শুভকামনা বাংলাদেশ!
২৭ শে অক্টোবর, ২০০৮ সকাল ১০:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এক সময়ের তলাবিহীন ঝুড়ি বলে বাংলাদেশকে কটুক্তি করা হলেও, আজকের এই বাংলাদেশ মোটামুটি গুছিয়ে এনেছে নিজেকে! শত বাধা-বিপত্তি আর রাজনৈতিক বিশৃঙ্খলা সত্বেও এগিয়ে চলছে সামনের দিকে, হয়ত দৌড়িয়ে দৌড়িয়ে নয় মোটামুটি হেঁটে হেঁটে! তারপরও তো এগোচ্ছে! দেখিয়ে দিতে পেরেছে যা বলা হয়েছিল তা ভুল ও উদ্দেশ্যপ্রনোদিত। আমাদেরও আছে সম্ভাবনা আছে সমৃদ্ধি। আমরাও যে তা দেখিয়ে দিতে পারি, তার প্রমাণও আমরা দিতে পেরেছি অনেক ক্ষেত্রেই। কিন্তু বিভিন্ন সময়ে ঘটে যাওয়া প্রাকৃতিক দুর্যোগ বারবার ভেঙ্গে দিচ্ছে বাংলাদেশের মেরুদন্ডকে!একটা বিপর্যয় কেটে উঠার চেষ্টা করতে গিয়ে হয়ত কিছুটা কোমর সোজা করার আগেই আসছে আবার একটা দুর্যোগ! এটা আমাদেরই দোষে হচ্ছে! প্রতিনিয়ত আমরা প্রাকৃতিক পরিবেশকে বিনষ্ট করছি, নিজেদেরই সাময়িক সুবিধার জন্য কিন্তু সেই সাথে যে আমরা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য বিষাক্ত করছি এই পৃথিবীকে, তা কখনও ভাবি না! এখন প্রিয় বাংলাদেশের উপকূলের উপড় দিয়ে বয়ে চলছে ঘূর্ণিঝড়
রেশমি! আমরা চাইনা আবার সেই সিডরের মত তছনছ হোক প্রিয় মাতৃভুমি, খুব তাড়াতাড়ি আবার ফিরে আসুক স্বাভাবিকতায়, ভালো থাকুক আপামর বাংলাদেশের মানুষজন! প্রবাস থেকে এমনই শুভকামনা রইল!
সর্বশেষ এডিট : ২৭ শে অক্টোবর, ২০০৮ সকাল ১০:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুন