আমার প্রিয় পোস্ট

বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য হবার চেষ্টায় আছি....

টাকা দিলে ঢাবি, বুয়েট, মেডিকেল সব সার্টিফিকেটই মেলে নীলক্ষেতে!!

২৪ শে জানুয়ারি, ২০০৯ ভোর ৫:৩৫

শেয়ারঃ
0 21 0



রাজধানীর নীলক্ষেত এলাকায় দিনেদুপুরে টাকা দিলেই মিলছে নামীদামি প্রতিষ্ঠানের সনদ। ৩০০ টাকা থেকে ৫ হাজার টাকায় বিক্রি হচ্ছে এসব সনদ।

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে সম্প্রতি মাস্টার্স পরীক্ষা শেষ করেছেন রফিকুল ইসলাম (ছদ্মনাম) ঢাকায় এসেছেন চাকরির খোঁজে। বর্তমানে চাকরির ইন্টারভিউয়ের জন্য বিভিন্ন জায়গায় বায়োডাটা জমা দিচ্ছেন তিনি। তবে বেশিরভাগ চাকরিতে কম্পিউটারের ওপর দক্ষতা প্রয়োজন। কিন্তু তার কোনো কম্পিউটারের অভিজ্ঞতা নেই। এ পরিস্থিতিতে চাকরি পেতে কম্পিউটারের একটা সার্টিফিকেট খুবই প্রয়োজন রফিকুলের। পরে এক বন্ধুর কাছে জানতে পেরে তিনি দৌড়ান ঢাকার নীলক্ষেত এলাকায়। নীলক্ষেত এলাকার বাকুশাহ সুপার মার্কেট থেকে মাত্র ১০০ টাকার বিনিময়ে তিনি সংগ্রহ করেন তার কাক্সিক্ষত কম্পিউটারের সার্টিফিকেট।

এ ঘটনার সূত্র ধরে গতকাল শুক্রবার বাকুশাহ সুপার মার্কেটে গিয়ে যা দেখা যায় তা কল্পনাকেও হার মানায়। সার্টিফিকেটের ক্রেতা সেজে ওই মার্কেটের একাধিক দোকানির সঙ্গে কথা বলে যা জানা যায় তা বিস্ময়কর ও ভয়ানক। প্রথমে কথা হয় বিছমিল্লাহ বুক হাউসের এক বিক্রেতার সঙ্গে। এসএসসি ও এইচএসসির সার্টিফিকেট পাওয়া যাবে কি না জানতে চাওয়া হলে তিনি বলেন কবে প্রয়োজন? আজই প্রয়োজন। এর উত্তরে তিনি বলেন, ‘আজ লাগলে দুইটার জন্য ৫ হাজার টাকা লাগবে। আগামীকাল নিলে ৩ হাজার টাকা।’ এরপর দরকষাকষির একপর্যায়ে তিনি বলেন, ‘ভাই নেয়ার সময় দেখা যাবে।’

পাশের গলিতে একইভাবে কথা হয় সান কম্পিউটারের বিক্রেতার সঙ্গে। কম্পিউটারের ওপর সার্টিফিকেট হবে কি না জানতে চাইলে ওই দোকানি বলেন, কত দিনের কোর্সের প্রয়োজন। কিছু বলার আগেই তিনি বলতে শুরু করেন, ৩ মাসের কোর্সের সার্টিফিকেট নিতে হলে ৩০০ টাকা লাগবে। আর ডিপ্লোমা কোর্সের জন্য লাগবে ১ হাজার টাকা। একটা নমুনা কপি দেয়া যাবে কি না জানতে চাইলে তিনি ৫ টাকার বিনিময়ে অফসেট পেপারে ধানমন্ডির ইনস্টিটিউট অব গ্রাফিক্স ডিজাইন অ্যান্ড অপারেটিং সিস্টেমের একটি নমুনা সনদ দেখান। পরে তিনি আরো জানান, অরিজিনালটা নেয়ার সময় ফোর কালারে বোর্ডের কাগজের মতো একই ধরনের সার্টিফিকেট দেয়া হবে। এ ছাড়া তার কাছ থেকে ডেফোডিল, বীকন, ভূঁইয়া কম্পিউটারসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সার্টিফিকেট নেয়া যাবে বলে ওই দোকানি জানান।

একই ঢংয়ে কথা হয় টাচ্ কম্পিউটার পয়েন্টের বিক্রেতার সঙ্গে। কিছু বলার আগেই তিনি বলেন, ‘ভাই কিছু লাগবে’। আমার একটা ইঞ্জিনিয়ারিংয়ের ওপর অনার্স সার্টিফিকেট প্রয়োজন এটা বলার সঙ্গে সঙ্গে ওই দোকানের বিক্রেতা বলেন, কারটা দরকার ঢাকা, বুয়েট নাকি প্রাইভেট। প্রাইভেট দিলেই চলবে। এটা শোনার পর তিনি বলেন, ৩ হাজার টাকার কমে হবে না। একইভাবে নীলক্ষেত এলাকার বাকুশাহ মার্কেটের একাধিক দোকানে ক্রেতা সেজে এ ধরনের জাল সনদ বিক্রির অসংখ্য প্রমাণ পাওয়া যায়।

সরেজমিন ওই মার্কেট ঘুরে দেখা যায়, অধিকাংশ দোকানের ব্যবসার একটি বিরাট কারবার হলো জাল সনদ বিক্রি। স্কুল-কলেজ থেকে শুরু করে বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয় সব প্রতিষ্ঠানের সনদই এখানে পাওয়া যাচ্ছে। এ ছাড়া এ মার্কেটে জাল নাগরিক সনদ, জাল নিবন্ধন সনদসহ যাবতীয় ভুয়া কাগজপত্রের এক বিপুল সমারোহ। নানা ধরনের জাল কাগজপত্রের জন্য কেবল ঢাকা শহরেই নয়, সারাদেশেই এ মার্কেটের পরিচিতি ছড়িয়ে পড়েছে। ফলে দেশের নানা প্রান্ত থেকে প্রতিদিনই এ মার্কেটে জাল কাগজপত্রের ক্রেতারা ভিড় জমান। জাল সার্টিফিকেট ক্রয় করতে আসা আবদুর রহমানকে জিজ্ঞেস করলে তিনি বলেন, ‘আগামী দুদিনের মধ্যে আমার একটা কোম্পানিতে ইন্টারভিউ রয়েছে। সেখানে আমাকে কম্পিউটারের ওপর শর্ট কোর্সের একটা সার্টিফিকেট দেখাতে হবে। কম্পিউটারের ওপর একটু-আধটু জানি। সার্টিফিকেটের জন্য এখানে এসেছি।’ এর আগেও এ মার্কেট থেকে তিনি এইচএসসির সার্টিফিকেট ক্রয় করেছেন বলে জানান। এ মার্কেট ঘুরে এবং সার্টিফিকেট নিয়েছেন এমন অনেকের সঙ্গে কথা বলে জানা যায়, এ মার্কেটে জাল সনদ এমনভাবে তৈরি করা হয় যা দেখতে অরিজিনাল সার্টিফিকেটের মতোই। এখান থেকে জাল সনদ ক্রয় করে অনেকে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করে যাচ্ছেন। ওই মার্কেট ঘুরে দেখা যায়, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মনোগ্রাম তাদের কম্পিউটারে সংরক্ষিত আছে। এ ছাড়া এখানে বিভিন্ন সরকারি অফিসারের নামসংবলিত ভুয়া সিলও বিক্রি করা হয়। এ সময় একাধিক জাল সার্টিফিকেটের ক্রেতাকে সেখানে দেখা যায়।

এ ব্যাপারে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমানের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, আমাদের টিম সব সময় এ বিষয়ে সতর্ক (!!??)। এ ধরনের কাজ নীলক্ষেতে হয় এটাও সত্য। মাস ছয়েক আগে একজন অভিযোগ করে মামলা দায়ের করেছিল। আমরা মামলার সূত্র ধরে তদন্ত করে এর সত্যতা পেয়েছি এবং তার চার্জশিটও দিয়েছি। তবে সুনির্দিষ্ট অভিযোগ তেমন আসে না। যারা এসব সার্টিফিকেট নেয় তারাও বিষয়টি গোপন করে। প্রতারকরা আরো বেশি চালাক। ফলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া কঠিন। আর কার কম্পিউটারে কী হচ্ছে সেটা দেখাও মুশকিল। পেছনে যাওয়ামাত্রই তারা তা ডিলেট করে দেয়। তবে কেউ আমাদের সহযোগিতা চাইলে পুলিশ দিয়ে হলেও এ ব্যাপারে সহযোগিতা দেবো।

দৈনিক ডেস্টিনি থেকে.......

 

প্রকাশ করা হয়েছে: খবর  বিভাগে । সর্বশেষ এডিট : ১৫ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১০:৪৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৪ শে জানুয়ারি, ২০০৯ ভোর ৫:৪৩
মুকুট বলেছেন: নীলক্ষেতে এমন কিছু নেই যা করা যায় না/পাওয়া যায় না! সবকিছুই হচ্ছে প্রশাসনের নাকের ডগায়!!!!
২৪ শে জানুয়ারি, ২০০৯ ভোর ৬:০৬

লেখক বলেছেন: কিন্তু সেটা এইরকম!!

২৪ শে জানুয়ারি, ২০০৯ ভোর ৬:০৮

লেখক বলেছেন: হয়!!

২৪ শে জানুয়ারি, ২০০৯ সকাল ৭:১০

লেখক বলেছেন: সেটাই...

৪. ২৪ শে জানুয়ারি, ২০০৯ সকাল ৭:০৭
বাফড়া বলেছেন: আমার একটা দরকার ছিল!!!! আচ্ছা অথরিটি কি জড়িত নাকি এসবের সাথে?
২৪ শে জানুয়ারি, ২০০৯ সকাল ৭:১০

লেখক বলেছেন: সম্ভাবনা প্রবল..বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের গুলোর ক্ষেত্রে

৫. ২৪ শে জানুয়ারি, ২০০৯ সকাল ৭:১৯
রাগিব বলেছেন: টাকা দিলে বুয়েটের আসলটাও কিনতে পারা যায় পাশ করে যাওয়া ছাত্রদের কাছ থেকে। একজনের কথা জানি, বুয়েটের এক ছাত্রের বিএসসি সার্টিফিকেটটা ৫০০০ টাকা দিয়ে কিনেছিলো। তার পর নিজের নাম পাল্টে সেটা ব্যবহার করে সিংগাপুরের ডকে ইন্জিনিয়ার হিসাবে চাকরি পেয়েছে। (কাহিনী বিশাল, এটাই সারমর্ম) :(
২৪ শে জানুয়ারি, ২০০৯ সকাল ৭:৪২

লেখক বলেছেন: !!?? এই বিষয় জানা ছিল না :(

৬. ২৪ শে জানুয়ারি, ২০০৯ সকাল ৭:১৯
বাফড়া বলেছেন: ১. আসল সার্টিফিকেট গুলোতে তো সিরিয়াল নং থাকে নকল সব সার্টিফিকেটে কি একই সিরিয়াল নং থাকে নাকি চেন্জ করা হয়?

২. এই সব নকল সাটিফিকেট চ্যালেন্জ করলে ধরা পড়বে নাকি?

৩.জেনুইন সাটিফিকেটের ক্ষ্বেত্রে সিরিয়াল নং আর জলছপ ছাড়া আর কোন সিকিউরিটি মেঝার গ্রহণ করা হয় কি না
২৪ শে জানুয়ারি, ২০০৯ সকাল ৭:৪৩

লেখক বলেছেন: অফিসিয়াল চেক হলে ধরা পড়ে যাবার কথা..সিরিয়াল ভূয়া হবার সম্ভাবনা বেশীই

৮. ২৪ শে জানুয়ারি, ২০০৯ সকাল ৮:০১
রাগিব বলেছেন: "লেখক বলেছেন: !!?? এই বিষয় জানা ছিল না :("

সার্টিফিকেট যে কিনেছিলো, তার কাছে শোনা। নিজের জন্য কিনেনি, তার খালুর জন্য কিনেছিলো। সেই খালু ডকে শ্রমিক হিসাবে ছিলো, কিন্তু ইন্জিনিয়ার হলে বেতন অনেক বেশি। তাই দায়িত্ব দেয় আরেকজনকে, সে এসে সদ্য পাশ করা একজনের কাছ থেকে কিনে নেয়। বিশাল কাহিনী।
২৪ শে জানুয়ারি, ২০০৯ সকাল ৮:০৮

লেখক বলেছেন: হুমম....আমার এক পরিচিত আইএলটিএসের জাল সার্টিফিকেট নিয়ে এখন সুইডেন আছে..নিজেই বানিয়েছে এক প্রেস থেকে!

৯. ২৪ শে জানুয়ারি, ২০০৯ সকাল ৮:০৪
রাগিব বলেছেন: আরেকটা কথা, আফ্রুজুর রহমানের এই সার্টিফিকেটের ছবিটা কিন্তু আসল, কাজেই ঐটা সরিয়ে ফেলতে পারো। উনি কিন্তু কানাডাতেই আছেন।
২৪ শে জানুয়ারি, ২০০৯ সকাল ৮:০৮

লেখক বলেছেন: আসল তো অবশ্যই...এটা তার সাইট থেকে পাওয়া

http://www.muhammadrahman.com/

১০. ২৪ শে জানুয়ারি, ২০০৯ সকাল ৮:০৪
মুকুট বলেছেন: দেশ এগিয়ে যাচ্ছে তবে পজেটিভলি নয় নেগেটিভভাবে!!! একসময় হয়ত ঘরে বসেই প্যাকেজে ডাক্তার-ইন্জিনিয়ার হয়ে যাবে.......দেখার কি কেউ নাই? এখনি গোড়া না কাটলে পরে ঠেকাবে কিভাবে???????? কি সেলুকাস এই দেশে.........
২৪ শে জানুয়ারি, ২০০৯ সকাল ৮:০৯

লেখক বলেছেন: এই বিষয়টা শুনেছিলাম কিছু কিছু...এই রকম ব্যাপক ধারণা ছিল না

১১. ২৪ শে জানুয়ারি, ২০০৯ সকাল ৮:০৮
মিঠাই বলেছেন: আর কি, খেয়ে পরে বেঁচে থাকুক। ইঞ্জিনিয়ারিংয়ের কিছু না জেনেও যদি কেউ বাস্তবে কাজকাম চালিয়ে নিতে পারে সিঙ্গাপুরের মত জায়গায়, তাকে বাহবা দেওয়া উচিত বৈকি:)
২৪ শে জানুয়ারি, ২০০৯ রাত ৯:২৬

লেখক বলেছেন: সে টেকনিক্যাল কাজ জানতো....বেতন বাড়াবার জন্য বোধহয় ওই পন্হা!

১২. ২৪ শে জানুয়ারি, ২০০৯ সকাল ৮:১৬
মুক্ত বয়ান বলেছেন: ঘরে বসে অনলাইনে বিষয় নামাবো, আর একটু আধটু মুখস্থ করব। বছর ঘুরলেই নীলক্ষেত। বুয়েট সার্টিফিকেট। অসহ্য। চাকরিতে গেলে বড় বড় কথা জিজ্ঞেস করে। তারা বুঝে না কোনটা অাসল, কোনটা নকল??
১৩. ২৪ শে জানুয়ারি, ২০০৯ সকাল ৮:১৯
মুকুট বলেছেন: হা হা হা!!!! মিঠাই দা, তা যা বলেছেন ;)
কিন্তু গনহারে এটা শুরু হলে কিন্তু মাথায় বিল্ডিং ভেঙ্গে পড়বে, আর পেটের মাঝে চাকু ছুরি গজ-ব্যান্ডেজ পাওয়া যাবে (কিছু নমুনা অলরেডি পেপারে দেখা যায়) ;)
১৪. ২৪ শে জানুয়ারি, ২০০৯ সকাল ৯:১২
বাফড়া বলেছেন: কিন্তু আরেকটা পশ্নের তো উ্যত্তর পালাম না.। সিরিয়াল নং আর জলছপ ছাড়া জেনুইনগিরি (!!) বুঝার আর কোন তরিকা আছে নাকি? নাকি এই দুই ই শেষ?
২৪ শে জানুয়ারি, ২০০৯ রাত ৯:২৭

লেখক বলেছেন: মনে হয় নাই..এবং নকল গুলোতে এইগুলো থাকার কথা

১৫. ২৪ শে জানুয়ারি, ২০০৯ সকাল ৯:১৬
আছহাবুল ইয়ামিন বলেছেন: কঠিন অবস্হা!!!

দুটো পদ্ধতি হতে পারে এসব কমানোর -
১. পাশ করা ছাত্র-ছাত্রীদের তালিকা নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ওয়েব সাইটে।
২. নিয়োগকারীরা সরাসরি বিশ্ববিদ্যালয় কিংবা প্রতিষ্ঠানে যোগাযোগ করে তার সার্টিফিকেট বা মার্কসশিটের প্রতিলিপি পেতে পারে। এই ব্যাপারটি সহজ করা দরকার।

তবে রাগিব ভাইয়ের সেই ঘটনা অনুযায়ী কেউ নাম পরিবর্তন করলে এগুলো কাজে আসবে না।
২৪ শে জানুয়ারি, ২০০৯ রাত ৯:২৭

লেখক বলেছেন: এই বিষয়টি নিভৃতে চলছে অনেকদিন ধরেই...যারা পড়াশোনা করে সার্টিফিকেট পাচ্ছে..তাদের প্রতি বড় অন্যায় এটি

১৬. ২৪ শে জানুয়ারি, ২০০৯ সকাল ৯:৩৩
মইন বলেছেন: পরথম প্রশ্ন, পুলিশরে জিগাইছিলেন, হেতানেরা কত খায়?

১৭. ২৪ শে জানুয়ারি, ২০০৯ সকাল ৯:৪২
বিপ্লব কান্তি বলেছেন: যাই হোক ।

আমাদের আর বাহির থেকে সার্টিফিকেট আমদানী করতে হবে না ।

১৮. ২৪ শে জানুয়ারি, ২০০৯ সকাল ৯:৪৯
জোহান বলেছেন: ভাই আমার একটা লাগব,,,,,,,আইএলটিএস করার জন্য,,,,,,,,,ধরা খাইয়া আবার গনধোলাই খামুনি??????
২৪ শে জানুয়ারি, ২০০৯ রাত ৯:২৯

লেখক বলেছেন: :) :) কোথায় দিবেন তার উপর নির্ভর করছে

১৯. ২৪ শে জানুয়ারি, ২০০৯ সকাল ৯:৫৬
টিটু বিশ্বাস বলেছেন: এই কাজ গ্রলো ঠিক না
২০. ২৪ শে জানুয়ারি, ২০০৯ সকাল ১০:১৬
দস্যু বনহুর বলেছেন: কম্পিউটার সার্টিফিকেট কোর্স বা ডিপ্লোমার ক্ষেত্রে ডকুমেন্টস ৯০% ভুয়া থাকে এইটা সত্য। এতে দোষের কিছু দেখিনা কারণ যেসব প্রতিষ্ঠান এসব কোর্স চালায় বা সার্টিফিকেট ইস্যু করে তারাও দুই নম্বর পথে অনুমোদন আদায় করে।
২৪ শে জানুয়ারি, ২০০৯ রাত ৯:২৯

লেখক বলেছেন: সেটা হয়ত কিছুটা সত্য...কিন্তু বিশ্ববিদ্যালয় গুলোর ক্ষেত্রে?

২১. ২৪ শে জানুয়ারি, ২০০৯ সকাল ১০:২০
ঝড়ো হাওয়া বলেছেন: নীল ক্ষেত হইলো বাংলার আই.টি ক্ষেত !
এই খানে সকল প্রযুক্তি সহজলভ্য ।
২৪ শে জানুয়ারি, ২০০৯ রাত ৯:২৯

লেখক বলেছেন: ১মত..১০০%

২২. ২৪ শে জানুয়ারি, ২০০৯ সকাল ১১:১২
আন্ধার রাত বলেছেন:
আমি রাগিব ভাইয়ের সার্টিফিকেটগুলো চাই, ;) নীল ক্ষেতে পাবো তো?
২৪ শে জানুয়ারি, ২০০৯ রাত ৯:৩০

লেখক বলেছেন: যেতেও পারে!!

২৩. ২৪ শে জানুয়ারি, ২০০৯ সকাল ১১:৩০
পারভেজ রবিন বলেছেন: আমি একটা পিএইচডি'র সার্টিফিকেট কিনবার চাই।
২৪ শে জানুয়ারি, ২০০৯ রাত ৯:৩০

লেখক বলেছেন: আমিও...পড়াশোনা আর ভালো লাগে না

২৪. ২৪ শে জানুয়ারি, ২০০৯ দুপুর ১২:২৩
গাজী মো: সাইফুল ইসলাম বলেছেন:
কদিন পর দেখা যাবে "সামু সার্টিফায়েড ব্লগার" টাইপের সার্টিফিকেট নীলক্ষেতে থেকে উদ্ধার করা হইছে :D :D
২৪ শে জানুয়ারি, ২০০৯ রাত ৯:৩০

লেখক বলেছেন: :) :)

২৫. ২৪ শে জানুয়ারি, ২০০৯ দুপুর ১২:৩৩
লাবণ্য প্রভা বলেছেন: ভাইজান কোতায় পড়াশোনা করেছেন?
২৪ শে জানুয়ারি, ২০০৯ রাত ৯:২৫

লেখক বলেছেন: আমার টা জানতে চাচ্ছেন?? একটা অখ্যাত প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে

২৬. ২৪ শে জানুয়ারি, ২০০৯ রাত ১০:৫৪
আরিফ জেবতিক বলেছেন: পিএইচডি বেঁচে না ?
দুই চাঁরটা কিনে গিফট করতাম একজনকে ।
২৫ শে জানুয়ারি, ২০০৯ ভোর ৬:১৭

লেখক বলেছেন: খোজ নিয়ে একটু জানান না জেবতিক ভাই...আমিও কিনতাম!

২৭. ২৪ শে জানুয়ারি, ২০০৯ রাত ১১:০৫
জোহান বলেছেন: ভাইয়া অবশ্যই ইংল্যান্ড অথবা অস্ট্রেলিয়ায় এ্যডমিশন এর জন্য
২৫ শে জানুয়ারি, ২০০৯ ভোর ৬:১৮

লেখক বলেছেন: লাভ হবে না তাহলে....এই সব জায়গায় সরাসরি টেস্ট রেজাল্ট যায় (তবে দেশে এই পরীক্ষা নিয়ে নানা রকম ২ নম্বরি আছে)

২৮. ২৫ শে জানুয়ারি, ২০০৯ ভোর ৬:৩৪
রাজর্ষী বলেছেন: notun kisu na. amar ek frn ssc er por theke kono porasuna ar porikkha dey nai karon se hsc porikkhar vua certificate board office theke ber korechilo. tarpor theke se evabei chalaise.
২৯. ২৫ শে জানুয়ারি, ২০০৯ সকাল ৭:৪৩
জোহান বলেছেন: নানারকম ২নম্বরির কয়একটা example দেন
২৫ শে জানুয়ারি, ২০০৯ সকাল ৮:১৩

লেখক বলেছেন: আমি নিশ্চিত নই তবে শুনেছি ঢাকার একটি কেন্দ্রে পরীক্ষার পূর্বে টাকার বিনিময়ে ভালো স্কোরের নিশ্চয়তা দেয়া হয়

৩০. ২৬ শে জানুয়ারি, ২০০৯ দুপুর ২:৩৮
এইচ আহমেদ বলেছেন: আমি মেট্রিক ফেলের সার্টিফেকেট কিনতে চাই
৩১. ২৬ শে জানুয়ারি, ২০০৯ রাত ১১:১২
আহসান হাবিব শিমুল বলেছেন: আমি ঢাকা মেডিক্যাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্কিওলজি আর আইনবিভাগে সার্টিফিকেট কিনতে চাই।কই পামু?
১৫ ই অক্টোবর, ২০০৯ সকাল ১০:২৪

লেখক বলেছেন: নীলক্ষেত ;)

৩২. ২৬ শে জানুয়ারি, ২০০৯ রাত ১১:৩৩
শিবলী বলেছেন: আমিও একটা পি এইচ ডি সার্টিফিকেট চাই।

পড়তে ভাল্লাগেনা,,,,:(
আর নীলক্ষেত তো বাংলার গর্ব!!!
বিদেশেও এর সুনাম এত যে ভাল রেজাল্ট দেখলে ওরাও নাক কুচকায় :(, মনে করে নকল!!

আর কম্পউটার কোর্সের সার্টিফিকেট জাল করা ঘরে বসে করা যায়। আমার করা সার্টিফিকেট নিয়ে এক কাজিন বিদেশে আছে!! সেটা নীলক্ষেতে প্রিন্ট করার সময় দোকানদার বলে কই থেকে বানাইছি!!!! এতই ভাল হয়েছিল সেটা!!!
১৫ ই অক্টোবর, ২০০৯ সকাল ১০:২৪

লেখক বলেছেন: আমারও একটা দরকার :)

৩৩. ১৫ ই অক্টোবর, ২০০৯ সকাল ১০:৩১
আলী আরাফাত শান্ত বলেছেন: সার্টিফিকেট নিয়া লাভ কি?মাথায় যদি কিছু না থাকে:)
১১ ই নভেম্বর, ২০০৯ ভোর ৪:০৫

লেখক বলেছেন: চাকরীতে সুবিধা হয় অনেক খানে...

৩৪. ১০ ই নভেম্বর, ২০০৯ রাত ১০:১৩
কালীদাস বলেছেন: ওরা যে ভূয়া কাগজ দিয়ে সরকারের পতন ঘটাচ্ছেনা এই যথেস্ট।।
৩৭. ১৫ ই অক্টোবর, ২০১০ সকাল ১১:১২
আর.এইচ.সুমন বলেছেন: ভাই ভিতরে গুড় আছে ..... এই জন্য এত মিস্টি......।
৩৮. ০৭ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৩:৩৫
মিঠাপুর বলেছেন: আমার ও এখখান এমআইটির সার্টিফিকেট লাগবো পাওয়া যাইবো নাকি?

 

মোট সময় লেগেছে ২.৫৩৬৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
লাইফটা মাঝে মাঝে তেজপাতা মনে হয়

bdidol @ gmail.com
fb.me/bdidol
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