আমার প্রিয় পোস্ট

বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য হবার চেষ্টায় আছি....

মনপুরা--দেখে হতাশ হলাম

০৩ রা আগস্ট, ২০০৯ সকাল ৭:২৬

শেয়ারঃ
0 1 0




অধীর আগ্রহে আমার বৌ প্রায় প্রতিদিনই খোচাঁচ্ছিল মনপুরার লিংকের জন্য....ওকে প্রবোধ দিতাম সেলিম ভাই দক্ষতার সাথে পাইরেসি ঠেকাচ্ছেন..লিংক নাই....ছবির অসাধারণ গানগুলো প্রায়দিনই শোনা হতো ড্রাইভিংয়ে বা বাসায়....

অবশেষে পেলাম হল কপি গতসপ্তাহে...ল্যাপটপ থেকে পিসিতে লাইন দিলাম....কেমন দেখলাম...

সামগ্রিক ভাবে হতাশ হয়েছি...ক্যামেরার কাজ আর দৃশ্যায়ন ছিল মাঝে মাঝে চোখে পড়ার মত..কিন্তু কাহিনী বা অভিনয়?

নোয়াখালীর চরের ভাষাকে যেভাবে চলিত বাংলায় রুপান্তরের চেষ্টা..মামুনুর রশীদ বা তার বৌয়ের মেকী অভিনয়......খুনের আসামী গ্রেফতারের ১-২ সপ্তাহের মাঝে শুনানি সহ জামিন সর্বোপরি কাহিনীর ব্যাপ্তি মিলে এটাকে আমার ভালো মানের নাটকের বা টেলিফিল্মের চেয়ে বেশী কিছু মনে হলো না...

যে প্রজন্মের পরিচালকরা এই ধরণের ছবি তৈরি করছেন-করবেন আরো অনেক গভীর কাহিনী নিয়ে ছবি তৈরি করার মেধা রাখেন বলেই মনে করি....

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): মনপুরাসিনেমা ;
প্রকাশ করা হয়েছে: ডায়রী  বিভাগে । সর্বশেষ এডিট : ১৫ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১১:০২ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৩ রা আগস্ট, ২০০৯ সকাল ৭:৩২
ইন্ডিয়ানা জোন্স বলেছেন: পোস্ট পড়তি নাই... কে জানে কোন চিপায় যদি কাহানীর কোন অংশ ফাস কইরা দেন তাই...

মাইনাস না খাইতে চাইলে লিংক দেন (যদি থাকে...)

পাইরেসি ঠেকাইতে পারায় সেলিম ভাইরে কংগ্রাটস জানামু কিনা নিশ্চিত হইতাম পারতাছি না;)..

বাই দ্য ওয়ে নায়িকা টারে জটিল লাগতাছে দেখতে... খুবই খুবই অ্যমেজগিং দেখতে... একটা নুবাইল চার্ম আছে মাঝে..:)
০৩ রা আগস্ট, ২০০৯ সকাল ৭:৩৪

লেখক বলেছেন: নায়িকারে কয়েকটি দৃশ্যে খুবই জটিল লাগছে....

লিংক আমি এই ব্লগ থেকেই তো পাইলাম..!!

২. ০৩ রা আগস্ট, ২০০৯ সকাল ৭:৩৩
ইন্ডিয়ানা জোন্স বলেছেন: বাই দ্য ওয়ে এই পোস্টে দেয়া এই পার্টিকুলার পিকের জন্য থ্যংস... ;)
০৩ রা আগস্ট, ২০০৯ সকাল ৭:৩৭

লেখক বলেছেন: আরো ২ টা দিলাম বাফড়া.. ;)



৩. ০৩ রা আগস্ট, ২০০৯ সকাল ৭:৩৪
কালিদাস কবিয়াল বলেছেন: হতাশ না হইয়া উপায় আছে! ফাউল একটা কাহিনী।
০৩ রা আগস্ট, ২০০৯ সকাল ৭:৫০

