মাত্রই খবরটা পেলাম আমার প্রিয় মামু সামু থেকে। খবরটা আসলেই আলোচনা করার মত। যেখানে সারা বিশ্বে ফেসবুকের ব্যাবহার দিনেদিন বেরে যাচ্ছে ঠিক মানুষ বারার মত, আর তখনি বাংলাদেশে এটাকে বন্ধ করে দেয়া হলো, কি এটার কারণ? এটা নিয়ে কথা উঠবেই। তারচেয়ে বেশি প্রশ্ন আসবে এটা বন্ধ করার মুহুর্ত নিয়ে। কারণ মাত্র দিন তিনেক আগে পাকিস্থানে বন্ধ করে দেয়াহলো এই ফেসবুক, এর পারপরই আমেদের দেশেও বন্ধ করে দেয়া হলো। কাজেই বিষয়টা একটু ভেবে দেখবার মতই।
মানুষের একটা স্বভাব হচ্ছে- যেই জিনিস সে ব্যাবহার করে সেই জিনিসের সপোর্টও করে, যেই দেশে থাকে সেই দেশকে ভালও লাগে, যেই গাড়িতে চড়ে সেই গাড়িকে আরামদায়ক মনে হয়, যেই খেলা দেখে সেই খেলাকেই বেশি রুচিকর মনে করে।
কাজেই ফেসবুক আমি ব্যাবহার করি তাই আমি ফেবুকের পক্ষে সাপোর্ট করবো, বা ফেসবুক ব্যাবহার করিনা বলে এর বিপক্ষে সাপোর্ট করবো, এটা ঠিক হবে না। কারণ আমার হয়তো কোন কাজ নেই, বাসায় নেট আছে আমি সারাদিন ফেসবুক ইউজ করতেই পারি, কিন্তু একটি স্কুল বা কলেজের ছাত্র যদি সারাদিন ফেসবুক ইউজ করে তাহলে তাকে কখনোই মেনে নেয়া যায় না।
সুতুরাং দেশের বৃহৎ সার্থের কথা চিন্তা করে আমাদের কথা বলতে হবে, ডিসেশন নিতে হবে, মনে রাখতে হবে- আজকের শিশুই আগামীদিনের ডিজিটাল বাংলাদেশের রূপকার।
==================
*) পজিটিভ সাইড গুলো কি কি??
১) কমোনিকেশন
২) ...............
৩) ...................
৪) .....................
৫) .......................
*) নেগেটিভ সাইড গুলো:
১) সময় নষ্ট।
২) অন্যের ছবি দিয়ে ধোকা দেয়া।
৩) অশ্লিল ছবির আদান প্রদান।
৪) ইয়াং মেয়েদের ছবি নিয়ে তামাশা করে মেয়ের জিবণকে কন্টক ময় করে তুলা।
৫) যৌন প্রচারণার কাজ অতি শহজ ও সিকুরিটির সাথে হওয়া।
---------------------
এখানে আমি শধুমাত্র কয়েকটি কারণ তুলে ধরলাম, আপনার পক্ষে বা বিপক্ষে যুক্তি লিখে দেন, আমি পোষ্টে আপডেট করে দিবো। এই ভাবে যেই পক্ষে বেশি যুক্তি আসবে সেই পক্ষকে আমরা সাপোর্ট করবো।
সর্বশেষ এডিট : ২৯ শে মে, ২০১০ রাত ১০:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


