আমার প্রিয় পোস্ট

সামুতে বারবার ইসলাম ধর্মকে অবমাননা করলেও কর্তৃপক্ষের নিশ্চুপ থাকার বিরুদ্ধে প্রতিবাদ হিসাবে ব্লগিং বন্ধ করলাম এখানে। ধিক্কার সামুর কর্তৃপক্ষকে

বাংলাদেশের সেরা খাবারের তালিকাঃ ৩য় আপডেট

০৩ রা জুলাই, ২০১০ সকাল ১০:৩৮

শেয়ারঃ
0 5 0

আমরা কি সবাই প্রিয় বাংলাদেশের সব এলাকার বিখ্যাত খাবারের নাম জানি? অথচ অনেক জায়গায় আমি ঘুরে বেড়িয়েছি, যদি ঐ এলাকার সুস্বাদু খাবারের নাম জানেন, হয়ত ঘুরে বেড়ানোর সময় রসনা তৃপ্তি করতে পারবেন। এই লক্ষ্যে আগে পোষ্ট দিয়েছিলাম সারা বাংলাদেশের বিখ্যাত ও সুস্বাদু খাবারের তালিকা করতে। অনেকেই অভূতপূর্ব সাড়া দিয়েছেন। সব আপডেট নিয়ে আবার পোষ্ট দিলাম, প্লিজ সবাই নিজের এলাকার বিখ্যাত খাবার (তৈরি করা, প্রকৃতি প্রদত্ত-শস্য-ফল-মাছ-শাক-সবজি নয়) এর নাম, যদি সম্ভব হয় ছবি সহ দিন।

আগের সূচনা পর্বঃ আসুন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের সেরা খাবারের তালিকা করি।

২য় আপডেটঃ আসুন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের সেরা খাবারের তালিকা করিঃ ২য় পর্ব!


