আমার প্রিয় পোস্ট

মুনিয়া গুডগার্ল

আব তো আদাত সি হ্যায় মুজকো অ্যায়সে জিনে মে...

০১ লা জুলাই, ২০০৮ বিকাল ৩:২২

শেয়ার করুন:                   Facebook

অনেকদিন পর ব্লগটার চেহারা দেখলাম।
অসুখবিসুখ নিয়ে অতিষ্ঠ জীবন।
সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল- এক অসুখেরই প্যাঁচাল। আমি রোগে ভুগে অতিষ্ঠ, আর বাসার সবাই অতিষ্ঠ রোগী টানতে টানতে।
সারাটাদিন বিছানায় শুয়ে থাকা। মাঝে মাঝে উঠে প্রেসক্রিপশান দেখে ওষুধ গেলা।
ভুগতে ভুগতে এক্সামটা পার করলাম। ওষুধের কোর্স শেষদিকে। ভাবলাম এটা শেষ হলেই মুক্তি! রোগ থেকে মুক্তি পাই আর না পাই, ওষুধ থেকে তো মুক্তি পাব!
রুটিন চেক আপের দিন- কোর্স শেষ, এক্সাম শেষ- আমার খুশি রাখবো কোথায় ভাবছিলাম... সকাল থেকে কেমন একটু জ্বর জ্বর। কিছু খেতে পারছি না।
ডক্টরের সাথে সাক্ষাৎকার শেষে বেরোবো- হঠাৎ মাথাটা ঘুরে উঠল। শিকড়কাটা গাছের মত পড়ে গেলাম। সেন্স ফিরলে ম্যাসিভ বমি।
ডাক্তারও ভয় পেয়ে গেল। ওখান থেকে ট্রান্সফার হলাম ইমার্জেন্সিতে।
হুইল চেয়ারে বসে তিনতলা- সাততলা- গ্রাউন্ড।
তারপর আসল স্যালাইন। বিশাল মোটা সুঁচ ঢুকানোর মত রক্তনালীই পাওয়া যাচ্ছিল না আমার। প্রচণ্ড ব্যথা দিল স্যালাইন পুশ করতে গিয়ে।
একটার পর একটা টেস্ট এর জন্য ব্লাড নিতে নিতে হাতদুটোকে ব্যানার বানিয়ে ছাড়ল। তারপর পড়ল ইঞ্জেকশান। ছটফট করতে লাগলাম বন্দী হরিণের মত।
সুস্থতা যে কী, এটা আর কখনো এভাবে উপলব্ধি করিনি। প্রত্যেকটা ঘণ্টা যেন একেকটা বছর। আম্মুকে জিজ্ঞেস করি- বাসায় যাবো না? কবে যাব? কতক্ষণ হল?
নার্স এসে ঘুরে যায়, ডাক্তার আসে। কেউ বলে না - তুমি সুস্থ হয়ে গেছ।
জেদ করে স্যালাইন খুলে রাখি- বকা খাই। মাঝে মধ্যে মনে হয় সব ভুল দেখছি। হয়তো মারা গেছি। অসংলগ্ন চিন্তা ভাসিয়ে নিয়ে যায় আমাকে। আম্মুর মুখের দিকে তাকিয়ে উঠে বসার চেষ্টা করি।
ভাইয়া আসে, আব্বু আসে। ছোট ভাইবোনগুলোকে দেখতে মন চায়। কিন্তু কিছু বলি না- আম্মুর মন খারাপ করে দিতে ইচ্ছা হয় না।

মনে মনে আল্লাহর সাথে কথা বলি এইভাবে-
আল্লাহ, আমি কি আর সুস্থ হব না?
- সাহস হারিও না।
না না, যদি এরম সিক থাকি, তাহলে আমাকে তাড়াতাড়ি নিয়ে যাও। আমার মরতে কোন দুঃখ হবে না।
- তোমার মা কি সহ্য করতে পারবে?
এবার আঁতকে উঠি- এটা তো ভাবিনি...সুস্থ হতেই হবে- নাহলে মা সহ্য করতে পারবে না।
আবার অনেক কষ্টে কিছু খেতে চেষ্টা করি। বড় আপুকে ডেকে উঠে দাঁড়াই। হাঁটার চেষ্টা করি নিজে নিজে।
জীবনে কী আছে আমার? ভাবার চেষ্টা করি একবার- এটা কী জীবন? সুস্থ হওয়ার চেষ্টা, অসুখের সাথে যুদ্ধ...
সামনে নতুন টার্ম- অনেক বেশি খাটতে হবে- আমি কি টিকতে পারব? একরাশ ক্লান্তি এসে ভর করে শরীরটায়। আটলান্টিকের মত হতাশা ছেয়ে ফেলে।
টিচারের কথা মনে পড়ে- এই ফিটনেস নিয়ে আর্কিটেকচার পড়তে এসেছ? তোমার তো হাসপাতালে থাকা উচিত।
সেটাই তো হল শেষপর্যন্ত। আমি হেরে গেলাম।

কিসব লিখছি...
অনেকদিন পর ব্লগে এলাম। চেনা মুখগুলো কোথায় সব? কেমন আছে সবাই?

 

 

  • ১০০ টি মন্তব্য
  • ৫৬৩ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১৩ জনের ভাল লেগেছে, ১৪ জনের ভাল লাগেনি
১. ০১ লা জুলাই, ২০০৮ বিকাল ৩:২৩
comment by: হাসিব মাহমুদ বলেছেন: ফিরানি পুস্ট ?
০১ লা জুলাই, ২০০৮ বিকাল ৩:৫২

লেখক বলেছেন: সেই ধরনের কিছু না।

২. ০১ লা জুলাই, ২০০৮ বিকাল ৩:২৫
comment by: মহাকাল বলেছেন:
হিন্দি শিরোনামে মাইনাস
৩. ০১ লা জুলাই, ২০০৮ বিকাল ৩:২৫
comment by: র‌্যাভেন বলেছেন: এলিয়েনদেরও তাইলে অসুখ হয়!
০১ লা জুলাই, ২০০৮ বিকাল ৩:২৬

লেখক বলেছেন: কেমন আছেন?

৪. ০১ লা জুলাই, ২০০৮ বিকাল ৩:২৬
comment by: রাতুল" বলেছেন: ওেলকাম ব্যাক.. মাইনাচ
০১ লা জুলাই, ২০০৮ বিকাল ৩:২৭

লেখক বলেছেন: ধন্যবাদ। সত্যি মাইনাস দেখেও ভাল লাগছে। ভেবেছিলাম আর কোনদিন লেখা হবে না ব্লগে।

৫. ০১ লা জুলাই, ২০০৮ বিকাল ৩:২৭
comment by: রন্টি চৌধুরী বলেছেন: যদিও এ গানটা খুব পছন্দের। এবং কথাগুলিও।
তবু হিন্দী শিরোনাম গ্রহনযোগ্য নয়। পরিবর্তন করা যায়?
০১ লা জুলাই, ২০০৮ বিকাল ৩:৩০

লেখক বলেছেন: লিখতে লিখতে শুনছিলাম গানটা। কেন যেন মনে হল আমার অবস্থার সাথে কথাগুলো খুব মেলে। তাই দিলাম। অত ভেবে দিইনি। আপনি যদি একটা ভাল শিরোনাম দেন তো এটা পাল্টে দিই।

৬. ০১ লা জুলাই, ২০০৮ বিকাল ৩:২৮
comment by: মেহরাব শাহরিয়ার বলেছেন: সুস্থ হয়ে উঠুন , শুভকামনা
০১ লা জুলাই, ২০০৮ বিকাল ৩:২৯

লেখক বলেছেন: অসংখ্য ধন্যবাদ।

৭. ০১ লা জুলাই, ২০০৮ বিকাল ৩:২৯
comment by: রন্টি চৌধুরী বলেছেন: আপনার কি অসুখ করেছীল এত?
এখন সুস্থ তো! সাবধানে থাকবেন।
শুভেচ্ছা।
০১ লা জুলাই, ২০০৮ বিকাল ৩:৩১

লেখক বলেছেন: অনেক অসুখ করেছিল একসাথে। এখনো পুরো সুস্থ না। দোয়া করবেন।
আপনার কমেন্ট দেখে ভাল লাগছে। অনেক ধন্যবাদ।

৮. ০১ লা জুলাই, ২০০৮ বিকাল ৩:২৯
comment by: রাতুল" বলেছেন: লিখবেন না কেন ? অবশ্যই লিখবেন। তবে বাজে লোকদের সাপোর্ট করে চলার জন্য আপনাকে মাইনাস দিসি।
০১ লা জুলাই, ২০০৮ বিকাল ৩:৩২

লেখক বলেছেন: আচ্ছা :)

৯. ০১ লা জুলাই, ২০০৮ বিকাল ৩:৩৬
comment by: মহাকাল বলেছেন:
রাতুল সাহেব আপনি বাজে বলতে কি বুঝেন ??
১০. ০১ লা জুলাই, ২০০৮ বিকাল ৩:৩৬
comment by: আবদাল্লাহ বিন মাহবুব বলেছেন: লেখাটা সুন্দর হয়েছে তবে আপনার হেড লাইন হিন্দিতে দেবার জন্য মাইনাচ দিতে বাধ্য হলাম...এটা যেহেতু আমাদের মাতৃভাষায় সাইট সুতরাং অনুগ্রহ করে পরের বার এটা খেয়াল রাখবের মিস মুনিয়া ..কারণ আমি কিন্তু হিন্দি বলতে লিখতে পারি ছোট বেলা থেকে কিন্তু নিজের ভাষায় জায়গা সাবর উপরে ,,,, প্লিগ অনুরোধ থাকলো আপনার কাছে ..............
০১ লা জুলাই, ২০০৮ বিকাল ৩:৪৬

লেখক বলেছেন: অবশ্যই আমার ভাষা সবার উপরে। আসলে গানটা শুনতে শুনতে মনে হল আমার অবস্থার সাথে খুব মেলে। তাই দিলাম।

১১. ০১ লা জুলাই, ২০০৮ বিকাল ৩:৩৮
comment by: দিশাহারা ওমর সোলাইমান বলেছেন:
মইনাস।
ফারজানা আপু কে কত দিন দেকি না!!! উনি কি নামে বল্গান?


০১ লা জুলাই, ২০০৮ বিকাল ৩:৪৭

লেখক বলেছেন: তা তো জানি না।

১২. ০১ লা জুলাই, ২০০৮ বিকাল ৩:৩৯
comment by: আবদাল্লাহ বিন মাহবুব বলেছেন: তবে আপনি আরো লিখা দিবেন এটা আমি আশা করি ....
আর আমি হিন্দি বলতে আর লিখতে ও পারি এটা বলতে ভুলে গিয়েছিলাম ....
আপনার কাছে অনুরোধ হিন্দি দিয়েন না .................
ধন্যবাদ আপনাকে আপনার পোষ্ট এর জন্য
০১ লা জুলাই, ২০০৮ বিকাল ৩:৫৭

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ মাইনাস এর জন্য। :)

১৩. ০১ লা জুলাই, ২০০৮ বিকাল ৩:৪০
comment by: মীতু বলেছেন: দ্রুত সেরে উঠেন । এই দোয়া করি ।
০১ লা জুলাই, ২০০৮ বিকাল ৩:৪৬

লেখক বলেছেন: অসংখ্য ধন্যবাদ।

১৪. ০১ লা জুলাই, ২০০৮ বিকাল ৩:৪৫
comment by: কালপুরুষ বলেছেন: জলদি ভাল হ।
০১ লা জুলাই, ২০০৮ বিকাল ৩:৪৭

লেখক বলেছেন: আচ্ছা...

১৫. ০১ লা জুলাই, ২০০৮ বিকাল ৩:৪৫
comment by: রন্টি চৌধুরী বলেছেন: শিরোনাম খুজে পাচ্ছি না। আপনি একটা দিয়ে দেন:)
০১ লা জুলাই, ২০০৮ বিকাল ৩:৫৩

লেখক বলেছেন: একটা তো দিয়েইছি।

১৬. ০১ লা জুলাই, ২০০৮ বিকাল ৩:৪৬
comment by: চিকনমিয়া বলেছেন: কিতা হইচিলো?
০১ লা জুলাই, ২০০৮ বিকাল ৩:৫১

লেখক বলেছেন: অনেক অসুখ একবারে। আবার ঠিকমত ধরতেও পারেননি ডক্টররা। ভাল আছেন আপনি?

১৭. ০১ লা জুলাই, ২০০৮ বিকাল ৩:৪৭
comment by: মেহরাব শাহরিয়ার বলেছেন: শিরোনামটার অর্থ কি ? আমি একদমই বুঝিনা হিন্দি/উর্দু
০১ লা জুলাই, ২০০৮ বিকাল ৩:৪৯

লেখক বলেছেন: মানে আমি এখন এই জীবনে অভ্যস্ত।
আব= এখন
আদাত= অভ্যাস
অ্যায়সে= এমন
জিনা= জীবন

১৮. ০১ লা জুলাই, ২০০৮ বিকাল ৩:৪৯
comment by: রন্টি চৌধুরী বলেছেন: মেহরাব হিন্দী বোঝে না শুনে অবাক হলাম।

শিরোনামটা ভালই, হিন্দী বলেই আপত্তি তুলছি। গানটাও আমার অত্যন্ত প্রিয় গান। মন উদাস হলে এ গানের লাইনগুলি ভীষন যায়।
১৯. ০১ লা জুলাই, ২০০৮ বিকাল ৩:৫০
comment by: রন্টি চৌধুরী বলেছেন: আমার তো এখন অভ্যাস হয়ে গেছে এ রকম জীবন যাপন করে।
আক্ষরিক অর্থ এটিই দাড়ায়
২০. ০১ লা জুলাই, ২০০৮ বিকাল ৩:৫১
comment by: রোডায়া বলেছেন: হিন্দি শিরোনাম দেখে সবার এতো টনক নড়লো কেন? হাহ!!!
০১ লা জুলাই, ২০০৮ বিকাল ৩:৫৩

লেখক বলেছেন: জানি না...

২১. ০১ লা জুলাই, ২০০৮ বিকাল ৩:৫৩
comment by: বিষাক্ত মানুষ বলেছেন: অয়েল্কাম্বেক ।
০১ লা জুলাই, ২০০৮ বিকাল ৩:৫৪

লেখক বলেছেন: ধন্যবাদ।

২২. ০১ লা জুলাই, ২০০৮ বিকাল ৩:৫৩
comment by: নূর-ই-হাফসা বলেছেন: আপু আপনার কি হয়ছিল?আল্লাহ আপনাকে সুস্থ রাখুক সবসময় এই কামনা করছি।আপু আপনার পোষ্টটা পড়ে ভয় লাগতেছে কেন জানেন?এখানে ইঞ্জেকশানের কথা বলছেন এই কারনে।
০১ লা জুলাই, ২০০৮ বিকাল ৩:৫৫

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ আপু। অনেকদিন পর দেখলাম। খুব ভাল লাগল।।

২৩. ০১ লা জুলাই, ২০০৮ বিকাল ৩:৫৬
comment by: মেহরাব শাহরিয়ার বলেছেন: রন্টি ভাই , হিন্দি না বুঝাটাই আসলে স্বাভাবিক ছিল । কিন্তু কখনো হিন্দি চ্যানেলগুলো মনযোগ দিয়ে দেখিনি, কেন যেন ওদের চিল্লাচিল্লি টাইপের অনুষ্ঠান সহ্য হয় না । অনেক মুভি দেখি , কিন্তু সবই ইংলিশ । হিন্দি নামকরা যে কয়টা মুভি দেখেছি তার সবগুলোই ইংলিশ সাবটাইটেল দেখে অর্থ বুঝেছি ।

তবে অনেক ভাষা জানাটা আমার কাছে ইতিবাচক মনে হয় ।

ভেঙে বুঝিয়ে দেবার জন্য মুনিয়াকে অনেক ধন্যবাদ
০১ লা জুলাই, ২০০৮ বিকাল ৩:৫৮

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

২৪. ০১ লা জুলাই, ২০০৮ বিকাল ৩:৫৭
comment by: বিষাক্ত মানুষ বলেছেন: সন্ধ্যাবাতি কবে আসছেন !!
০১ লা জুলাই, ২০০৮ বিকাল ৪:০০

লেখক বলেছেন: ওর তো ট্যুর শেষ। এটা নিয়ে ব্লগস্পটে লিখেছে।
আপনাকে একটা রিকোয়েস্ট করি। সবসময় ব্যঙ্গবিদ্রূপ করবেন না। আমরা সবাই মানুষ। সবারই ভাল খারাপ সময় যায়।
যাহোক, ভাল থাকেন।

২৫. ০১ লা জুলাই, ২০০৮ বিকাল ৪:০৪
comment by: িলমন বলেছেন: ওয়েলকাম ব্যাক....

শিরোনামটা কি পরিবর্তন করা যায়, প্লিজ?
০১ লা জুলাই, ২০০৮ বিকাল ৪:১১

লেখক বলেছেন: একটা সাজেস্ট করুন। আসলে পুরো লেখাটার জন্যই গীতিকারের কাছে কৃতজ্ঞ আমি। কি করে বদলাই বলেন...

২৬. ০১ লা জুলাই, ২০০৮ বিকাল ৪:০৪
comment by: যীশূ বলেছেন: সুপ্রত্যাবর্তন। (বানান ভুল হলো নাকি?)

আপনার লেখাটার শিরনাম নিয়ে বলি, আমি আসলে হিন্দি বুঝি না। তাই কথাটার মানেও বুঝিনি, কিভাবে আপনার সাথে মেলে তাও বুঝিনি। আপনি তো সুন্দর বাংলা লেখেন, ঐ কথাটা যদি আপনার সাথে মিলে যায় তবে ঐ কথাটার একটা সুন্দর বাংলা করে শিরনাম বানিয়ে দিন না!
০১ লা জুলাই, ২০০৮ বিকাল ৪:১২

লেখক বলেছেন: কথাটার মানে হল- আমি এখন এইরকম জীবনেই অভ্যস্ত।
আসলে গানটা শুনেই লেখাটা এলো। বদলানোর কি বেশি দরকার?

২৭. ০১ লা জুলাই, ২০০৮ বিকাল ৪:০৮
comment by: ক্যামেরাম্যান বলেছেন: ভাল হয়ে উঠুন।
০১ লা জুলাই, ২০০৮ বিকাল ৪:১৩

লেখক বলেছেন: অসংখ্য ধন্যবাদ।

২৮. ০১ লা জুলাই, ২০০৮ বিকাল ৪:২৭
comment by: মানব মানিক বলেছেন: হাসপাতালটা আমার কাছে কেমন যেন লাগে , আর যদি কেউ অসুস্থ হয় তাহলে তো কোন কথাই নেই।

আপনি যেভাবে লিখছিলেন তা তে ভয় পেয়ে গেছিলাম, যাক এখন মোটামুটি আছেন জেনে ভালো লাগছে।

দ্রুত সুস্থ হয়ে উঠুন , গুড গার্লদের ভয় পেতে নেই......
০১ লা জুলাই, ২০০৮ বিকাল ৪:৩৭

লেখক বলেছেন: অসংখ্য ধন্যবাদ। দোয়া করবেন।

২৯. ০১ লা জুলাই, ২০০৮ বিকাল ৪:৩১
comment by: শিরোনামহীন বলেছেন: Get well sooon api :) God bless
০১ লা জুলাই, ২০০৮ বিকাল ৪:৩৭

লেখক বলেছেন: থ্যাংকস আ লট।

৩০. ০১ লা জুলাই, ২০০৮ বিকাল ৪:৩৫
comment by: চিকনমিয়া বলেছেন: হ ভালা আচি, আফনে সুস্থ হন, দোয়া
০১ লা জুলাই, ২০০৮ বিকাল ৪:৩৬

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।

৩১. ০১ লা জুলাই, ২০০৮ বিকাল ৪:৫৯
comment by: আবদাল্লাহ বিন মাহবুব বলেছেন: আমিও অনেক হিন্দি গান শুনি এমন কি গুনগুন করি তবে লিখার সময় আগে আমার নিজের ভাষাটা আগে হওয়া উচিত...........
আমি জানি আপনি ইচ্ছা করে লেখেননি .............
তবে আপনার কাছ থেকে আরো সুন্দর সুন্দর লেখা আশঅ করছি ...আমার কথায় কষ্ট নিবেন না অনুগ্রহ করে ,...............
ধন্যবাদ আপনাকে
৩২. ০১ লা জুলাই, ২০০৮ বিকাল ৫:২২
comment by: আরিফ থেকে আনা বলেছেন: Get well soon
০২ রা জুলাই, ২০০৮ সকাল ১০:৩৭

লেখক বলেছেন: অসংখ্য ধন্যবাদ।

৩৩. ০১ লা জুলাই, ২০০৮ বিকাল ৫:২৪
comment by: আমি কে বলেছেন: কালকে রাতে ফিরলো ফারজানা মাহবুবা, আজকে আপনি, আগামীকাল কি সন্ধ্যাবাতি নাকি! :)

সবাই সিরিয়ালে এসে পড়তেছেন!! ভেরি গুড!
৩৪. ০১ লা জুলাই, ২০০৮ বিকাল ৫:২৬
comment by: আমি কে বলেছেন: অসুস্থ নাকি?

মুঝে ভি আদাত পার গ্যায়া অ্যাইসা জিনে ম্যা! ম্যা কেয়া কারু, কই সামঝতা নেহি মুঝকো! :)
৩৫. ০১ লা জুলাই, ২০০৮ বিকাল ৫:২৭
comment by: আমি কে বলেছেন: মাহবুবা আখতারও আসলো আজকে! :P
৩৬. ০১ লা জুলাই, ২০০৮ বিকাল ৫:২৭
comment by: মাহবুবা আখতার বলেছেন:
অনেকদিন পর পোস্ট। আমার খুব প্রিয় গান। তাড়াতাড়ি সুস্থ্য হয়ে উঠুন। আপনার অবস্থা পুরো না বুঝলেও পরিবারের অবস্থাটা অনুধাবন করতে পারছি।
গেট ওয়েল সুন!
+
০২ রা জুলাই, ২০০৮ সকাল ১০:৩৮

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ। দোয়া করবেন।

৩৭. ০১ লা জুলাই, ২০০৮ বিকাল ৫:৩৩
comment by: আমি কে বলেছেন: একটা প্লাস দিলাম! এতো মাইনাস দেখে দয়া হইলো! :)
৩৮. ০১ লা জুলাই, ২০০৮ সন্ধ্যা ৭:১২
comment by: মাহবুবা আখতার বলেছেন: আমি কে, (আপনি যে-ই হোন) আমি এলাম.... হুঁ এলাম তো। আপনার কোন সমস্যা আছে। নাকি সন্ধ্যাবাতি, মুনিয়া, ফারজানা, আমি.......... (আরো যাকে যাকে খুশি লিস্টে দেন) এরা আপনার অনুমতি প্রার্থনা করে ব্লগে আসবে বলে আপনার ধারণা।
হুদাই এক একজনের পোস্টে এসে বিরক্ত করেন। ছিঃ
৩৯. ০১ লা জুলাই, ২০০৮ রাত ৮:২৭
comment by: এরশাদ বাদশা বলেছেন: তাই তো বলি! গুডগার্লের দেখা নেই কেন? জলদি সুস্থ হোন, শুভকামনা।
০২ রা জুলাই, ২০০৮ সকাল ১০:৩৮

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ। দোয়া করবেন।

৪০. ০১ লা জুলাই, ২০০৮ রাত ৮:৩০
comment by: তানজু রাহমান বলেছেন: দ্রুত সুস্থ হয়ে উঠুন এই প্রত্যাশা।
০২ রা জুলাই, ২০০৮ সকাল ১০:৩৯

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।

৪১. ০১ লা জুলাই, ২০০৮ রাত ৮:৫১
comment by: নাহিন বলেছেন: আপু তুমি কোন L/T?
০২ রা জুলাই, ২০০৮ সকাল ১০:৪০

লেখক বলেছেন: ৩,১

৪২. ০২ রা জুলাই, ২০০৮ রাত ৩:৩৯
comment by: ফারহান দাউদ বলেছেন: লাও এইবার সামলাও। হিন্দী গান শুনবা পারবো সামনে দরকার হইলে ডায়ালগ দিবার পারব হিন্দী চ্যানেল দেখবারও পারব কিন্তু লেখার কনটেক্সটের সাথে মিললে হিন্দী শিরোনাম দেয়া যাইব না তখন একবারে বাংলা প্রেম উথলায়া উঠবো,নাকি? ঠিক কইরা কন তো যারা এই শিরোনাম নিয়া আপত্তি তুলছেন তারা লেখার মাঝে কখনো ইংরেজি হিন্দী এইসব বিজাতীয় ভাষা ব্যবহার করেন নাই কখনো? নাকি তারা হিন্দী উর্দু ইংরেজি গান শুনেনই না? বা তালে বেতালে ইংরেজী লেখেন না বা বলেন না? আপনি আচরি ধর্ম পরকে শেখাও বাবারা।
মুনিয়ার সুস্থতা কামনা করি,তাড়াতাড়ি ভাল হয়ে উঠুন।
০২ রা জুলাই, ২০০৮ সকাল ১০:৩৬

লেখক বলেছেন: অসংখ্য ধন্যবাদ।

৪৩. ০২ রা জুলাই, ২০০৮ সকাল ১০:৪৯
comment by: নতুন বলেছেন: সহমত ... ফারহান দাউদ

লেখার সাথে শিরোনাম ঠিকই আছে...

শিরোনাম কি হবে এটা যখন লেখাটা কেউ লিখে তার মনের অবস্তার উপর নি`ভর করে...

এটাতে মাইনাস দেবার কি আছে???
০২ রা জুলাই, ২০০৮ সকাল ১১:০৩

লেখক বলেছেন: ধন্যবাদ।

৪৪. ০২ রা জুলাই, ২০০৮ সকাল ১১:৩৬
comment by: প্রচেত্য বলেছেন: আপনার লেখাটা পড়ে অনেকক্ষন স্তব্ধ হয়ে গেলাম
জীবন, জীবনের সময়গুলো বড্ড বেশী খেয়ালী হয়ে যায়
কোন শৃঙ্খলেই আটকানো যায়না

আমারও মাঝে যখন ব্রেনের সমস্যাটা নিয়ে পড়লাম, তখনও আপনার উপলব্ধিগুলোর মতনই বারবার মাথায় ঘুরপাক খেয়েছে, মৃত্যু নিয়ে ভাবনাটাই যেন বেশী ছিল, জীবনের পরিধির হিসেবটা কোন এককে হয়ত সঠিকভাবে করা যাবেনা, দৈঘ্য- প্রস্থ কিংবা সময়ে
তারপর একটা সময় এসেছিল মৃত্যুর কথা প্রায় ভুলেই যেতে বসলাম
জীবনটাকে ছোট মনে হলেও অর্থহীন মনে হলনা, নিজের জন্য না হলেও অন্যের জন্য তো নয়
যতদিনই আছে কিছু করার প্রত্যয়ে আবার নেমে পড়লাম পুরোনো সেই জীবন যুদ্ধে
আপনার জন্য দোআ থাকবে যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরে আসতে পারেন
০২ রা জুলাই, ২০০৮ দুপুর ২:১৯

লেখক বলেছেন: অসংখ্য ধন্যবাদ। দোয়াটাই এখন বেশি দরকার আমার।

৪৫. ০২ রা জুলাই, ২০০৮ দুপুর ১২:২৬
comment by: ফারজানা মাহবুবা বলেছেন: ওপ্স! বেশ ভাল রকম অসুস্থ ছিলেন মনে হচ্ছে। উম, মাঝে মাঝে অসুস্থ হওয়া অবশ্য খারাপ না :) ...... তাড়াতাড়ি পুরোপুরি সুস্থ হয়ে উঠুন।
০২ রা জুলাই, ২০০৮ দুপুর ২:২০

লেখক বলেছেন: অসুস্থ হওয়া খারাপ না!!!
যতটা ভুগেছি, তারপর আর এই কথা আসে না মুখে। প্রায় তিনমাস ধরে ভুগছি। এখনও পুরো সুস্থ না।
দোয়া করবেন আর কি।
আপনাকে ব্লগে দেখে ভাল লাগছে।

৪৬. ০২ রা জুলাই, ২০০৮ দুপুর ২:২৭
comment by: নিশীথ রাতের বাদলধারা বলেছেন:
হুম....প্রায়ই আপনার ব্লগে এসে দেখে যেতাম নতুন কোন লেখা দিয়েছেন কিনা। কিন্তু অসুস্থ যে হতে পারেন, এটা মাথায়ই আসেনি।

হিন্দি শিরোনাম দেখে আমি একটু বেকায়দায় পড়েছিলাম, শেষে মেহরাব ভাইয়ার কমেন্টে আপনার উত্তর দেখে অর্থ বুঝলাম।:)

দ্রুত সুস্থ হয়ে উঠুন, অনেক অনেক শুভকামনা রইল।
০২ রা জুলাই, ২০০৮ সন্ধ্যা ৭:১২

লেখক বলেছেন:
অনেক ধন্যবাদ। দোয়া করবেন।

৪৭. ০২ রা জুলাই, ২০০৮ বিকাল ৩:০০
comment by: রাকিব বলেছেন: প্রচেত্যর সাথে আমারো মিল আছে। আপনাকে একটা ইমেইল করে অসুখের খবর নিব। আমাকে জানিয়েন কি কি সমস্যা হয়েছিল। এনিওয়ে হিন্দী শিরোনাম দেখে সবার এত মাথাব্যাথা কেন? ওম শান্তি ওম দেখে হিন্দিতে কিছুটা ফ্লুয়েন্সি এসেছে। হিন্দি লিখতেও পারি। এখন ফ্রেন্চ শিখছি। আমার পরীক্ষা জানুয়ারিতেই হবে। ভাল থেকেন।
০২ রা জুলাই, ২০০৮ সন্ধ্যা ৭:১৫

লেখক বলেছেন: সত্যি বলতে আমার হিন্দি খুবই পুওর। তবে এই গানটার সাথে খুব ফ্যামিলিয়ার।
আপনিও ভাল থাকুন। আমার ইমেল

৪৮. ০২ রা জুলাই, ২০০৮ বিকাল ৩:২২
comment by: সক্রেটিস বলেছেন: জিনা সম্ববত 'বেচে থাকা' টাইপের কিছু হইবো
জিনা চাহতা হু- --- বেচে... ...
তবে বাক্য হিসাবে- আমি এখন এই জীবনে অভ্যস্ত। এইটা ঠিক আসে।
আমার আবার উদ্দু হিন্দু জ্ঞান কম। আপনারটাও ঠিক হইতারে।
০২ রা জুলাই, ২০০৮ সন্ধ্যা ৭:১৭

লেখক বলেছেন: হুম, জিনা অর্থ life, living এইদুটোর কম্বাইন্ড। এটার সরাসরি বাংলা করা কঠিন। তার উপর আমার হিন্দি নলেজ স্লাইটলি অ্যাবাভ জিরো। সুতরাং বেশি কিছু বলার চেষ্টা করছি না।

৪৯. ০৩ রা জুলাই, ২০০৮ দুপুর ১২:২৭
comment by: ভাস্কর চৌধুরী বলেছেন:

অনেক দিন পর আপনার একটি পোষ্ট পড়লাম। তাও রোগী হয়ে আসলেন। তারপরও আপনার লিখা দেখে খুব খুশি হলাম।
এখন কেমন আছেন?
দ্রুত পুরোপুরি সুস্থ হয়ে উঠুন।


আপনার জন্য শুভকামনা.............
০৩ রা জুলাই, ২০০৮ দুপুর ১২:৫৬

লেখক বলেছেন: এখনও ঠিক ভাল নেই। তবে বেঁচে থাকার জন্য প্রতি মুহূর্তে আল্লাহর শুকরিয়া করতেই হবে। আরও খারাপ অবস্থা হতে পারতো। দোয়া করবেন।

৫০. ০৪ ঠা জুলাই, ২০০৮ সকাল ১১:০৮
comment by: একজন ব্লগার বলেছেন: ওয়েল কাম বেক!=p~

এটা হিন্দী নয়, উর্দু গান। পাকিস্তানি পপ ব্যান্ড 'জালের' গান। গায়কের নাম 'আরোহ'। এ্যালবামের নাম সাওয়াল। খুব সম্ভবত ২০০১/২ সালে এটা রিলিজ হয়। গানগুলো আসলেই চমৎকার।

কিন্তু পাকিস্তান প্রিতী এবং সেটা ব্লগে প্রকাশ করার জন্য মাইনাস!
০৪ ঠা জুলাই, ২০০৮ বিকাল ৪:০৩

লেখক বলেছেন: পাকিস্তান প্রীতি টিতি না। গানটা শুনতে শুনতেই লেখাটা এসেছে। আর জালের গান ঠিকই। তবে পরে এটারই রিমিক্স ইন্ডিয়ারই 'জেহের'(বানানটা ঠিক আছে কিনা নিশ্চিত নই) ছবিতে ইউজ হয়। খুব জনপ্রিয় হয়েছিল গানটা ইন্ডিয়ায়।

আর পাকিস্তানিদের ক্রিকেট, বা ওদের ব্যান্ডের গান যে এদেশে এবং ইন্ডিয়াতেও অনেক জনপ্রিয় এটা তো জানা বিষয়।
গুণের কদর করতে বাঙালি কার্পণ্য করে না।
যা হোক, ওয়েল কাম ব্যাক বলার জন্য থ্যাংকস।

৫১. ০৫ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৭:১৩
comment by: বিবেক সত্যি বলেছেন:

খুব ভালো করে খাওয়া দাওয়া করে আর্কিপোযোগী ফিটনেস তৈরী করে ফেলুন শিঘ্রী । আর বন্ধটায় কি বাইরে কোথাও থেকে ঘুরে এলে ভালো হতো না ? সাহিত্যিকরা যেটাকে "হাওয়া পরিবর্তন" বলে :)
০৬ ই জুলাই, ২০০৮ সকাল ১১:২৭

লেখক বলেছেন: হাওয়া পরিবর্তন সম্ভব না। ফ্যামিলি মেম্বাররা আমার যত্ন করতে করতে হয়রান। এখন আবার কোথায় যাবে আমাকে নিয়ে ঘুরতে? সবারই তো ব্যস্ততা আছে। তাই ঘরেই আছি আর কি। আপনি ভাল তো?

৫২. ১১ ই জুলাই, ২০০৮ সকাল ৯:৪৫
comment by: এম্নিতেই বলেছেন: ভাল হয়েছে শিরোনাম চেঞ্জ করেন নাই, অন্য কোন ভাষায় একটা কথা বললেই যে নিজের ভাষার প্রতি দেশপ্রেম কমে যাবে এটা আমি বিশ্বাস করিনা :)

জীবন একটাই, দু:খ পাই, সুখ পাই, যাই পাই উই হ্যাভ টু মেক দ্যা মোস্ট আউট অফ ইট। মেইল করব আপনাকে সময় পেলে।

সবাই ভাল থাকুক।
১২ ই জুলাই, ২০০৮ সকাল ৯:১৪

লেখক বলেছেন: থ্যাংকস বোঝার জন্য।
আসলে এইসবের চে বড় হল দেশের জন্য কিছু করাটা। ওটার চে হাবিজাবি নিয়েই লাফালাফি করি বেশি আমরা।
যা হোক, আপনিও ভাল থাকেন।

৫৩. ১১ ই জুলাই, ২০০৮ সকাল ৯:৪৯
comment by: রন্টি চৌধুরী বলেছেন: শিরোনামে গানের লাইনের সুত্রধরে প্রলয় পাকিস্তান প্রীতি আবিস্কার করে ফেলেছে!!!
একটু বেশী হয়ে গেল না প্রলয়?
১২ ই জুলাই, ২০০৮ সকাল ৯:১৫

লেখক বলেছেন: হুমম.... ওনার হার্টটা আরেকটু ওপেন করা দরকার।

৫৪. ১২ ই জুলাই, ২০০৮ সকাল ৯:৩৪
comment by: ফারহান দাউদ বলেছেন: দেখা যাইতাসে,একজন ব্লগার নিকের ব্যাপক পাকি প্রীতি আছে,গান অ্যালবাম সব ডিটেলস মুখস্থ,আর কেউ কিন্তু এত কিছু জানাতে পারে নাই:) মাইনাসটা তাইলে কাকে দেয়া উচিত?:)
১২ ই জুলাই, ২০০৮ সকাল ৯:৫৮

লেখক বলেছেন: হাহাহা... আসলেই তো! এটা খেয়ালই করিনি।

৫৫. ১২ ই জুলাই, ২০০৮ সকাল ৯:৫১
comment by: বিবেক সত্যি বলেছেন:

আল্লার কসম, পাকিস্তান ক্রিকেট দলের কয়েকটা পেলেয়ারের নাম ছাড়া আমার আর কিস্যু মুখস্ত নাই :-B


;)
১২ ই জুলাই, ২০০৮ সকাল ৯:৫৮

লেখক বলেছেন: তাই? আমার অবশ্য আফ্রিদির নাম মনে আছে- কারণ বুঝতেই পারছেন!

 



 


গুডগার্ল
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ৪১০১৮