আমার প্রিয় পোস্ট
- আমরা তিনজন ভীষন ব্যস্ত - ভিয়েনাস
- সেইসব নাক উঁচু শিক্ষিত রুচিবান দেশপ্রেমিক ভাই বোনদের জন্য মূর্খদের শোনা কিছু সেরা গান ! - কবি ও কাব্য
- হাচিকো- এক মহান কুকুর - সজল শর্মা
- আমার বন্ধু আলুর দম - লেখাজোকা শামীম
- এশীয় নারীদের সতীত্ব পরীক্ষা নতুন বিতর্ক বৃটেনে - মোঃজাহিদুল ইসলাম মিঠু
- [ফিরে দেখা] ভুলে যাওয়া পত্রপত্রিকাগুলি - রাইসুল জুহালা
- ম্যাকের জন্য বাংলা ফনেটিক কি-বোর্ড Bangla-অঙ্কুর - ইউ২৫৬
- ক্যামেরা বন্দি চেনা সবুজের অচেনা সৌন্দর্য। - সম্রাট১৯৯১
- ভাষাসৈনিক মমতাজ বেগমঃ আজীবন বিপ্লবী এক নারীর ভুলে যাওয়া অধ্যায়। - আসিফ মহিউদ্দীন
- ইঞ্জিনিয়ারদের রম্যকথন-৫(ইঞ্জিনিয়াররা কী বলেন আর কী বুঝান) - বিনবি
- ( ছবি ব্লগ ) এশার - অসম্ভবের চিত্রকর - সি.কে. নাজমুল
- জনৈক মর্কটের স্কুলশিক্ষকবৃন্দ - শামীম শরীফ সুষম
- বাংলা সিনেমার কিছু প্রয়োজনীয় উপাত্ত -- প্রথম পর্ব! - ডিসকো বান্দর
- বাংলাদেশের যত টাকা.......................... - মোঃ সফিকুল ইসলাম
- বাংলাদেশী টপ গান (Top Gun) - আমার নাম নাই
- কুড়িয়ে পাওয়া শাক : ৪ -তেলাকুচা/ কুন্দ্রি শাক - এইচ, এম, পারভেজ
- মহামান্যার প্রতি শ্রদ্ধাবনত হয়ে... - হাসান মাহবুব
- কেমিক্যাল রাজ্যের রূপকথা (নাটক) - নুভান
- আসেন দেখি একটি অপ্রকাশিত বাংলা ছিঃনেমা.... - প্লাস_মাইনাস
- গোপীনাথের হরিসেবা- দ্য ডার্ক সাইড অব স্যালভেশন - সজল শর্মা
- অদ্ভুত সেই ছাগুটি (লিরিক্স সহ অডিওঃ ছোট সাইজ) - গ্রাউন্ড ফ্লোর
- ১৫টি ফ্রী মোবাইল ওয়েব সাইট (সব কিছু ফ্রী তে ডাউনলোড করুন) - মুস্তাফিজুর রহমান (মুন্না)
- ব্লগার বারামদী, বন্ধু জন 'ভ্যান ড্যাম' আর আমার মহাপুরুষ তত্ব! - উদাসী স্বপ্ন
- মুন্নি তোর বিকল্প নেই - মুকুট বিহীন সম্রাট
- রাইফেল সিরিজ - এম ১৬

- সাধারণমানুষ
- ৭০ এর নারীরা, আহ- - পশু
- বাংলাদেশের ৬৪ জেলার ওয়েবসাইট - মহসিন০৮
- বাংলাদেশ পুলিশের শুধু খারাপ দিকটাই আমরা দেখলাম - আই আনাম
- শীতকালে গরমের ওয়াজ - কিপটে
- বাঁচতে হলে জানতে হবে-১০ - রাজীব নুর
- গোরস্থানরে বাবড়ি চুল (মৃত্যু মানে প্রস্থান নয়) - ফকির অাবদুল মােলক
- আত্মহত্যার মঞ্চ
- সেবু মোস্তাফিজ
- ছবিটা দেখলে মনটা কেমন হুহু করে ওঠে....... - সুবিদ্
- বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের ছেলের জীবন কাটে চায়ের দোকানের পানি টেনে - টাইগার্স
- আকবর হোসেনঃ নিজ নামে গড়ে তুলেছিলেন মুক্তিবাহিনী>> অকুতোভয় এক মুক্তিসেনার অসামান্য বীরত্বের কাহিনী - পারভেজ মাসুদ
- আমার বাবার সহস্তে লিখিত মুক্তিযুদ্ধের একটি পান্ডুলিপি চলমান ৩য় অংশ - হামীম
- এক কিশোরের চোখে মুক্তিযুদ্ধের অমলিন স্মৃতি < ৭ > সম্মূখ যুদ্ধের প্রথম অভিজ্ঞতা - মনজুরুল হক
- যৌথ পরিবারে বড় হওয়া - ছায়া দে
- মা, তুমি কেন আমাকে তোমার ক্ষিধের গল্প শোনালে? - এস বাসার
- এবার ঈদের প্রকৃত প্রহর (রিয়েল টাইম) ধরে জীবন্ত (লাইভ ) রান্না বান্না - রাগ ইমন
- কোরবানীর গরু ও তার মালিক হাশিম - পাভেল করচাগিন
- শিবির আমার পুরাতন প্রেমিকা - সবাক
- ওহঃ স্বপ্ন ! - অণৃণ্য
- সারমর্ম (গল্প) - হাসান মাহবুব
- দেশের নাম ভানুয়াতু (৩য় পর্ব) - একজন সৈকত
- দেশের নাম ভানুয়াতু (২য় পর্ব) - একজন সৈকত
- ** জ্যোতির্ময় বচন * * ( এক রূপবতীর সাথে কথোপকথন
, হাল্কা ১৮+ ) - বোহেমিয়ান কথকতা
- লুল-এর উৎস অনুসন্ধানে - তাজা কলম
- অনুভূতির চিঠি (ডায়েরির পাতা থেকে) - সোমা.