বগুড়ার দই
টাঙ্গাইলের চমচম
ব্রাহ্মণবাড়িয়ার তালের বড়া
বাঘাবাড়ির ঘি
নওগাঁর প্যারা সন্দেশ
নাটোরের কাচাগোল্লা
মুক্তাগাছার মণ্ডা
মাদারীপুরের গুড়
কিশোরগঞ্জ-নেত্রকোণার বালিশ মিষ্টি
ময়মনসিংহের আমিরতি
কুমিল্লার রসমালাই
নোয়াখালীর নারকেল নাড়– ও ম্যাড়া পিঠা
সিলেটের পাঁচলেয়ার চা
সিলেটের চুঙ্গাপুড়া
সাতক্ষীরার সন্দেশ
যশোরের জামতলার মিষ্টি
যশোরের খেজুরের নোলন গুড়ের প্যারা সন্দেশ
যশোরের খেজুর রসের ভিজা পিঠা
মাদারীপুরের রসগোল্লাতো
রাজশাহীর তিলের খাজা
শেরপুরের (জামালপুর) ছানার পায়েস, ছানার পোলাও
চিটাগাং এর মিষ্টি পান
সিলেটের সাতকড়ার আচার
সিরাজদিখানের পাতক্ষীরা
রাজবাড়ির শংকরের ক্ষীরের চমচম
নওগাঁর রসমালাই
পাবনার প্যারাডাইসের প্যারা সন্দেশ
পাবনার শ্যামলের দই
সিরাজগঞ্জের শাহজাদপুরের পানিতোয়া
পুরান ঢাকার বাকেরখনি
চট্রগ্রামের মেজবানের মাংস
কুষ্টিয়ায় মহিষের দুধের দই।
মেহেরপুরের সাবিত্রী নামে একটা মিষ্টান্ন
পুরান ঢাকার হাজীর বিরিয়ানী।
বেইলি রোডের ফকরুদ্দিনের কাচ্চি।
ধানমন্ডির মামা হালিম।
ঘরোয়ার খিঁচুড়ী-মতিঝিল।
শওকতের কাবাব-মিরপুর বেনারশী পল্লী।
কিংস বেকারীর- মালাই রোল-গুলশান-১।
নোয়াখালী হোটেলের-গরুর গোস্ত ভূনা-পল্টন।
আবুলের-মালাই চা- বায়তুল মোকারম/পল্টন ওভারব্রীজের নীচে।
নন্দন রেস্তোরার- কপি মিক্সড চা- মহাখালী।
ধানসিঁড়ির-মুরগীর রাব-বি-কিউ টিকিয়া-গুলশান-২।
কুষ্টিয়ার তিলে খাজা
ব্রাহ্মণবাড়িয়ার ছানামুখি!
মানিকপুর-- চকরিয়ার মহিষের দই
রাঙ্গামাটির জুম রেস্তোরার বাঁশের ভেতর তৈরী খাবার।
জামানের চা (আন্দর কিল্লা)
ইকবালের সন্দেশ(দেওয়ান বাজার)
বোম্বাইয়াওয়ালার ক্ষীর(এনায়েত বাজার)
চন্দনাইশের গুরা আলু
ফরিদপুরের খেঁজুরের গুড়।
মিসকিন শাহ মাজার এর সামনে চট্রগ্রাম বিহারী হোটেল ( চট্টগ্রাম কলেজের সামনে)মাংস রান্না ভুনা
পুরান ঢাকার নান্নার বিরিয়ানী
মহাস্থানের কটকটি
হোটেল নিরবের ব্রেন ভুনা
হাতিরপুলের শর্মা হাউসে শর্মা
স্টারের শিক কাবাব
ঠাটারী বাজার স্টারের বিরিয়ানী
আম্বরখানার হোটেল মারজিয়ার গরু ভুনা
কুষ্টিয়ার স্পেশাল চমচম
নেত্রকোনার বালিশ মিষ্টি
ঢাকার চকবাজারের নুরানী লাস্সী
ঢাকার বংগবন্ধু আভিনিউ এর পূর্ণিমার জিলাপী
গুলশান এর সমরখন্দ এর রেশমী জিলাপী
মতিঝিলের ঘরোয়ার খিচুরী
পল্টন এর কস্তুরীর বাংলা খাবার
মহেশখালীর মোষের দই
চাঁপাইনবাবগঞ্জের কলাইএর রুটি
রাজশাহীর রসকদম
চাপাই নবাব গঞ্জের শিবগঞ্জের চমচম
হ্যালভেশিয়ার(রাইফেলস স্কয়ার) চিকেন ব্রোস্ট।
কিমা খিচুরি- "কৈ-পাবদা রেস্টুরেন্ট", মিরপুর-১।
স্পিনাচ(ধানমন্ডি ৯/১০এ) এর ভেজিটেরিয়ান ডিশ
ষ্টারের ফালুদা (ঠাঠারি বাজার)
শিবগঞ্জের (চাঁপাই নবাবগঞ্জ) চমচম, প‌্যারা সন্দেশ।
কাফে কর্ণারের (বাংলাবাজার, ঢাকা), ক্রাম চপ (মাংশের কাটলেট)
বিরেন দা'র সিঙ্গারা (অলকার মোড়, রাজশাহী)
চকবাজার ১০ নং গলির ঝালমুড়ি।
প্রমিনেন্টের (ঢাকার অভিজাত মিষ্টান্ন শপ) মালাই চপ, শন পাপড়ি।
পুরান ঢাকার হাজির বিরানী।
শেরপুরের (জামালপুর) ছানার পায়েস, ছানার পোলাও।
আম্বালা ও ঢাকা ক্লাবের কাচ্চি বিরানী।
সিলেটে উন্দাল এর স্পেশাল ভেজিটেবল
খুলনার চুই-রাজ হাঁসের মাংস ( ব্লগার মহলদারের সৌজন্যে)
গোয়ালন্দ ঘাটের ইলিশ এবং অন্য মাছ রান্না ,
কিশোরগঞ্জের তালরসের পিঠা ( চিনির শিরায় ভেজানো)
ভৈরবের নকশী পিঠা ,
দিনাজপুরের শীদল,
চট্টগ্রাম, জিইসি মোড়ে ক্যান্ডির জিলাপি।
যশোরের ছানার মালপোয়া
মিরপুর-১ প্রিন্স হোটেলের হালিম, সিংগারা।
মিরপুর এর শওকাত কাবাব
পুরান ঢাকার "নান্নার বিরিয়ানি", "বিসমিল্লাহ কাবাব", "রয়েলের লাবান"


....................................চলবে!!

নিজেরা আরো খাবারের নাম (রান্না করা খাবার, প্রকৃতি প্রদত্ত খাদ্যশস্য নয়) দিন, সেই সাথে যদি পারেন সংশ্লিষ্ট খাবারের ছবি দিন। উদ্দেশ্য একটাই পূর্ণাঙ্গ ও তথ্যবহুল খাবারের তালিকা। দেখা যাবে একসময় সবারই কাজে লাগবে।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): খানাদানাখাবারখাদ্যসেরা খাবারহোতেল ;
প্রকাশ করা হয়েছে: হ-য-ব-র-ল!  বিভাগে । বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

০৩ রা জুলাই, ২০১০ সকাল ১০:৪৩

লেখক বলেছেন: খাবারের নাম দেন, নইলে আপনারে মাইনাস :(

২. ০৩ রা জুলাই, ২০১০ সকাল ১০:৪৬
রাষ্ট্রপ্রধান বলেছেন: আম্মুর হাতে ধোয়া উঠা গরম ভাত (প্রাপ্তি আমাদের বাসা - ঢাকা ক্যান্টনমেন্ট )
০৩ রা জুলাই, ২০১০ সকাল ১০:৫৩

লেখক বলেছেন: হা হা হা, ভাইরে, এটা তো সারা বাংলাদেশেই পাওয়া যায়, সবার মায়ের হাতের রান্না যেকোন কিছুই তো অমৃত

৪. ০৩ রা জুলাই, ২০১০ সকাল ১০:৪৮
স্বদেশ হাসনাইন বলেছেন: মজার!

একটা আইডিয়া দেই । খাবারগুলোকে মানচিত্রে দেখান ..
০৩ রা জুলাই, ২০১০ সকাল ১০:৫৫

লেখক বলেছেন: আগে সবখাবারের ছবি আপলোড জরুরী। পরে না হয় মানচিত্র

৫. ০৩ রা জুলাই, ২০১০ সকাল ১০:৫৩
আকাশের তারাগুলি বলেছেন: নাঃ এতো খাইতে পারুমনা।
০৩ রা জুলাই, ২০১০ সকাল ১০:৫৫

লেখক বলেছেন: বুই পাইলেন :(

৬. ০৩ রা জুলাই, ২০১০ সকাল ১১:০০
পানকৌড়ি বলেছেন: মাদারীপুরের জীবন মন্ডলের দোকানের খিরপুরী ।
০৩ রা জুলাই, ২০১০ সকাল ১১:০২

লেখক বলেছেন: ধন্যবাদ, সামনের পোষ্টের জন্য রাখলাম।

৭. ০৩ রা জুলাই, ২০১০ সকাল ১১:০২
পানকৌড়ি বলেছেন: টাঙ্গাইলের চমচম এর কথা কারাই বলে যারা বাজবাড়ীর চমচম খায় নাই । বাজবাড়ীর চমচম বেস্ট ।
০৩ রা জুলাই, ২০১০ দুপুর ১২:০৫

লেখক বলেছেন: ওক্কে

৮. ০৩ রা জুলাই, ২০১০ সকাল ১১:০৪
জন প্লেয়ার বলেছেন: এতো খাইতে পারুমনা।
০৩ রা জুলাই, ২০১০ বিকাল ৫:১৪

লেখক বলেছেন: আপচুচ :(

৯. ০৩ রা জুলাই, ২০১০ সকাল ১১:১৫
দুখী মানব বলেছেন: মাউরার হোটেলের গরু ভুনা- নারায়গঞ্জ
১০. ০৩ রা জুলাই, ২০১০ সকাল ১১:১৬
দুখী মানব বলেছেন: মাউরার হোটেলের গরু ভুনা- নারায়গঞ্জ
০৩ রা জুলাই, ২০১০ বিকাল ৫:১৬

লেখক বলেছেন: সামনের আপডেটে ভাইজান

১১. ০৩ রা জুলাই, ২০১০ দুপুর ১২:৩১
হতাশার স্বপ্ন বলেছেন: খন্ডল (ফেনী)এর মিষ্টি
০৩ রা জুলাই, ২০১০ বিকাল ৫:১৭

লেখক বলেছেন: সামনের আপডেটে যোগ করে দেব

১২. ০৩ রা জুলাই, ২০১০ দুপুর ১২:৩৫
গানচিল বলেছেন: সুনামগঞ্জের "দেশবন্ধু"র মিষ্টি।
০৩ রা জুলাই, ২০১০ বিকাল ৫:১৭

লেখক বলেছেন: ধন্যবাদ, এভাবে সবাই নাম দিলে, সুন্দর একটা লিষ্ট হবে।

১৩. ০৩ রা জুলাই, ২০১০ দুপুর ১২:৩৮
সহেলী বলেছেন: পোষ্টটি আপত্তিকর !
কতৃপক্ষকে রিপোর্ট করেছি !


