আমার প্রিয় পোস্ট

সামুতে বারবার ইসলাম ধর্মকে অবমাননা করলেও কর্তৃপক্ষের নিশ্চুপ থাকার বিরুদ্ধে প্রতিবাদ হিসাবে ব্লগিং বন্ধ করলাম এখানে। ধিক্কার সামুর কর্তৃপক্ষকে

কক্সবাজার আবার শীর্ষে!

১৬ ই এপ্রিল, ২০০৮ সকাল ৭:৪৬

শেয়ারঃ
0 0 0

সকাল বেলায় মনটা ভলো হয়ে গেল, এমন একটা টাটকা সুখবরে। সমর্থক কমিটি না থাকায় বাদ পড়েছিল কক্সবাজার ও সুন্দরবন, কিন্তু ২টি স্থানের জন্য কমিঠি গঠনের পর দেশের অন্যতম গৌরব কক্সবাজার সমূদ্র সৈকত আবার তার শীর্ষস্থান দখল করেছে। কিন্তু এখনও সুন্দরবন সপ্তাচার্য কমিটি প্রদত্ত ৭৭টি স্থানের মাঝে আসে নাই, আসলে হয়ত আবার শীর্য ২ এ আসবে।



তাই আর দেরি নয়, এখনো যারা ভোট করেন নি এবার আর ভুল করবেন না! নিজের সব ইমেইল একাউন্ট থেকে ভোট দিন ও পরিচিতদেক ভোট দিতে উৎসাহীত করুন। একে অপরের প্রতি কাঁদা না ছুড়ে ভোট দিন এটে দেশের নাম বাড়বে।

ভোট দিন

র‌্যাঙ্ক দেখুন প্রাকৃতিক-সপ্তচার্যের স্থান সমূহের

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): প্রাকৃতিক সপ্তাচার্য ;
সর্বশেষ এডিট : ১৬ ই এপ্রিল, ২০০৮ সকাল ৭:৪৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৬ ই এপ্রিল, ২০০৮ সকাল ৮:৪৬
ত্রিভুজ বলেছেন:

....গুড নিউজ!
কিন্তু সুন্দরবন এখনো আসেনি...

১৬ ই এপ্রিল, ২০০৮ সকাল ৯:৩৯

লেখক বলেছেন: ধন্যবাদ! আজ প্রথম আলো পড়ে জানলাম, ২দেশের স্থাপনা হলে ঐ দু'দেশেরই যৌথ কমিটি থাকতে হবে, এটা এখনো না হওয়ায়
( বাংলাদেশ ও ভারত আলাদা কমিটি করেছে সুন্দরবনের জন্য) সুন্দরবনের নাম আসে নাই!

১৬ ই এপ্রিল, ২০০৮ সকাল ৯:৪০

লেখক বলেছেন: ত্রিভুজভাই, কমেন্টে ছবি দেয়া শেখাবেন প্লিজ?

২. ১৬ ই এপ্রিল, ২০০৮ সকাল ৮:৫৫
বিবর্ণ বলেছেন: হুরেরেরেরেরেরেরের........, চলুন আর এক দফা ভোট লাগাই....
১৬ ই এপ্রিল, ২০০৮ সকাল ৯:৪০

লেখক বলেছেন: ধন্যবাদ!

৩. ১৬ ই এপ্রিল, ২০০৮ সকাল ৯:৫৭
কেএসআমীন বলেছেন: কিন্তু স্যার সিলেকশনের এই পদ্ধতিটা নিয়েই আপত্তি যত...

ভূয়া ইমেইল আইডি খুইলা লাখে লাখে ভোট দেয়াটা কতটা নৈতিক?

আমাদের চেয়ে এই ভূয়া আইডিতে ভিয়েতনামীজরা এগিয়ে.... এটাও বোঝা গিয়েছিল...

একটা গ্রহণযোগ্য নির্বাচন পদ্ধতি থাকাটা বেশী জরুরী...

ধন্যবাদ পোস্টের জন্য।
১৬ ই এপ্রিল, ২০০৮ সকাল ১০:১৭

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ! নৈতিকতা যদি থাকত তা হলে বিশ্বের পরিস্থিতি এমন হত না! আর জানেনই তো এটা ওদের একটা বিজনেস! আর বিজনেসে নৈতিকতা বলে কিছু থাকে না!

৪. ১৬ ই এপ্রিল, ২০০৮ সকাল ১০:০১
কেএসআমীন বলেছেন: আমি বাংলাদেশের বইলা খালি সুন্দরবন আর কক্সবাজাররে ভোট দিমু... পৃথিবীর অন্য আশ্চর্যের নাম পর্যন্ত জানমু না.... এইটা কেমন কথা?

আয়োজকদের উচিত.... এ বিষয়টার এইখানেই ক্ষান্ত দেয়া।

আমাদের পত্রিকাগুলারও উচিত...
১৬ ই এপ্রিল, ২০০৮ সকাল ১০:১৭

লেখক বলেছেন: আপনাকেতো নিষেধ করে নাই কেউ!

৫. ১৬ ই এপ্রিল, ২০০৮ সকাল ১০:০২
ময়ুরবাহন বলেছেন: নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানাই।কেমন আছেন?
১৬ ই এপ্রিল, ২০০৮ সকাল ১০:১৮

লেখক বলেছেন: অসংখ্য ধন্যবাদ! আমি ভালো আছি! আপনাকেও নতুন বছরের ফুলেল শুভেচ্ছা!

৬. ১৬ ই এপ্রিল, ২০০৮ সকাল ১০:১৫
মেহরাব শাহরিয়ার বলেছেন: সুখবর :)

কমেন্টে ছবি দেয়ার জন্য নিচের লিংকটা দেখুন :

Click This Link
১৬ ই এপ্রিল, ২০০৮ সকাল ১০:১৮

লেখক বলেছেন: ধন্যবাদ লিন্কের জন্য!

৭. ১৬ ই এপ্রিল, ২০০৮ সকাল ১০:২০
কেএসআমীন বলেছেন: ব্যবসায় নৈতিকতা বলে কিছু থাকে না?

বলেন কি? আমি এই প্রথম শুনলাম এমন কথা।

আমাদের নবীজিও ব্যবসা করতেন বলে জানি। তাহলে ?
১৬ ই এপ্রিল, ২০০৮ সকাল ১০:৩১

লেখক বলেছেন: আমি আপনাক এযুগের কথা বলেছি! আপনার একটা মনে হয় প্রবলেম, যে কথা সবসময় প্যাচিয়ে চিন্তা করেন!

৮. ১৬ ই এপ্রিল, ২০০৮ সকাল ১০:২৩
কেএসআমীন বলেছেন: আমি মনে করি ব্যবসায় নৈতিকতা একটি বড় বিষয়। যারা ব্যবসা করেন তাদের অন্তত৭৫% এর ক্ষেত্রে নৈতিকতা মেনেই ব্যবসা করেন।

ঢালাওভাবে অনৈতিক বলা খুবই অনুচিত...

১৬ ই এপ্রিল, ২০০৮ সকাল ১০:৩৬

লেখক বলেছেন: হ্যাঁ, সহমত! কিন্তু আমাদের দেশের কথাই চিন্তা করুন, ব্যবস্যায় কি কোন নৈতিকতার ছিটেফোটা ও আছে?? মজুদদারী করছে, কালো বাজারী করছে, কেউ ব্যবস্যায় অনৈতিকভাবে আঙুর ফুলে বটগাছ (আগে কলা গাছ হত) হয়ে তাদের সন্তানেরা লাখটাকার লেহেঙ্গা/ ৫০ হাজার টাকার পান্জাবী/কোটি টাকার গাড়িতে চড়ছে, আবার অনেকই একবেলা একমুঠো ভাতের জন্য ৮ ঘন্তা খাঁ খাঁ রোদে দাড়িয়ে চাউল পাচ্ছে না! কি বলবেন আপনি??? কোথায় আপনার নৈতিকতা???

৯. ১৬ ই এপ্রিল, ২০০৮ সকাল ১০:২৪
মেহরাব শাহরিয়ার বলেছেন: ৭ টির মাঝে ২/৩ টিই আমাদের দেশের হলে সত্যি কথা বলতে গেলে আমি ব্যক্তিগতভাবে বিব্রত হবো ।

তবে শুভকামনা থাকবে
১৬ ই এপ্রিল, ২০০৮ সকাল ১০:৩৭

লেখক বলেছেন: ২টির বেশি কিভাবে থাকবেরে ভাই, আর এখনো দিল্লী অনেক দূর শেষ পর্যন্ত টিকবে কিনা, ক জানে?

১০. ১৬ ই এপ্রিল, ২০০৮ সকাল ১০:৪০
মেহরাব শাহরিয়ার বলেছেন: হম , সেটাই। কেন যেন মনে হয় কক্সবাজারের চাইতে সুন্দরবন ক্যান্ডিডেট হিসেবে অনেক সাউন্ড (সারা বিশ্বের কথা মাথায় রেখে)
১৬ ই এপ্রিল, ২০০৮ দুপুর ১২:৩১

লেখক বলেছেন: তা ঠিক, কিন্তু কক্সবাজার বিশ্বের দীর্ঘতম সমূদ্র সৈকত, একে আবার হেলা করেন কি ভাবে???

১১. ১৬ ই এপ্রিল, ২০০৮ দুপুর ১২:১৬
রাফা বলেছেন: কিভাবে আসবে সূন্দর বন যে ভারত এবং বাংলাদেশ মিলিয়ে তাই ভারতের সমর্থন লাগবে।
১৬ ই এপ্রিল, ২০০৮ দুপুর ১২:৩২

লেখক বলেছেন: দু'দেশের যৌথ কমিটি লাগবে, আলাদা কমিটি হবে না! যতদিন যৌথ কমিটি না হবে, তত দিন তালিকার বাহিরে থাকবে! :(

১২. ১৭ ই এপ্রিল, ২০০৮ রাত ১:৫৭
শামীম রুেয়ট বলেছেন: অাপনার িলখাগুৈলা অামার ভীষন ভােলা লােগ । অাপিন েকান ভাির্সিটেত অােসন জানােল খুিশ হব ।

অাপিন অামার wordpress bolg িভিসট করেল খুিশ হব ।
http://shamimcse05.wordpress.com
১৭ ই এপ্রিল, ২০০৮ সকাল ৭:৩৫

লেখক বলেছেন: শামীম আমার বিএসসি কিন্তু রুয়েট থেকে! তুমি কি ০৬ সিএসই? আমি ০০এমই! ধন্যবাদ!

১৭ ই এপ্রিল, ২০০৮ সকাল ৭:৪১

লেখক বলেছেন: তোমার wordpress পেজটা দেখে আসলাম, অনেক ভালো একটা কাজ করেছো! ওয়েলডান!

 

মোট সময় লেগেছে ০.৯৫০৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
সামুতে বারবার ইসলাম ধর্মকে অবমাননা করলেও কর্তৃপক্ষের নিশ্চুপ থাকার বিরুদ্ধে প্রতিবাদ হিসাবে ব্লগিং বন্ধ করলাম এখানে। ধিক্কার সামুর কর্তৃপক্ষকে
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