somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হুসনি মোবারক ও তার দুই ছেলে আটক। হুসনি মোবারকের বিচার সম্ভব হলে যুদ্ধাপরাধিদের বিচার সঠিক সময়ে সম্ভব হয় নি কেন?? (একটি জিজ্ঞাসা)

১৩ ই এপ্রিল, ২০১১ রাত ৯:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মিশরের ক্ষমতাচ্যূত প্রেসিডেন্ট হোসনী মুবারক এবং তাঁর দুই ছেলেকে দুর্নীতি এবং অন্যান্য অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য পনের দিনের জন্য আটক করা হয়েছে ।

মিশরের প্রধান সরকারী কৌসুলি জানিয়েছেন দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তদন্তে তাদের জিজ্ঞাসাবাদের জন্য এই ব্যবস্থা নেয়া হয়েছে ।

এর আগে মঙ্গলবার জানানো হয়েছিল প্রথম দফা জিজ্ঞাসাবাদের সময় অসুস্থ হয়ে পড়ায় মিস্টার মুবারককে হাসপাতালে ভর্তি করা হয় ।

মাত্র দু‘মাস আগে তীব্র গণ বিক্ষোভের মুখে হোসনী মুবারক ক্ষমতাচ্যূত হন ।

তারপর থেকে তিনি মিশরের অবকাশ কেন্দ্র শার্ম আল শেখে অবস্থান করছিলেন।

সেনাবাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন

আরব বিশ্বে কোন ক্ষমতাধর সাবেক নেতাকে এভাবে বিচারের মুখোমুখি করার ঘটনা বিরল ।

গণবিপ্লবের মুখে প্রায় দুমাস আগে হোসনী মুবারককে ক্ষমতা ছাড়তে হলেও, মিশরের সেনাবাহিনী তাকে এতদিন এক ধরণের সুরক্ষাই দিয়ে এসেছে ।


বিপ্লবে নেতৃত্বদান কারী তরুণরা অবশ্য শুরু থেকেই তার বিচারের দাবী জানাচ্ছিল।


বিশেষ করে তিরিশ বছরের শাসনামলে দুর্নীতি আর শেষ দিনগুলোতে বিক্ষোভকারীদের ওপর গুলি চালানোর দায়ে ।

বিক্ষোভকারীদের এই দাবী এতদিন পর্যন্ত উপেক্ষা করে এসেছে মিশরের ক্ষমতাধর সামরিক কাউন্সিল ।

কিন্তু কয়েকদিন আগে কায়রোর তাহরির স্কোয়ারে এই দাবীতে আবার যেরকম বড় আকারের বিক্ষোভ হয়েছে, তার পর মনে হচ্ছে ব্যাপারটা আর তাদের পক্ষে এড়িয়ে যাওয়া সম্ভব হচ্ছিল না

হোসনী মুবারক এবং তার ছেলেদের গ্রেফতারের খবরে তাই অনেকেই খুশি ।

কায়রোর এক বাসিন্দা বলেন, "সত্যি কথা বলতে কি আমি খুব খুশী কারণ আমার মতে, যেদিন তিনি ক্ষমতা ছাড়েন, সেদিন থেকেই তাঁর বিরুদ্ধে এবং তাঁর ছেলেদের বিরুদ্ধে তদন্ত শুরু হওয়া দরকার ছিল কারণ তারাই তো ছিল মিশরে সব দুর্নীতির কেন্দ্রে।

পাবলিক প্রসিকিউটরদের সামনে এখন বড় চ্যালেঞ্জ হচ্ছে, যে কথিত দুর্নীতির অভিযোগ মিস্টার মুবারক এবং তার পরিবারের বিরুদ্ধে আছে, তা আদালতে প্রমাণ করা ।

মুবারক পরিবারের সম্পদের পরিমাণ একশো কোটি হতে সাত হাজার কোটি মার্কিন ডলার পর্যন্ত বলে অনুমান করা হয় ।

তবে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর অনুমান হচ্ছে মিস্টার মোবারকের পরিবারের সম্পদের পরিমাণ হবে প্রায় পাঁচশো কোটি ডলারের মতো।

কিন্তু ক্ষমতা ছাড়ার পর কয়েকদিন আগে প্রথমবারের গণমাধ্যমে কথা বলেন হোসনী মুবারক, সেখানে তিনি এসবকে অপপ্রচার বলে উড়িয়ে দেন।

কথিত এই দুর্নীতির তদন্তে মিশরের ক্ষমতাসীন জেনারেলরা এখন কতদূর যাবেন তা নিয়ে অনেকেই সন্দিহান।

তাহরির স্কোয়ারের বিক্ষোভকারীরা মনে করেন, সেনাবাহিনীর উর্ধ্বতন জেনারেলদের সবাই হোসনী মুবারকের নিয়োগ করা এবং তাঁর শাসনামলের সুবিধাভোগী, তাই মিস্টার মুবারককে কাঠগড়ায় দাঁড় করাতে তারা অতটা আগ্রহী ন।

অন্যদিকে গণতান্ত্রিক সংস্কারের ক্ষেত্রেও জেনারেলরা যে ধীরে চলো নীতি নিয়েছেন তাতেও বিক্ষোভকারীরা হতাশ।

বিশ্লেষকরা মনে করেন, তাহরির স্কোয়ারের বিক্ষোভকারীরা তাদের আন্দোলনের গতি কতদিন ধরে রাখতে পারেন, তার ওপরই নির্ভর করবে এক্ষেত্রে জেনারেলরা আসলে কতদূর যাবেন।
সর্বশেষ এডিট : ১৩ ই এপ্রিল, ২০১১ রাত ৯:১৭
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×