আমার প্রিয় পোস্ট

মুনিয়া গুডগার্ল

বন্ধুত্ব, রাজনীতি, ভালবাসা- হাউ ডু থিংস গেট চেইঞ্জড(লুকিং টু মাই লাইফ অ্যানিউ, টু আ ট্রু ফ্রেন্ড)

১৭ ই জানুয়ারি, ২০০৮ দুপুর ১:৪৯

শেয়ারঃ
0 0 0

সামহ্যোয়ারে প্রথম লিখি গতবছর একটা ছুটিতে। তারপর অনেকদিন পার হয়েছে। মাঝে মধ্যে লেখা, কারও পোস্ট পড়া, কমেন্টস- এইসব করে অনেকের সাথেই অঘোষিত ভার্চুয়াল ফ্রেন্ডশিপ হয়ে গিয়েছিল।
আমার পার্সোনাল লাইফের প্রবলেমস, ভাল-মন্দলাগা শেয়ার করে কিছুটা হালকা হয়েছি।
হতাশ সময়ে কিছুটা আশা দেওয়া, হতাশা থেকে জন্ম নেওয়া স্কেপটিসিজমটাকে দূর করা- এইসবও করেছে এই ব্লগ থেকে হওয়া ফ্রেন্ড।

আমার কিছু নীতি আছে। আমার লজিক যাকে ভাল বলে, তা ভালই আর যাকে মন্দ বলে তা মন্দই।
বন্ধুর ব্যাপারে আমার নীতি হল- সারা পৃথিবী যদি একদিকে থাকে, আর আমার বন্ধু একদিকে থাকে, আমি আমার বন্ধুর সাথে থেকে ফাইট করব, যতক্ষণ তার নীতি ঠিক থাকে। তা না থাকলে আমি যথাসম্ভব তাকে বোঝাব। কিন্তু বিবেক যাকে ভুল বলছে সে পথে থাকতে পারব না।
যখন ব্লগে দেখলাম আমার বন্ধুকে অশ্লীল ভাষায় আক্রমণ করেছে কেউ, বিশেষ করে একটা মেয়েকে এইভাবে বলা- আমি কোনভাবেই মেনে নিতে পারিনি। যারা কাজটা করছে, তারা মুক্তিযুদ্ধের পক্ষের বা বিপক্ষের তাতে আমার কিছুই এসে যায় না। যা অন্যায় তা চিরদিনই অন্যায়।
আমি অন্যায়কে সমর্থন করতে পারি না। আর কোন সমস্যা যতক্ষণ সিস্টেম্যাটিক্যালি সলভ করা যায়, ততক্ষণ আমি সেটাকেই বেস্ট ওয়ে মনে করি। সবকিছু থামিয়ে দেওয়ার হরতাল ডাকা সিস্টেমের উপর আমি বিরক্ত। যদি আমার বন্ধুও ডাকে, সেই হরতালে আমি থাকব না।
তেমনি বোধহয় ভালোবাসার মানুষের ব্যাপারেও। যখন তার নীতি হয়ে যায় দুর্নীতি, আমি মানতে পারি না।

আমার চিন্তা অনেকের সাথেই মেলে না। কিন্তু সেজন্য তাদের আমি ঘৃণা করতেও পারি না।
অবশ্য কিছু কিছু ব্যাপার থাকে যাতে এটা এসে যায়। এই ব্লগে জামায়াত নিয়ে অনেক হৈচৈ দেখলাম। ব্যাপার এমন, যেন কোন একজন জামায়াত সমর্থক হলেই তার জন্য ঘৃণা ছাড়া আর কিছুই নেই। এইখানেও একটা আবদ্ধ চিন্তা। কারো জানায় ভুল থাকলে সেটা লজিক দিয়ে ভাঙানোর চেষ্টা নেই। কেবল ঘৃণা ছড়ানো। কথায় জিঘাংসা।
অবশ্য কী বলব- এটাই চিরাচরিত বাঙালি সত্ত্বা। যুক্তিহীন আবেগ আর অন্ধ অনুকরণ।
***সন্ধ্যাবাতিকে বলছি, It's been a pleasure to get to know u, and it is a great experience being ur friend. I just wanna thank u for being my friend and standing by my side.I am not ashamed for supporting u and i will never be, unless it's against my ethics. And if it is, yet I will b ur friend, for there r some relations against which u can't place any controversies. For whatever u've done, I want to thank u from the deepest of my heart.