লেখক বলেছেন: ফাউল বলবো না..তবে যে আগ্রহ তৈরি করেছিল সেটা মেটাতে পারে নি

৪. ০৩ রা আগস্ট, ২০০৯ সকাল ৭:৩৫
নয়ন তাঁরা বলেছেন: save dating place এর বড়ই অভাব । এর জন্য হলে গিয়ে মনপুরা দেখা যেতে পারে ।
০৩ রা আগস্ট, ২০০৯ সকাল ৮:০৭

লেখক বলেছেন: !!! সিনেপ্লেক্স অনেক দিন ধরেই ভালো টাংকি মারার জায়গা শুনছি

৫. ০৩ রা আগস্ট, ২০০৯ সকাল ৭:৩৬
ফারহান দাউদ বলেছেন: দেখি নাই, এমনিতেই রোমান্টিক ম্যুভিতে উৎসাহ পাই না।:|
০৩ রা আগস্ট, ২০০৯ সকাল ৮:০১

লেখক বলেছেন: প্রেম নাই তাই ;)

৬. ০৩ রা আগস্ট, ২০০৯ সকাল ৭:৪৪
ইন্ডিয়ানা জোন্স বলেছেন: ব্লগ থিকা পাইছেন যখন তাইলে বিলায়া দিতে তো অসুবিধা থাকার কথা না;).... লিংক টা দেন ভাইটি... কিছু প্রশ্ন আছে সেইগুলা ছবিো দফেইখা করুমনে...

===

'''' নায়িকারে কয়েকটি দৃশ্যে খুবই জটিল লাগছে.... ''''

-------------- কয়েকটা দৃশ্যেই শুধু জটিল লাগছে? এই কারনেই কি হতাশ হইলেন মনপুরা দেইখা?? আমার আসলেই মনে হইতাচে সেলিম ভালো পরিচালক না!!!

এইরকম একটা স্পন্টেনিয়াস এক্সপ্রেশানওয়ালা ... এইরকম অ্যাপিলিং... এইরকম রিসোর্সফুল... এইরকম চার্মওলা...এইরকম নুবাইল একটা মেয়েরে ''''মাত্র কয়েকটা দৃশ্যে'''' জটিল লাগছে!!! সেলিমরে আসলেই নতুন কইরা পরিচালকগিরি শিখানো দরকার... আমি ছবি না দেইখাই হতাশ
০৩ রা আগস্ট, ২০০৯ সকাল ৭:৪৯

লেখক বলেছেন:
সোর্স-১: Click This Link

সোর্স-২: Click This Link

সোর্স-৩: Click This Link

সোর্স-৪: Click This Link

৭. ০৩ রা আগস্ট, ২০০৯ সকাল ৭:৪৭
ইন্ডিয়ানা জোন্স বলেছেন: ছবিগুলার জন্য থ্যংস.। পাংখা... ইউ আর আ স্টার, মেইট... অহনি মোবাইলে সেভ করতাছি;)... প্রাণে পানি আনলেন;)

২ নং কমেন্টে দেয়া রিপ্লায়ে পয়লা ছবিটা দেখছেন.. উফফফফফফফফফফফফফফফফফফফফফফফফফফফফফফফফফফফফফফফফফফফফফফফফফফফফফফফফফফফফফফফফফফফফফফফফফফফফফফফফফফফফফফফফফফফফফফফফ.... আমি গেছি... উপায় নদারদ... ই ই ই ইই ই ই ই ই..।
০৩ রা আগস্ট, ২০০৯ সকাল ৭:৫৯

লেখক বলেছেন: :) ইন্ডি দেখি পুরাই পাংখা ;)

মনপুরার রিং টোন লাগলে এইখানে আছে: Click This Link

ফারহান মিলির আরো ২-১ স্টিল দিলাম :)







৮. ০৩ রা আগস্ট, ২০০৯ সকাল ৭:৪৭
আশরাফ মাহমুদ বলেছেন: আমি লিংক পেয়ে-ও দেখি নি! অটুট থাকুক আগ্রহটা।
বাবুর গানটা অসাধারণ লেগেছে। ওইটা দেখছি। তবে কাহিনী একজনের কাছে শুনেছি, গতানুগতিক মনে হলো। অবশ্য ক্যামেরা কাজ ভালো লেগেছে (গানের চিত্রায়ন দেখে)।
০৩ রা আগস্ট, ২০০৯ সকাল ৮:২০

লেখক বলেছেন: গানগুলা নিয়া কোনই কমপ্লেন নাই.....

৯. ০৩ রা আগস্ট, ২০০৯ সকাল ৭:৫২
নুশেরা বলেছেন: পাবলিকের আগ্রহ কোনদিকে বুঝতে পারতেছি ;)
০৩ রা আগস্ট, ২০০৯ সকাল ৮:৩০

লেখক বলেছেন: খেক খেক :)

১০. ০৩ রা আগস্ট, ২০০৯ সকাল ৭:৫২
সুদীপ চৌধুরী বলেছেন: ব্যাপারটা এমন দাঁড়িয়ে গেছে যে আপনাকে আগে থেকে জেনে নিতে হবে কি দেখছেন ? --চলচ্চিত্র , টেলিফিল্ম না কি নাটক? উনারা যা বলেন তাই।
০৪ ঠা আগস্ট, ২০০৯ সকাল ৮:০৩

লেখক বলেছেন: :) হয়ত...সবাখানেই মার্কেটিং

১১. ০৩ রা আগস্ট, ২০০৯ সকাল ৭:৫৩
ইন্ডিয়ানা জোন্স বলেছেন: থ্যংস লিংকুর জন্য... প্রিয় পোস্টে এড কইরা নিলাম... মেয়েটার স্টিলস গুলার লিগা;)...

মুভি দেইখা প্রশ্নগুলা করুমনে... আপনে আপাতত সব ইনফো যোগাড় কইরা রাখেন যা পারেন:);)

পুরা দিলমে চাক্কু টাইপ...;)
১২. ০৩ রা আগস্ট, ২০০৯ সকাল ৭:৫৯
ফিফথ্‌নিক বলেছেন: ****NOTE**** - MONPURA IS NO LONGER AVAILABLE AT THE REQUEST OF MR. GIAS UDDIN SELIM, DO NOT REQUEST FOR MONPURA, ENJOY THE TRAILER AND SUPPORT MONPURA GROUP =)
০৩ রা আগস্ট, ২০০৯ সকাল ৮:০০

লেখক বলেছেন: :) পরের সোর্স গুলা দেখেন

১৩. ০৩ রা আগস্ট, ২০০৯ সকাল ৮:১৫
ইন্ডিয়ানা জোন্স বলেছেন: আর দিলে আমি পুরাই গেছি...!!! হেরে লাল শাড়ীতের চুল ছাড়া অবস্হায়ই বেশী ভাল্লাগে... হের নাম ফারহান মিলি নাকি? ফারহান নামের মানে জানতে ইচ্ছা করতাচে অহন...

দাউদ ফারহান কই? নামের মিনিং টা যদি সে কইতে পারে তাইলে খানিকটা বাচোয়া... নাইলে... ই ই ই ই ঈ ই...

থ্যংস ব্রো... পিকগুলা দেইখা খুব ভাল্লাগতাছে... :)
০৪ ঠা আগস্ট, ২০০৯ সকাল ৮:০০

লেখক বলেছেন: কাইলাক্যা ব্লগ ছাড়ার পর কাহিনী হয়েছিল নাকি...ঘটনা কি?

