শুধু আমি নই, এমন অনেক অনেক বান্দাই আছেন যারা দিনের কিছুটা সময় সামুর সাথে শেয়ার না করলে ভাল থাকতে পারে না। কোন সন্দেহ নেই সামুর সাথে এই সখ্যতার কারন হচ্ছে সামুর ব্লগার বন্ধুরা।
কিছু কিছু ব্লগারদের প্রতিভা সত্যিই অবাক করার মত।
তাদের লিখনি শক্তিতে মোহনি শক্তি বিদ্ব্যমান।
তাদের যেমন আছে মানুষকে কাদাঁনোর ক্ষমতা ঠিক তেমনি আছে হাসানোর।
দেখতে দেখতে ২০১০ শেষ প্রান্তে। তাই আমার ইচ্ছে হলো কাবিতা লিখার প্রতিভাদের বাছাই করে তাদের প্রতিভার সম্মান জানানো।
তাই সমস্ত ব্লগারদের অনুরুধ করছি ২০১০ সালে আপনার পড়া শ্রেষ্ঠ কবিতা ও কবির নাম লিন্ক সহ কমেন্টের ঘড়ে লিখে দিন। সর্বোচ্চ ভোট পেয়ে যিনি ১ম হবেন তার জন্য থাকবে ৫০০ টাকা মোবাইল ক্রেডিট। ২য়'র জন্যে থাকবে ৩০০ টাকা ও ৩য়'র জন্য থাকবে ২০০ টাকার মোবাইল ক্রেডিট।
বি.দ্র. ইচ্ছে করলে যে কেহ এখনো কবিতা লিখে অংশগ্রহণ করতে পারেন, মানে নতুন করে লিখতে পারেন। ৩০/১২ হচ্ছে শেষ সময়।
-- কবিতা যে কোন বিষয়ের উপর হতে পারে।
-- কমপক্ষে ১২ লাইন হতে হবে।
শুভ ব্লগিং।
সর্বশেষ এডিট : ২৪ শে ডিসেম্বর, ২০১০ রাত ১১:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


