আমার প্রিয় পোস্ট

মুনিয়া গুডগার্ল

এলোমেলো থার্টিফার্স্ট

০২ রা জানুয়ারি, ২০০৮ দুপুর ১২:৩২

শেয়ার করুন:                   Facebook

বছরের শেষ দিনটায় বুয়েটে গেলাম অনেক দিন পর। বুয়েট এর ৬০ বছর পূর্তি উপলক্ষে হতশ্রী কিছু আয়োজন দেখলাম। প্লিন্থে চিরাচরিত নিয়মে সাজানো আমাদের প্রজেক্ট। উতসাহী মানুষজন ছবি তুলে নিচ্ছে। ফ্রেন্ডরা আড্ডা দিচ্ছে।
আমার করুণ চেহারার ছবি তুলে ঠাট্টা করলো কয়েকটা ফ্রেন্ড। কিন্ত মনটা বিশ্রী রকমের খারাপ ছিল।
অনিচ্ছাসত্ত্বেও ফ্রেন্ডদের চাপাচাপিতে বেঙ্গলে গিয়ে কোন আর্টিস্টের এক্সিবিশন দেখলাম। তারপর তৃষার বাসায় গিয়ে পড়ে রইলাম।
সারাটা দিন উসখুস করে সন্ধ্যায় ওকে বলে ফেললাম- আজকে বিশেষ একটা মানুষের জন্মদিন। কিন্তু উইশও করতে পারছি না। এত অশান্তি আর সহ্য হয় না।
তৃষা বলল- উইশ কর। যা হয়েছে হোক। আফটার অল তোমার ফ্রেন্ড তো ছিল। এখন ফ্রেন্ড হিসাবে উইশ করে দাও।
আমার হাসি পেল।
বললাম- ফ্রেন্ড ছিল অনেক আগে। তারপর অনেক কিছু হয়ে গেছে। এখন আর ফ্রেন্ড হিসেবে উইশ করার সুযোগ নেই। আগের মত করে আর ভাবা যায় না।
রাত হতে না হতেই নিউ ইয়ার উইশ আসতে লাগল। মনটা ভীষণ খারাপ ছিল। ফোন অফ করে রাখলাম। তৃষাকে জড়িয়ে ধরে শুয়ে থাকলাম। ভীষণ কান্না আসছিল তখন....
কথায় কথায় রাতটা পার হয়ে গেল। ক্লোজ ফ্রেন্ডের সাথে দুঃখ শেয়ার করলে কমে না বাড়ে, এটা এখনো স্পষ্ট না আমার কাছে। যত বলি শূন্যতা ততই বেড়ে চলে। বুকের ভেতরটায় হাহাকার করতে থাকে আরো বেশি। ভোরবেলা জোর করে কম্বল মুড়ি দিয়ে ঘুমালাম।

এই প্রথম কোন ক্লোজ ফ্রেন্ডের সাথে নতুন বছরের প্রথম দিন দেখলাম। অনুভূতিটা কষ্টের না ভাল লাগার সেটা জানি না। তবে অন্যরকম।
পরের দিন সেই বিশেষ মানুষটার ফোন পেয়ে অবাক হলাম- ঐ রাতে আমার ফোন অফ পেয়েছে কেন এই ছিল প্রশ্ন।
ভাবতে অবাক লাগে- সময়ে মানুষ কত বদলে যায়....

 

 

  • ৮৫ টি মন্তব্য
  • ৬১৬ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১০ জনের ভাল লেগেছে, ২ জনের ভাল লাগেনি
১. ০২ রা জানুয়ারি, ২০০৮ দুপুর ১২:৩৬
comment by: সাইফুর বলেছেন: ঘটনা বুঝতে পারছি :)
+
০২ রা জানুয়ারি, ২০০৮ দুপুর ১:৩২

লেখক বলেছেন: ধন্যবাদ।

২. ০২ রা জানুয়ারি, ২০০৮ দুপুর ১২:৩৯
comment by: সামী মিয়াদাদ বলেছেন: হুমমমম.......
০২ রা জানুয়ারি, ২০০৮ দুপুর ১:৩৩

লেখক বলেছেন: ধন্যবাদ।

৩. ০২ রা জানুয়ারি, ২০০৮ দুপুর ১২:৪৬
comment by: রুম্মান বলেছেন: আপনি আরকিটেকচার এ? আমি ০৬ ব্যাচ। আমাদের ১-১ এর প্রজেক্ট ছিলো প্লিন্থে। আমাদের কাছে ব্যাপারটা নতুন। তাই প্রদশনীটাতে কাজ করতে মজা লেগেছে। .. যাই হোক .। বেস্ট ওফ লাক।
০২ রা জানুয়ারি, ২০০৮ দুপুর ১:৩৬

লেখক বলেছেন: থ্যাংকস... তোদের কাজ ভালো হয়েছে।

৪. ০২ রা জানুয়ারি, ২০০৮ দুপুর ১২:৫৩
comment by: আন্ধার রাত বলেছেন: সময় মানুষকে বদলিয়ে দেয়।

০২ রা জানুয়ারি, ২০০৮ দুপুর ১:৩৭

লেখক বলেছেন: হ্যাঁ...

৫. ০২ রা জানুয়ারি, ২০০৮ দুপুর ১:০০
comment by: প্রচেত্য বলেছেন:
"সময়ে মানুষ কত বদলে যায়...."
সময়ের প্রশ্ন, সময়ই স্বয়ং উত্তর
লাইনটি সহজেই আকর্ষিত হল
০২ রা জানুয়ারি, ২০০৮ দুপুর ১:৩৮

লেখক বলেছেন: ধন্যবাদ।

৬. ০২ রা জানুয়ারি, ২০০৮ দুপুর ১:০০
comment by: জয়িতা বলেছেন: বুকের ভেতরটায় হাহাকার করতে থাকে আরো বেশি।........এই হাহাকারটাই সবাই বুঝে না,,,,,,,,,সে ত বুঝতেই চায় না...ইচ্ছে করে একটা ভাংচুর করে বদলে ফেলি সব।

মুনিয়া, ভালো থেকো।
০২ রা জানুয়ারি, ২০০৮ দুপুর ১:৫৪

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ জয়িতা।
আপনি ভাল থাকেন।

৭. ০২ রা জানুয়ারি, ২০০৮ দুপুর ১:০৫
comment by: মদন বলেছেন: ছি: ছি:
গুড গার্লেরা এইসব করে না... ;)
০২ রা জানুয়ারি, ২০০৮ দুপুর ১:৩৯

লেখক বলেছেন: বুঝলাম না।

৮. ০২ রা জানুয়ারি, ২০০৮ দুপুর ১:২২
comment by: উদাসী স্বপ্ন বলেছেন: রাইতের বেলা ফাটাফাটি ঘুম হইছে আর সকালে ঘুম ভাইঙ্গা দেখি বাপ্পা মজুমদার ওয়ারিদরে নিয়া চিল্লাইতাছে,"সালাম বাংলাদেশ, তোমায় সালাম!"

ভালাই!
০২ রা জানুয়ারি, ২০০৮ দুপুর ১:৩৯

লেখক বলেছেন: হুঁ ভালই।

৯. ০২ রা জানুয়ারি, ২০০৮ দুপুর ১:৩৪
comment by: বাঙাল যুবক বলেছেন: নতুন বছরে তাহলে ফোনটি পেলেন। আপনাকে উইশ করছি। পেছনের সব ভুলে যেয়ে আবার নতুন করে স্বপ্ন দেখুন। মনে রাখবেন একমাত্র মানুষই স্বপ্ন দেখতে পারে। স্বপ্নই পারে জীবনটাকে চালিয়ে নিতে।
০২ রা জানুয়ারি, ২০০৮ দুপুর ১:৪০

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ। আপনার কথা মনে রাখবো আমি।

১০. ০২ রা জানুয়ারি, ২০০৮ দুপুর ১:৪৭
comment by: আবু সালেহ বলেছেন: সময়ের সাথে সাথে সবই হয়.....
০২ রা জানুয়ারি, ২০০৮ দুপুর ১:৪৮

লেখক বলেছেন: তাই নাকি?