১৪. ০৩ রা আগস্ট, ২০০৯ সকাল ৮:১৭
ইন্ডিয়ানা জোন্স বলেছেন: বাই দ্য ওয়ে আপনার প্রোফাইল পিক চেন্জ হইলো দেখি? বাবা হবেন এই খুশীতে নাকি? এইটাই যেন থাকে:)... পিক এবং খুশী দুইটাই:)
০৩ রা আগস্ট, ২০০৯ সকাল ৯:১৩

লেখক বলেছেন: :) ধন্যবাদ....

১৫. ০৩ রা আগস্ট, ২০০৯ সকাল ৮:২৩
না বলা কথা বলেছেন: দুনিয়া হইলো প্রচারণার আর হুজুগের বাজার, প্রচারণা হুজুগের বীজ বুইনা দেয় আর আবাল জনগণ হেই ফল বুইজা অথবা না বুইজা খাইয়া অবশেষে বদহজমের ঢেঁকুর তুলে।
১৬. ০৩ রা আগস্ট, ২০০৯ সকাল ৮:৩৫
ফিরোজ-২ বলেছেন: দুনিয়া হইলো প্রচারণার আর হুজুগের বাজার
১৭. ০৩ রা আগস্ট, ২০০৯ সকাল ৯:০২
তোমোদাচি বলেছেন: কোন ছবি সম্পরকে আগে থেকেই অনেক বড় ধারনা নিয়ে দেখতে বসলে এমন হতে পারে। আপনার মনে হয় তেমনটিই হয়েছে।

আমার কিন্তু ভালই লেগেছে ছবিটি।
০৪ ঠা আগস্ট, ২০০৯ সকাল ৮:০১

লেখক বলেছেন: খারাপ লেগেছে বলিনি হতাশ হয়েছি

১৮. ০৩ রা আগস্ট, ২০০৯ সকাল ৯:০৫
সৌরভ১৩ বলেছেন: কাহিনী আমারো তেমন ভাল লাগেনি... তবে গান গুলো ভাল লেগেছিল... আমিও হুজগে বাংগালীদের মত সেই দৌড়াদৌড়ি কইরা এই সিনেমা দেখতে গেছিলাম...
১৯. ০৩ রা আগস্ট, ২০০৯ সকাল ৯:১২
রামন বলেছেন: সাধারনত নতুন প্রজম্মের শিল্পীদের গান আমার শোনা হয় না , তাই তাদের কন্ঠ আমার অচেনা ।সেদিন এক বন্ধুর গাড়ীতে যাবার সময় পরপর দুটি গান শুনে বিব্রত হয়ে জিজ্ঞাসা করে ছিলাম , এগুলো কি ব্যান্ডের গান। বন্ধুটি মুচকি হেসে বলেছিল, এ গানগুলো লেটেষ্ট এবং হিট চলছে। আজ আপনার লিংক দেখে বুঝলাম গান দুটি এই মনপুরা ছবির গান।

গানগুলো বন্ধুর বড়ই পছন্দের। তার বাড়ী নোয়াখালী কিনা। ;)
২০. ০৩ রা আগস্ট, ২০০৯ সকাল ৯:২৬
মহিউদ্দিন আহামেদ সৈকত বলেছেন: যত র্গজে তত র্বষে না, মনপুরার প্রচারনার ঢং আর ছবি দেখলে পুরা মিইল্লা যায়..
২১. ০৩ রা আগস্ট, ২০০৯ সকাল ৯:৩০
রন্টি চৌধুরী বলেছেন: গিয়াসউদ্দিন সেলিমের ডিরেকশনের দক্ষতা নিয়ে আমার তেমন কোন প্রশ্ন নেই। সে জন্যে মনপুরা নিয়ে ঢালাও কমেন্ট করছি না যেহেতু দেখি নি। কিন্তু সত্যি বলতে কি নাটকের যারাই ফিল্ম বানাতে এসছেন দেশে, তারা সবাই আসলে বড়দৈর্ঘ্যের নাটকই বানিয়েছেন মুভির নামে। ফারুকীকে দেখেন, মেইড ইন বাংলাদেশ, ব্যাচেলর এইগুলি দেখার জন্যে পয়সা খরচ করে কেন আমি হলে যেতে যাব? বাসায় বসে এগুলো দেখা আর হলে বড় পর্দায় দেখার অভিজ্ঞতায় এইগুলি কোন পার্থক্য আনে না। কাহিনী আর নির্মানের ব্যাপকতায় এগুলি বড়পর্দার উপযোগী না মোটেও।