- আমার দোস্তর কাছে আমি পরাজিত - যেমন ইকোনোমিক্স
- শিশু গণহত্যা........ (১৮+) - বিদ্রোহী রণ ক্লান্ত
- অপার্থিব রাঙ্গামাটি! - অন্যরকম
- জীবনে যা পড়েছি-৬ (শীর্ষেন্দুর দূরবীন) - তায়েফ আহমাদ
- আমার প্রিয় কিছু বাঙলাছবির তালিকা - নির্ঝর নৈঃশব্দ্য-২
- ওই ছোটোলোকের পোলাটা কিন্তু বীরপ্রতীক ছিল - অমি রহমান পিয়াল
- টেলিফোন নম্বর গুলো কি একটু মুখস্ত করবেন? - মিলটন
- বাংলা সিনেমার অন্যরকম নায়িকারা... ( ইহা লুল পুস্ট নহে) - ধীবর
- বাংলা সিনেমার অন্যরকম নায়কেরা ( এক বছর পুর্তি + ঈদের শুভেচ্ছামুলক পোস্ট) - ধীবর
- কিছু অমোঘ বাণী যা আপনার জীবনের চিন্তাভাবনাকে বদলে দিতে পারে - ১ - পাপী
- বঙ্গ দেশের প্রথম বাঙ্গালীর মহাকাশ অভিযানের বিবরণী - আনোয়ারুল আলম
- আসুন অংক শিখি সালমান খানের কাছ থেকে ! (নতুন একটি শিক্ষা পদ্ধতির বর্ণনা) - আনোয়ারুল আলম
- অত:পর দ্বিজহরিদাস...... - সজল শর্মা
- জামাতের নেতারা বলে কি আর করে কি !? (শিক্ষাব্যবস্থা নিয়ে জামাতি ভন্ডামির চালচিত্র
) - সেলটিক সাগর
- কালিদাস এবং ... - শেষ পর্ব - মে ঘ দূ ত
- একটা ব্লগ লিখেই ফেলি সমাজ বদলের (ব্লগ লিখলেই সমাজ বদল হয় না) - উদাসী স্বপ্ন
- একটি ঐতিহাসিক রিপোস্ট দিয়ে লগআউট করলাম



- ইউনুস খান
- ওয়াইম্যাক্স এনাটমি: পারলে থিসিস করেন, পারলে ননটেকীরাও পড়বার পারেন! - উদাসী স্বপ্ন
- বাংলাদেশী ধাতব মুদ্রার সচিত্র ইতিহাস - তুষারপাত
- ভালো থেকো মা, আনন্দে থেকো.................. শুভ জন্মদিন! - হক মাহবুব
- মারফিসূত্র বা Murfy's Laws - সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
- বাংলাদেশী মুদ্রার সচিত্র ইতিহাস - তুষারপাত
- আগুন কমেন্ট সংকলন - আই লাভ ব্লগিং
- ফিলসফি - ফ্রুলিংক্স
- আদ্যোপান্ত নচিকেতাঃ একটি তথ্যমূলক পোষ্ট। - জয় সরকার
- ব্লগারের রক্তের গ্রুপভুক্ত তথ্য এ পর্যন্ত প্রাপ্ত তথ্যঃ মোট মাত্র ২০১ জন (আপডেট পোস্ট) - এস রহমান
- পরিচিত হই বাংলার ফুলের সাথে (আপডেট) - রাজামশাই
- প্রকৃতির খেলা ১ - অপরিচিত_আবির
- ঢাকার অনেক পুরাতন কিছু ছবি!! দেখুন ও শেয়ার করুন
- বজ্রাহত
- ১৬ই জানুয়ারীতে শ্রাবণীর পোষ্টেড ব্লগ: - স্বাধীনতা তুমি
- সাবাকা 'জো' - শেরজা তপন
- চলুন সেন্টমার্টিন্স ঘুরে আসি... (এবার যাওয়ার আগে অনেক খুঁজেও কোন তথ্য পাইনি নেটে। সেই হতাশা থেকেই লেখা।) - ক-খ-গ
- খালেদা জিয়া'র জন্মদিনের ডকুমেন্টস - সেলটিক সাগর
- ব্লগারস ব্লাড ব্যাংকঃ ১০৮ ব্লগারের তথ্য - ফিউজিটিভ
- এসো ভদ্রতার গলাত দড়ি লাগাই - মহাকাল
- ই-লাইব্রেরি - ০০৭৭৭৭৭
- জামাতি দাওয়াতে মওলানার জবাব - অমি রহমান পিয়াল
- বীভৎস যৌন নির্যাতন, কিন্তু এড়িয়ে গেছেন সবাই - শেরিফ আল সায়ার
- যারা কথা বলার সময় বাংলার সাথে ইংরেজী মিশায় - তাদের কেন যেন বাটপার ধরনের মানুষ মনে হয়! - এস্কিমো
- যুক্তরাষ্ট্রে ফান্ডিং নিয়ে পড়তে আসুন -১(GMAT)। - কুম্ভকর্ণ
- আমার দশটি পুরানো (৩৬+) কৌতুক - আখসানুল
- ~*~*~IP দিয়ে খুজে বেড় করুন যাকে খুজছেন তার অবস্থান!!~*~*~ - এ. এস. এম. রাহাত খান
একজন হিন্দুর হিন্দু হয়ে ওঠা-১
০৭ ই জানুয়ারি, ২০১০ রাত ১২:২৬
আপনারা কি জানেন কিভাবে একজন হিন্দু হিন্দু হয়ে ওঠে? আপনারা কি জানেন কিভাবে একটা হিন্দু ছেলে শেষ পর্যন্ত হিন্দু হয়ে যায়?? হয়তো জানেন কিন্ত ভুলে গেছেন।
আমরা বেশীরভাগই বংশগত অথবা পরিবারগতভাবেই হিন্দু বা মুসলিম বা খ্রীষ্টান। সাধারণভাবে কেন একজন মুসলিম ছেলে হিন্দু হয় না অথবা হিন্দু ছেলে মুসলিম হয় না? উত্তরটা খুবই সোজা। সবাই যার যার পরিবারের নিকটতম সান্নিধ্যে থাকতে চায়, নিজের পরিচিত গন্ডী ভেঙ্গে বের হয়ে আসার মত সাহসের অভাব, ছোটবেলা থেকে গড়া অভ্যাসের প্রতি নির্ভরশীলতা এবং পরিবার ও পারিপার্শ্বিকতা থেকে পাওয়া ধর্মভীরুতা।
কিন্তু এত কিছুর পরও একটা হিন্দু ছেলে তার পরিচিত গন্ডী থেকে বের হয়ে আসতে পারে। সেই পরিমান সাহস ও বুদ্ধি সে স্বয়ংক্রিয়ভাবেই অর্জন করে। সে একজন নাস্তিক্যবাদী মানুষে পরিণত হতে চায়। ধর্মের কফিন ভেঙ্গে সে বেরিয়ে আসার মত সক্ষমতা অর্জন করে চারপাশের নিদারুণ মস্তিষ্ক ধর্ষণ সত্ত্বেও। কিন্তু সে শেষ পর্যন্ত বের হয়ে আসতে পারে না। তার কফিনে শেষ পেরেকটা খুব শক্তভাবেই মেরে দেয় আমাদের সমাজ সংসার। আশ্চর্যের বিষয় হল এই পেরেক মারার মিস্ত্রিটা কিন্তু কোন হিন্দু নয় বরং মুসলিম। হ্যাঁ আমাদের চারপাশের মুসলিমরাই তাদের আরো বেশী হিন্দু করে তোলে আরো বেশী গোঁড়া ও রক্ষণশীল করে তোলে।
একটা হিন্দু ছেলে আমাদের এই দেশে ছোট থাকতেই তার চারপাশের সমাজে নিজেকে আলাদা ভাবতে শুরু করে। সে বুঝতে পারে সে হিন্দু, তাকে প্রতি পদে পদে স্মরণ করিয়ে দেওয়া হয় যে সে হিন্দু। তাকে কানের কাছে মুখ এনে বলা হয়, “তুমি হিন্দু! তুমি হিন্দু!! তুমি হিন্দু!!!” ফলে খুব ছোট থাকতেই তার চারপাশের পরিচিত গাছপালা তার কাছে অপরিচিত হয়ে যায়। একজন মুসলিম ছেলেকে কেউ বলে না তুমি মুসলিম, তুমি একটু ভিন্ন ধর্মের, তোমার ধর্ম আলাদা, ধর্ম বলে একটা জিনিস আছে, তুমি পুরোপুরি আমাদের সমাজের নও, তুমি একটু ভিন্ন। একজন মুসলিম ছেলে কখনো চিন্তা করে না, সে একটা ভিন্ন সমাজে আছে, সে একটা ভিন্ন ভাবধারায় আছে। সকালবেলার প্রাতকৃত্যের মতনই তার সমাজটা তার কাছে পরিচিত। সেখানে সে নিজ ধর্ম নিয়ে খুব কমই চিন্তা করে, বরং স্বতঃসিদ্ধ হিসেবে সে ধর্মকে মেনে নিয়ে জীবনের উপপাদ্যগুলো তৈরী করতে থাকে। তাকে কখনো ভাবতে হয় না, আমি কোন সমাজের, কোথায় গেলে আমি নিঃসঙ্কোচভাবে চলতে পারব।এভাবেই তার ভিতর ধর্ম সম্পর্কে ভাবনা তৈরী হয়। যদি সে কোন বিদ্যালয়ের ছাত্র হয়ে থাকে, তবে উচ্চশিক্ষার পথে সে যত এগুতে থাকে তার ধর্মভাবনাগুলো ততই পরিপক্কতা পায় এবং সে ক্রমশ একজন নাস্তিকে পরিণত হতে থাকে আর যদি সে সমাজের নীচুতলার কোন সুবিধাবঞ্চিত হয়ে থাকে তবে তার এতকিছু ভাবার সময় থাকে না। নীচুতলায় সবচেয়ে বড় ঈশ্বর হচ্ছেন “ভাত”। পাক পবিত্র সুচিতায় মূর্ত কোন ঈশ্বরের সেখানে জায়গা হয় না। সেখানে ঈশ্বর কাদামটি, ইট পাথরের ধূলিমাখা হাতুড়ি নতুবা নোংরা মাটির টুকরি। কদাচিত সেখানে উচুতলার ঈশ্বররা দেখা দেন।
