনআমি বাংলাদেশী পোলা
আমি বাঙ্গালী
হাজার বছরের বাঙ্গালী
ঐ আমেরিকা , অস্ট্রেলিয়া তো কয়শ বছরের
আর আমি তো হাজার বছরের
লেখক বলেছেন:
আশফাকুর র বলেছেন:
ভাই কি লিখলান ।চোখে পানি চলে আইল।পোস্টে পিলাসাইলাম।বাংলাদেশ চিরজিবী হউক।
লেখক বলেছেন:
বাংলাদেশ চিরজিবী হউক
রাজসোহান বলেছেন:
ভাই রে আবার পড়লাম আবার ভাসলামএইটা আমার দেশ,বাংলাদেশ............
আমার দাদার রক্তে ভেজা দেশ
হাজার বছরের অংশ আমি
লেখক বলেছেন: আবেগ আর আবেগ!
টেকনলজী বলেছেন:
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
++++++++++++++++++++++++++++++++++++++
+++++++++++++++++++++++++++++++++++++
++++++++++++++++++++++++++++++
++++++++++++++++++++++++++++++++
++++++++++++++++++++++++++++++++
+++++++++++++++++++++++++++++++++
+++++++++++++++++++++++++++++++++
+++++++++++++++++++++++++++++++
+++++++++++++++++++++++++++
++++++++++++++++++++++++++++++++++
++++++++++++++++++++++++++++++++++++
+++++++++++++++++++++++++++++++++++
লেখক বলেছেন: .................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................... ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ
ইউনুস খান বলেছেন:
comment by: লালসালু বলেছেন: প্লাস না দিলে আমার মন খারাপ থাকবে
লেখক বলেছেন:
কায়কোবাদ বলেছেন:
আমার জাতীস্বত্ত্বা নিয়া আমার কোন চিন্তা নাই।
এটম বোম নাই?
বানামু।
সাবমেরিন নাই?
বানামু।
ফাইটার জেট নাই?
বানামু।
আমি দেশী পোলা।
আমি বাংলাভাষী।
আমি বাংলাদেশী।
আর কি চাই! ..........................................................................................................
ভাই, আপনার হাতে যাদু আছে, যাই লেখেন তা-ই ভালো লাগ.
আপনাকে স্যালুট।
লেখক বলেছেন: ভাই আবেগের বশে লেখা। তাই আবেগ ছড়াইয়া আছে।
আপনাকেও স্যালুট।
কিষান বলেছেন:
বাংলাদেশ, তুমারে বড্ড ভালোবাসি
লেখক বলেছেন: যত যাই হোক, আমার একটা দেশ আছে। সারা পৃথিবী আমারে জায়গা না দিলেও আমার একটা যায়গা আছে। আমার একটা দেশ আছে!!!!!!!!!!!!!!!!
কিন্তু মন্তব্য নাই কেন?
লেখক বলেছেন: যত যাই হোক, আমার একটা দেশ আছে। সারা পৃথিবী আমারে জায়গা না দিলেও আমার একটা যায়গা আছে। আমার একটা দেশ আছে!!!!!!!!!!!!!!!!
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।
তাহির বলেছেন:
বিদ্রোহী রণ ক্লান্ত আর উদাসী মন এর মতামত পড়ে (আর এই লেখা টা পড়ে) আমার মতামতঃআমার বয়স ২১। সেই হিসেবে পরালেখার দিক থেকে পিছাইয়া আছি। মাত্র ১ম বছর শেষ করলাম ইউনিভারসিটির। HSC দিছি ০৭ এ......
২০০৯ এ আমেরিকা আইসা পড়া শুরু করলাম আবার। মাযখানে ২ বছর খালি ভাবছি......আমি বুয়েট ০৭ এ সিভিল এ ছিলাম ২০০৮ এ ......আই বি এ ১৭তম তে ছিলাম ২০০৯ এ......
এই ২ বছর খালি ভাবছি......
কেন বাংলাদেশে থাকমু?
কী ঠেকা পরছে?
এই রকম ফালতু দেশে আল্লাহ আমারে কেন পাঠাইল?
...............আমেরিকা আসলাম ১ বছর হয়ে যাইতেসে...
......এই ১ বছর এ অনেক কিছু বুঝতে শিখছি......
বাংলাদেশ বদলাবে না.........যতক্ষন এই বালের রাজনীতি না যায় দেশ থেইকা......
আমি বাংলাদেশে থাকতে চাই নাই কারণ এত অনিয়ম সহ্য হইত না......এইখানে অনেক ভাল আছি......সবাই নিয়ম মাইনা চলে......
এই আমেরিকা তেই থাইকা জাইতে ইচ্ছা করে..।।...।।...
কিন্তু এইটা ত আমার দেশ না.........
আমার বাংলাদেশ তো এখন দুনিয়ার অপর প্রান্ত...।..।..।..................
এই টা কী চাইছিলাম আমি?
আমি মাফ চাই আমার অক্ষমতার জন্য......কিন্তু আমি কী ই বা করতে পারতাম অই বয়সে?
ছাত্র রাজনীতি?.........
দুক্ষিত......গুলি খাইয়া অপমৃত্যুর তালিকা তে আরেকটা নাম বারানোর কোন মানে হয় না......
মা বাপের একমাত্র সন্তান......অনেক আশা ভরসা তাদের......
বাংলাদেশে থাকতে ইচ্ছা করেনা.........বাপ মা রে বুঝাইলাম বুয়েট, আই বি এ তে পইড়া কিছু হবেনা ( বাংলাদেশ থেকে ভাগার উপায় আত্তহত্যা করা বা বাইরে চলে যাওয়া)
............আমার দেশে ফিরা জাইতে ইচ্ছা করে.........
তোমরা বালের রাজনীতি বন্ধ কর, দুরনীতি দূর কর......আমি সরি যে কিছু করতে পারলাম না......
আমি তাই করমু যেটা আমি ভাল পারি......
আগামী ২০ বছর পর কী বাংলাদেশ এর রাজনীতির পরিবরতন হবেনা?
আমি ফিরা আসমু তখন............আমার জ্ঞান যেখানে কাজে লাগে সেখানেই ব্যবহার করমু ......আমারে কোন বেতন দিতে হবেনা.........প্রতিজ্ঞা করতেছি......
আপনেরা এখানে যারা আছেন তারা আমার বড়......ছোট কারো ভুলে বকাবকি করার আগে ছোটদের অ যে একটা যুক্তি আছে তা বুঝবেন আশা করি.........
তাহির বলেছেন:
চাইছিলাম খালি এক্তা কমেন্ট লিখতে.........পরে এইটা এত বড় হইয়া গেল ইমোশন এর লাইগা......এইটারে আমার ব্লগ এই পোস্ট মাইরা দিলাম......।সরি এত পটপটানির লাইগা......
লেখক বলেছেন: নারে ভাই আপনের দোষ নাই...... কি কমু এহন আপনেরে বুঝতাছিনা......
কথক পলাশ বলেছেন:
এরকম কিছু আবেগের ফসল আমাদের ৫২, ৭১। আপনার আবেগের বোধটা আমাদের মধ্যেও আসুক। আমরা নষ্ট হবার আগে আরেকবার ঘুরে দাঁড়াতে চাই।
লেখক বলেছেন: কিসের নষ্ট? নষ্ট হওয়া আবার কি জিনিস? কিচ্ছু হবেনা দেখবেন।
তাহির বলেছেন:
দেশ থেকে আসার পর কয়েক দিন নেট এ পেপার পরতাম......এখন এত হতাশা লাগে দেশের অবস্থায় যে পেপার অ পড়িনা.........দুরনীতি দমন কমিশন কি এখনো আছে? কী অবস্থা দেশের? পেপার পড়তে ভয় লাগে......
লেখক বলেছেন: আমার মায়ের শরীরে যদি পচন ধরে, পোকা যদি ঘুরে বেড়ায় আমার মায়ের শরীরের পচনশীল অংশে, আমি কি ঘৃণায় আমার মাকে ফেলে অন্য ভালো একটা জায়গায় চলে যাব, আর কোনদিন ফিরে আসবনা মায়ের কাছে? আমার মা মরার আগ পর্যন্ত আমার পক্ষে তা সম্ভব না। যেইদিন মা মারা যাবে সেইদিন আমার কোন দায় নাই।
কঠিনলজিক বলেছেন:
খুব সাধারণ পোস্ট কিন্তু ভাই যে আবেগ ঢালছেন রবিন্দ্রসাহিত্য দিয়াও এই পোস্টের মোকাবেলা করন যাইব না । আপনারে ১৪ কোটি প্লাস (প্রত্যেক বাংলাদেশীর পক্ষ থেকে একটা ) বিদ্রোহী রণ ক্লান্ত (এই লোকের ১৫নং মন্তব্য আমারে গভীর ভাবনায় ফালাইছে) এর সাথে ভাগা ভাগী কইরা নিয়েন ।
লেখক বলেছেন: ১৪ কোটি প্লাস ১৪ কোটি লোকে ভাগ কইরা নিলাম।
তাহির বলেছেন:
মায়ের কাছ থেকে ঘৃনায় দূরে যাই না.........পচন দূর করতে আমার অক্ষমতা আমাকে হতাশ করে আপনার কাছে পচন দূর করার ঔষধ আছে? দেবেন নাকি এক্তু?
