অমর একুশের এই দিনে সকল ভাষা শহীদদেরকে বিনম্র শ্রদ্ধা ও ছালাম। যাদের রক্তমাখা আত্নাহুতির জন্য আজ আমরা মায়ের ভাষায় কথা বলছি, সারা বিশ্বে আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-লাখো ছালাম হে বাংলা মায়ের সূর্য্য সন্তান তোমাদেক, তোমাদের জন্যই আজ আমাদের মাতৃভাষা স্বগৌরবে সমুজ্জ্বল।
কিন্তু কতিপয় এফ এম রেডিও চ্যানেলের আগ্রাসী ব্যবসায়িক নীতির জন্য বাংলা ভাষাকে জগাখিচুড়ী ভাষা হিসাবে প্রকাশ করা হচ্ছে, আজকেই এই মহান দিনে সবারই উচিত এই ইংরেজি, হিন্দী মিশিয়ে বাংলা বলাকে প্রতিরোধ করা, নতুবা যে ভাষার জন্য ভাষা শহীদরা অকাতরে জীবন দিয়ে গেলেন, তাদেরকেই অপমান করা হবে। আসুন এই দিনে শুধু আমাদের প্রোফাইলের ছবি পরিবর্তনের মাঝে সীমাবদ্ধ না থেকে অবিকৃত বাংলা বলার জন্য শপথ গ্রহন করি।
পরিশেষে দেশের বাহিরের জাপানের ইকেবুকরো পার্কে স্থাপিত শহীদ মিনারের ছবি আপনাদের সাথে শেয়ার করছি, যা গত বৈশাখী মেলার তোলা।
©ছবি-মুকুট
সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৯:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



