যে কারনে নিজের লেখা বই আমি কাউকে উপহার হিসেবে দেব না।
০৮ ই আগস্ট, ২০০৯ রাত ১২:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
পুরোনো বই এর দোকান থেকে বই কেনার অভ্যাস সেই ছাত্রজীবন থেকেই। এখনো অভ্যাসটা ছাড়তে পারিনি। নীলক্ষেত কিংবা পল্টনের পাশ দিয়ে যাওয়ার সময় একবার পুরোনো বই এর দোকানে উকি দেয়া চাই। পুরোনো বই যাদের পড়ার অভ্যাস তার জানেন পুরোনো বই-এ কত বিচিত্র রকমের লেখনি পাওয়া যায়। এ নিয়ে শাহাদুজ্জামানের চমৎকার একটি গল্প আছে
আন্না কারেনিনার জনৈকা পাঠিকা নামে (পশ্চিমের মেঘে সোনার সিংহ)। তবে আমার আজকের প্রসঙ্গটা ভিন্ন। আমি অবাক হয়ে লক্ষ করি আমার কেনা বেশ কটি পুরোনো বই লেখক কর্তৃক কাউকে শুভেচ্ছা হিসেবে উপহার দেয়া, লেখকের স্বাক্ষরসহ।

এর মধ্যে বেশ কয়েকজন লেখক আছেন খুবই জনপ্রিয় আবার কয়েকজন আছেন মোটামুটি জনপ্রিয়। যাদের উপহার হিসেবে বই দেয়া হয়েছে তাদের মধ্যেও বেশ ক'টি পরিচিত মুখ রয়েছে।

বই গুলো কিভাবে পুরোনো বই এর দোকানে এলো তা একটি রহস্য বটে। এটা কি উপহার গ্রহীতার অবজ্ঞা না অসাবধানতা তা তিনিই ভাল জানেন। তবে এ থেকে আমি যে শিক্ষা গ্রহণ করেছি তা হল -
জীবনে আর যাই করি কখনো নিজের লেখা কোন বই (যদি আদৌ লেখা সম্ভব হয়) কাউকে উপহার হিসেবে দেয়া যাবে না। কাউকে উপহার হিসেবে দেয়া বই পুরোনো বই এর দোকানে দেখতে কারই বা ভাল লাগবে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুন