বয়ঃসন্ধির পরের সময়টায় সবারই একটু-আধটু প্রেমে পড়ি টাইপের রোগ হয়....মানসিক অস্হিরতা.....মেয়েদের দেখলে একটু শরম (!) পাওয়া....প্রাপ্তবয়স্ক বই আর মুভির প্রতি ঝোক বাড়া আমাদের ওই সময়টায় এইরকমই ছিল..
এখন নিশ্চয়ই সাথে ইন্টারনেট আর মোবাইল আসক্তি যোগ হবার কথা। এই বয়সটা পার হয়ে এসে কলেজ-বিশ্ববিদ্যালয়ের দিকে যখন সত্যিকার (হিসেবী!!??) প্রেমে পড়ার বা করার সুযোগ আসে তখন কম বেশী সব ছেলেই দিশেহারা হয়ে যায়...কিছুই ভালো লাগে না রোগে আক্রান্ত হয়...মেয়েদের রোমান্টিসিজম টা চাপা...পরিবেশ না পেলে সেভাবে প্রকাশ হয় না...
মান্নাদের আর শ্রীকান্তের গানের সাথে এই সময় অনেকেরই প্রিয় হয়ে যায় আবৃত্তি..মনে পড়ে পূর্নেন্দ পত্রীর এই কবিতাগুলো শুনতে শুনতে মূখস্হ হয়ে গিয়েছিল সেই সময়...শুভঙ্কর আর নন্দীনির মাঝে সবাই নিজেদের ছায়া খুজে দেখতে চাইতো..মিলে যেত অনেকেরই দৈনন্দিন যাতনা!
১৯৯৭ এ শুরু হওয়া এই অধমের সেই যাতনার আজ যুগপূর্তি..যদিও সকল যাতনা অক্কা পায় ২০০৪ এ!!
যুগপূর্তিতে কথোপকথনের দু'টি পর্বই শেয়ার করলামঃ
পর্ব-১
পর্ব-২
ভালো থেকো ভালোবাসা..........
সর্বশেষ এডিট : ১৩ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ১১:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



