ধানমন্ডির দুটি রেস্তোরাঁয় অভিযান চালিয়ে টেট্রা হাইড্রো ক্যানাবিনল নামের নতুন ধরনের মাদক উদ্ধার করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। হুক্কার মাধ্যমে এই মাদক নিতে হয়। রোববার রাতে ওই অভিযানে ৫ কেজি মাদকসহ ৩ জনকে আটক করা হয়।
অধিদপ্তরের সহকারী পরিচালক ফজলুর রহমান বলেন, "কিছুদিন আগে আমরা খবর পাই, বাংলাদেশে নতুন এক ধরনের মাদক এসেছে। অভিজাত এলাকায় উচ্চবিত্ত পরিবারের সন্তানরা এ মাদকের গ্রাহক। এ খবরের ভিত্তিতে ধানমন্ডির বি-ওয়ান ফাইভ-ওয়ান লেজার হাউজ ও ডেকাগন ক্যাফে থাই রেস্টুরেন্ট থেকে আমাদের লোকজন ছদ্মবেশে অল্প পরিমাণ টেট্রা হাইড্রো ক্যানাবিনল কিনে আনে। রাসায়নিক পরীক্ষার পর এ মাদকের ধরন সম্পর্কে নিশ্চিত হই আমরা। এরপর রোববার রাতে অভিযান চালিয়ে রেস্তোরাঁ দুটি থেকে ৫ কেজি মাদক উদ্ধার করা হয়।"
তিনি জানান, দুটো রেস্তোরাঁতেই বার রয়েছে। ওই বারে বসেই মাদকসেবীরা টেট্রা হাইড্রো ক্যানাবিনল সেবন করতো।
এক প্রশ্নের জবাবে সহকারি পরিচালক জানান, ১২০ কেজি গাঁজা থেকে ১ কেজি টেট্রা হাইড্রো ক্যানাবিনল তৈরি করা হয়। এ মাদক নিতে হয় হুক্কার মাধ্যমে। ৩ আঙ্গুলের এক চিমটি টেট্রা হাইড্রো ক্যানাবিনল হুক্কায় দিয়ে ৫/৬ জন একসঙ্গে পাইপের মাধ্যমে সেবন করে থাকে। ওই পরিমাণ মাদকের দাম নেওয়া হয় ৫ থেকে ৭শ' টাকা।
ফজলুর রহমান বলেন, "বাংলাদেশে প্রথম বারের মত এধরনের মাদক উদ্ধার হলো। দুবাইসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে এই মাদক বাংলাদেশে আসছে। ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে এ ধরনের মাদক রাখা অপরাধে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে।"
রোববার রাতের অভিযানে ওই রেস্তোরাঁ দুটির তিন কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়। এরা হলেন- মো. খোকন, হাবিবুর রহমান, ও মো. বায়েজিদ কাজী।
ফজলুর রহমান জানান, বি-ওয়ান ফাইভ-ওয়ান লেজার হাউজের মালিকের নাম ডা. কামরুল ইসলাম। আর আনোয়ারুল হক ও সোলায়মান রশিদ নামের দুই ব্যক্তি ডেটাগন থাই রেস্টুরেন্টের মালিক। এদের গ্রেপ্তার করা যায়নি।
এ ব্যাপারে ধানমন্ডি থানায় মাদক আইনে একটি মামলা করা হয়েছে বলে জানান সহকারী পরিচালক।
তথ্যসূত্রঃ বিডিনিউজ২৪ডটকম
রাজধানীতে নতুন ধরনের মাদক 'টেট্রা হাইড্রো ক্যানাবিনল' উদ্ধার
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৯টি মন্তব্য ৯টি উত্তর
আলোচিত ব্লগ
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।