চলবে………
সর্বশেষ এডিট : ১৩ ই জানুয়ারি, ২০১২ রাত ১১:২৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: হা হা হা। হাসাইলেন ভাই। আপনাদের শহরের উচুতলার কথা বাদ দেন। একজন সাধারণ হিন্দু ছেলেরে জিজ্ঞাসা কইরা দেখেন। আর আমার নিজের অভিজ্ঞতার কথা পরে বলতাছি।
পিচ্চি হুজুর বলেছেন:
"একটা হিন্দু ছেলে আমাদের এই দেশে ছোট থাকতেই তার চারপাশের সমাজে নিজেকে আলাদা ভাবতে শুরু করে" সহমত না। রিলিজিওন নিয়ে সব জায়গায় কেচাল করে আমার যত ভাই বেরাদার বাইরে গেছে সবার আগে তাগোরে কইছে তুমি মুসলিম তারপর বাংলাদেশী উস্কানিমূলক পোস্টের জন্য মাইনাস।
লেখক বলেছেন: আপনের মন্তব্য বুঝি নাই। একটু বিস্তারিত বলেন।
হোসাইন১৯৫০ বলেছেন:
পূর্ব বাংলাদেশীরা (বর্তমান বাংলাদেশ) পৃথিবীর এমন একটি জাতি যাদের মধ্যে সাম্প্রদায়িক চিন্তা ভাবনা কম ।
হিন্দু মুসলিম সম্পর্কের চেয়ে আমাদের দেশে আঞ্চলিকতা বেশি । একজন চিটাগনিয়ান বা , নোয়াখালীবাসী আগে ধর্ম দেখে না দেখে স্বদেশের মানুষ কি-না ।
লেখক বলেছেন: একমত।
হোসাইন১৯৫০ বলেছেন:
আপনার মত মানুষেরাই ধর্মের বেড়াজালে জড়িয়ে থাকেন ।
ধর্ম কখনোই মানুষের সামনের পথে এসে দাঁড়াবে না ।
বুক ভরা তাজা নিশ্বাস নিয়ে ধর্মকে শুধু মাত্র বুকে(যদি ধর্মে বিশ্বাস করেন আর বিশ্বাস না করলে তো কোন সমস্যাই দেখি না) নিয়ে বেরিয়ে আসুন ।
পৃথিবী উন্মুক্ত ।
ধর্ম ব্যক্তিগত বিশ্বাস । এটা ব্যক্তিগত থাক ।
লেখক বলেছেন: আপনার মত মানুষেরাই ধর্মের বেড়াজালে জড়িয়ে থাকেন ।
ধর্ম কখনোই মানুষের সামনের পথে এসে দাঁড়াবে না ।
কিন্তু এইটাই ঘটে। বারবার একই ঘটনা দেখতাছি। হিন্দু বলেন আর মুসলিম বলেন বারবার একই ঘটনা দেখতাছি।
ধর্ম ব্যক্তিগত বিশ্বাস । এটা ব্যক্তিগত থাক ।
বংশী নদীর পাড়ে বলেছেন:
কথা ঠিক কিন্তু এই ভেদাভেদির মূল কারন সমাজ সংসার আর দেশ। শুধু হিন্দু বলেই কথা নয়, একটু ঘর থেকে বের হোন পশ্চিম বঙ্গের দিকে দৃষ্টি দিন ওখানে পাবেন উল্টোটা। সুতরাং এসব বিভেদ সৃষ্টি হয় সংখ্যালঘুদের মাঝে তা হতে পারে হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান বা মুসলমান।
লেখক বলেছেন: আমি সবসময় এটাই বলি। পশ্চিমবঙ্গে ঠিক এর উলটো চিত্র। ঐখানে আমি ছোটবেলায় দেখেছি হিন্দুরা এক পাড়ায় থাকে আর মুসলিমরা থাকে আরেক পাড়ায়। আমি নিজের চোখে দেখেছি মুসলিম পাড়ায় হিন্দুরা যাতায়াত করে না। নদীয়া জেলার ঘটনা।
আরো বহুত কাহিনী আছেরে ভাই। অনেক অশ্লীল।
এ.জে. মিন্টু বলেছেন:
তার কফিনে শেষ পেরেকটা খুব শক্তভাবেই মেরে দেয় আমাদের সমাজ সংসার। আশ্চর্যের বিষয় হল এই পেরেক মারার মিস্ত্রিটা কিন্তু কোন হিন্দু নয় বরং মুসলিম। হ্যাঁ আমাদের চারপাশের মুসলিমরাই তাদের আরো বেশী হিন্দু করে তোলে আরো বেশী গোঁড়া ও রক্ষণশীল করে তোলে।জটিল উপলব্ধি!!!
লেখক বলেছেন: নিত্যদিনের ঘটনা। আমার সাথের নাস্তিক হিন্দু পুলাপান এখন দল বাইন্ধ্যা হিন্দু কম্যুনিটি মেইনটেইন করে। সবার কাহিনী এক। কি কমু কন।
বিপ্লব৯৮৪২ বলেছেন:
হোসাইন১৯৫০ বলেছেন: পূর্ব বাংলাদেশীরা (বর্তমান বাংলাদেশ) পৃথিবীর এমন একটি জাতি যাদের মধ্যে সাম্প্রদায়িক চিন্তা ভাবনা কম ।হাসাইলেন ।
আর্মি , ইসলামী ব্যাংকসহ বহু প্রতিষ্টানে হিন্দু নিয়োগ হয় না ।
লেখক বলেছেন: মন্তব্য নং ৫। আমাদের অনেক সমস্যা আছে। অনেক ভেজাল আছে নিজেদের মধ্যেই। তবুও বলবঃ পূর্ব বাংলাদেশীরা (বর্তমান বাংলাদেশ) পৃথিবীর এমন একটি জাতি যাদের মধ্যে সাম্প্রদায়িক চিন্তা ভাবনা কম ।
লেখক বলেছেন: এইটা রুপক অর্থে ভাইয়া।
রাজিব খান০০৭ বলেছেন:
আর্মি , ইসলামী ব্যাংকসহ বহু প্রতিষ্টানে হিন্দু নিয়োগ হয় না ।আর্মিতে হিন্দু নেই? হাসাইলেন ভাই।এমন আজব তথ্য দেওয়ার জন্য।
দি ফিউরিয়াস ওয়ান বলেছেন:
আপনার এই কথাটা অনেকেই উস্কানিমূলক ভাবে নেবে, না বুঝেই। এক কাজ করেন, ছোট একটা ডিসক্লেইমার মেরে দেন, যে, স্হান-কাল ভেদে এই কথাগুলোয়, "মুসলিম", "হিন্দু" -র জায়গায় অন্য কিছুও বসতে পারে।
লেখক বলেছেন: মাইনাস খাইতাছি খাইতে থাকি। এইখানেই দেখেন কি অবস্থা! বাইরে তাইলে কি?
রাজিব খান০০৭ বলেছেন:
লেখক@ আপনি হিন্দু হয়ে মুসলমান নিক নিলেন কেন? তাহলে আরিফুর বা তানভীর এদের বিরূদ্ধে যে অভিযোগ উঠে তা কি সত্যি?তাহলে আপনারা কোরান শরীফ নিয়ে যেসব কথা বলেন তা তো সাম্প্রদায়িকতার চরম নমুনা।
লেখক বলেছেন: আপনে আসলেই এক লাইন কম বুঝেন। নিকের আবার হিন্দু মুসলিম কি?? আমি হিন্দু আমি মুসলিম আমি খ্রীষ্টান বৌদ্ধ আস্তিক নাস্তিক সব সব। আপনার কোন সমস্যা আছে??
আর আমি কোরান শরীফ নিয়া কবে কি বললাম। চোখে বেশী দেখেন নাকি??
হোসাইন১৯৫০ বলেছেন:
বিপ্লব৯৮৪২ ,আর্মিতে হিন্দু নেই ???
আজব কথা ।
চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের ২০০৪ ব্যাচের আমার বন্ধু , সহপাঠী ক্যাপ্টেন মিঠু চক্রবর্তী ।
আর কিছু বলব ???
ইসলামী ব্যাংক তো একটি নির্দিষ্ট সম্প্রদায়ের দ্বারা প্রতিষ্ঠিত [sb]বেসরকারী ব্যাংক । এটা নিয়ে কথা বলতে চায় না ।
@ লেখক ,
১২ নং মন্তব্যটি মুছে দিন ।
লেখক বলেছেন: আসলেই হিন্দুরা আরো বেশী হিন্দু হয়ে উঠুক। দেবী কালীর খড়গ নিয়ে ঝাপায়ে পরুক মুসলিমদের উপর। মুসলিমরা আলী আলী বইলা ঝাপাইয়া পড়ুক হিন্দুগোর উপর। সোজন বাদিয়ার ঘাটের কথা মনে পইড়া গেল। জসীমউদ্দিন একখান জিনিস আছিলেন বটে!
সিউল রায়হান বলেছেন:
আপনার পোস্টের সাথে ১০০% দ্বিমত...... মনে হয় আপনি অন্য বাংলাদেশে আছেন, নয়তো আমি আছিআমাদের বাসার আশপাশে অনেক হিন্দু পরিবার আছেন...... ওখানকার ছেলেমেয়েরা আমাদের সাথেই বেড়ে উঠেছে...কার ধর্ম কি এটা আমরা বিচার করি না....
হ্যা, অনেক সময়ই আলাদা করে মনে করি ওরা হিন্দু...... সেটা দূর্গা পূজার সময়....বলি, "আঙ্কেল প্রসাদ খেতে আসবো কিন্তু"... আন্টিরাও দাওয়াত দিয়ে রাখেন আমাদের.... মামণি/বাপী না যেতে পারলে বাসায় পাঠিয়ে দেন উনারা
ঈদের সময় ওদের ফিক্সড দাওয়াত থাকে ঈদের পরদিন দুপুর বেলায়
এগুলো বাদ দেই....... আমার বেস্ট ফ্রেন্ড ছেলেটা তো হিন্দু.... আমরা একই সাথে ক্যাডেট কলেজ থেকে পাস করেছি( এবং ও আমাদের সেরা রেজাল্ট করা ও সবচেয়ে জনপ্রিয় ছেলেদের একজন)......আমাদের ব্যাচে ওই একমাত্র হিন্দু...তবুও সবচেয়ে জনপ্রিয় ২জনের একজন হওয়াটা কিভাবে সম্ভব হল ???
যাই হোক, আপনি যা লিখেছেন পোস্টে তা রীতিমত ফ্যান্টাসী গল্প লাগলো
মাইনাস দিলাম বস, পোস্ট একপেশে লাগছে
লেখক বলেছেন: অবশ্যই আপনার উদাহরণ ঠিক আছে। কিন্তু আমার সাথের বাদল, তরু এদের কথা বাদ দেই কিভাবে??
আর পোষ্ট একপেশে কিছু না। আমার কাছে যহন যেইটাই উগ্র লাগে হোক তা হিন্দু বা মুসলিম সমানে পিডানি আরম্ভ করি। কাওরে ছাইড়া কথা কই না। আই কারণে হিন্দু কন মুসলিম কন, আস্তিক কন আর নাস্তিক কন কেউই আমারে ভালা পায় না
সবাই আমার শত্রু।
আইলা বলেছেন:
@ রাজিব খান০০৭ : আর্মিতে হিন্দুদের কয়টা মেজর জেনারেল, ব্রিগেডিয়ার আছে ? শুধু হিন্দু কেন বৌদ্ধ, খ্রীষ্টান মেজর জেনারেল, ব্রিগেডিয়ার কয়টা আছে ?আপনার মন/মানসিকতা খারাপ ও সাম্প্রদায়িক তা বোঝাই যাচ্ছে।
লেখক বলেছেন: এখন উনারে জিজ্ঞাসা করেন উনার এই সাম্প্রদায়িকতার উৎস কোথায়????
মুসলিম হিন্দু কে মনে করিয়ে দেয়,তুমি হিন্দু।কথা টা আমাদের দেশের প্রেক্ষাপটে ঠিক আছে।তবে সামগ্রিকভাবে,সংখ্যাগুরু মনে করিয়ে দেয় লঘু কে,তুমি লঘু।
লেখক বলেছেন: দুনিয়ার অনেক জায়গায়ই একই কাহিনী। সংখ্যাগুরু মনে করিয়ে দেয় লঘু কে,তুমি লঘু।
হোসাইন১৯৫০ বলেছেন:
@ শয়তান ভাই , ১২ নং মন্তব্যটি আগে আমার ছিল । আপনি আবার ভাইবেন না , আপনার মন্তব্য মুছে দিতে বলছি । হা হা হা
বিপ্লব৯৮৪২ বলেছেন:
১০০০০..... এ মনে হয় একজন । আমি আরেকজনের নাম জানি ক্যাপটেন বিজয় । সিপাহি Rank এ একজন সুভাস ।সর্বোচ্চ Rank Maj. Gen ziban kanai das.(Retd.)
এভাবে হাতে গোনা যাবে ।
সিউল রায়হান বলেছেন:
@ ৭ নাম্বার কমেন্ট, বিপ্লব:আজাইরা চাপাবাজী করেন কেন ভাই ???
না জেনে কথা বলেন কেন ??
বোহেমিয়ান কথকতা বলেছেন:
কথা সত্য কিছু লোকের মধ্যে সাম্প্রদায়িকতা আছে। তবুও পদে পদে বলার ব্যাপারটির সাথে একমত না । পরের পর্ব গুলো পড়ি দেখি।
তবে আপনাকে তো কিছুটা চিনি, আশা করি যুক্তির ভিত্তিতে পুরো বিষয়টা আলোচনা করবেন ।
লেখক বলেছেন: কিছুদিন আগে হিন্দুদের দৌড়ানি খাইছি। এখন বাকী আছে মুসলমানদের দোউড়ানি খাওয়া।
ভাই সমাজের ভিতরটা যে কি জঘন্য আমরা অনেকেই জানিনা বা ভুলে যাই। এই এক ধর্ম নিয়া যে মানুষ কি পরিপান রুপ বদলাইতে পারে চিন্তার বাইরে। সাম্প্রদায়িকতা অনেকের মধ্যেই আছে। কেউ তা লুকাইয়া রাখে কেউ প্রকাশ করে। সবশেষে আমরা সবাই মুখোশ পইরা চলি।
বিডি আইডল বলেছেন:
পোষ্টের কন্টেন্টের সাথে একমত না.."কিছু ঘটনা" সার্বজনীন উদহারণ হতে পারে না...কমেন্টের ঘরেও সবাই এইরকম কিছু ঘটনাই আনছে....উপরে যতই সুশীল সাজি....আদতে আমরা সাম্প্রদায়িকই....সেটা ধর্মই হোক, অর্থই হোক আর গায়ের রংয়েই হোক
লেখক বলেছেন: কিছু ঘটনা একটা দুইটা না, অনেক। বরং ব্যাতিক্রম কম।
উপরে যতই সুশীল সাজি....আদতে আমরা সাম্প্রদায়িকই....সেটা ধর্মই হোক, অর্থই হোক আর গায়ের রংয়েই হোক
এইটা হইল সত্য কথা।
রাজিব খান০০৭ বলেছেন:
আর আমি কোরান শরীফ নিয়া কবে কি বললাম। চোখে বেশী দেখেন নাকি??আপনারা বলতে আরিফুর তানভীর....
লেখক বলেছেন: তানভীরের পোষ্টে আমার মন্তব্যগুলান দেখেন গিয়া। আর নিচের বিপ্লব কান্তির পোষ্টে গিয়াও আমার মন্তব্য দেখেন।
লেখক বলেছেন: মোদ্দা কথা আমি সকলেরই শত্রু।
বিপ্লব৯৮৪২ বলেছেন:
@ সিউল রায়হানআজাইরা চাপাবাজী করেন কেন ভাই ??? রংপুর ক্যাডেট কলেজের ১৯তম ইনটেকের( এইচ.এস.সি ১৯৯৯) পার্থ ভাই এখন মিশনে আছেন, বিএমএ তে ওভারঅল সম্ভবত সেকেন্ড ছিলেন...... আমাদের কলেজ থেকে তেমন একটা আর্মিতে যায়না জন্যে আর তেমন স্ট্যাটিস্টিকস দিতে পারলাম না...
জানি আর পারবেন না । যে নিয়োগ গুলো হয় লোক দেখানো, হাতে গোনা যাবে ।
আনুমানিক ২ লাখ সদসের মধেয় সব মিলিয়ে হিন্দু ১০০ জনের বেশি
হবে না । বাজ়ি লাগেন
বিপ্লব৯৮৪২ বলেছেন:
@বিডি আইডল,সহমত।
ঝড়১২৩ বলেছেন:
সমাজের নীচুতলার কোন সুবিধাবঞ্চিত হয়ে থাকে তবে তার এতকিছু ভাবার সময় থাকে না। নীচুতলায় সবচেয়ে বড় ঈশ্বর হচ্ছেন “ভাত”। পাক পবিত্র সুচিতায় মূর্ত কোন ঈশ্বরের সেখানে জায়গা হয় না। সেখানে ঈশ্বর কাদামটি, ইট পাথরের ধূলিমাখা হাতুড়ি নতুবা নোংরা মাটির টুকরি। কদাচিত সেখানে উচুতলার ঈশ্বররা দেখা দেনআপনার এই কথাটা পুরা লেখার ভিতর ভালো লেগেছে। এর উপরে যা লিখেছেন তা সব কিছুই আপেক্ষিক, সময়, স্থান, কাল ভেদে এক এক রকম।ভারতে কিছু যায়গা আছে যেখানে মুসলিমকে ভাবতে হয় সে মুসলিম। যাইহোক আপনে মানুষ নিয়ে লেখেন, যা শেষের কিছু অংশে ফুটে উঠছে, যেখানে মানুষ আর ইশ্বর, সাথে এই অন্ন, বস্ত্র...।সেখানে মুসলিমও যা,হিন্দুও তাই, সবই মানুষ, সেখানে জাত পাত কিছু নাই।
সত্যিত আমি আছি তাইলেনা আমার খোদা আছে, নয়ত খোদা নাই। আগে আমি বাচব, তারপর বাকি কথা। সুতরাং সবার কর্তব্য সেই অনাহার মানুষের নিকট যেয়ে সামান্য কিছু খাবার মুখে তুলে দেয়া, তাহলেই ঐ রুপেই খোদাকে হাসতে দেখা যাবে। ক্ষুদার্ত ঐ মানুষটির হাসির ভিতরে দেখবেন খোদা, নিরন্জন হাসি দিয়েছে।
আপনার শেষের কথাটা ভালো লেগেছ. ধন্যবাদ
লেখক বলেছেন: অনেকেই ভুল বুঝতেছে। আমি এক জায়গার ইতিহাস তুইলা ধরলাম এখন অন্যরা বলতাছে তুমি অন্য জায়গার কথা কেন বললানা......... আরে ভাই খারাপ যা তা সব জায়গাতেই খারাপ। Click This Link
বিপ্লব কান্তি বলেছেন:
লেখকের কথাগুলো খুব একটা মিথ্যা না !বাংলাদেশে সমাজে হিন্দুরা শিশু বয়স থেকেই নির্যাতনের শিকার হয় । লেখকের কথা নিয়ে বলতে হয় যে সে আসলে হিন্দু। পদে পদে তাকে মনে করিয়ে দেয়া হয় ।
বিশদ লিখছি না। গ্যালারিতে বসলাম।
লেখক বলেছেন: Click This Link ভুলিয়া গিয়াছেন সেদিনের কথা?? উগ্র তা যেই সমাজেরই হোক না কেন নিন্দিত।
রাজিব খান০০৭ বলেছেন:
বলেছেন: @ রাজিব খান০০৭ : আর্মিতে হিন্দুদের কয়টা মেজর জেনারেল, ব্রিগেডিয়ার আছে ? শুধু হিন্দু কেন বৌদ্ধ, খ্রীষ্টান মেজর জেনারেল, ব্রিগেডিয়ার কয়টা আছে ?আমাকে ২দিন সময় দিতে হবে।আমার চাচা ক্যাপ্টেন।কাকার সাথে কাল বা পরশু আলাপ করে আপনাকে জানাব।
আপনার মন/মানসিকতা খারাপ ও সাম্প্রদায়িক তা বোঝাই যাচ্ছে।
এটাতে সাস্প্রদায়িকতা পেলেন?এখন আমার মনে হচ্ছে আপনি আমার সাথে সাম্প্রদায়িক আচরন করছেন।
রাজিব খান০০৭ বলেছেন:
০৭ ই জানুয়ারি, ২০১০ রাত ১২:৫৪
লেখক বলেছেন: আসলেই হিন্দুরা আরো বেশী হিন্দু হয়ে উঠুক। দেবী কালীর খড়গ নিয়ে ঝাপায়ে পরুক মুসলিমদের উপর। মুসলিমরা আলী আলী বইলা ঝাপাইয়া পড়ুক হিন্দুগোর উপর। সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছেন আপনি।এটা কিন্তু ঠিক না।
লেখক বলেছেন: আমার দ্বারা আই যাই হোক এইসব দাঙ্গা সম্ভব না। হইলে আপনের দ্বারা হইতে পারে।
দেখেন এইটা নিয়া এই উপমাহাদেশে বহুদিন ধইরাই ঝামেলা। এই ঝামেলা শেষ করা দরকার।
হাসান মাহবুব বলেছেন:
মানতে পারলামনা। দেশের অনেক জায়গায় ঘুরসি অনেক হিন্দুর সাথেই পরিচয় এবং ঘনিষ্ঠতা হৈসে, কিন্তু আপনার তুলে ধরা সিনারিও দেখিনাই।
লেখক বলেছেন: ভাইজান সিনারিও যে কতরকমের আছে দেখলে ঘৃণা করতেন। মাতাত্মক ঘৃণা করতেন।
বিপ্লব৯৮৪২ বলেছেন:
@রাজিব খান০০৭ ,সামরিক বাহিনীতে অসামরিক চাকুরীবাদে Lower post to highest post এ কতজন আছে শীঘ্রই জানান ।
Information ISPR থেকে হতে হবে Reliability র জন্য ।
এরপর আমি বাজিতে হেরে গেলে আপনি কি খেতে চান বলেন ।
মনির হাসান বলেছেন:
লেখক বলেছেন: এইখানেই দেখেন কি অবস্থা! বাইরে তাইলে কি?হা হা হা হা ...
যাই হোক ... পোস্টের বিষয়ে বহুলাংশে একমত । অভিজ্ঞতা থেকে দেখেছে হিন্দু'রা বেশির ভাগই খুব তাড়াতাড়ি নাস্তিক হতে পারে । তবে ধর্ম পরিচয়টা মুছতে পারেনা । তাকে মুছতে দেয়া হয় না ।
দোষ একক ভাবে কোন দেশের নয় । সমগ্র বিশ্ব ধর্মচেতনা নামক অদ্ভুত এক ব্যাধি আক্রান্ত । ধর্মপালনে সে চেতনা"যন্ত্রনা যতনা উপশম হয় তার থেকে ঢেড় বেশী হয় পরধর্মের ক্ষয়ক্ষতি ধ্বংস সাধনে । যদিও বিজ্ঞানীরা এত চেষ্টা করেও সে ধর্মচেতনা রোগের কোন ভাইরাস/ব্যাক্টেরিয়া আবিস্কার করতে পারেনি ।
প্রতিকার তো দুরের ব্যাপার ।
লেখক বলেছেন: এইখানেই দেখেন কিরকম লাইগা গেছে।
এরশাদ বাদশা বলেছেন:
ফিউরিয়াস ওয়ানের পরামর্শটা কাজে লাগাতে পারেন। আমি প্লাস দিছি।
লেখক বলেছেন: ভাই এইসব কইরা না হয় আমি মাইনাস কমাইলাম। সেইডা আমার সাময়িক লাভ। দুইদিন পরে আমি কোন জায়গার কেডা এক তুচ্ছ মানুষ কৈ যামুগা কোন ঠিক ঠিকানা নাই। কিন্তু সমাজের কি হৈব??
রাজিব খান০০৭ বলেছেন:
Lower post to highest post এ কতজন আছে শীঘ্রই জানান ।
Information ISPR থেকে হতে হবে Reliability র জন্য ।থেকে দিবে কিনা জানি না। ওকে চেষ্টা করব।
রাজিব খান০০৭ বলেছেন:
যদিও বিজ্ঞানীরা এত চেষ্টা করেও সে ধর্মচেতনা রোগের কোন ভাইরাস/ব্যাক্টেরিয়া আবিস্কার করতে পারেনি ।হাসান ভাই বহু বিজ্ঞানী কিন্তু আম্তিক।
না বলা কথা বলেছেন:
বাঁশ এন্ড বাঁশ কোম্পানীর চিন্তায় দৌড়ের ওপরে থাকলে এই কিসিমের অবসেসড লিখার বাইরে আর কিছু বাহির হইবো না। পৃথিবীর কোথাও কোনো সংখ্যালঘু মূল জাতীয়তার সাথে মিশে যেতে পারেনা।
বিদেশের মোহে আটকা পরা পরবাসীদের ক্ষেত্রেও ইহা প্রযোজ্য।
লেখক বলেছেন: ধন্যাবাদ।
রাজিব খান০০৭ বলেছেন:
লেখক বলেছেন: আমার দ্বারা আই যাই হোক এইসব দাঙ্গা সম্ভব না। হইলে আপনের দ্বারা হইতে পারে।আপনি নিজের চরিত্রের গুন গাইলেন।আর আমার বেলায় দিলেন অপবাদ?
এযে দেখি তর লগে খেলুম না।পারি না কেন! এ্যা এ্যা এ্যা।
লেখক বলেছেন: দেখেন আপনি কিন্তু পোলাপান না। আমিও পোলাপান না। আমাদের দুইজনেরই বয়স পোলাপানের থিকা বেশী। আমরা সাধারনভাবে আলোচনা না কইরা যদি পোলাপানের মত উদ্ভট আচরণ করি তাহলে আর কি করা। এই যে বড় বড় মানুষগুলি নিজেদের বাচ্চাদের শাসন করে অথচ পোলাপানের মত আচরণ করে এদের উচিত বাচ্চাদের শাসন করা ছাইড়া দেয়া। কারণ সে নিজেই পোলাপান।
রাজিব খান০০৭ বলেছেন:
আচ্ছা অনেক তো হলো। আপনি সংখ্যালুঘু বলে কোনও জায়গায় অপমান বা নির্যাতনের কবলে পড়েছেন কি?
লেখক বলেছেন: জ্বী পড়েছি। অনেকবার পড়েছি। বহু জায়গা হতেই পড়েছি।
রাজিব খান০০৭ বলেছেন:
লেখক বলেছেন: জ্বী পড়েছি। অনেকবার পড়েছি। বহু জায়গা হতেই পড়েছি।একটা উদাহরন দিন।আশা করি সত্য বলবেন।
লেখক বলেছেন: কোন ধরনের উদাহরণ চান? হিন্দু কর্তৃক মুসলিম নাকি মুসলিম কর্তৃক হিন্দু নাকি নাকি খ্রীষ্টান কর্তৃক মুসলিম?
মেঘ বলেছে যাবো যাবো বলেছেন:
অনেক ভেবেছি ব্যাপারটা নিয়ে। আমার দেশে যদি একজন হিন্দু ছেলে বা মেয়েকে এই প্রসেসের মধ্য দিয়ে যেতে হয়, তাহলে নিশ্চয়ই ভারতে (বিশেষতঃ পশ্চিমবঙ্গে) একজন মুসলিমকেও এই একই অবস্থা পার করতে হয়? তাই কি?
লেখক বলেছেন: ৫ নং মন্তব্যে একটা উত্তর দিছি আপু। ভারতে উলটা চিত্র কিন্তু বাকী সব এক। ভুমিকা বদলায় শুধু দুই ধর্মের লোক।
রাজিব খান০০৭ বলেছেন:
আপনার সাথে কি করা হয়েছে? তার উত্তর দিন।
লেখক বলেছেন: আমার পুরা নাম জানতে চাওয়া হৈছে। আমার পুরা নাম জানতে চাওয়ার পর আমাকে সবাই আলাদা কইরা গল্প করা আরম্ভ করছে, যেন আমি অন্য সমাজের। এর থিকা বড় অপমান আর কি হৈতে পারে??
রাজিব খান০০৭ বলেছেন:
সকালে অফিস যেতে হবে। পোস্ট পর্যবেক্ষনে রাখলাম।আপনি অভিজ্ঞতার কথা বলে যান।কাল রাতে আলোচনা হবে।ভালো থাকবেন।শুভ রাত্রি।
লেখক বলেছেন: আপনিও ভাল থাকবেন। শুভ রাত্রি!
শয়তান বলেছেন:
উপরে যতই সুশীল সাজি....আদতে আমরা সাম্প্রদায়িকই....সেটা ধর্মই হোক, অর্থই হোক আর গায়ের রংয়েই হোক
--
আসলে কিছুই করার নেই আমাদের সবারই ।আমার মা কে এই সেদিনও কথায় কথায় পচাঁচ্ছিলাম এই বলে যে ছোটবেলা থেকেই কেন আমাদেরকে সাম্প্রদায়িকতা উনারা শিখিয়েছেন । কিভাবে ? লাল পিপড়া হিন্দু আর কালোগুলি মুসলমান এই তত্ত্ব মনে পরে ??
তো কাকে দোষ দিবেন ?
লেখক বলেছেন: নিজেকে।
লেখক বলেছেন: চলুক।
লেখক বলেছেন: সমাজব্যাবস্থা আলাদা কিছু না। প্রত্যেক মানুষই এক একটা সমাজ। আমি নিজেই একজন সমাজব্যাবস্থা। সমাজব্যাবস্থা বদলানো সম্ভব না যদি না মানুষগুলো না বদলায়। আমি যদি আজকে ঘোষনা দেই সমাজ বদলানোর তাতে কাজের কাজ কিছুই হবে না। আমাকে একটা একটা করে মানুষ বদলাতে হবে। সমাজব্যাবস্থা তখন এমনিতেই বদলে যাবে। যখন বিশাল সংখ্যক মানুষ বদলাবে তখন সমাজও আপনিতেই বদলে যাবে। রাষ্ট্র নাগরিক যতটা না বানায়, নাগরিক রাষ্ট্র তার থেকে বাশী বানায় বলে আমার মনে হয়। এই যে আজকে ধর্ম বিক্রি করে খাচ্ছে রাজনৈতিক দলগুলো অথচ লোকজন কিছুই বলছে না। কেন? কারণ লোকজন ভাবছে তাদের নিজের ধর্মের কাজই তো করছে রাজনৈতিক দলগুলো। আর ধর্ম অত্যন্ত দূর্বল স্থান সবার কাছেই। কারন আমাদের সাধারণ সমাজের অনেক আচার আচরণ নির্ধারিত হয় ধর্মভিত্তিক, রাষ্ট্র ভিত্তিক নয়। সমাজব্যাবস্থা তো আলাদা কিছু না, আপনি আমি মিলেই তো সমাজ। বাস্তবের নিজেকে দোষারোপ বাদ দিয়ে যদি হাইপোথেটিকাল সমাজব্যবস্থাকে দোষারোপ করি তবে তা খুব বেশী অর্থ বহন করে না, কারন এর ফলে অর্জিত কার্যকারণ শূণ্য।
রোবোট বলেছেন:
বিডির সাথে ১মত উপরে যতই সুশীল সাজি....আদতে আমরা সাম্প্রদায়িকই....সেটা ধর্মই হোক, অর্থই হোক আর গায়ের রংয়েই হোক
বহুদিন আর্মিতে হিন্দুদের নেয়া হয়নি। (পাকিস্তান আমলে নেয়া হত যদিও)। গত ১০-১২ বছরে কিছু বদলেছে দেখা যায়।
নিজে সংখ্যালঘু না হলে আসল কাহিনী বোঝা যায় না।
লেখক বলেছেন: মানুষ প্রকৃতিগতভাবেই যেমন ভাল তেমন খারাপ। সাম্প্রদায়িকতা তার অন্তর্গত বৈশিষ্ট্য।
অলস ছেলে বলেছেন:
+কারণ নিজেরে নিয়া যখন ভাবি, প্রথম যেই প্রশ্ন মাথায় আসে তা হৈলো আমার বাপ মায় যদি হিন্দু হৈতো আমার পক্ষে পড়ালেখা কৈরা মুসলিম হ্ওয়া সম্ভব হৈতো কি না? বিশ্বাস করেন বা না করেন, এই এজাম্পশান নিয়া মাঝে মাঝেই খেই হারায় যায়।
লেখক বলেছেন: কিছু করার নাই।
লেখক বলেছেন: ১০০
রাজসোহান বলেছেন:
রাজ ভাই ভালোই লিখেছেন তবে আমরা কেউ নে কেউ এই বেড়াজাল টা মানি না......আস্তে আস্তে ভেঙ্গে যাচ্ছে এই বেড়াজাল
লেখক বলেছেন: এখনো অনেক রাত.........
জয় সরকার বলেছেন:
দৃষ্টিভঙ্গীর পার্থক্য আনতে হবে হিন্দু-মুসলিম সবাইকেই।হিন্দুরাও একটা সময় কম করেনি।আজ হয়তো চিপায় পড়ে বেড়াজাল ভেঙ্গে বের হতে পেরেছে বা চেষ্টা করছে।কোন মুসলমান হিন্দু বাড়িতে গিয়ে বসলেও সেই যায়গা গোবর দিয়ে না লেপলে শুদ্ধ হতনা হিন্দুদের কাছে।এমন গোঁড়ামি মুসলমানদের মধ্যে কখনো ছিলনা।এখনও নেই।আর একটা মুসলিম প্রধান দেশে থাকলে হন্দুদের একটু মানসিকভাবে শক্তিশালী থাকাও উচিৎ।কারন ভারতের যে কথা বলেছ, সেটা সত্য হলেও খন্ডচিত্র বলেই মনে হয়।ওখানে সাম্প্রদায়িকতাটা বাংলাদেশের চেয়েও প্রবল বলেই জানি।শুশু তাই না।ভারতে হিন্দুরাও হিন্দুদের কাছে মানসিক ভাবে নিপীড়িত হয় বর্ণবৈষম্যের কারনে।সে তুলনায় এদেশের হিন্দুরা অন্য একটা সংখ্যাগুরু ধর্মের লোকদের কাছ থেকে খুব একটা বেশি নিপীড়ীত মনে হয়না হয়।অবশ্য কিছু বিকৃ্তমস্তিষ্ক মুসলমান (ইসলামের দৃষ্টিতেই যারা ভুল কাজ করছে;যেমন জঙ্গীরা) সংখ্যালঘু হিন্দুদের উপর যে নির্যাতন চালায় মাঝে মাঝে এতে ইসলামের দোষ আমি দিতে চাইনা।চাইনা মুসলমানদেরও দোষ দিতে।সবচেয়ে বড় কথা, হিন্দুদেরকেই তাদের ভালোর জন্যেই সব গোঁড়ামি ত্যাগ করতে হবে (অবশ্য তারা করছে এবং আরো করার বাকী)।আর একটা মুসলিম প্রধান দেশে থেকে একটু আধটু কথা সহ্য করতেই হবে।এটা ধর্মের দোষ না।এটা আসলে বড়র কাছে ছোটর নত হয়ে থাকা।
আর সবচেয়ে বড় কথা, হিন্দু হোক বা মুসলমানই হোক তার উচিৎ নিজ ধর্ম সম্পর্কে পরিষ্কার ধারনা রাখা।নিজ ধর্ম অন্য ধর্মের ব্যাপারে কি বলে সেটা মেনে চলা।এবং অবশ্যই অন্য ধর্মের লোকদেরকে শ্রদ্ধা করে চলা।তাহলে আর বিভাজনটা অসহনীয় পর্যায়ে পৌঁছুবেনা বলেই আশা করি।
পোস্টের জন্য তোমাকে অনেক ধন্যবাদ।আশা করি সিরিজটি তুমি চালিয়ে যাবে।এতে আরো অনেকের মতামত এবং তোমার উপলব্ধি ও বিশ্লেষনের স্বাদ নেয়া যাবে ষোল আনা।
লেখক বলেছেন: এক ফোটা ময়লা পুরো এক বালতি দুধ নষ্ট করে দিতে পারে।
সহ্য করার কি আছে আবার। সংখ্যাগুরু, সংখ্যাগুরু আবার কি জিনিস!!!!!!! নিজের জন্মভূমি, নিজের জায়গা। দেশ সবার। নিজের ভিটামাটি নিজেকেই রক্ষা করতে হবে, চোরের উপর রাগ কইরা মাটিতে ভাত ফালাইয়া খাইলে কোন লাভ নাই। পাগলা কুত্তা সব সমাজেই আছে। আর ভারতের কথা বইলা লাভ নাইরে ভাই। ঐখানে উচুতলা খুবই উচু আর নীচুতলা খুবই নীচু। ভারতকে আমার বদ্ধ মনে হয় অনেক, কিজন্য জানি না। আমি চাই বাংলাদেশ এমন হোক যাতে ভারতীয়রা তা দেখে লজ্জা পায়।
ধর্ম আবার কি? ধর্ম বাইরে পড়ে থাকুক, আমাদের সম্পর্কে ধর্ম দেয়াল হয়ে দাড়াক এটা কাম্য নয়। যদি কারো ধর্ম নিয়া বেশী চুলকানী থাকে আমার সোজা কথা সে ভারত, নেপাল, সৌদি আরব, সিরিয়া, অষ্ট্রেলিয়া চলে যাক। ঐখানে সে নিজের ধর্মীয় ভাইদের সাথে বসে পাছা চুলকাক আর পুলক লাভ করুক। আমার দেশের মাটি মানে আমার দেশের মাটি। এইটা বাংলাদেশ!!!!!
অমি রহমান পিয়াল বলেছেন:
সুপার্ব এক বাস্তবঘেষা লেখনী, প্রিয়তে, বাকিটা পড়ার অপেক্ষায়
লেখক বলেছেন: দুঃখে হাইসা দিলাম। সত্যিই!
বুঝেছেন বৎস!!!!!! এত কম জ্ঞান আর এত কম পর্যবেক্ষন শক্তি দিয়ে লেখা-লেখি করেন কি করে!!!!!
লেখক বলেছেন: ভাই এইটা ইউনিভার্সাল থিওরি না। ইউনিভার্সাল থিওরির এক বিশেষ রুপ।
আমি যে মূর্খ এটা সত্য কথা। জ্ঞান বলতে গেলে কিছুই নাই। লেখালেখি করার তো প্রশ্নই আসে না। এইগুলারে লেখালেখি বলে না বলে ব্লগিং।
পন্ডিত বলেছেন:
আগামী পর্বের অপেক্ষাতে থাকলাম ।
লেখক বলেছেন: আমিও অপেক্ষায় আছি।
শয়তান বলেছেন:
একজন না একজনকে তো অবশ্যই স্ট্রাইক করতে হবে প্রচলিত সমাজব্যবস্থার ভিতে । নয়ত চীড় ধরবে কিভাবে ।প্রচলিত ইতিহাস কি বলে ? সিঙ্গেল পারসনই এনাফ এসব কাজ করার জন্য লেখক বলেছেন: পরিকল্পিত ভাবে করতে হবে। এখন আর আগের দিন নাই যে আলেকজেন্ডার পুরুর বীরত্ব দেইখা চইলা যাইব। এখন সব ডিজিটাল!!!!!!!!! তুর্কী বীরেরা এখন তুর্কী রেষ্টুরেন্টে রান্নাবান্নার কাম করে আর বুদ্ধিওয়ালারা স্যাটেলাইট দিয়া রাজত্ব চালায়!!!!! আইনষ্টাইন আর সার্ত্রে এখন কোনায় কোনায় দাড়াইয়া থাকে!!!!!!!!
লেখক বলেছেন:
সাকিরা জাননাত বলেছেন:
২য় পর্ব কবে পাবো???
লেখক বলেছেন: আপাতত জানিনা
জয় সরকার বলেছেন:
সাব্বাশ..................!! পরের খন্ডের অপেক্ষায় থাকলাম...............ধর্মের আগে দেশরে স্থান দেয়ার মত লোক খুব কমই আছে এ সমাজে, এ দেশে, এ বিশ্বে।অনেক শুভকামনা থাকল।
লেখক বলেছেন: হোক্কে!
স্বপ্নরাজ বলেছেন:
কিছু ভিন্ন মত আছে আমার বেশ কয়েকজন বন্ধু হিন্দু , এদের কারও আপনার মতো মানসিক ধারনা আছে বলে মনে হয়না। খুব ছোটকালের বন্ধু এরা.. একসাথে ঈদের আনন্দ করে , পুজাতে দাওয়াত খাওয়ায় আমাদের। ধর্ম বন্ধুত্বে কোন পার্থক্য করতে পারছে বলেতো মনে হয়না।
বিএনসিসি যখন করতাম আমাদের কন্টিনজেন্টের দায়িত্বে ছিলেন মেজর পিনাক দত্ত, হিন্দু ভদ্রলোক।
কমেন্ট ১১ নং এর জবাবে আপনি যেটা বলেছেন তার সংগে দ্বিমত আছে। নিকের মাধ্যমে অনেক কিছুই বোঝা যায়। আরিফুর রহমান ব্লগারের নামে অভিযোগ সে হিন্দু ... সত্যিই যদি সেটা হয় সে করছে কি দেখুন ..একটা মুসলিম নিক নিয়ে খামাখা যেখানে সেখানে নবী রসুলকে গালি দিয়ে চলছে..এটাতো পরিস্কার একটা বিকৃতি। এর মাধ্যমে সে মানুষের আদিম সাম্প্রদায়িকতাকেই উস্কে দিচ্ছে। আপনি যদি একজনের প্রিয়জনকে নিয়ে অযথা গালাগলি করেন সেও স্বাভাবিক ভাবে আপনার প্রিয়জনকে নিয়ে টানা হেঁচড়া করবে এটাই স্বাভাবিক।
তবে একটা ব্যপারে একমত আমাদের এই উপমহাদেশের বেশীরভাগ মানুষের আচরনেই সাম্প্রদায়িকতা প্রভাব থাকে। খেলাধুলাতে বিভিন্ন দেশের সমর্থনেই এর মারাত্মক প্রভাবটা বোঝা যায়।
৫০নং মন্তব্য @জয় সরকার চমৎকার বলেছেন
লেখক বলেছেন: দেখেন ভাইয়া, উপর দিয়া মনে হয় না সব ঠিকই আছে কিন্তু ভিতরে ঢুকলেই উল্টাটা দেখা যায়। হিন্দু ছেলেরা হয়তো উপর দিয়া সব ঠিকই দেখায় কিন্তু তাদের মনে যে কষ্ট তা সাধারণত কোন মুসলমান ছেলের কাছে বলে না। বলার মত মানসিক ও সাম্প্রদায়িক অবস্থায় আমরা এখনো পৌছাই নাই।
আচ্ছা মৌসুমী শব্দটা কি আরবী নাকী বাংলা? আমাদের মাথায় ঢুকে গেছে আরবী নাম মানে মুসলিম নাম। আর নামের আগে মোহাম্মদ লাগান আমাদের রীতি। অথচ আরাবদের দেখুন, ওদের নামগুলো দেখুন। ওদের নামগুলোর সাথে কিন্তু আমাদের নামগুলো মিলে না। এই যে একটা নাম আছে গোলাম মোস্তফা। অনেকে বলে এই ধরনের নাম রাখা ঠিক না। কারণ মানুষ কেবল আল্লাহর গোলাম, কোন নবী রাসূলের গোলাম না। এইসব বিষয় আসলে আপেক্ষিক। আমরা নামকেও ধর্মীয় পরিচয় হিসেবে ব্যাবহার করি। ঠিক আছে করুন কোন সমস্যা নাই, আপনার নাম আপনি রাখবেন তাতে কার বাপের কি! কিন্তু জিনিসটা যেন অতিরিক্ত না হয়ে যায়, যেখানে নাম নিয়ে সাম্প্রদায়িক সংঘাত ঘটতে পারে। ব্লগার আরিফুর রহমানকে আমি ব্যাক্তিগতভাবে চিনি না। উনি হিন্দু না মুসলিম তাও জানি না, জানার ইচ্ছাও নাই। উনি যদি হিন্দু বা ইসলাম বাদে অন্য কোন ধর্মালম্বী হয়ে থাকেন, এবং আরিফুর রহমান নিক নিয়ে থাকেন, তবে উনার উদ্দেশ্য হচ্ছে আমাদের মাথায় বসা নামের ধার্মিকতাকে পুজি করে খোচাখুচির বেগ বৃদ্ধি করা। উনি যেহেতু নাস্তিক হিসেবে পরিচয় দেন সেহেতু নাম বিষয়টা উনার কাছে নৈব্যক্তিকই হওয়ার কথা। এখন যদি আপনারা উনার পূর্বধর্ম অনুসারে উনাকে হিন্দু বলে স্যাব্যাস্ত করেন তাহলে কিছুই করার নাই।
দেখেন জয় ভাই তার শক্তির বলে কথাগুলো বলেছেন। আমি আমার শক্তির বলে কথাগুলো বলেছি। আজকে যদি এইটা কোন হিন্দু সংখ্যাগরিষ্ঠ ব্লগ হত তাহলে আমার যে অবস্থা হয়েছে জয় ভাইয়ারও একই অবস্থা হত। কিন্তু তা না হওয়াতে আপনার কাছ থেকে উনি প্রশংসা পাচ্ছেন। এই যে এই জিনিসটাই হল কারন। এই অবস্থাগুলো যখন দেখে হিন্দু ছেলেগুলো, যখন সে দেখে সে তার ধর্মের অবান্তর বিষয়গুলো বলার কারনে অন্য সবার বাহবা পাচ্ছে, অথচ বাকীরা বাহবা দিয়েই চুপ করে থাকছে, তাদের নিজেদের ধর্মের অবান্তর বিষয়গুলো বলছে না তখন সে চিন্তা করতে থাকে কি লাভ আমার এইসব করে! তখন সে চিন্তা করতে থাকে আমি যদি অন্যদের ব্যাপারে বলা আরম্ভ করি তাহলে ত সবাই আমাকে মারতে আসবে! তখন সে চিন্তা করতে থাকে, ওরা যদি ওদের পক্ষ থেকে ছাড় না দেয় তাহলে আমি দেব কেন?? এভাবেই সে আবার নিজের পূর্বধর্মে ফিরে যায়। কারন একা কেউ বাচতে পারে না। একটা সমাজ লাগে। অন্য সমাজে যখন আপনি অপাংক্তেয় তখন শুধু শুধু নিজের সমাজ ছাড়বেন কেন?
সুবিদ্ বলেছেন:
আমার অভিজ্ঞতা আপনার সাথে মেলেনা
লেখক বলেছেন: ঠিকাছে। ধন্যবাদ।
অবাঞ্চিত বলেছেন:
দেখুন হিন্দুদের কে নিয়ে আমার ব্যক্তিগত তিক্ত অভিজ্ঞতা আছে, তাই আপনার সাথে পুরোপুরি দ্বিমত পোষন করলাম। আমাদের পাড়ায় এক হিন্দু শিক্ষক ছিলেন, যিনি কোন মুসলমান ছেলে কে তার বাসার আশেপাশে যেতে দিতেন না। আমার এক হিন্দু বন্ধুর দাদী আমার হাত থেকে লেকচার খাতা নেন নি। প্রথমে তিনি আমাকে খাতা মাটিতে রাখতে বলেন, তারপর সেখান থেকে খাতা তুলে নেন। ভার্সিটিতে এসে দেখলাম ১ হিন্দু সহপাঠী আমাদের সাথে খাচ্ছে না, কারন মুসলমানদের সাথে খেলে জাত চলে যাবে।এরকম আরো কিছু ঘটনা যা আমি নিজে দেখেছি। হিন্দুদের সংকীর্ন মানুষিকতার জন্য ওরাই দায়ী। ভারতের কোন অঁজ পাড়াগাঁয়ে যান, নিজেই বুঝতে পারবেন।
তবে আমার হিন্দু বন্ধুগুলো খুব উদার মানুষিকতার। এরকম সংকীর্ন মানুষের সংখ্যা খুব ই কম।
ধর্মীয় সংকীর্নতা সব ধর্মের অনুসারীদের মাঝে আছে। মুসলমানদের মাঝেও অনেকরকম সংকীর্নতা আছে। তবে সেই সংকীর্নতার দোষ অন্যের ঘাড়ে চাপানো কিন্তু আরেক প্রকার সংকীর্নতা
লেখক বলেছেন: আমি মনে হয় ভারতের মুসলমানদের মুসলমান হয়ে ওঠা নিয়া লেখলে এত ভেজাল হৈত না।
শ্রাবন্য বলেছেন:
আমাদের দেশে জিন পরষ্পরায় কিছু জিনিস চলে এসেছে, হিন্দুদের হিন্দু হয়ে ওঠা এর চেয়ে অস্বাভাবিক কিছু নয়। তাদের বাছ-বিচার, তাদের আলাদা সকীয় সত্বা, খুঁত-খুঁতানী ইত্যাদির মাঝে তারা নিজেরাই নিজেদের আলাদাভাবে প্রকাশ করে। তবে হাঁ, কিছু কিছু ক্ষেত্রে আপনার সাথে সহমত। কিন্তু এগুলা সম্ভবত শুধু মফস্বলেই চোখে পড়বে।
লেখক বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
















পুরোটাই বানোয়াট ।
আপনি যে প্রসঙ্গ অবতারনা করেছেন , তা কদাচিৎ ।
সব হিন্দু ক্ষেত্রে এটা হয় না ।