 

সর্বশেষ এডিট : ১৭ ই জানুয়ারি, ২০০৮ দুপুর ১:৫৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৭ ই জানুয়ারি, ২০০৮ দুপুর ১:৫৮
সারওয়ারচৌধুরী বলেছেন:


সুন্দর চিন্তা আপনার+
১৮ ই জানুয়ারি, ২০০৮ সকাল ১০:১১

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ সারওয়ার।

২. ১৭ ই জানুয়ারি, ২০০৮ দুপুর ২:০১
সন্ধ্যাবাতি বলেছেন: মুনিয়া এটা কি লিখলা মেয়ে? পড়ে আমার কান্না পাচ্ছে :(
১৮ ই জানুয়ারি, ২০০৮ সকাল ১০:১২

লেখক বলেছেন: কি লিখেছি আর কেন লিখেছি সেটা আর কেউ না বুঝুক, তুমি বুঝবে....

৩. ১৭ ই জানুয়ারি, ২০০৮ দুপুর ২:০৫
সুপার বি বলেছেন:
pardon me since i am writing in english.

I agree with Munia.

1. We should accept other people's opinion even if we do not like.

2. That makes us human, otherwise we are same as them.
১৮ ই জানুয়ারি, ২০০৮ সকাল ১০:১৪

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।

৪. ১৭ ই জানুয়ারি, ২০০৮ দুপুর ২:০৬
অচেনা বাঙালি বলেছেন: গদগদে আবেগ।
আমিতো কাইন্দাই দিলাম :((
১৮ ই জানুয়ারি, ২০০৮ সকাল ১০:১৭

লেখক বলেছেন: কী মিন করেছি যদি বোঝার চেষ্টা করতেন...

৫. ১৭ ই জানুয়ারি, ২০০৮ দুপুর ২:১৮
সারওয়ারচৌধুরী বলেছেন:


মুনিয়া বেস্ট গার্ল

রাজনীতির ভালো দিক থাকা সত্তেও রাজনীতিই সবচেয়ে বেশি সত্য চাপা দেয়। আধিপত্য যখন টার্গেট তখন অপরের সৌন্দর্যকেও অস্বীকার করা হয়।
১৮ ই জানুয়ারি, ২০০৮ সকাল ১০:১৮

লেখক বলেছেন: থ্যাংকস।

৬. ১৭ ই জানুয়ারি, ২০০৮ দুপুর ২:২৪
উদাসী স্বপ্ন বলেছেন: ব্লগে গালিবাজদের বিপক্ষেও যেমন কথা হয় তেমনি হয় রাজাকারের বিপক্ষে। আপনি যেটাকে হরতাল বলছেন সেটা আসলে হরতাল নয় (এটা বুঝতে আপনার বড় কস্ট হলো কেনো বুঝলাম না।) বোধহয় বুয়েটের আর্কির লাইব্রেরীর বইতে কোনো ইতিহাসের বই নেই।

যাই হোউক দুটো কথা বলি। বার্মা সামরিক জান্তার বিরুদ্ধে কিছু বৌদ্ধ ভিক্ষুক আন্দোলনে নেমেছিলো। আন্দোলনে তারা একটা কথাও বলেনি শুধু একজন একটা কাজ করেছিলো রাস্তার মাঝখানে বসে চুপচাপ বসে নিজের শরীরে আগুন ধরিয়ে দিয়েছিলো। মৃত্যুর আগ পর্যন্ত একটা টু শব্দও করেনি। এর মানে কি? এর মানে হচ্ছে জালেম সরকারের আন্ডারে থাকার মাথা নত করে থাকার চাইতে যন্ত্রনাদায়ক মৃত্যুও শ্রেয়। গান্ধী নামের একজন অর্ধনগ্ন পাগল (আমার এক বন্ধুর ভাষায়) ছিলো। তার মতে নাকি অহিংস পরম ধর্ম। তখনকার আরেক নেতা সুভাসজি ও তার মহা বিরক্ত। পরে নেতাজী সুভাস আফগানিস্তানে হারিয়ে যান, কিন্তু গান্ধীজি ঠিকই দুই গাল পেতে চর থাপ্পর খেয়ে ঠিকই স্বাধীন করে ফেলেন এই ভারত বর্ষ। আমার কাছে মনে হয় আধুনিক পেটমোটা ওআইসি ব্রান্ড যুক্ত মুসলিম নেতাদের থেকে তখনকার একজন ক্রান্তিকারী অথবা যেকোনো বৌদ্ধভিক্ষুক লাল সালামের দাবী রাখে।

আশা করি কি বলছি বুঝতে পারবেন! তবে জামাতী নেতারা কখনোও চাউসেস্কুর নোখের সমান হবে না! এবং তাদের জন্য জুতাই শ্রেয়!

১৮ ই জানুয়ারি, ২০০৮ সকাল ১০:২৬

লেখক বলেছেন: আপনি যা লিখেছেন সে সম্পর্কে আমার নলেজ খুবই কম। সত্যি কথা যে আর্কির লাইব্রেরিতে এইসব থাকে না। আর্কিটেকচার বিষয়ক বইই থাকে। তা সত্ত্বেও আমার কনশ্যান্স আমাকে মানুষকে ঘৃণা করতে বলে না শুধু মতাদর্শের পার্থক্যের জন্য।
আমি যে আল্লাহকে বিশ্বাস করি, আমারই সবচেয়ে কাছের বন্ধু তার অস্তিত্বই বিশ্বাস করে না। কিন্তু তার জন্য আমি তাকে ঘৃণা করতে পারি না। হয় তার অথবা আমার চিন্তায় ভুল আছে। হয় লজিক অথবা ফিলিংস আমাদের কাউকে না কাউকে চালায়।
কিন্তু আমি আমার মনকে কখনো বদ্ধ করি না।
জামায়াত সম্পর্কে আমি এতটা ঘৃণা এইজন্য রাখতে পারি না, যে এই দলের সমর্থক দেবতুল্য মানুষ আমি দেখেছি।
কিন্তু মুক্তিযুদ্ধের সময় তাদের যে ভূমিকা ছিল, আমার লজিক বলে এই দেশে তাদের পলিটিক্স করা উচিত না। আরও অনেকের লজিক হয়ত তাই বলে। অনেকের তা বলে না। সেটা আদালতেই নিষ্পত্তি হওয়া ভাল।
যে দলটা লিগ্যাল, ওটার মতাদর্শের প্রতি কেউ না কেউ আকৃষ্ট হতেই পারে। এতে আমি দোষের কিছু দেখছি না।
আপনারাও যদি মনে করেন জামায়াতের পলিটিক্স করা উচিত না, তাহলে মামলা করুন।
কিন্তু দলটা থাকবে আর কেউ তার সমর্থক হলে তাকে ঘৃণা করা হবে- এই পদ্ধতিটা আমার পছন্দ নয়। আমি মানুষকে ঘৃণা করতে চাই না।

৭. ১৭ ই জানুয়ারি, ২০০৮ দুপুর ২:৩২
মানুষ বলেছেন: জামাত সমর্থনকারিদের জন্য ঘৃনা ছাড়া আর কিছুই নেই আমার কাছে। ৭১'রে এই দলটির ভুমিকা কি ছিল বলার অপেক্ষা রাখে না। এই দলের লিডারগুলো সবকটা রাজাকার। যারা যেনে শুনে এই দলটাকে সমর্থন করবে তাদের জন্য শুধু ঘৃণায় থাকবে আমার পক্ষ থেকে। এটাই আমার নীতি।
১৮ ই জানুয়ারি, ২০০৮ সকাল ১০:৩৯

লেখক বলেছেন: আপনার উত্তর উদাসীর কমেন্টের জবাবেই আছে।
আর একটা কথা, আমাকে ব্যঙ্গই করেছেন দেখলাম। কিন্তু আপনার লেখা আমি পছন্দ করি। আপনার আনব্যানও চেয়েছিলাম। কিন্তু প্রতিবাদের পন্থাটা আমার পছন্দ হয়নি।

ঘৃণাকে আমি সমর্থন করতে পারি না এইজন্য যে, ঘৃণার মধ্য দিয়ে কোন ভাল ফল পাওয়া যায় এ আমি বিশ্বাস করি না।

রাজনীতি করা মানুষদের কাছে থেকে অনেককেই দেখেছি। চারিত্রিক দিক থেকে বিএনপি বা আওয়ামীনেতাদের শ্রদ্ধা করতে পারিনি। তুলনায় জামায়াত বেটার লেগেছে। কিন্তু এই দলটার সমর্থকদের ও ঐ সংকীর্ণতা- এদের অনেকেই মনে করেন তাদের দল না করলে মুসলমানই হল না। আবার তাদের মুক্তিযুদ্ধ বিরোধিতাও মানতে পারি না।
কিন্তু আমি বিশ্বাস করি যে মানুষের ভুল ভাঙানো সম্ভব ঘৃণা ছাড়াও।
আসলে আমার যে বিলিফ অ্যান্ড থটস ওগুলো অনেক এক্সপিরিয়েন্স থেকেই তৈরি হয়েছে।
আমি মুক্তিযুদ্ধ না দেখে থাকতে পারি। কিন্তু চমৎকার কোন মানুষকে শুধু একটা দলের সমর্থক হওয়ার জন্য ঘৃণা করতে পারি না। এটা আমার ধরন নয়।

৮. ১৭ ই জানুয়ারি, ২০০৮ দুপুর ২:৪৫
স্নোবল বলেছেন: জামাত আর রাজাকার সমর্থকদের (নারি-পুরুষ নির্বিশেষে) প্রতি আমার খাঁটি আর অকৃত্রিম ঘৃনা। একদলা কফ মিশ্রিত থুতু নিক্ষেপ করি তাদের মুখে।
১৮ ই জানুয়ারি, ২০০৮ সকাল ১০:৪০

লেখক বলেছেন: কিছু বলার নেই।

৯. ১৭ ই জানুয়ারি, ২০০৮ বিকাল ৩:০৪
বাঙাল যুবক বলেছেন: সুন্দর লেখা। সুন্দর অনুভূতি।



@ মানুষ এবং স্নোবল- আপনারা কি 'চিরঘৃনাকারী'?
১৮ ই জানুয়ারি, ২০০৮ সকাল ১০:৪১

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।

১০. ১৭ ই জানুয়ারি, ২০০৮ বিকাল ৩:২৩
স্নোবল বলেছেন: আমরা রাজাকারদের প্রতি চিরঘৃনাকারী @ বাঙ্গাল যুবক।
১১. ১৮ ই জানুয়ারি, ২০০৮ রাত ১২:৫৬
শাওন বলেছেন: মনের গভীরের লেখা । কিছুই বলার নেই ।
১৮ ই জানুয়ারি, ২০০৮ সকাল ১০:৪৩

লেখক বলেছেন: হুমম...

১২. ১৮ ই জানুয়ারি, ২০০৮ সকাল ১০:১৪
মুকুট বলেছেন: সুন্দর কথা! মনের গহীন থেকে উঠে আসা লেখা! চমতকার!
১৮ ই জানুয়ারি, ২০০৮ সকাল ১০:৪৮

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।

১৪. ১৮ ই জানুয়ারি, ২০০৮ সকাল ১০:৪২
মেহরাব শাহরিয়ার বলেছেন: একটা অবাক করার মত ব্যাপার হলো ,আমাদের ভার্সিটিতে আমাদের সমসাময়িক যারা পড়ছি (২০০৩এর পর) তাদের চিন্তাভাবনায় অদ্ভূত একটা মিল আছে ।মূল ধারার রাজনীতি সনি মারা যাওয়ার পর থেকেই অনুপস্থিত , ভার্সিটিতে সম্পর্কটা এখন দাঁড়িয়ে গেছে বন্ধুত্ব আর মেলামেশার উপর । রাজনীতি সামান্য যা ছিল সেটাও ব্যবহার করা হলো পরীক্ষা পেছানোর কাজে , খুব বিরক্ত হয়ে গিয়েছিল সবাই । পলিটিক্যাল অ্যাক্টিভিটিজে ডিসঅ্যাপয়েন্টেড আমাদের একটা ট্রেডিশন গ্রো করছে বেইজড অন ট্রু ফ্রেন্ডশীপ । পলিটিক্স নেই বলে আমরা পিছিয়েও নেই । "হৃদয়" বা ২০০৪ এ বন্যার্তদের জন্য আমরা যেভাবে কাজ করেছি , সেটা তুলনাহীন । ট্রেডিশনটা তাহলে চেইন্জই হোক , আপনার লেখার মতো ।
১৮ ই জানুয়ারি, ২০০৮ সকাল ১০:৪৭

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ মেহরাব। ভাল লাগল যে আপনি ভুল বোঝেননি। অনেক ধন্যবাদ।
এই দেশটাকে আসলে অনেক ভালবাসি। তার জন্য একসময় কত ক্রেইজি চিন্তা করেছি সেটা ভাবলেও অবাক লাগে।
কিন্তু পলিটিক্স দিয়ে ইয়াংদের ডিভাইড করতে ইচ্ছা করে না।
হৃদয় এর কথা থেকে অর্ঘ্য ভট্টাচার্যের মায়ের জন্য যখন সমস্ত পিএলটা ছুটেছি সেই কথা মনে পড়ছে।
তখন আওয়ামী সমর্থক, বিএনপি সমর্থক, নাস্তিক- আস্তিক কোন বিভেদই তো আমাদের থামাতে পারেনি। যেদিন অর্ঘ্য ভাইয়ের মা মারা গেলেন, সেদিন ওনার সাথে আমরাও কেঁদেছিলাম।

১৫. ১৮ ই জানুয়ারি, ২০০৮ সকাল ১০:৪৬
ফারজানা মাহবুবা বলেছেন: বৌদ্ধ ভিক্ষু এবং গান্ধীজি ঠিকই কিন্তু এমন প্রতিবাদ করেছে যা বিশ্বকে নাড়া দিয়েছে। যা ইতিহাসকে নতুনভাবে লিখেছে। যা সবাই গ্রহন করেছে।

মুনিয়া আপু তো সে কথাই বলল।
প্রতিবাদের নামে নোংরামী আর অশ্লীলতাকে গ্রহন করলে গান্ধীজি কখনোই গান্ধীজি হতেন না, গান্ধীই থেকে যেতেন!
১৮ ই জানুয়ারি, ২০০৮ সকাল ১০:৪৯

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ ফারজানা।

১৬. ১৮ ই জানুয়ারি, ২০০৮ সকাল ১০:৫১
ফারজানা মাহবুবা বলেছেন: মুনিয়া আপু,
সত্য বলার এমন সৎ সাহস অনেকের থাকেনা।
আপনাকে স্যালুট।
(আই রিয়েলী মিন ইট)।


১৮ ই জানুয়ারি, ২০০৮ সকাল ১১:১০

লেখক বলেছেন: আপু আমার সাহস খুব কম। তবে যা ফিল করি তা হাইড করতে পারি না এই যা। থ্যাংকস।

১৭. ১৮ ই জানুয়ারি, ২০০৮ সকাল ১১:০৩
নূরে আলম বলেছেন: চমৎকার!

"যখন ব্লগে দেখলাম আমার বন্ধুকে অশ্লীল ভাষায় আক্রমণ করেছে কেউ, বিশেষ করে একটা মেয়েকে এইভাবে বলা- আমি কোনভাবেই মেনে নিতে পারিনি। যারা কাজটা করছে, তারা মুক্তিযুদ্ধের পক্ষের বা বিপক্ষের তাতে আমার কিছুই এসে যায় না। যা অন্যায় তা চিরদিনই অন্যায়।
"

"ব্যাপার এমন, যেন কোন একজন জামায়াত সমর্থক হলেই তার জন্য ঘৃণা ছাড়া আর কিছুই নেই। এইখানেও একটা আবদ্ধ চিন্তা। কারো জানায় ভুল থাকলে সেটা লজিক দিয়ে ভাঙানোর চেষ্টা নেই। কেবল ঘৃণা ছড়ানো। কথায় জিঘাংসা।
অবশ্য কী বলব- এটাই চিরাচরিত বাঙালি সত্ত্বা। যুক্তিহীন আবেগ আর অন্ধ অনুকরণ।"

সবতো বলেই দিলেন। তবে ঐযে, অন্ধ বাঙালি সত্তা! তারাতো আপনার কথা মানতে নারাজ!

++
১৮ ই জানুয়ারি, ২০০৮ দুপুর ২:১০

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।

১৮. ১৮ ই জানুয়ারি, ২০০৮ সকাল ১১:৩০
ভাস্কর চৌধুরী বলেছেন:
+
মুনিয়া বেস্ট গার্ল
১৮ ই জানুয়ারি, ২০০৮ দুপুর ২:১০

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ। তবে বেস্ট কি?

১৯. ১৮ ই জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:৩৮
রাকিব বলেছেন: মুনিয়া, আপনি skeptism ভুগতেন? শুনে ভাল লাগল তা কাটিয়ে উঠেছেন। নিজের প্রতি বিশ্বাস রাখুন।
১৯ শে জানুয়ারি, ২০০৮ দুপুর ২:২৭

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ। আমি চেষ্টা করছি...

২০. ১৮ ই জানুয়ারি, ২০০৮ রাত ৯:১৮
মাহবুবা আখতার বলেছেন: এই রাজনীতি বিষয়টি নিয়ে আমি বিশেষ কিছু বলতে চাই না (অন্তত ব্লগে), আমি আমার পলিটিক্যাল ভিউ শেয়ার করি কেবল তার সাথে যার সাথে আমার "মৌলিক মিল"(এটা বিভিন্ন জনের কাছে বিভিন্ন) আছে।
অ্যাবাউট সন্ধ্যাবাতি, সে একজন চমৎকার মানুষ (ভার্চুয়াল মানুষ) এবং চমৎকার লেখিকা। তার লেখা আমার ভালো লাগে।
কাউকে অপছন্দ করলে আমি তাকে হ্যারাস না করে এড়িয়ে চলার পক্ষপাতি, গালাগালি বা ঘৃণা প্রকাশ করাটা আমি সমর্থন করি না। ঘৃণা বিষয়টি আমি মনে করি প্রকাশ সাপেক্ষ। আমরা আমাদের অনেক কাছের মানুষকেও অনেক সময় ঘৃণা করি, কিন্তু প্রকাশ করি না, কেননা সেটা শোভন না। আমি ব্যক্তিগতভাবে মনে করি ভার্চুয়াল লাইফে কাউকে জেনে তাকে আক্ষরিক অর্থে ঘৃণা করাটা বা ভালবাসাটা ভুল। আর ঘৃণার প্রকাশ??
-সেটা মারাত্মক ভুল।
কাল আপনি আপনার নিকের আড়ালের বাস্তব নাম এবং চেহারাটি নিয়ে ঐ ঘৃণিত মানুষটির সামনে আপনারই অজান্তে দাঁড়াতে পারেন। তখন মুখ দেখানোর যেন অবস্থা থাকে -এটা ভাবা উচিৎ সবারই।

*হতেও পারে সাবধানী ব্লগার বলেই আমি এরকম ভাবি, সবাই এমনটা নাও ভাবতে পারেন। বিষয়টি যার যার অনুভূতিসাপেক্ষ।*
মুনিয়া, আপনার 'সাহস' আছে বলতেই হবে, ব্লগে এতটা অকপট কাউকে পাওয়া যায় না তেমন একটা। সাহসের জন্য আপনাকে প্রশংসা করছি।
আর রাজনৈতিক ব্যাপারে?
আমি কিছু বলতে চাই না, বলবও না। আমার রাজনৈতিক মতাদর্শ যারা কী-বোর্ড বিরতিতে গিয়েছিলেন তাদের মত নয়, তাদের সাথে আমি একমত নই। তাদের বিরোধি পক্ষের সাথেও আমি পুরো একমত নই। আমি সম্ভবত কোন তৃতীয়মত কিংবা চতুর্থমত হয়ে থাকব।
কথাগুলো বললাম এই কারণে যে আমি চুনোপুঁটি ব্লগার হওয়া সত্ত্বেও আমার অবস্থান নিয়ে ব্লগে কেউ কেউ প্রশ্ন তুলেছেন। তাদের জন্য আমার এই বি-শা-ল মন্তব্যটি।
আবারও 'সাবাস মুনিয়া!' তার সাহসের জন্য (আমার সাহস কম বলেই হয়ত, সাহস জিনিসটিকে শ্রদ্ধা না করে আমি পারি না।)
১৯ শে জানুয়ারি, ২০০৮ দুপুর ২:২৮

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ। তবে আমার সাহস বেশি না এটা বলে রাখছি। শুধু যা ফিল করি তা হাইড করতে পারি না।

২১. ১৯ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:০৪
জিহাদ বলেছেন: আমি নিজেও সন্ধ্যাবাতির লেখার একজন ভক্ত।
এই ব্লগে আসা মূলত ভাল কিছু লেখা পড়ার আশাতেই।আর কোন লেখার মূল্যায়ন ব্যক্তি চরিত্র কেন্দ্রিক করে ফেললে ব্যাপারটার চেয়ে জঘন্য আর কিছু হতে পারেনা।কোন লেখার মূল্যায়ন শুধু ঐ লেখার ভিত্তিতেই হওয়া উচিত।
ব্যক্তি হিসেবে সন্ধ্যাবাতি কেমন চরিত্রের অধিকারী আমার সেটা জানা নেই। জানার চেষ্টাও করিনি কখনো। কারো লেখা পড়তে এসে লেখকের ব্যক্তিজীবন নিয়ে টানাটানি করার ইচ্ছে আমার নেই।
কেউ যদি জেনেশুনে স্বাধীনতার বিরোধিতা করে থাকে তবে সে অবশ্যই ঘৃণার পাত্র। সে লেখকই হোক কিংবা পাঠকই হোক।জামাতই হোক কিংবা আওয়ামী লীগ অথবা বিএনপিই হোক।কারো কোন লেখাতে যদি স্বাধীনতা বিরোধি চেতনা প্রকাশ পায় তবে অবশ্যই যে কোন মূল্যে তার প্রতিবাদ করতে হবে।একই ভাবে ভালো কোন লেখার প্রাপ্য প্রশংসা দেবার মত মানসিকতাও আমাদের সবার থাকা উচিত।

২০ শে জানুয়ারি, ২০০৮ রাত ৯:০২

লেখক বলেছেন: ভাল লাগল। সবাই যদি ব্যাপারগুলো এরকম সহজভাবে চিন্তা করতে পারত....

২২. ১৯ শে জানুয়ারি, ২০০৮ রাত ১১:০২
বিহংগ বলেছেন:
আপনার ফিলিংস অকপটে প্রকাশ করেছেন।
ধন্যবাদ। ভালো লাগলো।
২০ শে জানুয়ারি, ২০০৮ রাত ৯:০২

লেখক বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ।

২৩. ২০ শে জানুয়ারি, ২০০৮ রাত ২:৩৮
অযৌক্তিক বলেছেন: সত্য কথা বলতে কি, কেন জানি আমাদের স্বভাবটাই এরকম।
সব ক্ষেত্রেই দুটা ভাগ থাকবে, আমি যে ভাগে আছি সেটা শ্রেষ্ঠ, অন্যটা ভুয়া।
এবং আমরা যথাসম্ভব চেস্টা করি নিজের মতবাদ অন্যদের উপর চাপিয়ে দিতে।

আমাদের ভিভর আসলে সহনশীলতা একটু কম।

স্বাধীনতা বিরোধী কথাবার্তা অবশ্যি শাস্তিযোগ্য অপরাধ। কিন্তু ব্লগে দেখি স্বাভাবিক কথা থেকেই অনেক কিছু ইনফার করে গালিগালাজ শুরু হয়ে যায়...
২০ শে জানুয়ারি, ২০০৮ রাত ৯:০৫

লেখক বলেছেন: হুমম... ব্যাপারটা স্যাড। আমাদের মধ্যে আসলে ক্রিটিক্যাল থিংকিং কম। তবু আপনি চেষ্টা করেছেন ব্যাপারটা বোঝার। ভাল লাগল।

২৪. ২৮ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৪:৩৩
সারওয়ারচৌধুরী বলেছেন:


আমার ব্লগের কোণায় বসে থাকা ভার্চুয়াল গোয়েন্দারা প্রমানসহ রিপোর্ট দিলো মুনিয়া চুপিচুপি পোস্ট দেখে + রেটিং করে চলে গেছেন:) তাই ধন্যবাদ জানাতে এলাম আপনার ব্লগ-বাড়ি! কিন্তু কমেন্ট করলেন না কেন? দুক্কু পাইলাম!!!
২৫. ২৮ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৪:৪৫
ফেলুদা বলেছেন: সন্দ্যাবাতির কান্না দেখে আমারও কান্না পাচ্ছি। টিস্যু প্লিজ :(
২৬. ৩১ শে জানুয়ারি, ২০০৮ সকাল ১১:১৩
েমঘদূত বলেছেন: কারো লেখা নিয়ে কথা বলা এই প্রথম.....।

কিন্তু লোভ সামলাতে পারলাম না।

আপনি কি আমাকে বলবেন......অন্যায় কারি কে অনুসরন করা কি অন্যায় নয়??????????????তার জন্য আমাদের কি অনুভুতি হওয়া উচিত??????????????????????

উত্তর দেয়ার আগে দয়া করে দুটো সংখ্যা মনে রাখুন......২ লক্ষ এবং ৩০ লক্ষ...............।
২৭. ০২ রা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:৪৮
মুনিয়া বলেছেন: সারওয়ার, খুব ব্যস্ত.....
ফেলুদা, মানুষের ফিলিংসকে শ্রদ্ধা করতে শিখুন।
মেঘদূত, আমার স্ট্যান্ডপয়েন্ট বোধহয় ক্লিয়ার। আমি জামায়াত সমর্থক নই। আমি আওয়ামী বা বিএনপি সমর্থকও নই।
আমি আমার দেশকে ভালোবাসি। আর এটাও বিশ্বাস করি যে দেশকে ভালোবাসলে কোন দলের সমর্থক হওয়া যায় না।
আর অন্যায়কারীকে সমর্থন- এই কাজটা আমার নীতিতে পড়ে না। পড়ে না বলেই একটা মেয়েকে অশ্লীল ভাষায় যারা আক্রমণ করেছে, তাদের সমর্থন করতে পারিনি।
সবকিছুর সাথে মুক্তিযুদ্ধকে কানেক্ট করা ঠিক না। ব্যাপারটা এত হালকা না।
২৮. ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৬:৩১
উম্মু আবদুল্লাহ বলেছেন: মুনিয়া, চমৎকার পোস্ট আর চমৎকার আলোচনা।

তবে অরন্যে রোদন হওয়ার সম্ভাবনাই বেশী।
০৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১০:২৯

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।

২৯. ০৪ ঠা মার্চ, ২০০৮ দুপুর ১২:১৩
িলমন বলেছেন: crystal clear thoughts. go on....
০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ৯:৫৫

লেখক বলেছেন:
অনেক ধন্যবাদ।

৩০. ২৭ শে মে, ২০০৮ সন্ধ্যা ৭:১০
প্রচেত্য বলেছেন: খুব ভাল লাগার লেখা
২৯ শে মে, ২০০৮ সকাল ১১:০২

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।

 

মোট সময় লেগেছে ০.৯৮৮৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
গুডগার্ল
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই