
ফাহমিদুল ভাইয়ের আমি তো যাদুকর নই! লেখাটি পড়ে গত ডিসেম্বরের কথা মনে পড়লো...প্রায় দু'বছর পর দেশে ফিরেছি তখন...দেশে কখনই গাড়ী চালাইনি..তাই রাস্তার ট্রাফিক আর জ্যাম নিয়ে কি হয় অতটা বোধগম্য ছিল না। বাইরে ৬-৭ মাস গাড়ী চালানোর পর যখন জিয়া এয়ারপোর্ট থেকে আজিমপুরের দিকে যাচ্ছিলাম...আমি আর আমার বেটার হাফ দু'জনই বললাম এটা কি!!

চমৎকার চওড়া রাস্তা...কোন রিক্সা নেই...সুন্দর লেন মার্কিং করা..কিন্তু গাড়ী গুলো এভাবে ছুটছে কেন? লাইনে সবাই এগোলে কি যানজট কমতো না বাড়তো? পৃথিবীর তাবৎ দেশেই ট্রাফিক জ্যাম হয়...তারা কি এইভাবে থাকে??

না সবাই নিয়ম মতো চলে!?


গতকাল যে ট্রেন-বাসের সংঘর্ষ হয়েছে নিয়ম মেনে চললে কি এটা এড়ানো যেত না? যতদিন দেশে ছিলাম (ঢাকা-চট্রগ্রাম) এই দুঃসহ কষ্ট নিয়ে চলা লেগেছে...আমাদের সিস্টেমে সমস্যাটা কোথায়? আমরা টু-স্ট্রোক বাদ দিয়ে পরিবেশ বান্ধব ফোর-স্ট্রোক আনলাম...তাতে মিটার লাগালাম...নিয়ম করলাম যেখানেই যেতে চাইব তারা যাবে...হলোনা কেন এটা? আমার দাদী অসুস্হ হয়ে ক্লিনিকে এখন...আব্বা-আম্মার বাসা-ক্লিনিক ছোটাছুটি...বাসা থেকে ৪ কিলে দূরের ক্লিনিকে যাবার জন্য ৪০ মিনিটে রাস্তায় দাড়িয়ে সিএনজি ওয়ালাদের অনুনয় করতে হয় ৪০ টাকার বিনিময়ে যাবার জন্য...
ট্রাফিক জ্যামের কারণে মানুষের যে সময় এবং অর্থের অপচয় হয় এটা ঠেকানোর কি কোন উপায় আছে?
গুলশানের একটা ছোট ভিডিও দিলাম...মন-মেজাজ খারাপ....লোডশেডিং এর জন্য বাসায় আইপিএস লাগানো...কারেন্ট থাকে না বলে সেটা চার্জ হতে পারছে না...পানির লেয়ার নীচের নেমে গেছে বলে পানির সাপ্লাই সীমিত...গরমে বাবা-মা রাতে ঘুমুতে পারছে না...
আমরা ঘরে বাইরে একটু স্বস্তি কবে পাব?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

