অস্ট্রেলিয়ার এক মরুশহরে হঠাত্ করেই মাছবৃষ্টির ঘটনা ঘটেছে। ছোট ছোট অসংখ্য জলজ্যান্ত মাছ আকাশ থেকে ঝড়ে পড়ে। উত্তরাঞ্চলীয় শহর লাজামানুতে এই বিরল ‘মাছবৃষ্টি’র ঘটনা ঘটেছে। অদ্ভুত আর অপ্রত্যাশিত এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা হতভম্ব হয়ে গেছেন। কেউ কেউ এটাকে বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস মনে করে ভয়ও পেয়েছেন। গতকাল মঙ্গলবার ডেইলি টেলিগ্রাফ এ খবর জানিয়েছে।
লাজামানু শহরের ৩২৬ মাইল দূরে একটি নদী রয়েছে। আবহাওয়া বিশেষজ্ঞদের ধারণা, ওই নদীর ওপর দিয়ে প্রচণ্ড শক্তিশালী কোনো ঘূর্ণিঝড় অতিক্রম করার সময় ঘূর্ণাবর্তের সঙ্গে পানিসহ মাছও উঠে এসেছিল। সেগুলোই শক্তিশালী ঝোড়ো বাতাসে ভেসে ওই এলাকায় এসে পড়েছে।
অস্ট্রেলিয়ান ব্যুরো অব মেটেরোলজির আবহাওয়া-বিশেষজ্ঞ মার্ক কার্সেমেকারস বলেছেন, ঘূর্ণাবর্ত চুম্বকের মতো একনিমেষে মাছগুলোকে নদী থেকে ৪০ থেকে ৫০ হাজার ফুট ওপরে তুলে ফেলতে পারে। ঘূর্ণিঝড়ের সঙ্গে সেগুলো হাওয়ায় উড়ে এ এলাকায় এসে পড়েছে।
গত ৩০ বছরে এ নিয়ে অস্ট্রেলিয়ায় তৃতীয়বারের মতো মাছবৃষ্টি হলো। এর আগে সর্বশেষ ২০০৪ সালে এবং এর আগে ১৯৭৪ সালে সেখানে একই ধরনের ঘটনা ঘটেছিল।
সূত্র:
Click This Link
Click This Link
http://en.wikipedia.org/wiki/Raining_animals
http://news.bbc.co.uk/2/hi/3582802.stm
মাছবৃষ্টি, গুজব নয় সত্যি। একবার পড়ে দেখুন।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১২টি মন্তব্য ৭টি উত্তর
আলোচিত ব্লগ
শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন
আমরা এমন কেন?
একটা গল্প দিয়ে শুরু করা যাক।
শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।