এসব চলবে না ব্লগে ! নাম শুনি , গুন গাই .....

উপরের ছবিটাই ভাল কাচা গাজর কামড়ে খাওয়া ! অপূর্ব !
০৩ রা জুলাই, ২০১০ বিকাল ৫:১৮

লেখক বলেছেন: আমিও আপনার হয়ে রিফুট করলুম :)

০৩ রা জুলাই, ২০১০ বিকাল ৫:১৮

লেখক বলেছেন: নাম না দিলে মাইনাস :(

১৫. ০৩ রা জুলাই, ২০১০ দুপুর ১:০২
এস এম শাখওয়াত আহমেদ বলেছেন: যশোরের চটপটি ও কিন্তু খুব মজার আরো আছে যশোরের খেজুরের গুড়।
ধন্যবাদ।
০৩ রা জুলাই, ২০১০ বিকাল ৫:১৮

লেখক বলেছেন: চটপটি নেয়া যাবে, সামনের আপডেটে, গুড় না।

১৬. ০৩ রা জুলাই, ২০১০ দুপুর ১:০৩
পথিক রাজ বলেছেন: সাতক্ষীরার কালিগঞ্জ এর বিছমিল্লার দই। কালিগঞ্জ ব্রিজ এর পার্শে।
০৩ রা জুলাই, ২০১০ বিকাল ৫:১৯

লেখক বলেছেন: ধন্যবাদ রাজ, সামনের আপডেটে যুক্ত করবো

১৭. ০৩ রা জুলাই, ২০১০ দুপুর ২:০৬
বন্ধনহীন বলেছেন: জামানের চা (আন্দর কিল্লা)
ইকবালের সন্দেশ(দেওয়ান বাজার)
বোম্বাইয়াওয়ালার ক্ষীর(এনায়েত বাজার)
চন্দনাইশের গুরা আলু

এসবের সাথে "চট্টগ্রাম" লাগানো উচিত ছিলো। অনেকেই তো চট্টগ্রামের সব এলাকা চিনে না।
০৩ রা জুলাই, ২০১০ বিকাল ৫:১৯

লেখক বলেছেন: আয় হায়, ধন্যবাদ ভুল ধরে দেবার জন্য, ঠিক করে দেব, সামনের আপডেটে

১৮. ০৩ রা জুলাই, ২০১০ দুপুর ২:৩১
বিডিট্রন বলেছেন: ধানমন্ডির মামা হালিম। -বিলুপ্ত .....
যশোরের চটপটি - দি বেষ্ট।
ঝিনাইদহ , কালীগঞ্জের 'ঢাকা সুইটের' দই।
কেরু এন্ড কোং - জেনারেল ক্লাবের লাড্ডু।
খালিশপুরের চমচম (ঝিনাইদহ)।
হুজুরের ডাল-পরাটা (যশোর-আইএফসি ব্যাংকের সামনে রাত ১২:০০ টার পর)
বাবু কশাইয়ের শিক কাবাব - ভৈরব হোটেল- যশোর।
০৩ রা জুলাই, ২০১০ বিকাল ৫:২২

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ বেশি কিছু নাম দেবার জন্য, সামনের আপডেটে দেব

১৯. ০৩ রা জুলাই, ২০১০ বিকাল ৩:০৩
এস এম শাখওয়াত আহমেদ বলেছেন: বিডিট্রন বলেছেন: ধানমন্ডির মামা হালিম। -বিলুপ্ত .....
যশোরের চটপটি - দি বেষ্ট।
ঝিনাইদহ , কালীগঞ্জের 'ঢাকা সুইটের' দই।
কেরু এন্ড কোং - জেনারেল ক্লাবের লাড্ডু।
খালিশপুরের চমচম (ঝিনাইদহ)।
হুজুরের ডাল-পরাটা (যশোর-আইএফসি ব্যাংকের সামনে রাত ১২:০০ টার পর)
বাবু কশাইয়ের শিক কাবাব - ভৈরব হোটেল- যশোর।


তাহলে যশোরের ৫০পয়সার সিংগাড়া কথা বাদ দিলেন কেন (আগে ছিল) এখন ১টাকা। নিকছন মার্কেটে।
০৩ রা জুলাই, ২০১০ বিকাল ৫:২২

লেখক বলেছেন: ওকে যোগ হবে

২০. ০৩ রা জুলাই, ২০১০ বিকাল ৫:০০
মোহাম্মদ লোমান বলেছেন: সুন্দর জব।
জুল ভার্ন ভাই এর বর্ষার পোস্টে একটি বৃষ্টির ছবি দিয়েছেন। ওটা পেতে চাই, কি ভাবে পেতে পারি?
০৩ রা জুলাই, ২০১০ বিকাল ৫:২৩

লেখক বলেছেন: স্যরি, গুগলে সার্চ দিয়ে পেয়েছিলাম, এখন খেয়াল নাই। সম্ভবত animated raining দিয়ে সার্চ দিছিলাম।

২১. ০৩ রা জুলাই, ২০১০ বিকাল ৫:২১
ক্ষ বলেছেন: 1)vapa pitha (sara bangladesher sera khabar )
2)dud chitui(sara bangladesher sera khabar)
3)Patisapta(sara bangladesher sera khabar)

aro anek sab pitha ghare paoya jay
০৩ রা জুলাই, ২০১০ বিকাল ৫:২৩

লেখক বলেছেন: হা হা হা, ধন্যবাদ

২২. ০৩ রা জুলাই, ২০১০ বিকাল ৫:৪৫
~স্বপ্নজয়~ বলেছেন: কি জন্য যে ঢুকছিলাম এই পোষ্টে X( X( X(( X((
০৩ রা জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:৪৯

লেখক বলেছেন: আহারে কি দুষ্ক :`> :``>>


নাম দেন জলদি.... X( X( X( X(( X(( X((

০৪ ঠা জুলাই, ২০১০ বিকাল ৪:৫৯

লেখক বলেছেন: ধন্যবাদ, নাম কই?

২৪. ১৮ ই জুলাই, ২০১০ রাত ১০:৩০
হানী বলেছেন: পাবনার সুজানগরের নিশ্চিন্তপুরের ফেনী বাতাসা(১টার ওজনই এক কেজি।)
২৪ শে জুলাই, ২০১০ রাত ৮:১৯

লেখক বলেছেন: এক বাতাসা ১ কেজি :| :| :| :| :-/ সামনের আপডেটে

২৫. ২০ শে জুলাই, ২০১০ সকাল ১০:১৯
পুরাতন বলেছেন: বস আপডেট দিয়া নতুন নতুন পোষ্ট দিলে কুনটা পিরিয়তে রাখপো :|
২৪ শে জুলাই, ২০১০ রাত ৮:২০

লেখক বলেছেন: হা হা হা, মাঝে মাঝে চেক করিয়েন ;)

২৬. ২২ শে জুন, ২০১১ সন্ধ্যা ৭:৪৫
নরকের দেবদূত বলেছেন: গোপালগন্জের রসগোল্লা-স্পেশালি কোর্টের মোড়ের দত্ত মিষ্টান্ন ভাণ্ডারেরটা, একেবারেই অসাধারণ। কেউ গোপালগন্জে এলে পরখ করে নিয়েন; আমার ঢাকার বন্ধুবান্ধব যারা খেয়েছে ওদের জন্যে এখন গোপালগন্জে গেলেই আসার সময় কয়েক প্যাকেট নিয়ে আসতে হয়।

 

মোট সময় লেগেছে ০.৯৪৭৪ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
সামুতে বারবার ইসলাম ধর্মকে অবমাননা করলেও কর্তৃপক্ষের নিশ্চুপ থাকার বিরুদ্ধে প্রতিবাদ হিসাবে ব্লগিং বন্ধ করলাম এখানে। ধিক্কার সামুর কর্তৃপক্ষকে
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