somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সরকার ৪৫ MLM কোম্পানির নিবন্ধন বাতিল করেছে । ডেসটিনিও সেই তালিকায় ।

২৩ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ৯:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ডেসটিনির গরু-ছাগলের আতঙ্কে যারা ফোন ধরতে ভয় পান, তাদের এবার আপনিই ফোন করুন । আপনাদের জন্য ডেইলি সান থেকে পড়ে সরাসরি বাংলায় অনুবাদ করে দিলাম ।

বাণিজ্য মন্ত্রণালয়ের অধিভুক্ত জয়েন্ট স্টক কোম্পানির নিবìধকের কার্যালয় (RJSC) থেকে ভুয়া ঠিকানা ব্যবহার করায় ডেসটিনি-2000 লিমিটেড সহ ৪৫ টি মাল্টি লেভেল মার্কেটিং কোম্পানির (MLM) নিবন্ধন বাতিল করা হয়েছে ।

স্বরাষ্ট্র মন্ত্রীর কাছ থেকে নিশ্চিত হয়ে বাণিজ্য মন্ত্রী ফারুক খান সোমবার প্রস্তাবটি অনুমোদন দেন । বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ এক কর্মকর্তা জানান , বাণিজ্য মন্ত্রণালয় ইতিমধ্যেই RJSC থেকে নিবন্ধিত ৪৫ MLM কোম্পানির বিরুদ্ধে নিবন্ধন বাতিল সংক্রান্ত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আদেশ দিয়েছে ।

কর্মকর্তা আরও বলেন, MLM কোম্পানীগুলো সাধারণতঃ ভবিষ্যতে বিভিন্ন কৌশলে গ্রাহকদের প্রতারণার উদ্দেশ্যে ভুয়া ঠিকানা ব্যবহার করে আসছিল । সরকারী গোয়েন্দা সংস্থা বিষয়টি RJSC কে নিশ্চিত করেছে ।

পুলিশের গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী ভুয়া ঠিকানা ব্যবহারকারী এমএলএম কোম্পানির মধ্যে রয়েছে­ ভিশন (প্রাইভেট) লিমিটেড (রেজি-সি২২২৩) ঠিকানা ৫, সেন্ট্রাল রোড, ধানমন্ডি, ঢাকা। ইন্টারন্যাশনাল টং চেং প্রোডাক্টস (বিডি) লিমিটেড, ৩৭০ এলিফ্যান্ট রোড, ধানমন্ডি। ডেসটিনি-২০০০ লিমিটেড (রেজি-সি-৪২০৭৫), ঠিকানা-ইস্টার্ন হাউজিং লিমিটেড, সিদ্ধেশ্বরী রোড, এমডির (ব্যবস্খাপনা পরিচালক) নাম হোসনেয়ারা ইসলাম। ওশান মার্কেটিং কোম্পানি লিমিটেড (সি-৪৩৮৩৯), ঠিকানা প্লট নম্বর ২, মেইন রোড ১, মিরপুর ১৩। সোয়াবস ইন্টারন্যাশনাল (সি-৬৯৫৫৩), হাউজ নম্বর ০১, রোড নম্বর ১৩, সেক্টর নম্বর ৬, ফ্ল্যাট নম্বর-৪/এ, উত্তরা। মাল্টিভিশন-২০১০ লিমিটেড (সি-৮২২০১) এমডি মো: আখতার হোসেন ভূঁইয়া, টুইন টাওয়ার শপিং কমপ্লেক্স, রুম নম্বর ৪২০, পঞ্চম তলা, কাকরাইল। হারবা লাইফ ইন্টারন্যাশনাল (সি-৭১৯৯৪) ১০২, কাকরাইল পঞ্চমতলা। ফর লাইফ কনসোর্টিয়াম লিমিটেড (সি-৭৩৮০৬), হাউজ নম্বর ২/এ উপমা প্লাজা ষষ্ঠ তলা, ব্লক এ, রোড নম্বর ৪, সেকশন ৬, মিরপুর। ব্রেভো আইটি ইন্টারন্যাশনাল লিমিটেড। এমডি মো: মোখলেসুর রহমান পাটোয়ারী। ঠিকানা লেভেল নম্বর ৫, ব্লক নম্বর এ অফিস নম্বর ০৯-১২, বসুìধরা সিটি, পান্থপথ। ভিলেজ ওয়ার্ল্ড নেটওয়ার্ক (সি-৭৫৮১৮) ৩৮, ইনার সার্কুলার রোড, এমডি খায়রুজ্জামান পাটোয়ারী। স্কেচ লিমিটেড (সি-৭৯০৪১) এমডি গাজী সালাহউদ্দিন মাহমুদ, হাউজ নম্বর ৫১৭/৫, রোড নম্বর ১০, বারিধারা। রয়েল ড্রিম লিমিটেড (সি-৭৯৫০১) এমডি মো: নূরুল হুদা, ঠিকানা ৫৫/১ পুরানা পল্টন, পঞ্চম তলা। উত্তরা গ্রীন সিটি লিমিটেড (সি-৭৯৭৩১) এমডি মো: তাসলিম হাসান, হাউজ নম্বর ২৪৮, রোড নম্বর ০৭ ডিওএইচএস, বারিধারা। মাল্টিফোকাস বিজনেস সিস্টেম লিমিটেড (সি-৭৯৭৭০) এমডি এইচ এম হাসান আল মামুন। ঠিকানা ৫০৪ ওয়ারলেস রেলগেট, মগবাজার। গৃহনির্মাণ মার্কেটিং লিমিটেড (সি-৮০২৫৮), হাউজ নম্বর-৪৭, রোড নম্বর-০৭, সেক্টর -৯ উত্তরা। এসএমএন গ্লোবাল, এমডি লিম মেং ফিউ, ফিরোজ টাওয়ার, অষ্টমতম তলা, ১৮৫২/৩-বি বীর উত্তম কাজী নুরুজ্জামান রোড, পান্থপথ। সিজ-এইম করপোরেশন লিমিটেড (সি-৮১০৪৫) এমডি মো: সাইফুল ইসলাম রাশেদ, ঠিকানা হাউজ নম্বর ১০, রোড নম্বর ১৪, সেক্টর ৯, উত্তরা। মাস্ক মার্কেটিং প্রাইভেট লিমিটেড (সি-৮১৫৯৪) ঠিকানা সি/১০৯ লালকুঠি তৃতীয় কলোনি, মিরপুর। গ্যানো ‘ই’ ওয়ার্ল্ডওয়াইড লিমিটেড (সি-৮১৮৯৫) এমডি এস এম শাহরিয়ার, হাউজ নম্বর ১১৫/এ ব্লক এফ, রোড নম্বর ০৩, বনানী। এসবিশন ড্রিম মার্কেটিং কোম্পানি লিমিটেড (সি-৮১৯৪৮) এমডি শান্তনু বিশ্বাস, ২০-২১ সিটি ভবন, সপ্তমতম তলা বঙ্গবìধু এভিনিউ, গুলিস্তান। বìধন অ্যাসোসিয়েট প্রাইভেট লিমিটেড (সি-৮১৯৯৬) এমডি মো: শরিফ উদ্দিন, ৯/এ ১০তম তলা শতাব্দী সেন্টার, ফকিরাপুল, ঢাকা। টোন অ্যান্ড টিউন নেটওয়ার্ক লিমিটেড (সি-৮৩৫০৪) এমডি রুবাইয়াত জাহান, ২২৬, বড়মগবাজার, ঢাকা। প্লাস গেইন কোম্পানি লিমিটেড (সি-৮৫৩১৮) এমডি অপূর্ব ওঝা, ১৪/ডি বাঁশবাড়ি, মোহাম্মদপুর। ইভা