১১. ০২ রা জানুয়ারি, ২০০৮ দুপুর ২:৩২
comment by: রুম্মান বলেছেন: আপনি কোন ব্যাচ আপু?
০২ রা জানুয়ারি, ২০০৮ রাত ৮:০৮

লেখক বলেছেন: কোন ব্যাচ শুনলে তো গালি দিবি ;)

১২. ০২ রা জানুয়ারি, ২০০৮ বিকাল ৪:৪৩
comment by: মাহবুবা আখতার বলেছেন:
নতুন বছরটা আসলে কিছু না, আমার এখন তা-ই মনে হয়। জীবনে পরিবর্তনের জন্য নতুন বছর পুরোন বছর লাগে না.... পরিবর্তন বোধহয় এমনি ঘটে।
নতুন বছর ভালো কাটুক- এই কামনা করি।
বন্ধুদের সাথে নতুন বছর শুরু করাটাই কি একটা লাকি স্টার্ট না??
০২ রা জানুয়ারি, ২০০৮ রাত ৮:০২

লেখক বলেছেন: হয়তোবা...
পড়ার জন্য ধন্যবাদ।

১৩. ০২ রা জানুয়ারি, ২০০৮ রাত ৮:১২
comment by: মানুষ বলেছেন: আমার থার্টি ফার্স্ট ফাটাফাটি হয়েছে। কারণ বিশেষ কারও জন্য আমাকে আর অপেক্ষা করতে হয় না :)
০৩ রা জানুয়ারি, ২০০৮ দুপুর ২:১৭

লেখক বলেছেন: জেনে ভাল লাগল।
ধন্যবাদ।

১৪. ০২ রা জানুয়ারি, ২০০৮ রাত ১০:৩০
comment by: মুয়ীয মাহফুজ বলেছেন: আর বলবেন না
থার্টি ফার্স্ট নাইটে সারারাত ভালো কাটলেও,বছরের প্রথম দিনটা ভালো কাটেনাই।গার্লফ্রেন্ডের জ্বর ছিলো খুব।অবশেষে আজকে দেখা হলো।বিশেষ কারো অপেক্ষা আসলেই বেদনা দায়ক।


ভালো থাকবেন।
০৩ রা জানুয়ারি, ২০০৮ দুপুর ২:১৯

লেখক বলেছেন:
তবু তো দেখা হয়েছে। আশা করছি বাকি সময় আপনার ভালো কাটবে। ভাল থাকেন।
ধন্যবাদ।

১৫. ০২ রা জানুয়ারি, ২০০৮ রাত ১১:১৬
comment by: মেহরাব শাহরিয়ার বলেছেন: :) দারুন শুরু ,পুরো বছরটা এমনই যাক
০৩ রা জানুয়ারি, ২০০৮ দুপুর ২:২১

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ। আশা করছি আপনার বছর ভালো যাবে।

১৬. ০৩ রা জানুয়ারি, ২০০৮ রাত ১২:১৮
comment by: মামু বলেছেন: দিন যায়, কথা থাকে.......
০৩ রা জানুয়ারি, ২০০৮ দুপুর ২:২৩

লেখক বলেছেন: হুঁ...

১৭. ০৩ রা জানুয়ারি, ২০০৮ রাত ১২:২৪
comment by: উদাসী স্বপ্ন বলেছেন: দিন যায় কথা থাকে
আমার খাসি দুলায়া নাচে!
মাছ ফালায় পানির কাচে
বান্ধবী ফুটলে পয়সা বাচে!
০৩ রা জানুয়ারি, ২০০৮ দুপুর ২:২৪

লেখক বলেছেন: এই ছড়ার অর্থ কী উদাসী?

১৮. ০৩ রা জানুয়ারি, ২০০৮ রাত ১২:৩০
comment by: উদাসী স্বপ্ন বলেছেন: মামু, কি বুঝলা!
১৯. ০৩ রা জানুয়ারি, ২০০৮ দুপুর ২:৫২
comment by: রুবেল শাহ বলেছেন: সময় প্রাচীন যাযাবর---

০৪ ঠা জানুয়ারি, ২০০৮ সকাল ৮:৪৬

লেখক বলেছেন: হুঁ....

২০. ০৩ রা জানুয়ারি, ২০০৮ বিকাল ৩:০৫
comment by: উদাসী স্বপ্ন বলেছেন: লেখক বলেছেন: এই ছড়ার অর্থ কী উদাসী?

আইজকা গ্রুপে আমার গত বছরের কি কি এ্যাচিভমেন্ট ছিলো সে গুলান ব্যাখ্যা করছি। সেইখানে এই কোবতের ভাবকথা লেখা আছে!
২১. ০৪ ঠা জানুয়ারি, ২০০৮ রাত ১২:১২
comment by: জিহাদ বলেছেন: "আগের মত করে আর ভাবা যায় না।"

কথাটা পড়ে দুইটা দীর্ঘশ্বাস ফেলসি।একটা আপনার কথা ভেবে,আরেকটা আমার কথা ভেবে।
০৪ ঠা জানুয়ারি, ২০০৮ সকাল ৮:৫২

লেখক বলেছেন:
আমার জন্য দীর্ঘশ্বাস ফেলাটাই স্বাভাবিক। আমি নিজেও অনেক সময় তাই করি। তবে আপনার নিজের কথা ভেবে কেন ফেললেন এটা অবশ্য জানি না....
যাই হোক, নতুন বছরে আবার নতুন করে শুরু করুন সবকিছু। যা কিছু ঘটে তার মধ্যে কিছু না কিছু ইতিবাচক দিক থাকে। সেটা নিয়ে এগিয়ে চলাই তো ভাল।

২২. ০৪ ঠা জানুয়ারি, ২০০৮ সকাল ৯:৪২
comment by: তাজুল ইসলাম মুন্না বলেছেন: হুমমমমম

মনে হইতাছে বুঝলাম আবার মনে হইতাছে বুঝলামনা। পারলে একটু খোলাসা কইরা দেন। +
০৪ ঠা জানুয়ারি, ২০০৮ সকাল ১০:৫৪

লেখক বলেছেন:
কোথায় যে বুঝলেন না এটাই তো বুঝলাম না। পড়ার জন্য ধন্যবাদ।

২৩. ০৪ ঠা জানুয়ারি, ২০০৮ দুপুর ১২:৪৭
comment by: জিহাদ বলেছেন: সব দীর্ঘশ্বাস একাই ফেলবেন নাকি। কয়েকটা আমার মত মানুষের জন্যও জমা থাক।আপনি বেহায়া না,আশা করি কিপ্টেও না।
"যা কিছু ঘটে তার মধ্যে কিছু না কিছু ইতিবাচক দিক থাকে।"- অন্যকে স্বান্তনা দেবার সময় খুব সহজে মুখে চলে আসে।আপনার মনে কতটুকু গেঁথে আছে সেটা তো আপনিই ভাল জানেন।
অনেকদিন আগে আপনাকে আমার একটা গল্প পড়তে বলেছিলাম। কমেন্টসও দিয়েছিলেন।হয়তো গল্পের আড়ালের গল্পটা আপনার চোখ এড়িয়ে গিয়েছিল।

বন্ধু ছাড়া সচরাচর কাউকে আমার লেখা পড়তে বলিনা।কেমন জানি লাগে।তবু পারলে এখানে ঘুরে যাবেন।আশা করি দ্বিতীয় দ্বীর্ঘশ্বাস এর কারণ বুঝতে পারবেন।

আর হ্যা,ভাল থাকবেন।
২৪. ০৪ ঠা জানুয়ারি, ২০০৮ দুপুর ২:২২
comment by: এই আমি মীরা বলেছেন: হুমম... 'বন্ধুর থেকে বেশি' মানুষটাই কি সম্পর্ক ভেঙে ফেলেছিলো নাকি আপনি ভেঙেছিলেন? যদি সে ভেঙে থাকে, তাহলে তাকে উইশ করা তো দুরের কথা, তার ফোন রিসিভ করাও উচিৎ না!
দুঃখের দিন /:)!
০৪ ঠা জানুয়ারি, ২০০৮ দুপুর ২:৫২

লেখক বলেছেন:
যা উচিৎ তা তো সবসময় করা যায় না ডিয়ার। পৃথিবীর সবচেয়ে কঠিন মানুষও কারো কারো কাছে অসম্ভব দুর্বল হয়ে যায় যে....
তোমার মত সরল করে ভাবতে পারলে ভালই হত মনে হয়।
ভাল থেকো।

২৫. ০৪ ঠা জানুয়ারি, ২০০৮ দুপুর ২:৩০
comment by: তাজুল ইসলাম মুন্না বলেছেন: আচ্ছা। বুঝলাম
২৬. ০৪ ঠা জানুয়ারি, ২০০৮ রাত ৮:৫৯
comment by: নিঃশব্দ শিশির! বলেছেন: থার্টি ফাস্ট ! কেন জানি টানেনা!
কোন একজন হয়ত চলে গেছে !
হয়ত কেউ আসবে!
আসলে এসব কোন কিছুই আমার জীবনে ঘটেনা ! কেন তা আমি নিজেই জানিনা!
আপনি জানেন!
০৪ ঠা জানুয়ারি, ২০০৮ রাত ৯:২৫

লেখক বলেছেন:
টানে না... সবার জন্য এটা বছরের শেষ, আমার জন্য এমন কারো জন্মদিন যাকে আমার মনে পড়ে প্রতি দণ্ডে।
আপনার জীবনে এমন কিছু ঘটে নি। তবে কী ঘটবে কেউ জানে না তাই না?

২৭. ০৪ ঠা জানুয়ারি, ২০০৮ রাত ১০:০৯
comment by: সারওয়ারচৌধুরী বলেছেন:



জীবন প্রবহমান। পেছনে তাকানোর সময় নেই। কারো মতে তাকানো অযৌক্তি। তবু ফিরে ফিরে কখনো তাকাতে হয়!

নিরবে নিভৃতে +

:)
০৫ ই জানুয়ারি, ২০০৮ সকাল ১১:৪৯

লেখক বলেছেন: তা ঠিক, কখনো কখনো তাকাতে হয়, কখনো আবার তাকাতে বাধ্য হতে হয়।

২৮. ০৫ ই জানুয়ারি, ২০০৮ রাত ২:৫৫
comment by: শাওন বলেছেন: হমম , মুনিয়া বেগম ঐটা কি দিয়েছিলে বুয়েটের মেলাতে ?
বিশেষ মানুষ ?
০৫ ই জানুয়ারি, ২০০৮ সকাল ১১:৫২

লেখক বলেছেন:
নাহ, দেই নি। ঐটা তো আর আমার নেই যে ইচ্ছা হলে দেব আর ইচ্ছা হলে দেব না।

২৯. ০৫ ই জানুয়ারি, ২০০৮ রাত ৩:৩৯
comment by: বিষাক্ত মানুষ বলেছেন:
"আমি মেলা থেকে
তালপাতার এক বাঁশী কিনে এনেছি
বাঁশী কই আগের মত বাজে না
মন আমার তেমন কেন সাজে না
তবে কি ছেলেবেলা অনেক দুরে ফেলে এসেছি!!"
০৫ ই জানুয়ারি, ২০০৮ সকাল ১১:৫৪

লেখক বলেছেন: হুমম... কেন সাজে না?সেটাই প্রশ্ন।

৩০. ০৫ ই জানুয়ারি, ২০০৮ দুপুর ১২:০৬
comment by: মৃন্ময় আহমেদ বলেছেন: নাথিং টু সে..
০৫ ই জানুয়ারি, ২০০৮ দুপুর ১:০৮

লেখক বলেছেন: হুমম...

৩১. ০৬ ই জানুয়ারি, ২০০৮ সকাল ১০:৩৫
comment by: উধাও ভাবুক বলেছেন: মুনিয়া,
ভাবতে অবাক লাগে- সময়ে মানুষ কত বদলে যায়....
অবাক কেন...?

পরিবর্তনে অঙ্গিকারাবদ্ধ এক গতিময়তায়
শেষের পথেই চলছে এ পার্থিব জীবন।
০৬ ই জানুয়ারি, ২০০৮ দুপুর ১২:৩৩

লেখক বলেছেন:
ভাল বলেছেন। তবু অবাক হই; যা কিছু অপ্রত্যাশিত তাতেই অবাক হই.....

৩২. ০৬ ই জানুয়ারি, ২০০৮ দুপুর ১:৩৮
comment by: রাকিব বলেছেন: সবই এলোমেলো লাগছে।
০৬ ই জানুয়ারি, ২০০৮ বিকাল ৪:৩২

লেখক বলেছেন: তাই নাকি? কেন?

৩৩. ০৬ ই জানুয়ারি, ২০০৮ বিকাল ৪:৩১
comment by: ললিতা বলেছেন:


এলােমেলা থার্টি ফার্স্ট এলোমেলা করল। এলোমেলো হইয়া + দিলাম হা হা হা হা
০৬ ই জানুয়ারি, ২০০৮ বিকাল ৪:৩৪

লেখক বলেছেন:
অনেক ধন্যবাদ ললিতা।

৩৪. ০৭ ই জানুয়ারি, ২০০৮ সকাল ১০:৫৫
comment by: উধাও ভাবুক বলেছেন: অপ্রত্যাশিত সবকিছুতেই একটু এলোমেলো হওয়াটা স্বাভাবিক তবে সেটাকে ওভারকাম করে আসাটাই মানুষের ধর্ম। জ্ঞান দিচ্ছি এটা ভাববেন না দয়াকরে। আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি।
০৭ ই জানুয়ারি, ২০০৮ সকাল ১১:২৭

লেখক বলেছেন:
অনেক ধন্যবাদ। আপনার কথা মনে থাকবে আমার।

৩৫. ০৭ ই জানুয়ারি, ২০০৮ বিকাল ৪:১৫
comment by: ফ্রুলিংক্স বলেছেন: কষ্ট জমাট বেধে তো বরফ হয়ে যাবে।

নতুন বছর আনন্দময় হোক ।
০৮ ই জানুয়ারি, ২০০৮ সকাল ১০:৩১

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ। আপনারও নতুন বছর আনন্দময় হোক।

৩৬. ০৮ ই জানুয়ারি, ২০০৮ বিকাল ৩:৩৮
comment by: মুনশী বলেছেন:


+ দিছি মুনিয়া গুড গার্ল!
০৮ ই জানুয়ারি, ২০০৮ বিকাল ৩:৪৩

লেখক বলেছেন:
অনেক ধন্যবাদ।

৩৭. ০৯ ই জানুয়ারি, ২০০৮ রাত ১২:১২
comment by: অযৌক্তিক বলেছেন: যেকোন অপেক্ষাই কষ্টকর। আই মিন, যখন আমরা ফিল করি যে অপেক্ষা করছি, কষ্টটা অনুভব করেই করি।

ফোন করতে ইচ্ছা করছিল কিন্তু করা যায়নি। সো ইম্প্যাক্ট ইজ => কেউই যোগাযোগ করতে পারবে না আজ (পরোক্ষ : তার গুরুত্ব এখনো সবচেয়ে বেশি।)

জীবনের বিশেষ ঘটনাগুলোর আফটারম্যাথ অনেকসময় দীর্ঘস্থায়ীও হয়। লেখা পড়ে মনে হল আফটারম্যাথ পিরিয়ড টা বড়ই 'বিরক্ত' করছে। ওয়েল, এক একজনের রিগেইন এক এক রকম। ঘটনার আগে পিছে কি কিছু যেহেতু জানি না, রিকভার অর রিকনস্ট্রাক্ট কোন পাশে কেমন সম্ভাবনা আপনিই ভাল জানেন। তবে সবকিছু থেকেই চাইলে ইতিবাচক আউটকাম বের করে আনা যায়। উই লার্ণ টু লাভ বেটার হোয়েন উই ডু পার্ট।

ব্যস্ততার দিন তো আবার শুরু হয়ে যাবে। এক্সাম কেমন হল ?
০৯ ই জানুয়ারি, ২০০৮ সকাল ৮:৪৪

লেখক বলেছেন:
অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য। আপনার কথাগুলো ভাল লাগল। এক্সাম হয়েছে কোনরকম আর কি... ভাল থাকেন।

৩৮. ০৯ ই জানুয়ারি, ২০০৮ রাত ১১:৩৭
comment by: প্রিয়জন বলেছেন: মুনিয়া আপনার লেখা পড়ে একজনকে খুব মনে পড়ছে। জানি, তাকে কখনো পাব না। তারপরেও তাকে মনে পড়ে।
আপনার লেখা গুলো মনে দাগ কাটে।
ভাল থাকবেন।
১০ ই জানুয়ারি, ২০০৮ সকাল ১১:০৮

লেখক বলেছেন:
দাগ কাটে জেনে ভাল লাগল। আপনিও ভাল থাকবেন।

৩৯. ০৯ ই জানুয়ারি, ২০০৮ রাত ১১:৪২
comment by: সারওয়ারচৌধুরী বলেছেন:



মুনিয়া বেস্ট গার্লের নিকের ছবি দেখে কখনো হাসি, আবার কখনো ভাবি মুখ হাত দিয়ে ঢেকে রেখে কাঁদছেন কি!!!
হা হা হা হা হা
১০ ই জানুয়ারি, ২০০৮ সকাল ১১:১১

লেখক বলেছেন: নাহ! কাঁদছিলাম না। ঘুম থেকে উঠে মুখে হাত দিয়ে ঝিমাচ্ছিলাম। তখন তোলা ছবিটা।

৪০. ১০ ই জানুয়ারি, ২০০৮ রাত ৩:৪০
comment by: অযৌক্তিক বলেছেন: আপনার কথাগুলো ভাল লাগল। >> ভাল লাগলো শুনে আনন্দিত হলাম :)
৪১. ১০ ই জানুয়ারি, ২০০৮ রাত ৩:৫৫
comment by: সন্ধ্যাবাতি বলেছেন: এই লেখাটা আগে চোখে পড়ে নি... কয়েক দিন ব্লগে আসা হয় নি মাঝখানে তাই। হুম, নিউ ইয়ার কোন দিক দিয়ে এবার গেল, একেবারেই টের পাই নি। তবে আগের রাতে গিয়েছিলাম আতশবাজি দেখতে... দূর থেকে দেখেছিলাম... দারুণ :)
১০ ই জানুয়ারি, ২০০৮ বিকাল ৩:৩৯

লেখক বলেছেন: ভালই কাটিয়েছ তাহলে... গুড।

৪২. ১০ ই জানুয়ারি, ২০০৮ দুপুর ১:৫৮
comment by: শাহানা বলেছেন: আমার তো মনে হলো মানুষ বদলায়নি বলেই ফোনটা পেয়েছেন। আপনি ভাগ্যবতি।
১০ ই জানুয়ারি, ২০০৮ বিকাল ৩:৪১

লেখক বলেছেন:
কি জানি, হয়তো আপনার কথাই ঠিক। হয়তো সত্যিই আমি ভাগ্যবতী... ধন্যবাদ।

৪৩. ১১ ই জানুয়ারি, ২০০৮ সকাল ৭:০০
comment by: উম্মু আবদুল্লাহ বলেছেন: মুনিয়া, ভালো লেখাগুলো বার বার পড়তে ইচ্ছে জাগে।
৪৪. ১১ ই জানুয়ারি, ২০০৮ সকাল ৭:০২
comment by: এই আমি মীরা বলেছেন: নতুন লেখা পাচ্ছি না কেন??
৪৫. ১১ ই জানুয়ারি, ২০০৮ সকাল ৯:৫৩
comment by: বিহংগ বলেছেন:
কেমন আছেন?
অনেকদিন পর।
৪৬. ১১ ই জানুয়ারি, ২০০৮ সকাল ১১:০৭
comment by: ফারজানা১৬ বলেছেন: হুমম।
আর আমার প্রতি বছরের ঠিক প্রথম দিনটাতেই কোনো না কোনো কারনে মন ভীষন খারাপ থাকে। প্রতিবার ভাবি এইবার নিশ্চয় দিনটা ভাল যাবে। কিন্তু যায় না! ঃ-(
আমি তাই বছর শেষ হলে আতংকে থাকি, না জানি এইবার কী ঘটে!
৪৭. ১১ ই জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:২৩
comment by: মুনিয়া বলেছেন:
উম্মু আবদুল্লাহ, জেনে ভাল লাগল...
মীরা, নতুন লেখা দিয়েছি....
বিহংগ, আমি আছি মোটামুটি। আপনি ভাল আছেন তো?
ফারজানা,তাই নাকি? আতংকে থাকার দরকার কি। পজিটিভলি ভাবুন। যা কিছু ঘটে তা থেকে যদি ভালোটা বের করে নিতে পারেন তাহলে কোন কিছুতেই আর আপনাকে দমাতে পারবে না।
ভাল থাকেন।
সবাইকে ধন্যবাদ।
৪৮. ২৬ শে জানুয়ারি, ২০০৮ দুপুর ১:৫৪
comment by: প্রিয়জন বলেছেন: মুনিয়া, সম্ভবত আপনি স্বাভাবিক হতে শুরু করেছেন।
এটা দরকারও বটে।
মুনিয়া, আপনার ই-মেইল এড্রেস টা হলে ভাল হত।
ভাল থাকবেন।

 



 


গুডগার্ল
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ৪১০২০