সবচেয়ে বড় সত্যি হল আমরা মানুষ, আমাদের মন আছে, সাথে আশা, চাওয়া পাওয়া আছে! জীবনের চলার পথে সবসময়ই মন ভালো থাকে না, মাঝে মাঝে থমকে যায়, এই থমকানোটা হয়ত কিছু না পাওয়ার বা হঠাৎ করে অপ্রত্যাশিত কিছু পাবার আনন্দে! মানুষ বলেই আমাদের মনে অনেক কিছু ভর করে, আর মন সেই অনুযায়ী প্রকাশ করে ব্যক্তির মানসিক অবস্থাকে! এজন্যই আমরা মানুষ, রোবোট নই, যে যা প্রোগ্রাম করে যা দেয়া হবে, সেটাই করতে হবে! মানুষ বলেই আমরা কাজ করি, ভেবে চিন্তে! ভালো লাগলে কাজটা করা হয়, না হলে নয়! এখানেই আমাদের মানুষদের স্বার্থকতা, ভালো মন্দ বেছে সামনে এগিয়ে চলার বুদ্ধি/বিবেক একমাত্র আমাদেরই আছে, যদিও এখন ভালো-খারাপের পার্থক্য আমরা ভুলে গেছি!! ডুবাতে বসেছি মানুষ নামের মানবীয় স্বত্বাকে যার সুন্দর, নির্মল, সৃষ্টিশীল চিন্তা/ক্ষমতা আছে! সামনে চলার কন্টকময় পথে আশার সূর্যের সাথে থাকে নিরাশা/হতাশারই মেঘ! কিন্তু সেই কালো মেঘকে দৃঢ়তায় পাড়ি দিলেই সামনে সোনালি আশার আলোর হাতছানি! এজন্য দরকার অদম্য বাসনা আর একাগ্রতা সাময়িক এই হতাশাকে পাশ কাটানোর..........!!
সর্বশেষ এডিট : ২২ শে নভেম্বর, ২০০৮ ভোর ৬:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