তবে সেলিমের কাছ থেকে ভাল কিছু প্রত্যাশিত।
২২. ০৩ রা আগস্ট, ২০০৯ সকাল ৯:৫১
লীনা দিলরূবা বলেছেন: গিয়াসউদ্দিন সেলিম প্রথম সিনেমাতেই বাজিমাত করেছেন। ক্যামেরার কাজ, লোকেশন, বেশিরভাগ পাত্র পাত্রীর অভিনয় এবং গল্পের গাঁথুনি-মন্দ লাগেনি, যেখানে আমাদের চলচিত্রের গভীর দৈন্যদশা দেখছি সেখানে এমন একটি সিনেমা ধন্যবাদ পাবার যোগ্য। অনেকভাবে সমালোচনার জটিলতায় একে জড়িয়ে ফেলা যায় কিন্তু মোটাদাগে এই চলচিত্রটি দর্শকদের ভালই প্রসংশা কুড়িয়েছে। বলিষ্ঠ পান্ডুলিপি রচনার দক্ষতা চলচিত্রকার গিয়াসউদ্দিন সেলিম এর রয়েছে, তার রক্তে প্রোথিত প্রতিভা তাকে ছোট একটি শহরের অখ্যাত নাট্যকর্মী থেকে একজন মূলধারার চলচিত্রকার হিসেবে দাঁড় করিয়েছে, তাই এই সেলিম ক্ষণিকের স্ফুরণ নয়, মাটিকামড়ে পড়ে থাকার মত এক প্রতিভা।

আমরা তার কাছ থেকে আরও অনেক কিছু পাবো।
০৪ ঠা আগস্ট, ২০০৯ সকাল ৮:০৪

লেখক বলেছেন: বড় বিষয় হলো কাহিনীটা কি ছবির উপযোগী হয়েছে?

২৩. ০৩ রা আগস্ট, ২০০৯ সকাল ৯:৫৫
রন্টি চৌধুরী বলেছেন: মুলধারার চলচিত্রকার সেলিমকে এখনও বলা যায় না। যেমনটা বলা যায় না ফারুকীকেও। সেলিমর ফিল্ম ব্যবসাসফল। তবে সিনেমার প্রতি তার কমিটমেন্ট দেখে সেটা বলা যেতে পারে যে তিনি চলচিত্রকার হতে পেরেছেন কিনা। তবে তার জন্যে আরও অপেক্ষা করা লাগবে। দেখা যাক তিনি কি করেন আর।
তবে তার সম্পর্কে যারা জানেন, তারা বলেন, সেলিম আসলেই অনন্য।
২৪. ০৩ রা আগস্ট, ২০০৯ সকাল ১০:৫০
সামছা আকিদা জাহান বলেছেন: আমি দেখেছি একটু অন্য দৃষ্টি ভঙ্গীতে, তাই বলি-- কোন বিতর্ক উত্থাপনের জন্য আমার এ মন্তব্য নয়। এ আমার মনভাব।
একজন নিরপরাধ মানুষ মাথার খুনের দায় নিয়ে পালিয়ে যাবে কেউ নেই এর প্রতিবাদ করার? একজন পাগলের সাথে একটা মেয়ের বিয়ে হলেই পাগল সুস্থ্য হবে, ডাক্তারের কথা কেউ বলে না? কেন আমাদের দেশের মানুষ কে আমরা কিছু আশার কথা শুনাতে পারিনা এই সব গনমাধ্যমের মাধ্যমে? কেন কুংস্কার থেকে বাইরে আনতে পারিনা? কেন তাদেরকে উৎসাহিত করতে পারি না নব আলোকে উজ্জিবীত হতে? একটা মেয়েকে পরিবার সমাজ সবাই মিলে মৃত্যুর দিকে ঠেলে দিল প্রতিবাদ করার কেউ নাই?

পাগলের সাথে বিয়ে যে আইনত বৈধ নয় সেই কথা বলারও একটা মানুষ পেলাম না পুরা সিনেমায়।
২৫. ০৩ রা আগস্ট, ২০০৯ সকাল ১১:৪৭
সুফল_আমার_নাম বলেছেন: মনপুরার লিংক চাইলে আমাকে মেইল করুন..

২৬. ০৩ রা আগস্ট, ২০০৯ সকাল ১১:৫৩
বাবুই বলেছেন: আমার পরিচিত কেউ ছবিটি দেখে বলেনি ভালো লেগেছে।
তাই দেখার আগ্রহ পাইনি।
তারপরও ছবিটি কিভাবে একটা সুপারহিট হলো, আশ্চর্য!
২৭. ০৩ রা আগস্ট, ২০০৯ দুপুর ১২:০৬
মুক্ত বয়ান বলেছেন: @ইন্ডিয়ানা ভাই: মনপুরা'র অনেকগুলা ছবি এইখানে পাবেন।
২৮. ০৩ রা আগস্ট, ২০০৯ দুপুর ১২:১৪
মুক্ত বয়ান বলেছেন: সবার পরিচালনার মধ্যে তার নিজস্বতার একটা ছাপ থেকেই যায়। সেলিম এতদিন ছোটপর্দার জন্য নাটক নির্মাণ করেছেন, তাই এই ছবি নির্মাণে তার একটা প্রভাব পরেছে। তবে, ফারুকীর সাথে সেলিমের তুলনা করে লাভ নাই। দু'জন আলাদা আলাদা। যাই হোক, মনপুরা নিয়ে এত হইচই হওয়ার একটা কারণ এটা হতে পারে, আমাদের দেশে এখন যে চলচ্চিত্রগুলো হচ্ছে, তাতে দুইটা ধারা, ১. বাণিজ্যিক, ২. বিকল্পধারা(একটা ভাব-গম্ভীর নাম দিয়ে কঠিন সব বিষয়ের কড়চা!!)
সেখানে বাণিজ্যিক উদ্দ্যেশে তৈরি একটা সুস্থধারার চলচ্চিত্র সহজেই সকলের দৃষ্টিআকর্ষী।
২৯. ০৩ রা আগস্ট, ২০০৯ দুপুর ১:০০
দ্বিতীয়নাম বলেছেন: ধ্যাৎ, প্রিন্ট আর সাউন্ড জঘন্য।
ফ্রি বইলি গু খামু নাকি
৩০. ০৩ রা আগস্ট, ২০০৯ দুপুর ১:১৯
নকীবুল বারী বলেছেন: লেন্দী কাহিনী, ভালো লাগে নাই, জোর কইরা ইমসোন কাড়ার চেষ্টা...
তবে দৃশ্যায়ন ও গানগুলি ভালো
৩১. ০৪ ঠা আগস্ট, ২০০৯ রাত ১:৪৩
টোনা বলেছেন: আমার নামে পোস্ট উৎসর্গ হইসে .. আমি আনন্দে হারায়া যাইতেছি .. আমারে কেউ ধরে না ক্যান ;) :)

Click This Link

 

মোট সময় লেগেছে ১.১৩৭০ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
লাইফটা মাঝে মাঝে তেজপাতা মনে হয়

bdidol @ gmail.com
fb.me/bdidol
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