আমার প্রিয় পোস্ট

দুই বারের অধিক প্রেসিডেন্সিয়াল ইলেকশন আইন মানি না.......

পিরামিড ট্যুর। টুরিষ্ট কম্পানি খুলতে চাই, তাই পরামর্শ চাই। পার্টনারও চাই।

০৩ রা মার্চ, ২০১০ রাত ৯:৫০

শেয়ারঃ
0 0 0



১) পাঁচ বছর তিন মাস তিন দিন হলো মিশরে রাজধানি কায়রো আছি। অনার্স শেষ করে বসে আছি দুই বছর। ইচ্ছা ছিল যে কোন ইংলিশ দেশে গিয়ে এমবিএ করবো। তার জন্যে টাকা লাগবে লাখ পাঁচেক। কিন্তু খরচ করার মতো কোন টাকাই নাই আমার হাতে। দেশে গিয়েও ভাল কিছু করার মতো কেপাসিটি না থাকাতে সাহসও পাচ্ছিলাম না। ভেবে চিনতে সিদ্বান্ত নিয়েছিলাম বছর দুয়েক এখানেই থেকে কিছু মাল পানি সংগ্রহ করার দিকে মনোনিবেষ করবো। অনেক চেষ্টা করলাম কিছুই হলো না।

২) ২০০৪ সালের নভেম্বর মাসের ৭ তারিখ সন্ধায় কয়রো এয়ারপোর্টে নামার পর টেক্সি নিলাম। টেক্সিতে বসে বসে চারপাশ দেখতেছিলাম আর ভাবতে ছিলাম কেমন হবে আমার স্বপ্নের বিশ্ববিদ্যালয় আর কবেই বা দেখব পিরামিড। সময়ের কিছু ব্যাবধানে দেখা হয়ে গেল সবই, দেখা হয়ে গেল আর কত কিছু। মিশরের ইতিহাস সমন্ধে যা কিছু জানাছিল, স্বচোখে দেখলাম তারচেয়ে কয়েকগুন বেশি।

৩) ধিরে ধিরে মিশরিয়দের লোকাল ভাষাও আয়ত্ব হয়ে গেলো, আরো চেনা হয়ে গেলো শুধু কায়রোই নয় বরং সমস্ত মিশরের রাস্তা ঘাট।

৪) ছাত্র হওয়ার সুবাদে বাংলাদেশি দূতাবাসের লোকজনের সাথেও হয়ে উঠল ভাল সম্পর্ক। তাই দেশ থেকে বেড়াতে আসা অনেক মেহমানদেরই ফ্রিতে মিশর দেখানোর দায়িত্ব এসে পরতো আমাদের কাধে।বাধিত গাইডের মতোই তাদের সেবা করে যেতাম দিনের পর রাত, রাতের পর দিন। এই সমস্ত মেহমাণদের ঘুরে ভাল লাগলে তারা আবার দেশে গিয়ে তাদের বন্ধু বান্ধবদের এখানে আসার জন্য উদ্বুদ্ধ করেন এবং সেই আবার আমাদের কাধে এসে পরতো গুরু দায়িত্ব।

৫) তাই আজ পর্যন্ত পিরামিডে যে কত বার যেতে হয়েছে, তা হিসেব করেও বলা যাবে না।

৬) মিশরের বার্ষিক আয়ের ৫০% এর বেশি আসে টুরিষ্ট ব্যবসা থেকে। প্রতিটি টুরিষ্ট স্পটে গেলে দেখা যায় হাজার হাজার টুরিষ্ট। ইউরোপিয়ান, আমেরিকান ছারাও ঐসব দেশে বসবাসকারি প্রচুর ইন্ডিয়ান টুরিষ্টও দেখা যায়। তাইতো আপনি যদি কখনো পিরামিডে বা ফেরাউনের মমি দেখতে যান, তাহলে আপনাকে অনেকই বলে উঠেবে, "ভাইসাব কেইছা হে?"।

৭) এই হাজার হাজার টুরিষ্ট গুলো আপনা আপনি এখানে চলে আসে না, তাদের লিড দেয় কিছু মানুষ ও কিছু কম্পানি। তাই অনেক ভেবে দেখলাম আমার এই ছোট্ট অভিগ্গতাকে কাজে লাগাতে পারলে অন্তত সময়িক আমার একটা ব্যাবস্থা হবে।

তাই আমি আপনাদের কাছ থেকে পরামর্শ চাই কতিপয় বিষয়ে।
১) আইডিয়াটা কেমন?
২) কিভাবে এগুতে হবে।

আমার সম্ভাব্য প্লান।
১) স্মল টুর।
২) বিগ টুর।
*********************
১) স্মল টুর:-<br /> এটা হবে চার দিনের। এই প্যাকেজে থাকবে, তিনটি জেলা,
ক) কায়রো খ) আলেকজান্ড্রিয়া গ) ফাইওম।
ক) কয়রোর মধ্যে থাকবে:
১) পরামিড।
২) নিল নদ।
৩) ফেরাউনের মমি।
৪) সালাহউদ্দিনের কেল্লা।
৫) হুসেন মসজিদ।
৬) আল আজহার মসজিদ।
৭) আমর ইবনে আস মসজিদ।
৮) সিটি ষ্টার। (বিগেষ্ট সপিংমল & এন্টার টেইন্টমেন্ট প্লেস ইন আফ্রিকা)
৯) কায়রো বিশ্ববিদ্যালয়।
১০) আল আযহার বিশ্ববিদ্যালয়।
১১) খান খলিলি।
১২) সুলতান হাসান মসজিদ।
১৩) ঈমাম শফেয়ি (র:) এর কবর।
১৪) কায়রো টাওয়ার।
১৫) রাতে নিল নদে নৌকা ভ্রমন।
********************************
খ) আলেকজান্ড্রিয়ায় থাকবে:
১) আলেকজান্ড্রিয়ার বাতি ঘড়।
২) আলেকজান্ড্রিয়ার লাইব্রেরি।
৩) সমুদ্রের পাশে কেল্লা।
৪) মুনতাজা।
৫) হযরত লোকমান (আ:) এর কবর।
৬) হযরত দানিয়াল (আ:) এর কবর।
৭) রোম সম্রাজ্যের বিভিন্ন নিদর্শন।
৮) গ্রিক সম্রাঝ্যের বিভিন্ন নিদর্শন।
৯) সাহাবায়ে রাসুল হযরত আবি দারদা (রা:) এর কবর।
১০) আবুল আব্বাস আল মুরসি এর কবর।
১১) ভুমধ্য সাগরে নৌকা ভ্রমণ।
১২) উপরোক্ত অধিকাংশ স্পট গুলোই ভুমধ্য সাগরের পাশে অবস্থিত।
***********************
গ) ফাইওমের মধ্যে থাকবে:
১) পাপিষ্ট বাদশা কারুনের প্রাসাদ
২) বুহাইরা কারুন। কারুনের সম্পক্তিকে আল্লাহ তায়ালা মাটির সাথে মিশিয়ে দিয়ে যে লেক বানিয়েছেন সেই লেক।
৩) ওয়াদে রাইয়ান।
************************************************
আপাতত আর লিখতে পারছি না, হাত ব্যাথা করতেছে। আরো ওনেক প্লানই আছে। যদি আপনারা আমাকে সাহায্য কররন।

ওপরোক্ত ছবি গুলো ভাল না। তার পরও শেয়ার করলাম আপনাদের লোভ ধরানোর জন্যে। ভাল ভাল অনেক ছবিই আছে, কিন্তু ৫০০ কে বি এর বেশি হওয়ার কারণে আপলোড করতে পারছি না।


বি: দ্র: আমি বাংলাদেশে একজন পার্টনার খুজছি যার ট্রাভেল এজেন্সি আছে।





 

সর্বশেষ এডিট : ০৩ রা মার্চ, ২০১০ রাত ১০:০৫ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৩ রা মার্চ, ২০১০ রাত ৯:৫৮
আহসান হাবিব শিমুল বলেছেন: আপনি খুলেন, স্মল ট্যুর আর বিগ ট্যুরের খরচাপাতি ঠিক করেন।তারপর চিন্তা
কইরা দেহুম নে।টেকায় পোষাইলে যামু।

ভিসা ম্যানেজ করতে পারবেন! ঢাকার মিশরীয় দুতাবাসের কর্মকর্তারা নাকি বেজায় খাচ্চর; ভিসা দিতে চায়না।আমি যাইনাই কিন্তু শুনছি।বন্ধুরা কইসে।
০৩ রা মার্চ, ২০১০ রাত ১০:০৩

লেখক বলেছেন: খরচাপাতির হিসেব দিতে কিছু সময় লাগবে।

ভিসা ম্যানেজ করার জন্যেই আমি এজেন্সি খুজছি।

২. ০৩ রা মার্চ, ২০১০ রাত ১০:০৪
অপ্রয়োজন বলেছেন: ভালো প্ল্যান। একটা বিজনেস প্ল্যান লিখে দেশের বিভিন্ন ট্রাভেল এজেন্সিতে এ্যপ্রোচ করেন, লোকালি ও খুলতে হবে (শুধু বাংলাদেশি এজেন্সি ও টুরিস্ট দিয়ে পোষাতে পারবেননা), তাহলে অন্যান্য দেশেও এ্যপ্রোচ করতে পারবেন।

খরচ, প্রফিট শেয়ারিং, প্যকেজ প্ল্যান সবকিছু তৈরি করার পর এ্যপ্রোচ করবেন।

ঠিকমতন দাড়া করাতে পারলে ইজিপ্ট ঘুরতে যাবো, পিরামিড স্ফিংস দেখার ইচ্ছা অনেকদিনের।
০৩ রা মার্চ, ২০১০ রাত ১০:১৫

লেখক বলেছেন: ধন্যবাদ।
আমি ছোট থেকে শুরু করতে চাই। বড় করে করতে গেলে প্রচুর ইনভেস্ট করতে হবে।

ঠিকমতন দাড়া করতে পারি আর না পারি, আপনাকে স্বাগতম। ফ্রিতে ঘুরাবো।

০৩ রা মার্চ, ২০১০ রাত ১০:১৬

লেখক বলেছেন: সাথে থাকতে হলে সাহায্য করতে হবে।

৪. ০৩ রা মার্চ, ২০১০ রাত ১০:১৫
কিংবদন্তী বলছি বলেছেন: vai amar mishor jawar khub icchha...... ki kora jai bolen to? ar apnar list dekhe to aro jete ichcha korche
৫. ০৩ রা মার্চ, ২০১০ রাত ১০:১৬
কিংবদন্তী বলছি বলেছেন: ভাই আমার মিশর যাবার খুব ইচ্ছা ...... কি করা যায় বলেন তো? আর আপনার লিস্ট দেখে তো আরো যেতে ইচ্ছা করছে
০৩ রা মার্চ, ২০১০ রাত ১০:২০

লেখক বলেছেন: দেখেন আপনারা মিলে ৬/৭ জনের গ্রুপ করতে পারেন কি না? ৬/৭ জন হলে আমি সব ব্যাবসথা করার চেষটা করতে পারি।

৬. ০৩ রা মার্চ, ২০১০ রাত ১০:১৮
অপ্রয়োজন বলেছেন: আমি ছোট থেকে শুরু করতে চাই। বড় করে করতে গেলে প্রচুর ইনভেস্ট করতে হবে।



সে ভাবেই করবেন। প্রথমে শুধু আপনিই (আর ২-১ পরিচিত থাকলে তো কথাই নাই)। আস্তে আস্তে বড় করবেন। বিভিন্ন দেশে এ্যপ্রোচের ব্যপারটা অনেক পরে; আপাতত দেশ দিয়েই শুরু করেন, সিরিয়াস থাকলে বাকিটাও পারবেন।
০৩ রা মার্চ, ২০১০ রাত ১০:২৩

লেখক বলেছেন: ইনসআল্লাহ। বলেনতো, প্রথমে ফ্যামিলি প্যাকেজের মতো করলে কেমন হবে?

৭. ০৩ রা মার্চ, ২০১০ রাত ১০:২৪
একটু বর্ষা... বলেছেন: ঢাকার মিশরীয় দুতাবাসের কর্মকর্তারা নাকি বেজায় খাচ্চর;
০৩ রা মার্চ, ২০১০ রাত ১০:৩১

লেখক বলেছেন: তাতে আমাদের কি আসে যায়?

৮. ০৩ রা মার্চ, ২০১০ রাত ১০:২৫
একটু বর্ষা... বলেছেন: ঢাকার মিশরীয় দুতাবাসের কর্মকর্তারা নাকি বেজায় খাচ্চর;
৯. ০৩ রা মার্চ, ২০১০ রাত ১০:৩০
অপ্রয়োজন বলেছেন: গুড আইডিয়া। গ্রুপ আর ফ্যমিলি প্যাকেজ। ঠিকমতন এ্যাডভার্টাইজ করতে পারলে হয়ে যাবে, স্টার্টিং এ।

আমি একা আসবো। ধরেন ১ সপ্তাহের জন্য। খরচ কেমন?
০৩ রা মার্চ, ২০১০ রাত ১০:৪৪

লেখক বলেছেন: হুম। আপনার আগ্রহ দেখে মনে হচ্ছে আমি পারব।
১ সপ্তাহের জন্যে আসেন,
হোটেল ৩*- ৮৫$.। ২*- ৫০$.। আরো কম দামের হোটেলও আছে। বাংলাদেশি ১২০০ টাকার মধ্যেও মোটামোটি হোটেল পাওয়া যায়। খাবার দাবার মোটা মোটি সস্তাই আছে।

১০. ০৩ রা মার্চ, ২০১০ রাত ১০:৩৪
শান্তির দেবদূত বলেছেন: যেকোন বড় কাজ প্রথমে ছোট থেকেই শুরু হয়। সাহস করে শুরু করে দেন, ইনশআল্লাহ সফল হবেন।

আমার ইচ্ছা ছিলো এই বছরের শেষের দিকে মিসর ঘুরতে যাবার, কিন্তু পারছি না; নানান ঝামেলার কারনে। ঠিক মত গুছিয়ে নিয়ে দেখি সামনে বছর আসবো ঘুরতে। আপনাকে পেয়ে ভালো লাগলো, অনেক হেল্প পাওয়া যাবে :) ....

শুভেচ্ছা ও শুভকামনা রইলো।
০৩ রা মার্চ, ২০১০ রাত ১০:৪৭

লেখক বলেছেন: ধন্যবাদ, সাহস যোগানোর জন্যে।
আসার আগে আমার সাথে আলাপ করে আসলে অবশ্যই হেল্প করবো।

১১. ০৩ রা মার্চ, ২০১০ রাত ১০:৫২
অপ্রয়োজন বলেছেন: আপনার সময়ের একটা দাম আছে, আপনার একটা রেম্যুনারেশন আছে, যাওয়া আসার প্লেন খরচ বাদে ১ সপ্তাহে মোট খরচ কেমন হবে? (খাওয়া, যাতায়াত, হোটেল, আপনার সময়ের একটা দাম ...) তাইলে সেইভাবে সেভ করা হবে।

ধরেন আমি একজন কাস্টোমার, প্যাকেজ ডিলে আসতে চাই, খরচ তো আগেই বলবেন।

মাক্সিমাম জায়গায় ঘুরতে চাই ...

আমি সিরিয়াস .... পিরামিড আর ইজিপ্শিয়ান সভ্যতা দেখার শখ অনেকদিনের, এরকম সুযোগ হারানোর ইচ্ছা নাই।
০৩ রা মার্চ, ২০১০ রাত ১১:০৫

লেখক বলেছেন: আপনি যদি ইতিহাস প্রমিক হন, আর সত্যিই সত্যই মিশরীয় সভ্যতা ভাল করে দেখতে চান, তাহলে আপনার ১০ দিন সময় হলে ভাল হয়। কারন কিছু বিখ্যাত যায়গা আছে যা কিনা কায়রো থেকে অনেক দূরে। যেমন, তূর পাহার, ৫০০ ক.মি.। লোক্সোর ১০০০ কি. মি.। আসওয়ান ১২৫০ কি.মি.। তবা ৭০০ কি.মি.। এই যায়গা গুলা অনেক বিখ্যাত। হাজার হাজার তুরিষ্ট আসে এখানে।
এই সমস্ত যায়গা একা একা ঘুরতে গেলে প্রচুর খরচ হবে। তাই আপনি যদি অন্তত ৫জন সন্গি নিতে পারেন তবে সুবিধা হবে, আমার ও পুষবে।

বিস্তারিত আলোচনার জন্যে আমরা ইয়াহুতে যেতে পারি।

১২. ০৩ রা মার্চ, ২০১০ রাত ১১:০০
বাস্তুহারা বলেছেন: ছোটোর মধ্যে ভাল করে শুরু করেন। আমিও সাথে আছি। লন্ডন থেকেও টুকটাক কিছু দেওয়া যাবে।
০৩ রা মার্চ, ২০১০ রাত ১১:১০

লেখক বলেছেন: এইবার ভাল লগলো। এইভাবে ১০ দেশ থেকে ১০ জন পেলেই হলো, আমার প্ল্যান সার্থক।
আমি কাজ শুরু করে দিচ্ছি, আশা করি সবাই মিলে একটা ভাল কিছু করতে পারবো।

১৩. ০৩ রা মার্চ, ২০১০ রাত ১১:৪৩
নওশাদ বলেছেন: ভাই, বিস্তারিত আলোচনাটা এখানেই করেন না.....

ধরে নিচ্ছি, চার দিনের প্যাকেজেও ৫ জন হলে ভাল হয়। তাহলে ৪ দিনের প্যাকেজে গ্রুপ টোটাল খরচ (থাকা, খাওয়া, গ্রুপ যাতায়াত) কত পরবে? যেটা ৫ দিয়ে ভাগ করলে পারহেড খরচ পাওয়া যাবে। আরও ধরে নিচ্ছি, শপিং খরচ আলাদা বহন করতে হবে।

একই ভাবে যদি ১০ দিনের খরচটাও জানান, তাহলে খুব উপকার হ্ত। কথা দিচ্ছি যদি মিশর যাই, আপনাকে জানিয়ে যাব:)
০৪ ঠা মার্চ, ২০১০ রাত ১২:০৮

লেখক বলেছেন: নওশদ ভাই,
এয়ারপোর্ট থেকে রিসিভ করে নিয়ে শুরু করে ৪ দিন থাকা, খাওয়া, গাড়ি ভাড়া, টুরিষ্ট স্পট গুলার টিকেট শেষে এয়ার পোর্টে পৌছানো পর্যন্ত মিশরের ভিতর খরচ হবে ৫০০ ইউএস ডলারের মতো, যদি ৭ জনের গ্রুপ আসতে পারেন। আমি মোটামোটি একটা হিসেব করে বললাম, কারণ আপনারা এখন জানতে চাচ্ছেন। এর বেশি হবার সম্ভাবনা আছে।
প্লেন টিকেট আপাতত জানা নাই।
ভিসা ফি ১৯০০ টাকা।

১৪. ০৪ ঠা মার্চ, ২০১০ রাত ১২:০৫
ইউেক বলেছেন: আপনার কন্টাক্ট ডিটেইল দেন আর পারলে খরচাপাতির ব্যাপারটা বিস্তারিত জানালে ভাল হয়। প্রফেশনালিজম না থাকলে তো সফল হতে পারবেন না,তাই না??
০৪ ঠা মার্চ, ২০১০ রাত ১২:১৩

লেখক বলেছেন: ইউকে থেকে লোক পাঠাতে পারলে সবচেয়ে ভাল। কারণ এদের ভিসা সমস্যা নাই।
আপনি ইউকে তে থেকে থাকলে কোন ট্রাভেলস এজেন্সির সাথে যোগাযোগ করেন। উপরে খরচের একটা হিসেব দিয়েছি, কিনতু এটা বাংালীদের জন্য প্রোযোজ্য।
ওপরে ইমেইল দেয়া আছে। এই ০০২-০১০ ২৫০ ৬৫৩০ লন আমার সেল নাম্বার।

১৫. ০৪ ঠা মার্চ, ২০১০ রাত ১২:১৫
কাশিফ বলেছেন: প্রথমে আপনি দেশি কোন এজেন্সির সাথে যোগাযোগ করেন।একই সাথে টপ টু বটম অর্থাৎ বিস্তারিত উল্লেখ করেন যেমন কি কি প্যাকেজ আছে,কি কি সুবিধা দিতে পারবেন,কোন প্যাকেজে কত খরচ,কিভাবে ভিসার জন্য আবেদন করতে হবে,কোন কোন হোটেল আছে,খাবার ও যাতায়াত ব্যবস্থা কি,সাথে কি কি জিনিষ নিতে হবে ইত্যাদি সব জানিয়ে একটা ৪/৫পাতার রঙ্গিন লিফলেট করুন।সাথে ছবিও দিতে ভুলবেন না।তাছাড়া ফেসবুক এ গ্রুপ খুলতে পারেন।সম্ভব হলে ওয়েব পেইজ ডেভলপ করুন এবং লিফলেটে ব্যবহার করুন।শুরু করুন।আমরা আছি....
০৪ ঠা মার্চ, ২০১০ রাত ১২:২৫

লেখক বলেছেন: পরামর্শের জন্যে ধন্যবাদ।
দোয়া করুন।

১৬. ০৪ ঠা মার্চ, ২০১০ রাত ১২:৩০
নাভদ বলেছেন:
আপনার জন্য শুভকামনা রইল ভাই।
০৪ ঠা মার্চ, ২০১০ রাত ১২:৩৯

লেখক বলেছেন: ধন্যবাদ।
দোয়া করুন।

 

মোট সময় লেগেছে ১.০৪৩৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
সভ্যতা বিনে সমষ্ঠিগত ভাবে উন্নতি সম্ভব নয়।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই