আমার প্রিয় পোস্ট

মুনিয়া গুডগার্ল

মধ্যরাত্রির প্রলাপ

০৩ রা জুলাই, ২০০৮ দুপুর ১২:৪৭

শেয়ারঃ
0 0 0

অসংখ্য কাগজের ভিড়ে ছোট্ট একটা কাগজ। কাগজ কাগজ! ওহ! কতদিন কাগজে লিখি না। না, না ভুল বললাম। বাংলা লিখি না। বিশ্ববিদ্যালয় জীবনের শুরুতে কি ফিল করেছিলাম- একদিন আমাকে এইভাবে কাগজে লিখে অনুভব করতে হবে কেমন লাগে বাংলা লিখতে!
ভাল লাগছে! ভীষ-অ-অ-ণ ভাল!
কিন্তু একটা দুঃখ- গভীর একটা দুঃখ ভর করেছে আমার উপর।
যত কাগজে এ পর্যন্ত লিখেছি, তাদের কথা মনে পড়ছে। কতগুলো ফেলে দিয়েছি। কতগুলো রিসাইকল হয়ে হয়তো এসে পড়েছে আমারই হাতে- হয়তো ভ্রূক্ষেপও করিনি। হয়তো...
কী যা-তা বলছি।
আজ মনটা ভাল নেই। কোন একজনের উপেক্ষা বিঁধছে মরমে। ঠিক এইরকম- যেভাবে খুব ভালবেসে লেখা কাগজগুলোকে নিতান্ত অবহেলায়, কখনো সামান্য কষ্ট নিয়ে ফেলে দিয়েছি। একসময় হয়তো হারিয়েই যাবে- হয়তো ভুলেই যাব- কখনো কাগজে লিখেছি বাংলা- গোটা গোটা অক্ষরে- নিজের ভাষায়। মায়ের ভাষায়- কী অসহ্য ভাললাগে! কী ভীষণ ভাল লাগে এই ভাষাটা। কী অদ্ভুত মিষ্টি!
আমি কি পাগল হয়ে যাচ্ছি?
আচ্ছা, না-ই ভালবাসল সে- না-ই মনে করল আমাকে। কী এসে যায় তাতে? মহাকাল তো বয়ে চলেছে তার আপন গতিতে। মাঝে মাঝে এইসব তুচ্ছ, ক্ষুদ্র মানুষের নগণ্য সব কষ্ট দেখে কি বিদ্রূপের হাসি হেসে যাচ্ছে?

আচ্ছা, জীবন এমন কেন? কেন সমাপ্তির দিকে এগোবে? কী খুঁজি আমরা? পূর্ণতা না সমাপ্তি? অথবা পূর্ণতায় যদি সমাপ্ত হয় এই জীবন? তাতেও কি তৃপ্তি হবে? I can grow old, but can I ever be happy?

কী অসহ্য এই রাত! ওহ! কী অসহ্য! ওকে ছাড়া কি পার হবে না রাতটা?I'm missing somebody, yes, I miss him!
F**k! What the hell do I miss about him? He's just a freak...

হাহ! আবার ইংলিশ? বাংলা কি কাঁদবে এখন?
- না কাঁদবে না। সে আর কাঁদবে না। কখনো না। কখনো না।
Never ever...

হ্যাঁ। আজকের রাত পার হয়ে যাবে এইভাবেই। প্রেমিকের ভালবাসাজড়ানো হাতের বদলে চুলগুলোয় পেঁচিয়ে থাকবে বিষধর কোন সাপ। গন্ধরাজের মাতাল করা ঘ্রাণে ছুটে আসবে সে রাত্রির নিকষ কালো চাদরে গা ঢেকে। আমাকে নিয়ে যাবে অনেক দূরে। অনেক দূরে। তখন তার কি একটুও কষ্ট হবে?

 

সর্বশেষ এডিট : ০৩ রা জুলাই, ২০০৮ দুপুর ১২:৪৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

০৩ রা জুলাই, ২০০৮ দুপুর ১২:৫৩

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।

০৩ রা জুলাই, ২০০৮ দুপুর ১২:৫৭

লেখক বলেছেন: ভালা না ভালা না.... প্রলাপ বকা খুব খারাপ।

৩. ০৩ রা জুলাই, ২০০৮ দুপুর ১২:৫৭
যীশূ বলেছেন: প্রকাশের ধরনটা ভালো হইছে।
০৩ রা জুলাই, ২০০৮ দুপুর ১২:৫৮

লেখক বলেছেন: কি জানি!

৪. ০৩ রা জুলাই, ২০০৮ দুপুর ১:১০
তাসু বলেছেন: এত কষ্ট কেন .................... ?
০৩ রা জুলাই, ২০০৮ দুপুর ১:১৬

লেখক বলেছেন: জানি না... শুধু জানি কষ্ট আছে।

৫. ০৩ রা জুলাই, ২০০৮ দুপুর ১:১২
কৌশিক বলেছেন: ফিউশন ক্লাসিক হইছে
০৩ রা জুলাই, ২০০৮ দুপুর ১:২৭

লেখক বলেছেন: কি জানি...

৬. ০৩ রা জুলাই, ২০০৮ দুপুর ২:১৬
ফারহান দাউদ বলেছেন: কাগজে লেখতে সারাজীবনই চরম বিরক্তি লাগত,লেখা স্লো,খারাপ,তার উপর করে হাত ব্যথা। পরীক্ষার খাতায় ছাড়া আর লেখা হয়না কাগজে,ইচ্ছাও নাই:) অনুভূতি সব মাথার ভেতর,কি দরকার বাইরে এনে?
০৪ ঠা জুলাই, ২০০৮ বিকাল ৩:৫৮

লেখক বলেছেন: হুমম... আমারও লেখা খুব খারাপ। মনে আছে ক্লাস এইটে পড়ার সময়ও হাতের লেখা দেখাতে হত প্রতিদিন।

৭. ০৩ রা জুলাই, ২০০৮ দুপুর ২:১৬
যীনাত বলেছেন: হুমমম........মুনিয়া ব্যাক করলেন শেষ পর্যন্ত। ধন্যবাদ। আপনার লেখা মিস করেছি।
+দিলাম।
০৩ রা জুলাই, ২০০৮ রাত ১০:৩৬

লেখক বলেছেন:
অনেক ধন্যবাদ।

৮. ০৩ রা জুলাই, ২০০৮ দুপুর ২:২২
নুরুন্নবী হাছিব বলেছেন: @কী খুঁজি আমরা? পূর্ণতা না সমাপ্তি?...জানা দরকার....
০৩ রা জুলাই, ২০০৮ রাত ১০:৪০

লেখক বলেছেন: হুমম... এখনো জানতে পারিনি।

৯. ০৩ রা জুলাই, ২০০৮ বিকাল ৪:০০
অরুনাভ বলেছেন: অনেক দিন পর দেখলাম....দ্রুত সুস্থ্য হয়ে উঠুন....
০৩ রা জুলাই, ২০০৮ রাত ১০:৪১

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।

১০. ০৩ রা জুলাই, ২০০৮ রাত ১০:৪৪
বেবি রহমান বলেছেন: I can grow old, but can I ever be happy?

কেনো নয়... সব সময়েই একটা রুপকথা জন্মানোর অপেক্ষায় থাকে...
রুপকথার মতো সুখে থাকুন।
০৩ রা জুলাই, ২০০৮ রাত ১০:৫১

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ। আপনিও সুখী হোন।

১১. ০৪ ঠা জুলাই, ২০০৮ সন্ধ্যা ৬:২৪
দেবদারু বলেছেন: আপনি অদ্ভুত আবেগ নিয়ে লেখেন........ প্রতিটা লেখাতেই থাকে বিষন্নতা.......... তার যদি কষ্ট না হয়, তবে নিশ্চিত জানুন- একদিন সে অনুতপ্ত হবেই............ হারিয়েই বোঝা যায় ভালোবাসার ব্যাকুলতা.........
০৫ ই জুলাই, ২০০৮ সকাল ৭:৩৬

লেখক বলেছেন: হবে? মনে হয় না...
আসলে কি বলব? এটা সত্যিই মধ্যরাত্রির প্রলাপ। সবাই যখন ঘুমায় কিন্তু আমার মত হতভাগারা ঘুমাতে পারে না, তখন এইসবই ভাবে।

১২. ০৪ ঠা জুলাই, ২০০৮ রাত ৮:৩৫
বিবর্তনবাদী বলেছেন: অনেক দিন পরে, সুস্থ আছেন তো!!! কাগজে বাংলা লেখা হয় না অনেকদিন। এই সামহোয়্যারইন না থাকলে হয়ত বাংলা লিখাই ভুলে যেতাম। প্রথম প্রথম যথেষ্ট সমস্যা হয়েছিল। কাগজে বাংলা লিখতে গেলে এখনও হাতে জ্যাম ধরে।
০৫ ই জুলাই, ২০০৮ সকাল ৭:৩৮

লেখক বলেছেন: সুস্থ হইনি এখনো। তবে আগের চে বেটার আছি। হসপিটালে অ্যাডমিট হতে হয়েছিল। এখন বাসায় আছি। এটাই স্বস্তিকর।

১৩. ০৫ ই জুলাই, ২০০৮ রাত ১২:৫৬
মৈথুনানন্দ বলেছেন: get well soon! আগের পোস্টে দেখলাম অসুখ বাঁধিয়েছিলি।
০৫ ই জুলাই, ২০০৮ সকাল ৭:৪১

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ। অসুখ এখনো আছে। আপনার শুভকামনা পেয়ে ভাল লাগল মৈথুনানন্দদা।

১৪. ০৫ ই জুলাই, ২০০৮ সকাল ৮:৩৬
দূরন্ত বলেছেন: ভালো লাগলো। তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন....
০৫ ই জুলাই, ২০০৮ বিকাল ৫:০৮

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।

১৫. ০৫ ই জুলাই, ২০০৮ সকাল ৮:৫০
তানজু রাহমান বলেছেন: ভালো হয়ে উঠুন। আগের পোস্টটা পড়েছিলাম। জানিনা আপনার অবস্থা কি কিন্তু আমার নিজের মেজাজ এখন বেশ উত্তপ্ত...যদি বেশি রুঢ় কিছু বলে ফেলি...ক্ষমা করবেন। যাই হোক, কথা হচ্ছে Miss করে বিশেষ কোনো লাভ নেই...even the best guy for u can be a major douchebag!!!
মন বেশি খারাপ রাখবেন না...নিজেরই কষ্ট।
আপনার নামের সাথে আমার নামের মিল আছে। আপনি পাখি আমি ফুল :)
০৫ ই জুলাই, ২০০৮ বিকাল ৫:১১

লেখক বলেছেন: হুমম...
আপনার কথাগুলো ঠিকই। এমন কথা আমিও অন্যদের শুনাই। তবে নিজেকে সবসময় নিয়ন্ত্রণ করা কঠিন। আমরা তো সবাই মানুষ, তাই না?
শুভকামনার জন্য অনেক ধন্যবাদ।

১৬. ০৫ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৭:১৩
বিবেক সত্যি বলেছেন:

আমার-ও ইদানীং কাগজে লিখতে খুব মজা লাগতেছিলো । পরীক্ষার সময়টায় ব্যাপারটা ভুগিয়েছে খুব । টেবিলে বসে একটা অঙ্ক করি তো তিন-চার লাইন বাংলা লিখি...

যত্তসব.. পরীক্ষা শেষ, এখন আর কাগজে লিখতে মন চায় না ।
০৬ ই জুলাই, ২০০৮ সকাল ১১:১৬

লেখক বলেছেন: হুমম.. কাগজে লিখতে এনার্জি লাগে বেশি।

১৭. ০৫ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৭:২১
দুষ্টু রোমান্টিক বলেছেন: হুমমম........ভালোই লিখছেন
০৬ ই জুলাই, ২০০৮ সকাল ১১:১৭

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।

০৬ ই জুলাই, ২০০৮ সকাল ১১:১৮

লেখক বলেছেন: তাই নাকি? ধন্যবাদ।

১৯. ০৬ ই জুলাই, ২০০৮ ভোর ৪:৩৫
চিটি (হামিদা রহমান) বলেছেন: চমৎকার !!! ভালো লাগলো

শুভেচ্ছা রেখে গেলাম
ভালো থাকুন
০৬ ই জুলাই, ২০০৮ সকাল ১১:২০

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ। আপনিও ভাল থাকুন।

২০. ০৬ ই জুলাই, ২০০৮ সকাল ১০:৪৭
ভাস্কর চৌধুরী বলেছেন:
+
চমৎকার হয়েছে।
কিন্তু কষ্ট!!!!
সবই যেন কষ্টের খেলা।

আপনার জন্য শুভ কামনা।
০৬ ই জুলাই, ২০০৮ সকাল ১১:২১

লেখক বলেছেন: আসলেই কষ্টের খেলা। জীবন মানেই তো কষ্টের খেলা।
শুভকামনা আপনার জন্যও ।অনেক ধন্যবাদ।

২১. ০৬ ই জুলাই, ২০০৮ রাত ৮:১৭
রাকিব বলেছেন: চমৎকার লাগল লেখাটি। আপনি কি বয়জোন এর 'ফাদার এন্ড সান' গানটি শুনেছেন? গানটি শুনে বলেন এ জীবনের অর্থ কি।
০৭ ই জুলাই, ২০০৮ রাত ১২:৩২

লেখক বলেছেন: 'আই হ্যাভ টু গো অ্যাওয়ে' গানের কথা বলছেন নাকি?
কি জানি। কতরকম কথা আছে। ভেবে পাই না জীবনের অর্থ কি।

২২. ০৭ ই জুলাই, ২০০৮ ভোর ৪:১২
রাকিব বলেছেন: হ্যা, সেই গানটির কথাই বলছি।...জীবন বড়ই বিচিত্র।
১১ ই জুলাই, ২০০৮ সকাল ৭:৪০

লেখক বলেছেন: হুমম

২৩. ১১ ই জুলাই, ২০০৮ সকাল ৮:২৩
সুলতানা শিরীন সাজি বলেছেন: অনেকদিন পর মুনিয়া.......কেমন আছো?
ভালো ছিলে তো?
আজকাল সবাই বলে খাতায় লেখানা কেউ।আর আমি ঘুরি খাতা হাতে।
খাতায় লিখি তারপর টাইপ।:)
নাহলে মন বসেনা।
শুভকামনা থাকলো।
১১ ই জুলাই, ২০০৮ সকাল ৮:২৯

লেখক বলেছেন: এইতো আপু... আপনি কেমন?
আপনাকেও মনে হয় অনেকদিন পর দেখলাম। আমি বেশ সিক ছিলাম। এখন একটু বেটার।

আপনি খাতা হাতে ঘোরেন! দারুণ তো! আমারও এইরকম ঘুরতে ইচ্ছা করে... কিন্তু সম্ভব না- পাগল বলবে লোকে :(
শুভকামনার জন্য থ্যাংকস আপু। আপনার জন্যও অনেক শুভকামনা।

২৪. ১১ ই জুলাই, ২০০৮ দুপুর ১:২২
ঝুমী বলেছেন: মন খারাপ করা লেখা দেখছি! মুনিয়া, কষ্ট গুলো থেকে দূরে থাকার চেষ্টা করুন। +:(
১২ ই জুলাই, ২০০৮ সকাল ৯:১৭

লেখক বলেছেন: জ্বী করব। অনেক ধন্যবাদ আপনাকে। ভাল থাকুন।

২৫. ১২ ই জুলাই, ২০০৮ রাত ১২:৫১
উদাসী স্বপ্ন বলেছেন: আরেকটা গুড গার্ল সাহিত্য!


শরীরের কি খবর? নির্যাতন কি কমিয়েছো নাকি আরো প্লান আছে অসুস্হ হবার?


হুদাই










পুরা ফাউল!
২৬. ১২ ই জুলাই, ২০০৮ রাত ১২:৫১
উদাসী স্বপ্ন বলেছেন: আরেকটা গুড গার্ল সাহিত্য!


শরীরের কি খবর? নির্যাতন কি কমিয়েছো নাকি আরো প্লান আছে অসুস্হ হবার?


হুদাই










পুরা ফাউল!
১২ ই জুলাই, ২০০৮ সকাল ৯:১৯

লেখক বলেছেন: শরীর এখন আগের চে বেটার। নির্যাতন কমিয়েছি সত্যি সত্যি!
আপাতত আর অসুস্থ হওয়ার ইচ্ছা নাই। টার্ম ড্রপ দিতে হলে মেনে নেওয়া খুব কষ্টকর ব্যাপার।
সো, যথাসাধ্য চেষ্টা করছি সেরে ওঠার।
আপনি ভাল আছেন তো উদাসী? অনেকদিন পর দেখলাম।

২৭. ১৪ ই জুলাই, ২০০৮ বিকাল ৫:৩০
আবু সালেহ বলেছেন: কী খুঁজি আমরা? পূর্ণতা না সমাপ্তি?..

তবে পূর্ণতা কিসে আর কতটুকুনে সেই প্রশ্নও রয়ে যায়.....

অনেকদিন পরে লেখা পেলাম...ভালো লাগলো....ভালো থাকুন..

১৫ ই জুলাই, ২০০৮ দুপুর ১:৫১

লেখক বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে আমারও ভাল লাগল।
আপনিও ভাল থাকুন।

১৫ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৬:৩০

লেখক বলেছেন: হাসির অর্থ বুঝলাম না....

২৯. ১৭ ই জুলাই, ২০০৮ বিকাল ৫:৪৬
মেহরাব শাহরিয়ার বলেছেন: অনেক দেরীতে চোখে পড়লো লেখাটা ,

অন্যরকম লেখা , ভালো লাগার মত তো বটেই ।

আমি এখনও কাগজে বাংলা লিখি , কিন্তু উদ্দেশ্যহীনভাবে । যখনই সামনে কাগজ পাই হাবি জাবি কিছু শব্দ লিখে ফেলি , মাঝে মাঝে পড়ে চোখে পড়লে লেখাগুলো দেখে হাসি পেয়ে যায়
১৭ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৬:০০

লেখক বলেছেন: এখনও কাগজে বাংলা লেখেন?
ভালো তো। আসলে কাগজে ইচ্ছামত মনের কথাগুলো নিজের ভাষায় লেখার মজাটাই আলাদা। বহুদিন ওটা পাওয়া হয় না।

২০ শে আগস্ট, ২০০৮ বিকাল ৩:৫২

লেখক বলেছেন: এখন একটু বেটার। তবে কমপ্লিটলি রিকাভার করতে অনেক টাইম লাগবে। দোয়া কোরো। তুমি কেমন আছো?

৩১. ০২ রা নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৪১
টংকেশ্বরী বলেছেন: যথারীতি ভালো লেখা---- এবং আমি গাধা অনেক দিন পর পড়লাম............।


মুনিয়া, অনধিকার চর্চার মতো একটা কথা বলতে চাই.............। আজকে সারা দিন আপনারই বেশ কয়েকটা লেখা পড়লাম আর যতোবার আপনার প্রোফাইলের ছবিটা দেখছি , ততবারই মন বলছে, ছবিটা ঠিক আপনাকে উপস্থাপন করছে না। আমি আপনাকে চিনি না, জানি না.................। তবু এমন মনে হলো। অন্য কিছু হলেই মনে হয় ঠিক হতো................. আশা করি, এ মন্তব্যে রাগ করবেন না.........
১০ ই নভেম্বর, ২০০৯ ভোর ৪:১০

লেখক বলেছেন: আসলেই আমাকে উপস্থাপন করছে না। বিড়ালটার জন্যে দেওয়া। এটা হয়তো পার্ট অব মি। আমি বিড়াল খুব ভালবাসি। একসময় পোষা বিড়াল ছিল। আমি আপনার কমেন্টস সব মন দিয়ে পড়ছি। ছবি পাল্টে দেব শিগগির। মতামতের জন্য ধন্যবাদ।

 

মোট সময় লেগেছে ০.৯৯৪৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
গুডগার্ল
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই