আমার প্রিয় পোস্ট

বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য হবার চেষ্টায় আছি....

ইন্টারনেট সিকিউরিটি..ঝামেলা বিহীন সমাধান

১৭ ই অক্টোবর, ২০০৮ রাত ৮:০৫

শেয়ারঃ
0 0 0

কয়েকদিন আগে মুন্না একটি পোষ্ট দিয়েছিল, অনলাইন সিকিউরিটিঃ সমাধান কি??? সেখানে কে-৯ সফটওয়্যারের কথা উল্ল্যেখ করেছিলাম। অনেকেই আর একটু বিস্তারিত জানতে চেয়েছেন। এ পোষ্ট সে কারনেই।

ব্লুকোটের কে-৯ ওয়েব প্রটেকশান একটি কন্টেন্ট ফিল্টারিং ফ্রি সফটওয়্যার। পারিবারিক ভাবে ইন্টারনেটকে নিরাপদ রাখার জন্যই এর যাত্রা। বর্তমানে এর ব্যবহারকারী হলো প্রায় ৭,৬৫,০০০।

ডাউনলোড করে ইন্সটলেশনরে পর এর একটি এডমিন প‌্যানেল আসবে। সেখানে একটি পাসওয়ার্ড দিতে হবে..ফিল্টার কন্টেন্ট এর যেকোন পরিবর্তন করতে বা সফটওয়্যারটি আনইনস্টল করতে এটি লাগবে।



এটি ইন্টারনেটের সকল সাইটকে ৬০ টি ক্যাটাগরীতে ভাগ করে। ১৫ লক্ষ ইউজার রেটিং এর ভিত্তিতে এই ক্যাটাগরী ভাগ করা হয়। ডিফল্ট হিসাবে অনেক গুলো কন্টেন্ট বন্ধ থাকবে। যেমন: সোশাল নেটওয়ার্ক, যার ফলে ফেসবুকে ঢুকতে পারবেন না। কোন পরিবর্তন করতে চাইলে এডমিন প‌্যানেলে ঢুকে করে নিতে পারবেন সহজেই।



আপনি যদি কোন ওয়েব সাইট খুলতে যেয়ে ব্লক মেসেজ পান, সেখানে আ্যডমিন প‌্যানেল অপশন আসবে। পাসওয়ার্ড দিয়ে সাময়িক (১৫ মিনিট) বা স্হায়ী ভাবে সাইটটির ব্লক তুলে দিতে পারবেন।

এটি বিশেষ আরো কিছু সুবিধা যেমন: সার্ভিস বেস ফিল্টারিং, ডায়নামিক রিয়েল টাইম রেটিং, অটোমেটিক আপডেট, কার্যকরী ক্যাশিং ইত্যাদি প্রদান করে। এটি সিস্টেমর খুব কম রির্সোস ব্যবহার করে। যেকোন আজে-বাজে সাইট, আ্যড, পপ-আপ ব্লক করে এবং আপনার পিসির সিকিউরিটি অনেকগুণ বাড়িয়ে দেয়।

যাদের ছেলে-মেয়েরা বাসায় নেট ব্যবহার করে, তাদের এটি অবশ্যই ব্যবহার করা উচিত।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): সিকিউরিটিনেটকে-৯ ;
প্রকাশ করা হয়েছে: কম্পিউটারব্লগরব্লগর  বিভাগে । সর্বশেষ এডিট : ১৫ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১০:৩৯ | বিষয়বস্তুর স্বত্ত্বাধীকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৭ ই অক্টোবর, ২০০৮ রাত ৮:০৮
বিডি আইডল বলেছেন: সফটওয়্যারটি এক্সসপি, ভিস্তা এবং এক্সসপ্লোরার ও ফায়ারফক্সসে ব্যবহার উপযোগী
২. ১৭ ই অক্টোবর, ২০০৮ রাত ৮:২৬
অতিথি_পথিক_মানুষ বলেছেন: আমার কাচে আচে...বেবহার করার দরকার পরে নাই বইলা বেবহার করি নাই...
১৭ ই অক্টোবর, ২০০৮ রাত ৮:৫৪

লেখক বলেছেন: নেট থেকে আপডেটেড টা নামিয়ে নিবেন ব্যবহার করতে হলে।

এটি অনেক অনাকাংখিত পরিস্হিতি থেকে বাচাবে। অনেকে অভিযোগ করেন তাদের পিসিতে হঠাৎ করে পর্ণো ছবির পপআপ ওপেন হয় বা হাবিজাবি অ্যাড আসে...এটা সেগুলো বন্ধ করবে।

এছাড়াও পিসিতে কোন কোন সাইট ব্যবহার করা হয়েছে সেটারও লগ চেক করা যাবে।

৩. ১৭ ই অক্টোবর, ২০০৮ রাত ৯:৩৯
লাভলুদা বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ। :) +
১৮ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:০৮

লেখক বলেছেন: ধন্যবাদ লাভলুদা..

৪. ১৭ ই অক্টোবর, ২০০৮ রাত ৯:৪৫
ত্রিভুজ বলেছেন: দারুণ আইডিয়্যা.... এধরনের কিছু সার্ভিস দেখলাম এন্টি ভাইরাসগুলোও দেয়ার চেষ্টা করছে। পাবলিক রিপোর্টের ভিত্তিতে এগুলোর একসেস বাড়ে কমে.. যত বেশী ব্যবহারকারী, তত বেশী নিরাপদ।

শেয়ার করার জন্য ধন্যবাদ।
১৮ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:০৮

লেখক বলেছেন: এটার রিয়েল টাইম আপডেট খুবই চমৎকার...

ধন্যবাদ মন্তব্যের জন্য

১৮ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:০৯

লেখক বলেছেন: এটা আসলেই ভালো..ব্যবহার শুরু করলে বুঝতে পারবেন

১৮ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:০৯

লেখক বলেছেন: ইউ টু

৭. ১৮ ই অক্টোবর, ২০০৮ সকাল ৮:৫৭
তাজুল ইসলাম মুন্না বলেছেন: ফায়ারফক্সের সমস্যাটাতো সমাধান হয়না। :(
১৯ শে অক্টোবর, ২০০৮ সকাল ৯:০৭

লেখক বলেছেন: ফায়ারফক্সের এই কাহিনী হবার কথা নয়..পুরা কাইটা দিয়া (ফায়ারফক্স) আবার দাও

৮. ১৮ ই অক্টোবর, ২০০৮ সকাল ৯:০৩
তাজুল ইসলাম মুন্না বলেছেন: মোটামুটিভাবে উল্টাপাল্টা ছবি যাতে আটকাতে পারি সেরকম একটা সেটিংস্ দিয়ে ক্যাপচারটা দিয়ে দিন।
১৯ শে অক্টোবর, ২০০৮ সকাল ৯:০৭

লেখক বলেছেন: নীচে দিয়েছি দেখ

৯. ১৮ ই অক্টোবর, ২০০৮ সকাল ৯:০৫
তাজুল ইসলাম মুন্না বলেছেন: আর বর্তমান সেটিংস্ এটা। আর কিছু করা লাগবে???
১৮ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:৫১

লেখক বলেছেন: প্রথম বক্সর পি২পি, ইমেজ/মিডিয়া, সোশাল নেটওর্য়াকিং, প্রক্সি এ ছাড়া সব ব্লক করে দিতে পার...পিসি ১০০ সেফ

১০. ২০ শে অক্টোবর, ২০০৮ সকাল ৮:৫৩
বিডি আইডল বলেছেন: মুন্না কি হলো জানাবে
১১. ২০ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৫:০৩
তাজুল ইসলাম মুন্না বলেছেন: ফায়ারফক্স আর অন্যান্য ব্রাউজারগুলো সমস্যা করে। ব্রাউজার অফ করার পরেও অফ হয়না।।। :(
২১ শে অক্টোবর, ২০০৮ রাত ১০:০৭

লেখক বলেছেন: বিষয় কি? আমি দুইটাই ব্যবহার করে দেখেছে..২টি পিসি তে কোন সমস্যা তো হয় নি..

১৩. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:৫৮
তাজুল ইসলাম মুন্না বলেছেন: Adblock Plus দিয়া পর্ণো পপআপগুলা আসা বন্ধ করতে পারছি। সফটওয়্যারটা আর কোন কাজে লাগবে না।।।।। :)

 

মোট সময় লেগেছে ০.৯৯৪৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
লাইফটা মাঝে মাঝে তেজপাতা মনে হয়

bdidol @ gmail.com
fb.me/bdidol
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