লেখক বলেছেন: আরে ধুরু মন খারাপ কৈরেন না। শক্তি যোগান। ডক্টর হইয়া, মাথা ভর্তি জ্ঞান নিয়া নিজেরে আরো ভাল কইরা গইড়া তুইলা, অভিজ্ঞতা নিয়া ফেরত আসবেন, দেশের কাজে লাগবেন।
নারে ভাই পচনের অষুধ আমার কাছে না, আপনার কাছেই। ঐযে কৈলাম, পচনের ওষুধ নিয়া আসবেন।
লেখক বলেছেন:
রাব্বি বলেছেন:
দেশী পোলা কি ব্লগে সম্প্রতি দাড়াইয়া আকাম করার বাসনা ব্যাক্ত করায় অশেষ খ্যাতি অর্জনকারী ? লেখক বলেছেন:
হাসান মাহবুব বলেছেন:
আবেগ
লেখক বলেছেন: হ রে ভাই আবেগ। আবেগের তো আর কোন বাধাধরা নিয়ম নাই।
লেখক বলেছেন: জাগো বাহে কুনঠে সবাই
এলোমেলো রকস বলেছেন:
এই আমি, ভালবাসি দেশকে , ভালবাসি মানুষকেমুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী একজন মুক্তমনের মানুষ
মনেপ্রানে ঘৃণা করি রাজাকার আর ছাগুদের
আমার প্রোফাইলে এই কথাগুলোই বলতে চেয়েছি
একদিন আমরাও....
লেখক বলেছেন: হ
মো: সালাউদ্দিন ফয়সাল বলেছেন:
আফসুস তখনও ব্লগে আমার জন্ম হয়নি যখন লেখাটি প্রকাশিত হয়েছিলো...লেখাটি পুরনো হলেও সাধারন ভাষায় আমার দেখা সেরা একটি লেখা..পড়ে অনেকক্ষন থ হয়ে থাকলাম...নিজে নিজেই চোথে পানি চলে আসলো..ধন্যবাদ ভাইয়া এরকম একটি চমৎকার পোস্টের জন্য।
লেখক বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ ভাইয়া।
ShusthoChinta বলেছেন:
জানেন কি,আমাদের দুটি সম্পদ আছে যা অনেক জাতিরই নাই? আবেগ আর বিদ্রোহী স্বভাব,এদুটোর জোরেই আমরা জাতি হিসেবে এতদূর এসেছি,স্বাধীন একটা দেশ পেয়েছি। এগুলোর জোরেই বর্তমান সমস্যাগুলোকে জয় করবো ইনশাআল্লাহ!!!
ShusthoChinta বলেছেন:
আপনার দেওয়া লিংকে গিয়ে দেশি পোলার পোষ্টটা তো পাইলাম না, আর কোনভাবে পাওয়া যাবে কি?
লেখক বলেছেন: আমিও পাইলাম না। ওরা ব্লগ বদলাইছে, পুরান পোষ্ট নাই আর।
হাবিবউল্যাহ বলেছেন:
এই লেখা যেদিন পড়েছিলাম ঐদিন ই নোট আকারে এফবিতে রাইখা দিছিলাম।সামুতে নিক নেয়ার পর প্রিয়তেও রাখছি প্রথমদিকেই।দেশী পোলা ভাইকে ধন্যবাদ ঐ সময়ের পোষ্টগুলোর জন্য।একদিন আমার সোনার বাংলা সুস্থ্য হবে সেই আশা করে গেলাম।
লেখক বলেছেন: আপনি এখনও মনে রাখছেন দেইখা অবাক হইলাম ভাই।
লেখক বলেছেন: ন্তব্যের জন্য ধন্যবাদ।
িনদাল বলেছেন:
বিদ্রোহী রণ ক্লান্ত বলেছেন: শোন রাজ:
আমার বাবায় পাকিস্হান আমলে মেট্রিক এক বিষয়ে ফেল মারছে, মায় কোন রকমে ফাইভ উঠছিলো, সাথে সাথে বিয়া|
সে মায়ের তিন ছেলের দুই জনই দেশের সর্বোচ্চ ডিগ্রি শেষ কইরা ইউরোপ আমেরিকায় লেখা পড়া করছে, আরেক জনও ইউরোপেই বাস করে|
তুমি-আমি এটম বোম/ফাইটার/ষ্টেলথ বানাইতে না পারলাম, স্বপ্নটা দিয়া যামু পুলা-মাইয়ারে, হেরা যদি না পারে, স্বপ্নটা দিয়া যাইবো নাতি-পুতিরে, স্বপ্ন একদিন পুরন হবেই, হাজার বছর পরে হোক|
দেশকে ভালবাসতে হবে মন-প্রান দিয়া, তাইলে আমাগো পরবর্তী ব;শধর মাথা উচা কইরা কইবো, আমি বা;লাদেশী|
বিদ্রোহী রণ ক্লান্ত বলেছেন: @চান্কু:
আপনাকে অনেক ধন্যবাদ|
একটা কথা বলি, আমি যে বতনে আমেরিকা-কানাডায় চাকুরী করেছি ও করছি তার চেয়ে ঢের কম টাকা বেতন পেয়ে অনেক বন্ধুরা কানাডা-আমেরিকায় বাড়ি কিনে ফেলেছে, আমি এখনো ভাড়া থাকি| সবাই বলে বাড়ি কিনেন, বউ বলে বাড়ি কিনো| আমার শালায় এই দেশে বাড়ি কিনতে মন চায় না, বাড়ি কিনলেই এই দেশে শিকড় গজাইবো, ভয় হয় দেশে যদি ফেরত না যাই! বউরে বলি, আরে এই দেশে বাড়ি করমু ক্যান....???
বাড়ি করমু ঢাকায়, কোন একটা ইউনিতে মাষ্টারি করমু, সাপ্তাহিক ছুটির দুই দিন যামুগা ১ ঘন্টার ড্রাইভে গ্রামের বাড়ি, বাপ-দাদার জমিতে চাষ করমু, পুকুড়ে মাছ ছাড়মু......!!!
বউ বলে, তো তোমার ছেলে কি বা;লাদেশে থাকতে পারবে.....???
পারবে না ক্যান.....???
আমেরিকার রাষ্ট্রদূত যদি বা;লাদেশে থাকতে পারে, আমার ছেলে-মেয়ে পারবে না ক্যান.........???
কানাডার রাষ্ট্রদূত যদি বা;লাদেশে থাকতে পারে, আমার ছেলে-মেয়ে পারবে না ক্যান.........???
বৃটেনের রাষ্ট্রদূত যদি বা;লাদেশে থাকতে পারে, আমার ছেলে-মেয়ে পারবে না ক্যান.........???
অষ্ট্রেলিয়ার রাষ্ট্রদূত যদি বা;লাদেশে থাকতে পারে, আমার ছেলে-মেয়ে পারবে না ক্যান.........???
ঐ বিদেশীগো তো বা;লাদেশের মাটির কোন টান নাই, আমার পুলা-মাইয়া যেখানেই জন্মাক বাপ-দাদার ভিটার টানের একটা বিশাল জোর আছে না....?
ইলিশের জন্ম হয় নদিতে কিন্তু ফিরে যায় সমুদ্রে, বাপ-দাদার আদি
বাসস্হানে|
স্যালমনের জন্ম হয় নদীতে কিন্তু ফিরে যায় সমুদ্রে, বাপ-দাদার
আদি বাসস্হানে|
আমি ফিরা যামু, আমার পুলা-মাইয়াও ফিরা যাইবো বা;লাদেশে, এর চেয়ে সুন্দর দেশ পৃথিবীতে আর নাই, এটাই শেষ স্বপ্ন|বিদ্রোহী রণ ক্লান্ত ভাইরে স্যালুট
িনদাল বলেছেন:
উদাসি ভাইরেও স্যালুট
লেখক বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।
লেখক বলেছেন: ধন্যবাদ।
তানভীরএফওয়ান বলেছেন:
Shardin mon khub kharap 4 killing 2 journalist,but now happy-----------------------------------------------------------------
আপনার লেখাগুলো পড়ে শুধু একটা কথাই গুনগুন করছে মনের ভেতরে
আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবা
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
























.gif)
