সায়ান ! এক বিস্ময়ের নাম
১৩ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মাথার চুল একবারে ছোট করে ছাটা, চোখে স্বচ্ছ চশমা প্রথম দেখায় যে কারো মনে হবে কোন স্কুল বালক বুঝি। কিন্তু যখনই তার কন্ঠে ধ্বনিত হয় জীবনের নব জাগরনের গান তখনই ভুল ভাঙ্গে। সায়ান, বাংলা গানের জগতে এক নতুন বিস্ময়। গতরাত ১২টার পর হতে ৩টা পর্যন্ত একুশে টিভির লাইভ অনুষ্ঠানে একের পর এক জীবনমুখী গান গেয়ে শোনান সায়ান। গানের সাথে সাথে তার চমৎকার গিটার বাজানো এবং একইসাথে মাউথ অর্গান বাজানো আপনাকে মুগ্ধ করবেই। কালকে যারা অনুষ্ঠানটি দেখেছেন তারা আমার সাথে একমত হবেন বাংলাগানের ভবিষ্যত উজ্জল তারকা সায়ান। নিজে গান লেখেন নিজেই সুর করেন, অপূর্ব তার গানের কথা। একমাত্র সুমন ও নচিকেতার গানের সাথে মিল খুজেঁ পাওয়া যায় সায়ানের গানের। চমৎকার কথাও বলেন সায়ান। আমি যতটুকু জানি শৈশব হতেই একটা সংগ্রামের মধ্যে দিয়ে বেড়ে উঠেছেন সায়ান। তার এ সংগ্রামের কথা পাওয়া যায় তার গানে। ব্যাক্তিগত জীবনে শিল্পী ফেরদৌস ওয়াহিদের ভাইয়ের মেয়ে অর্থাৎ হালের অতি জনপ্রিয় গায়ক হাবিবের চাচাতো বোন সায়ান। কিন্তু পুরো অনুষ্ঠানে কখনো তাকে এই পরিচয়ে পরিচিত হতে দেখিনি। নিজের পরিচয়ে এগিয়ে যাক সায়ান। জয়তু সায়ান। ............. হাল ছেড়ো না বন্ধু তবে কন্ঠ ছাড়ো জোরে তোমার আমার দেখা হবে অন্য গানের ভোরে।
সায়ানের গান পাবেন এখানে
সর্বশেষ এডিট : ০৪ ঠা ডিসেম্বর, ২০০৯ রাত ১০:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন