somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিশ্ব মন্দায় ইসলামী ব্যাংকের উপর মানুষের আস্থা বেড়েছে।

১৫ ই জুন, ২০১০ রাত ২:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রিপোর্টটি ভাল লাগল, আর মনে হলো মানুষদের জানানো দরকার, তাই সম্পুর্ন একটি কপি পোষ্ট করে দিলাম।
------------------------------------------------------------------
মন্দায় প্রচলিত ব্যাংক ব্যবস্থার ওপর মানুষের আস্থা টলে গেলেও প্রসার ঘটেছে ইসলামী ব্যাংকিংয়ের৷ তবে বিশেষজ্ঞরা বলছেন, এর ভিত মজবুত করতে হলে আরো কিছু কাজ করতে হবে৷

পরিসংখ্যানে চোখ রাখলে দেখা যায়, বিশ্বের ৫০০টি ইসলামী ব্যাংকের সম্পদের পরিমাণ ২০০৯ সালে বেড়েছে ২৮ দশমিক ৬ শতাংশ৷ এ তথ্য সিঙ্গাপুরভিত্তিক ইসলামিক ব্যাংক অফ এশিয়ার৷ ধারণা করা হচ্ছে, ইসলামী ব্যাংকগুলোর সম্পদের পরিমাণ এই বছরই ১ ট্রিলিয়ন ডলার স্পর্শ করবে – যা বিশ্বের ব্যাংক সম্পদের ১ শতাংশ৷

তবে এই সাফল্যেও আত্মতুষ্টির কোনো কারণ দেখছেন না বাহরাইনের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর রাশিদ আল মারাজ৷ তিনি সোমবার সিঙ্গাপুরে এক অনুষ্ঠানে বলেন, এখনই খুশি হওয়ার কিছু নেই৷ যদি এ ব্যবস্থার ভিত মজবুত করা যায়, তবে সামনে সোনালী ভবিষ্যতের হাতছানি৷ তাই আমাদের অনেক কাজ বাকি৷ একই কথা বললেন সংযুক্ত আরব আমিরাতের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নাসের আল সুবাইদিও৷

ইসলামী ব্যাংক চলে মূলত শরিয়া আইন ধরে৷ তবে আইন নিয়ে মতভেদ রয়েছে ধর্মতাত্ত্বিকদের৷ যার প্রভাব পড়েছে ব্যাংক ব্যবস্থায়ও৷ আল মারাজ বলেন, শরিয়া আইন নিয়ে একেক জন একেক ধরণের কথা বলেন, যা একটা সমস্যা৷ সারা বিশ্বে এক নিয়মে কাজ যেন চালানো যায়, সে চেষ্টা করতে হবে৷

মালয়েশিয়ার মে ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ইব্রাহিম হাসান বলেন, এখন পর্যন্ত নির্দিষ্ট পরিসরেই ইসলামী ব্যাংকগুলোর কাজ৷ গ্রাহক আকর্ষণের জন্য কাজের ক্ষেত্র আরো বাড়াতে হবে৷ ইসলামী ব্যাংকিংয়ের আরো একটি দুর্বলতা চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা৷ এটি হলো, নতুন নতুন বিষয় সংযোজনের অভাব৷ এছাড়া ইসলামী আর্থিক ব্যবস্থা সংস্কার নিয়ে পর্যাপ্ত গবেষণার ঘাটতিও দেখছেন অনেকে৷

আবাসন খাতের খেলাপি ঋণ নিয়ে অন্য ব্যাংকগুলোর যখন টলমলো অবস্থা, তখন ইসলামী ব্যাংকগুলোও এ খাতের দিকে ঝুঁকছে৷ তবে এই ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দিলেন বাহরাইনের গভর্নর আল মারাজ৷

মন্দার ধাক্কা ইসলামী ব্যাংকগুলোর গায়ে লাগেনি৷ বরঞ্চ এই সঙ্কট একটা সুযোগ এনে দিয়েছে বলেই মনে করেন ইসলামিক ব্যাংক অফ এশিয়ার মহাপরিচালক তান জে উয়ান৷ সুযোগ কাজে লাগিয়ে এশিয়ার বাইরে ইউরোপে ঢোকার পরামর্শও দিয়েছেন তিনি৷ আর প্রসার বাড়লেও সামনে যে বড় চ্যালেঞ্জ তা মনে করিয়ে দিতেও ভুললেন না তিনি৷

প্রতিবেদন: মনিরুল ইসলাম
সম্পাদনা: সঞ্জীব বর্মন
==============
মুল পোষ্ট:
Click This Link
সর্বশেষ এডিট : ১৫ ই জুন, ২০১০ রাত ২:৩৫
৮টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×