টেলিকমিউনিকেশন লিমিটেড (সি-৮৭০০১), এমডি মনিরুল ইসলাম খান, ১৩/৫ ব্লক এ আরোঙ্গজেব রোড, মোহাম্মদপুর। জি ই-কম লিমিটেড (সি-৯২০১৫) এমডি মো: রশিদুজ্জামান, ৬/এ-৩, ৬/এ-৪ ব্লক সি মেইন রোড, নবোদয় হাউজিং, আদাবর। নাফ ইন্টারন্যাশনাল (সি-৭৮৯২২) এমডি মো: আব্দুল শাহ আল-মামুন, ক-১৯৬-৪, তেঁতুলতলা, খিলক্ষেত। ফেইথ মার্কেটিং সিস্টেম লিমিটেড (সি-৪৩৯০৬) ৪২৮, শাহীনবাগ, পুরাতন বিমানবন্দর সড়ক, তেজগাঁও। গার্ডন নেটওয়ার্ক লিমিটেড (সি-৪০৬৭৮) বাড়ি নম্বর ৪৮৯, রোড নম্বর ৩২, ডিওএইচএস, ঢাকা। গ্লাসিয়ার (বিডি) লিমিটেড ৭১ এয়ারপোর্ট রোড। গেনোডেরমা স্টোকিস্ট বাংলাদেশ লিমিটেড (সি-৪৫১০৩) বাড়ি নম্বর ৩৬৪, রোড ২৭, নিউ ডিওএইচএস, মহাখালী। ভিয়ানশী বাংলাদেশ কোম্পানি লিমিটেড (সি-৫৪৬৬৫), হাউজ নম্বর ১০, রোড ১০, সেক্টর ১, উত্তরা। লয়েড ভিশন প্রাইভেট লিমিটেড (সি-৬৯৫৯৮), হাউজ নম্বর ১৩, রোড নম্বর ১৭, ব্লক ডি, বনানী। সুখসারী বাংলাদেশ লিমিটেড (সি-৭৬৭৯১) এমডি মো: ফজর আলী দীপ চৌধুরী, ৪৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, মতিঝিল। গ্রীন অ্যাকটিভ বিজনেস সিস্টেম লিমিটেড (সি-৭৭২৭১) এমডি মো: জসিমউদ্দিন, স্যুট ১১-ডি, ৩৩ তোপখানা রোড। লিবার্টি (বিডি) নেটওয়ার্ক মার্কেটিং লিমিটেড (সি-৭৯৮৮২) এমডি ইঞ্জিনিয়ার আব্দুর রশিদ, ৭৫/এ নর্থ সাউথ রোড, কোতোয়ালি রোড, ঢাকা। রয়েল ভিশন প্রাইভেট লিমিটেড (সি-৮০৫৪৩) এমডি আবুল কালাম আজাদ, হাউজ নম্বর ০৬, রোড নম্বর ০৫, ব্লক-সি, রামপুরা। রয়েল ড্রিম ইন্টারন্যাশনাল (সি-৮২৯১৮) এমডি শাহজাহান সেলিম বুলবুল, ৩০, পুরানা পল্টন। ফরএভার লিভিং প্রোডাক্টস বাংলাদেশ লিমিটেড (সি-৮৩০৬৬) এমডি মি.রেক্স জেনি মগান, ১২২-১২৪ মতিঝিল বি/এ, ঢাকা। ওয়ান মিলিয়ন প্রাইভেট লিমিটেড (সি-৩৩২২৫) এমডি মো: সাজেদুল ইসলাম, ১১৫, মুরাদপুর মাদরাসা রোড, জিরো পয়েন্ট, কদমতলী। মেগা পলিস লিমিটেড (সি-৮৭০৯০) এমডি সালেহীন কামাল, ১ আব্বাস গার্ডেন, মহাখালী। জিওনেট লিমিটেড (সি-৮৯৪৩৫) এমডি আবু সাদাত মো: মাসুম বিল্লা, শাহ আলী টাওয়ার (৯ তলা), ৩৩ কাওরানবাজার, তেজগাঁও। গোল্ডেন ফিদা লিমিটেড (সি-৮৪৬৭০) এমডি কৌশিক আহমেদ, সান টাওয়ার, ২৪/১ চামেলীবাগ, শান্তিনগর। ন্যাচারাল হার্বস লিমিটেড (সি-৮৪৩৫৬) এমডি শেখ মোহাম্মদ মনসুর এবং দি এইম সলিউশন প্রাইভেট লিমিটেড (সি-৮৩৪৪৪) এমডি অমর চন্দ্র মিস্ত্রি, লালবাগ রোড।





কর্মকর্তা জানিয়েছেন, রেজিস্ট্রেশন নেয়ার সময় কোম্পানিগুলো উল্লিখিত ঠিকানা ব্যবহার করেছে। কিন্তু পুলিশি তদন্তে এই ঠিকানাগুলো সঠিক পাওয়া যায়নি। তাই শিগগিরই এই কোম্পানিগুলোর নিবìধন বাতিল করা হবে। শুধু তাই নয়, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্খাও নেয়া হবে।


মুল লেখা ( ইংরেজি)

ডেসটিনির গরু-ছাগলের আতঙ্কে যারা ফোন ধরতে ভয় পান, তাদের এবার আপনিই ফোন করুন ।
সর্বশেষ এডিট : ২৩ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ৯:৫৬
২৯টি মন্তব্য ২৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×