আমার প্রিয় পোস্ট

মুনিয়া গুডগার্ল

মিসিং হিম(শাওনের জন্য)

১১ ই অক্টোবর, ২০০৭ সকাল ৯:৩২

শেয়ারঃ
0 0 0

আমি অনেকদিন ব্লগে ঢুকিনি...জমা, জুরি, জান খারাপ।
কাল মাত্র ছুটি হল।
আজ একটা পোস্ট দেখে জানলাম শাওন আর লিখবেন না ব্লগে। কেন জানি না। তবে যাদের টানে সামহোয়্যার পড়তাম তাদের একজন উনি। চমৎকার লিখতেন।
আশা করছি আবার লিখবেন।
আচ্ছা, আমি তো ডিটেলস জানিনা। হয়েছিল কি আসলে?
আর ওনার লেখা কি আর পড়তে পাবো না?
উনি যদি আর কোথাও লেখেন সেটা কারো জানা থাকলে জানান প্লিজ...
মিসিং হিম।

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১১ ই অক্টোবর, ২০০৭ সকাল ৯:৩৬
উদাসী স্বপ্ন বলেছেন: মনিটরের সাথে বাদানুবাদ হইছিলো মাগার কোন পোস্টে হইছিলো এইটাই জানতে পারলাম না!
২. ১১ ই অক্টোবর, ২০০৭ সকাল ৯:৩৮
জেনারেল বলেছেন: ঈদের শুভেচ্ছা হিসাবে আপনাকে ১ দিয়া কুপানো হল
৩. ১১ ই অক্টোবর, ২০০৭ সকাল ৯:৩৯
মনিটর বলেছেন: শাওন কোথাও বলেনি-সে লিখবে কি লিখবেনা।তবে সব পোস্ট ডিলিটেড।শাওন ফিরে আসবে,হয়তো অন্য নিকে।যেমন অনিক/ইছামতির পাড়ে/শ্রাবনের কান্না এগুলো ওর নিক।সেও বিভিন্ন সময় স্বীকার করেছে।এটা একরকম কৈশোরের অস্থিরপনা।খানিকটা হুমায়ুন আহমেদের হিমূ প্রভাবও আছে।ব্লগের সবাই জানে।
৪. ১১ ই অক্টোবর, ২০০৭ সকাল ৯:৪০
খ! বলেছেন: , শাওনের পুরানা নিকে শাওন আর ব্লগাইতে পারতেসেনা কেননা পুরা ব্লগ জাইনা গেসে সে যে জামাতি রাজাকার। তার ওয়ালি আর ওয়ামীর পশ্চাত দেশ লেহন এ সমস্যার কারন।
৫. ১১ ই অক্টোবর, ২০০৭ সকাল ৯:৪৩
মুনিয়া বলেছেন: উদাসী কেমন আছেন? ঈদের শুভেচ্ছা
৬. ১১ ই অক্টোবর, ২০০৭ সকাল ৯:৪৩
জেনারেল বলেছেন: অভিজ্ঞ গবেষকদের ধারনা এর সাথে লিলিপুট মেয়ের ছ্যাঁকাও কাজ করেছে প্রভাবক হিসাবে @ খ!
বয়ঃসন্ধিরকালে এই ছ্যাকা সইতে না পেরে এই অবস্থা।
৭. ১১ ই অক্টোবর, ২০০৭ সকাল ৯:৪৪
দেবতা বলেছেন: যে যেতে চায় তাকে যেতে দাও
৮. ১১ ই অক্টোবর, ২০০৭ সকাল ৯:৪৫
বিহংগ বলেছেন: আমরা বড়বেশী আত্মকেন্দ্রীক।শুধু নিজেকেই বড় করে দেখি। কারো প্রস্থান সত্যিই দুখের।
৯. ১১ ই অক্টোবর, ২০০৭ সকাল ৯:৪৫
খ! বলেছেন: আসেন আমরা সবাই মিলা কান্দি । ফাইট্টা যায় ওরে বুকটা ফাইট্টা যায় ..
১০. ১১ ই অক্টোবর, ২০০৭ সকাল ৯:৫৩
মুনিয়া বলেছেন: খ!, জেনারেল, এভাবে রিঅ্যাক্ট করছেন কেন বুঝলাম না।
আমি জানতে চেয়েছিলাম শাওনের লেখা আর কোথায় পাবো; কেউ কিন্তু ইনফরমেশনটা দিয়ে উপকার করলেন না...
১১. ১১ ই অক্টোবর, ২০০৭ সকাল ৯:৫৭
মানবী বলেছেন: আমিও জানিনা কি ঘটনা, তবে আশা করছি শাওন যাননি। হয়তো মন মেজাজ খারাপ হওয়ায় পোস্টগুলো ডিলিট করেছেন(যা অবশ্যই দুঃখজনক)।

পোস্টের জন্য ধন্যবাদ মুনিয়া।
১২. ১১ ই অক্টোবর, ২০০৭ সকাল ১০:০২
মুনিয়া বলেছেন: ধন্যবাদ মানবী।
১৩. ১১ ই অক্টোবর, ২০০৭ সকাল ১০:০৪
'ভিমরু' বলেছেন: শাওনরে যেভাবে পার্সোনাল এ্যাটাক করা হইছে তাতে থাকার কথা না। মনিটর, অচেনা বাঙালি, হাসিব, ডা: **** সহ তাবৎ মুক্তিযোদ্ধা(!) মিলে যেভাবে মানুষরে রাজাকার ঘোষনা দিয়ে গালি দিতে শুরু করে তাতে একদিন দেখবেন আপনিও সব পোষ্ট মুছে পগারপাড় হইছেন।


শাওনের জন্য শুভেচ্ছা। যেখানেই থাক, ভাল থাকুক। ধন্যবাদ আপনাকে পোষ্টের জন্য।
১৪. ১১ ই অক্টোবর, ২০০৭ সকাল ১০:০৬
জেনারেল বলেছেন: ভিমরু কেমুন আছ?
KPটেষ্ট কইরা মানুষে কয় তুমি নাকি তেরভুজ?
হাছা নাকি?
১৫. ১১ ই অক্টোবর, ২০০৭ সকাল ১০:১৩
মুনিয়া বলেছেন: ভিমরু, আমি আসলে আশাবাদীদের দলে। পরিবেশটা কি সত্যিই আর ফ্রেন্ডলি হবে না?
আমার তো মনে হয় না...
১৬. ১১ ই অক্টোবর, ২০০৭ সকাল ১০:১৩
'ভিমরু' বলেছেন: জ্বি মনে হয় হাছা। তয় মিছাও হইতারে। আমার বোলগে একখান নুটিশ আছে এই বিষয়ে।



শাওন ইউটিউবের রগরগে ভিডিও দিয়েছে? এইরকম নির্জ্বলা মিথ্যা কিভাবে বললেন মনিটর? মুনিয়াকে অনুরোধ করবো এই মিথ্যা কথাটি মুছে দেয়ার জন্য।
১৭. ১১ ই অক্টোবর, ২০০৭ সকাল ১০:১৪
'ভিমরু' বলেছেন: "জ্বি মনে হয় হাছা। তয় মিছাও হইতারে। আমার বোলগে একখান নুটিশ আছে এই বিষয়ে।"

এই অংশটুকু জেনারেলের উদ্দেশ্যে দিয়েছিলাম।
১৮. ১১ ই অক্টোবর, ২০০৭ সকাল ১০:১৮
মুনিয়া বলেছেন: অনুরোধ রাখলাম।
১৯. ১১ ই অক্টোবর, ২০০৭ সকাল ১০:২২
'ভিমরু' বলেছেন: ধন্যবাদ মুনিয়া।
২০. ১১ ই অক্টোবর, ২০০৭ সকাল ১০:২৫
পাশা বলেছেন: ধন্যবাদ, মুনিয়া। এইরকম পোস্ট এর জন্য।
শাওনের জন্য আসলেই খারাপ লাগছে।
২১. ১১ ই অক্টোবর, ২০০৭ সকাল ১০:৩১
হোঁদল কুঁত কুঁত বলেছেন: শাওনের এইভাবে চলে যাওয়াটা দু:খজনক।
২২. ১১ ই অক্টোবর, ২০০৭ সকাল ১০:৩২
মুনিয়া বলেছেন: ধন্যবাদ ভিমরু, পাশা।
২৩. ১১ ই অক্টোবর, ২০০৭ সকাল ১০:৩৫
পীয়াল বলেছেন: ফালতু পিড়ীতের জইনউ ১ দাগানো হইল
২৪. ১১ ই অক্টোবর, ২০০৭ সকাল ১১:১০
মুনিয়া বলেছেন: ধন্যবাদ হোঁদল কুঁত কুঁত।
পীয়াল, ভদ্রতা শিখে মন্তব্য করতে আসুন। সহ-ব্লগারের প্রতি এরকম মনোভাবের পরিবর্তন দরকার।
সুস্থ চিন্তা করুন, নিজেও ভাল থাকবেন।
২৫. ১১ ই অক্টোবর, ২০০৭ সকাল ১১:২২
উদাসী স্বপ্ন বলেছেন: মোটেও ভালা নাই। নিঃসঙ্গতা যে কি পরিমান খারাপ এখন মাথায় বার বার আঘাত করছে!

জানিনা সামনের দিন কেমনে কাটামু!
২৬. ১১ ই অক্টোবর, ২০০৭ সকাল ১১:৩৩
মুনিয়া বলেছেন: আরে উদাসী, আপনার মত মানুষ যদি এই কথা বলে...
ভাল থাকেন প্লিজ। সামনে ঈদ।
২৮. ১১ ই অক্টোবর, ২০০৭ দুপুর ২:৫৫
তাহসিন সাঈদা মুন বলেছেন: মুনিয়া আপু, শাওনকে কিছুদিন মেইলেও পাচ্ছি না। ওর সাথে কনট্যাক্ট করতে পারলে ও আবার কখনও এই ব্লগে লিখবে কিনা বা অন্য কোন সাইটে লিখবে কিনা আপনাকে জানাবো ইনশাআল্লাহ। হয়ত কিছুদিন সময় নিচ্ছে। কিন্তু কি হয়েছিল তা আমি বলতে পারব না। জেনেই বা কি লাভ? ওর জন্য মন থেকে দোয়া করি। পিচ্ছিটা সবাইকে আপন করে নিতে পেরেছিল।


ভালো থাকুন। ঈদ মোবারক!
২৯. ১১ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৩:৪৭
মাহবুবা আখতার বলেছেন: ৫।
আমি ব্লগে মোটামুটি নতুন। যথারীতি আমার প্রথম লেখা প্রথম পড়ে প্রথম মন্তব্যটা শাওন করেছিলেন (যেখানে দুঃখজনক হলেও সত্য যে অনেক সিনিয়র ব্লগার নতুনদের নিরুৎসাহিত করেন)।তার এভাবে চলে যাওয়াটা সত্যি দুঃখজনক। শাওনের সব লেখা আমার পড়া হয়নি,ধীরে ধীরে পড়ছিলাম।
কিন্তু......সেটা তো আর শেষ করতে পারব না দেখছি।
শুভ কামনা রইল শাওনের জন্য। শুনে খারাপ লাগল।
বিষয়টা কি তা অবশ্য পরিষ্কার জানি না এখনো। (মুনিয়া আমার আগের মন্তব্যটা মুছে দেবেন কাইন্ডলি,ভুলে কপি পেস্ট করে ফেলেছি)
৩০. ১১ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৪:৩২
মুনিয়া বলেছেন: ধন্যবাদ মুন, ঈদ মোবারক আপনাকেও।
ধন্যবাদ মাহবুবা।
৩১. ১১ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৪:৫৯
ফারহান দাউদ বলেছেন: একমত@ভিমরু।
মিসিং হিম।
৩২. ১১ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৫:১২
মুনিয়া বলেছেন: হাসান, যা লিখেছেন, সিক মেন্টালিটির পরিচায়ক।
ধন্যবাদ ফারহান, ফর মিসিং হিম।
৩৩. ১১ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৫:২৪
`হাসান বলেছেন: আমিতো ওটা লিখি নাই @ মুনিয়া
৩৪. ১১ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৫:২৪
`হাসান বলেছেন: অচেনা বাঙালি বলেছেন :
২০০৭-১০-০৮ ১১:০২:১৩
মাহবুব সুমনকে লাল সেলাম।

আপনি ভদ্র সজ্জন বলে শাওন নামের ছুপা রেজাকারের বাচ্চা সংস্কৃতি কোনটা জানতে চায়। এইগুলি ওয়ালি, ফজলি ইলাই এর চেয়ে খারাপ। বলে নিজের বাপ চাচা মুক্তিযোদ্ধা আবার জামাত এর নামে পোস্ট দেখলে পাছায় চুলকানি শুরু হয়। বেজন্মার জাত!
৩৫. ১১ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৫:২৬
`হাসান বলেছেন: আমার আগের কমেন্টটা ডিলিট করে দিয়েন, ওখানে অচেনা বাঙালির নামটা আসেনি, ভূল বুজে সবাই মনে করবে ওটা আমি বলেছি
৩৬. ১১ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৫:২৭
ফারহান দাউদ বলেছেন: সিক লোকজনরে ইগনোর করাই উচিত,কিন্তু সবাই পারেনা,শাওন ভদ্রলোক,সরে পড়াই ভালোমনে করেছেন,তবে আবার লেখা শুরু করলে ভালো লাগতো। এমন না যে আমি তার ভক্ত ছিলাম,কিন্তু অশুভ কিছুর কাছে শুভবুদ্ধির পরাজয় দেখলে খুব খারাপ লাগে।শাওনের জন্য কষ্ট করে লিখেছেনবলে আপনাকেও ধন্যবাদ।
৩৭. ১২ ই অক্টোবর, ২০০৭ রাত ৩:৩৭
নূরে আলম বলেছেন: শাওনের আবার লেখালেখি শুরু করা উচিত। এভাবে পোস্ট মুছে ফেলা তার মোটেও উচিত হয়নি। তাঁর এই নীরব প্রতিবাদে আমরা মর্মাহত।

মাহবুবা, এবার দেখছি এনরিকের সাথে পোস্টার হলেন???
৩৮. ১২ ই অক্টোবর, ২০০৭ ভোর ৪:৫৮
মুনিয়া বলেছেন: হাসান, মুছে দিলাম, কথা উয়িথড্র করলাম।
ফারহান, ধন্যবাদ।
নুরে আলম, একমত আপনার সাথে।
৩৯. ১২ ই অক্টোবর, ২০০৭ ভোর ৫:৪৮
ক্ষ্যাপা বলেছেন: ইসসিরে পুরা শ্যামপিরীতি ।
এইসব ইসলামী তরিকা নাগো মুনিয়া বেটি । তুমি একটা অবিবাহিত মাইয়া আরেক বেগান পোলারে মিস করতাছো আবার হেইটা সবার সামনে কইতেছো । তওবা করো,তওবা করো বেটি ।
৪০. ১২ ই অক্টোবর, ২০০৭ ভোর ৬:১৫
মুনিয়া বলেছেন: ক্ষ্যাপা, সাইকায়াট্রিস্ট দেখান।
৪১. ১২ ই অক্টোবর, ২০০৭ ভোর ৬:১৮
ক্ষ্যাপা বলেছেন: আমি কি মিছা কিছু কইলাম মুনিয়া বেটি? ইসলামী তরিকায় তো তুমি আরেক পোলারে কইতে পারোনা- মিস হিম । কও আমি ভুল কইছি?
৪৩. ১২ ই অক্টোবর, ২০০৭ সকাল ১১:২৫
আইরিন সুলতানা বলেছেন: @মুনিয়া - চলে যাওয়া মানে প্রস্থান নয় ...

শাওনের লেখা ওখানে পাবেন -
http://www.ongkon.blogspot.com/

আমার মনে হয়, শাওনের অভিমান ধীরে ধীরে হালকা হবে । আমরা যেভাবে শাওনকে মিস করছি সেও তাই করবে...শুধু অপেক্ষা এখন...
৪৪. ১২ ই অক্টোবর, ২০০৭ সকাল ১১:২৮
আইরিন সুলতানা বলেছেন: @ক্ষ্যাপা - আরেক ব্যাটারে মিস করা যাইবনা এইটা ইসলামের কোন তড়িকায় লেখা আছে ???? সূরা, আয়াত এই সবের সূত্র দেন । আজাইরা ফতোয়া দেন ক্যান ইসলামের নাম ভাঙ্গায়া !!! আজব দুনিয়া ভাই...................!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
৪৫. ১২ ই অক্টোবর, ২০০৭ সকাল ১১:৩০
গন্ডারঃ বলেছেন: শাওনতো যাই নাই, হেরে তো কমেন্ট কর্তে দেকলাম কাইলক্যা
৪৬. ১২ ই অক্টোবর, ২০০৭ সকাল ১১:৩১
গন্ডারঃ বলেছেন: একজন পরনারীর আরেক পরপুরুষকে মিচ করা কুবই গুনাহ এর কাজ
৪৭. ১২ ই অক্টোবর, ২০০৭ রাত ৮:২৩
যীনাত বলেছেন: ব্লগে বসার জন্য সময় পাই খুবই কম। তাই পড়ি পড়ি করেও শাওনের লেখা পড়া হয়ে ওঠেনি। একজন ভাল ব্লগারকে ফিরিয়ে আনার জন্য মুনিয়ার এ প্রচেষ্টাকে সাধুবাদ জানাই।

দুঃখের বিষয় অপরাধীদের মাঝে সবসময়ই ঐক্য আছে অথচ ভালদের মাঝে নেই। আমরা শুধু গা বাঁচিয়ে চলতে জানি। আরেকটি দুঃখজনক ব্যাপার ভালদের এক করবার জন্য ডাক দেবার মত কেউ যেন নেই। অনেকে আবার এখানে পরিবেশ খারাপ দেখে চলে যাচ্ছেন। অথচ সবার দায়িত্ব ব্লগের পরিবেশ ভাল রাখা।

পোস্টটাতে কিছু ফালতু মন্তব্য দেখতে পাচ্ছি। প্রকৃতপক্ষে তাদের এসবের এক ফোঁটা দামও নেই।
৪৮. ১২ ই অক্টোবর, ২০০৭ রাত ৮:৩০
গন্ডারঃ বলেছেন: পোস্টটাতে কিছু ফালতু মন্তব্য দেখতে পাচ্ছি। প্রকৃতপক্ষে তাদের এসবের এক ফোঁটা দামও নেই।
৪৯. ১২ ই অক্টোবর, ২০০৭ রাত ১১:১৮
আইরিন সুলতানা বলেছেন: @ গন্ডারঃ --- ক্ষ্যাপা'রে বলছিলাম সূরা, আয়াত দিতে, এখনও দেয় নাই !!! আমি Wait and See মুডে আছি....

"একজন পরনারীর আরেক পরপুরুষকে মিচ করা কুবই গুনাহ এর কাজ "

সত্যি কথাই তো !! হায়! হায়! আমি মাঝে মাঝে আমার ছোট মামারে মিস করি , আমার এক কলিগ ছিল - ছোট ভাই টাইপ, তাকেও মিস করি, ব্লগে আপনার পোস্ট মিস করি । এগুলাতো তাইলে গুনাহের কাজ !! মামা কে মিস করা যাইব না, উনি পরপুরুষ, মামীকেই মিস করব এখন থেকে...

ডিকশনারি আছে হাতের কাছে ? মিস কথাটার মানে বুঝেন ।

আমিও একখান ফতোয়া দেই, খুব শখ হইছে, পোলা ব্লগারদের পরনারীর ব্লগে আসা জায়েজ না !!
বুইঝেন কিনতু....আপনি মেয়েদের ব্লগে আসছেন, কমেন্টও করছেন....হায়! হায়!..আপনার গুনাহের লিস্ট তো অনেক বড় ভাইজান, আপনার জন্য আমি বড়ই পেরেশান...!!!
৫০. ১২ ই অক্টোবর, ২০০৭ রাত ১১:২৫
হট্টগোল বলেছেন: শাওন চলে গেছে, ডাকলেই কি ফিরে আসবে। তবে যেখানেই যাক শাওন ভালো থেকো। মাঝে মাঝে লগড আউট হয়ে আমাদের লেখা পড়ো।
৫১. ১২ ই অক্টোবর, ২০০৭ রাত ১১:৩১
আমি কে বলেছেন: শাওনের কোন কমেন্ট তো এই লেখিকার কোন পোস্টে পাইলাম না!!!!! বেচারা শাওন জানেই না তার কত শুভানুধ্যায়ী আছে!!!!!!!!
৫২. ১৩ ই অক্টোবর, ২০০৭ ভোর ৪:৩২
নূরে আলম বলেছেন: পোস্টটাতে কিছু ফালতু মন্তব্য দেখতে পাচ্ছি। প্রকৃতপক্ষে তাদের এসবের এক ফোঁটা দামও নেই।


যীনাত আখতারের এই কমেন্টটা একেবারে ঠিক।
এ জাতীয় পশু ব্লগাররা নিজেরা কামড়া-কামড়ি করে মরে।
Let 'em do so.
৫৩. ১৩ ই অক্টোবর, ২০০৭ ভোর ৫:৫০
মুনিয়া বলেছেন: যীনাত, আইরিন, নুরে আলম, হট্টগোল ধন্যবাদ সবাইকে।
আইরিন, মজা পেলাম আপনার কমেন্টে।
৫৪. ১৩ ই অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:৩৩
গন্ডারঃ বলেছেন: "একজন পরনারীর আরেক পরপুরুষকে মিচ করা কুবই গুনাহ এর কাজ "

আরে ধুরও উপরের কতা কি আমার ফতোয়া নাকি। একতা তো শুনসিলাম টিবিতে এক এচলামী সাওয়াল জওয়াব পুগ্রামে।
ক্ষাপা তুমার কতার উত্তর দিতার্চিলনা তাই তারে লাইনটা ধরাই দিসিলাম।
৫৫. ১৩ ই অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৭:০০
আইরিন সুলতানা বলেছেন: @ গন্ডারঃ -- অ! কোনটা আপনার আর কোনটা আরেক জনের আমি খালি প‌্যাঁচ লাগায় ফেলি...
৫৬. ১৪ ই অক্টোবর, ২০০৭ সকাল ৮:৩৬
আবূসামীহা বলেছেন: শাওনের অভিমান দূর হবে, এই আশা করছি।
৫৭. ১৪ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৪:৪৩
মুনিয়া বলেছেন: আমিও তাই আশা করছি @আবূসামীহা।
৬০. ১৫ ই অক্টোবর, ২০০৭ ভোর ৬:৩৩
শাওন বলেছেন: মুনিয়া আপু , ধন্যবাদ নিবেন ? উহু দিবোনা । কারণ ওটা দিলেও যে এই ভালোবাসার ঋণ শোধ করা যাবে না ।

কাজটা করে নিজেকেই কষ্টের মধ্যে জড়ালেন । শাওন নামক অতি ফালতু ছেলেটার জন্য খারাপ কথা শুনতে হবে । লোকের যে অভাব নেই ।

কিছু বলা সম্ভব নয় । অনতত এমন আদর বলেন আর ভালোবাসাই বলেন ।

ভালো থেকেন । আর এক সময় অনতত ঋণটুকু শোধ করার পরিস্থিতি দিয়েন ।

অনেক অনেক এবং অনেক ভালো থেকেন ।
৬১. ১৫ ই অক্টোবর, ২০০৭ ভোর ৬:৫২
মুনিয়া বলেছেন: উম্মু আবদুল্লাহ কে ধন্যবাদ।
@বরফ, আহা! টা কী অর্থে বুঝলাম না। ব্যঙ্গ/সহানুভূতি কোনটা?
শাওনকে বলছি,
নিজেকে ফালতু বলার রাইট তুমি কোথায় পেয়েছ ভাইয়া?(একটু আপুগিরি করলাম)
খারাপ কথা বলার লোকের অভাব নেই। তবে আমাদের একটা জিনিসের খুব অভাব হয়ে গেছে- সৎসাহসের অভাব।
আমার সাহস খুব বেশি না- তবে আমাকে আসলে আমার মন চালায়। that's why I do what I feel like to do and i say what I feel inside...
এধরনের ইমোশনাল মানুষদের নতুন করে কষ্টে জড়াতে হয় না, কষ্ট নিজেই এসে জড়িয়ে ধরে
ঋণ টিণের হিসাব করলে সবসময় চলে না...
তবে দেখবো কী সুযোগ দেওয়া যায়
কিন্তু আপু ডেকে একটা রাইট দিয়ে ফেলেছ- এভাবে না বলে চলে যেতে পারবে না।
অনেক ভাল থেকো তুমিও।
৬৩. ১৫ ই অক্টোবর, ২০০৭ সকাল ৭:৪৩
মুনিয়া বলেছেন: আরে, আবার মন খারাপ করে কেন?
মহা মুশকিল তো এই ছেলেকে নিয়ে...
কষ্ট করে এত বড় কমেন্ট দিলাম, একটা হাসি দিলেও তো হয়...
৬৪. ১৫ ই অক্টোবর, ২০০৭ সকাল ৭:৫০
শাওন বলেছেন: হাসি?
আরে এতগুলো লেখা এবার আপডেট করতে করতে হাত ব্যাথা হয়ে গেছে আরেকজন হাসতে বলে । আবেগী লেখা দিয়ে আমারে আবার নিয়ে আসল । এখন বলে আবার লোড করতে লেখাগুলো । আপনি করে দেন এবার । আমি আর পারব না ধৈর্য হারা । মেইল টেইল থাকলে পাসওয়ার্ড পাঠিয়ে দিতাম । লেখা লোড করে দিতেন ।

(:)
৬৫. ১৫ ই অক্টোবর, ২০০৭ সকাল ৮:০৩
মুনিয়া বলেছেন: হা হা হা, শাস্তি....মুখে ভোগ কর।

 

মোট সময় লেগেছে ১.৩৫৫০ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
গুডগার্ল
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই