দেখতে দেখতে সামুর ভার্চুয়াল আড্ডাতে ২বছর অতিক্রম করলাম। খেয়ালই করি নাই, সেহেরি খেয়ে ঢু দিতে আসলাম, আমার প্রোফাইলে দেখি আমার ব্লগিং বয়স ২বছর একদিন.......সময় কিভাবে চলে যায়, বুঝা যায় না। ভালোই কেটেছে এই সময়গুলো, এই ব্লগ দিয়েই আমার ব্লগিং জীবনের হাতেখড়ি, এজন্য আলাদা একটা টান সবসময়ই আছে। ব্লগিং জীবনে এখানে অনেক অনেক শুভকাঙ্খীকে পেয়েছি, পেয়েছি অনেক সিনিয়র, সহপাঠি, অনুজ। ভার্চুয়াল এই আড্ডাতে সবার সাথে সুখ-দুঃখের ভাগিদার হয়ে কখন যে মিশে গিয়েছি, বুঝতেই পারি নাই। সবাইকে আমার এই ২য় বৎসর পূর্তিতে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা, সাথে থাকার জন্য, মন্তব্য করার জন্য। আমার কোন পোষ্ট কাউকে কখনও কোনভাবে আঘাত করলে, ক্ষমা চেয়ে নিচ্ছি, ১মদিকের ব্লগিং এ অনেকবেশি অপরিনত ছিলাম, অতি বেশি আবেগী ছিলাম, এজন্য আমার আম্মার কর্মস্থলের ঝামেলার জন্য একটা বিতর্কিত পোষ্ট দিয়েছিলাম, সেই অপরিনত বয়স আর অতি আবেগের জন্য, সেটার জন্য আবার ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার ব্লগিয় পরিসংখ্যান নিচে দিলামঃ
ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমার জন্য! শুভকামনা সবার জন্য!!
পরিশেষে ছোট্ট অনুরোধঃ যাদের ফেসবুকে একাউন্ট আছে, বগুড়ার দই পেজে যোগ দেবার বিনীত অনুরোধ রইলো! শুভরাত্রি জাপান থেকে!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


