আমার প্রিয় পোস্ট
- যে ৫ টি বিদেশি গোয়েন্দাসংস্থা বাংলাদেশের মাটিতে সর্বাধিক সক্রিয়..আজকের পর্ব রিসার্চ অ্যান্ড এনালাইসিস উইং এর আদ্যপান্ত - অনিক আহসান
- চলচ্চিত্রের মুশকিল আসানে আলমগীর কবির - আবদুল ওয়াহিদ
- ছবি ব্লগ: লেক জেনেভা, সুইজারল্যান্ড !!! - প্রজন্ম৮৬
- আজম চৌধুরীর এন্টার্কটিকা অভিযানের ডায়েরী।(১ম-পর্ব) - তৌফিকতুহিন
- দ্যা কোড অফ হাম্বুরাবি .....চোখের বদলে চোখ!! - রেজোওয়ানা
- আপনার কম্পিউটারের সামনে বসেই ইন্টারনেটের মাধ্যমে ফ্রি ফ্যাক্স করুন বিশ্বের অনেক অনেক দেশে!! - মঈনউদ্দিন
- ফিরে দেখা ২০১০ : বছরজুড়ে সামহোয়্যারইন ব্লগে যা কিছু আলোচিত-সমালোচিত... - ফিউশন ফাইভ
- বাংলাদেশী টপ গান (Top Gun) - আমার নাম নাই
- আধ ঘন্টায় প্রেম, অতঃপর বিয়ে... - ড়ৎশড়
- রক্তাক্ত পঁচাত্তরঃ চারটি অবশ্যপাঠ্য বই - তায়েফ আহমাদ
- মুজিব মার্ডারের CIA ডকুমেন্ট নিয়ে প্রথম আলো মিজানের ফাপরবাজী , আওয়ামী বেকুবদের অট্টহাসি এবং যে লজ্জাজনক তথ্যটি প্রথম আলো ছাপালোনা , জানালোনা , ধামাচাপা দিলো - দাসত্ব
- আপনার দেখা সেরা একটি মুভির নাম দিন (ব্লগীয় জরিপ) - বিডি আইডল
- পছন্দের মুভির তালিকা
- বিডি আইডল
- মুক্তিযুদ্ধ বিষয়ক ২০ টি বই ডাউনলোড করুন - অসামাজিক শাকিল
- DOI : ২ টি টেলিফোন , রাত ১২-১.০০ টা , শেখ মুজিবের ট্রু লাইস : মার্চ ২৬ - দাসত্ব
- আপনার BTCL ফোনের বিল অনলাইন দেখুন - ইনজাম
- চট্টগ্রাম সেনা বিদ্রোহের ২৯ বছর পর ফিরে দেখা। পর্ব-১। - ত্রিশোনকু
- সুন্দর করুন আপনার হাতের লেখা - দ্যা ডেডলক
- (নারী) পুরুষের যৌণ সমস্যা নাকি আমাদের শিক্ষার সমস্যা ? - রাগ ইমন
- আমার কিছু প্রিয় এ্যানিমেশন মুভি
- বাবুনি সুপ্তি
- সবসময় রোমান্টিশিজমে ভূগতে থাকাদের 'THE NOTEBOOK' flimটি না দেখার অনুরোধ করছি । দেখলে নিজ দায়িত্ত্বে ঃ - একটু বর্ষা...
- বিনা যুদ্ধে নাহি দেবো সুচাগ্র মেদেনি। - ধীবর
- ডেসটিনির গাছে সোনার কাঁঠাল এবং আবুল ভাইয়ের তৈলাক্ত গোঁফ্ - স্তব্ধতা'
- কমিকস গুলো নিয়ে গেলো ছোট বেলায়
- হাসান তারেক
- আমার চোখে - হাম্বা
- কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সমগ্র রচনাবলী অনলাইনে - বংশী নদীর পাড়ে
- প্রধানমন্ত্রী টেলিফোনের খবর জানলেন কি করে? - মুহিব ইরম
- দি ডেইলী ষ্টারে জেনারেল শফিউল্লাহর সক্ষাতকারের বঙ্গানুবাদ: এবং কিছু প্রশ্ন। - স্তব্ধতা'
- ঊনসত্তুর থেকে পচাঁত্তুর-'৭১এ যাদের বয়স তিনের কম ছিল তাদের থেকে সামুর কনিষ্ঠতম ব্লগারটিকে উৎসর্গীকৃত-পর্ব-১ - ত্রিশোনকু
- হাজ্জাজ বিন ইউসুফ- যে অত্যাচারীর হাতে ফুটল সাহারার ফুল! - তায়েফ আহমাদ
- বাংলাদেশের মেগালিথিক সৌধ গুলো কি আসলেই কি সমাধি বা স্মারক সৌধ???? - রেজোওয়ানা
- কিছু পাশবিক কৌতুক -কৌতুক কালেকশন -১ - ফাহাদ চৌধুরী
- ব্লগার্স মেন্টাল হসপিটাল
- ১ম পর্ব - এরশাদ বাদশা
- ধেয়ে আসছে প্রকৃতির প্রতিশোধের ভয়ংকর ড্রাগন! জলে-স্থলে-অন্তরীক্ষে কোথাও বাঁচার পথ নেই!! - মনজুরুল হক
- অবশেষে প্রকাশিত হল বাংলা ব্লগের প্রথম কল্পগল্প সংকলন ও নতুন কল্পগল্প সমগ্র - আমড়া কাঠের ঢেকি
- মুভি বিষয়ক কিছু পোষ্ট - নতুন রাজা
- ✓ বাংলা নাটক, গান ডাওনলোডের ভাল সাইটগুলো ♪♠☺ - হাশেম
- একাত্তরে নারীর বিরুদ্ধে অপরাধ - একরামুল হক শামীম
- নিজের একটা ব্লগ সাইট করুন ডমেইন হোস্টিং সহ সবই ফ্রী। - নিঃসঙ্গ
- প্রতিবাদ প্রতিবাদ খেলা, ব্লগবিপ্লবী, মডারেশন এবং একটি মামুলি প্রশ্ন - ফিউশন ফাইভ
- শিক্ষানীতির সহজ পাঠ - মুহম্মদ জাফর ইকবাল - কানা-বাবা
- আওয়ামিলীগের দশ মাসঃ আমরা দিন বদলের গান শোনাই - নাস্তিকের ধর্মকথা
- তম পোষ্টের হ্যাপা [
] - শূন্য আরণ্যক
- সহজে ব্লকড সাইটগুলো ভিজিট করুন (প্রক্সি সাইট ব্যবহার না করে) - স্বপ্নকর
- চরম মেজাজ গরম হয় যে লেখাগুলো পড়লে
(সংযোজন সহ রিপোস্ট) - জানজাবিদ
- অবশেষে... আপনার মূল্যবান ব্লগের ব্যাকাপ রাখুন নিরাপদেই!
- রোবোটিক্স
- ক্লাউড কম্পিউটিং, এখুনি পরখ করে দেখুন। - ক-খ-গ
- আপনার কি কখনো মনে হয়েছে, এই ব্যাপারটা আপনি আগেও দেখেছেন? - আজম
- প্রিয় খাবারের তালিকা, উগ্র রসনা বিলাস - সাঈফ শেরিফ
- বাংলা বানানের প্রায়োগিক কিছু ভুল: প্রয়োজন সাধারণ সতর্কতা - আলাউল হোসেন
- মেগাআপলোড থেকে আজীবন মুভি ডাউনলোড/স্ট্রিমিং করবেন যেভাবে--(like premium user) - বিডি আইডল
- ভিডিও ডাউনলোড করার ৫টি জনপ্রিয় ওয়েবটুলস, সম্পূর্ন ফ্রী… - তারেকবিডি
- গুগলের কাছ থেকে ফ্রি হোস্টিং নিয়ে চলুন এবার একটি ফ্রি ওয়েবসাইট বানাই নিজের জন্য... - পান্থ বিহোস
- অনলাইনে প্রতিদিন ঃ বাংলা ভাষায় ইসলামিক ওয়েব সাইট/পোষ্ট সমুহ - সিটিজি৪বিডি
- কলেজিয়েট স্কুল[একখানা ফটুকময় স্মৃতি তুমি বেদানা পোস্ট] - মুক্ত বয়ান
- সৌদি মরুভূমিতে অত্যাধুনিক প্রযুক্তি বিশ্ববিদ্যালয় KAUST - মেহেদী_হাসান
- সেন্ট মার্টিন দ্বীপের কোরাল/প্রবাল: পানির নীচে অন্য এক জগত - রাব্বি !
- প্রিমিয়াম লিঙ্ক জেনারেটর (আপডেটেড - ১৭ই ডিসেম্বর ২০১০)
- অরণ্যচারী
- কিভাবে ওয়ার্ডপ্রেস ব্লগ ওয়েবসার্ভারে ইনস্টল করবেন? - হাসান
- ইয়াহু (Yahoo) মেইলে POP3 এনাবল করুন পয়সা ছাড়া। - অমিত০৯৭
- নেটের সর্বশ্রেষ্ঠ ফ্রি মুভি ডাউনলোড সাইট-আপডেট
- বিডি আইডল
- বাংলাদেশের প্রতি ভারতের ঐতিহাসিক নিপীড়নমূলক আচরণসমূহ - বিদগ্ধজন
- কলেজিয়েটের দিনগুলি... ছুডবেলার সেই প্রিয় স্কুল...(ইহাও একটি স্মৃতি তুমি বেদনা মূলক পোষ্ট
) - রোহান
- নোয়াখালীর ভাষা শিক্ষা --আই ই এলটিএস থেকে কম না ব্যাপারটা - শ।মসীর
- এশিয়ান হাইওয়ে এবং দেশের স্বার্থ। যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের মিথ্যাচার - স্বপ্ন ব্যাকরণ
- প্রসংগ- Asian Highway - শয়তানেরচাবুক
- বাংলাদেশী মুদ্রার সচিত্র ইতিহাস - তুষারপাত
- বিজ্ঞাপনোষ্টালজিয়া ... - অলৌকিক হাসান
- নেটের সর্বশ্রেষ্ঠ ফ্রি মুভি ডাউনলোড সাইট
- বিডি আইডল
- চট্টগ্রাম কলেজের দিনগুলি -- একটি স্মৃতি তুমি বেদনা টাইপ পোষ্ট
- রোহান
- সূচীপত্র - মা দিবসের (২০০৯) জন্যে লিখা সকল ব্লগের লিঙ্ক - ~স্বপ্নজয়~
- অনলাইন বাংলা ডেট কনভার্টার - পাগল কবি
- অত্যাধোনিক কবিতার ফ্রেমওয়ার্ক - সোজা কথা
- ডাক্তার আইজউদ্দিন, আপনি কেমন আছেন ? - বিবেক সত্যি
- একলা(১লা) বৈশাখ; সাথে এক হালি গান - ভাঙ্গা পেন্সিল
- টরেন্ট কি এবং কিভাবে টরেন্ট দিয়ে ডাওনলোড করা হয় - নাজিরুল হক
- সেইসব বীরঙ্গণা এবং যুদ্ধশিশুর কথা - রেজওয়ান
- নামকরণ আর আত্মীয়করণে উন্মাদপ্রায় এক প্রধানমন্ত্রী - ফিউশন ফাইভ
- সামহোয়ারইনের যত্তসব অপশনের ব্যাবচ্ছেদ - কাঙাল মামা
- শিশুকে কীভাবে বর্ণ শেখাবেন? - গৌতম রায়
- পন্ডিত মশাই, কুকুরের ঠ্যাং এবং অন্যান্য - আতিকুল হক
- হে শীর্ষ ব্লগারগণ, কর্তৃত্ব মেনে নিন... - জাতেমাতাল
- আওয়ামী স্বর্ণযুগ : কিছু নমুনা - অভ্র
- ছোট্ট সোনামনি আছে যাদের ঘরে, আমার এ পোস্ট তাদের তরে - অপ্সরা
- মেজর জেনারেল জিয়াউর রহমানের ক্ষমতা গ্রহন ও তার হত্যা - আর্কাইভ
- সেনাবাহিনীর কুকীর্তির লিষ্ট : আমাদের গোল্ড ফিশ মেমরীকে ব্লগে সংরক্ষন - শূন্য আরণ্যক
- একটি ছবির কথাই শুধু বলতে এসেছি ! - প্রচেত্য
- Rapidshare থেকে সহজেই যেকোন ফাইল খুঁজে বের করুন - jewelosman
- ব্লগে বারো ভূঁইয়ার জমিদারি : ব্লগে ভয়ের সংস্কৃতি - ফিউশন ফাইভ
- যুদ্ধাপরাধীদের বিচারের দাবী এবং একজন স্বঘোষিত পর্নোষ্টার - জাতেমাতাল
- অমি পিয়ালের পক্ষে আছেন কারা কারা? - রেডিও বাংলাদেশ বেতার
- প্রমিত বাংলা বানান রীতিঃ সচরাচর সমস্যা করে এমন শব্দের একটি সম্ভার! - ম্যাভেরিক
- ইতিহাসের ভুল পাঠ : কার নেতৃত্বে গঠিত হয় আওয়ামী লীগ? মাওলানা ভাসানী নাকি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান? - মিরাজ
- ত্রিশ লক্ষ শহীদ : মিথ নাকি বাস্তবতা ? - লাইটহাউজ
- এক ডেভিড মিলবোর্ন এর দেশপ্রেম ও আমরা - জিয়াউল হক
- আরেকটি বাংলা সিনেমার পুলিশীয় রম্য - দুরের পাখি
- যুদ্ধবিষয়ক সিনেমা : হৃদয়ে দাগ কেটে যাওয়া ৫ টি মুভি (মহান মার্কিন সেনাদের বোরিং গুণগান বর্জিত) - মেহরাব শাহরিয়ার
- Online - এ বাংলা বই - মশিউর রহমান মেহেদী
- অ্যাপোক্যালিপস ফিলিস্তিন - ফারহান দাউদ
- National Geographic - Locked up in Abroad (Bangladesh) - মে ঘ দূ ত
- ইসরায়েল: এই হাতলহীন তলোয়ারকে খাপে ঢোকাবে কে? - ফারুক ওয়াসিফ
- আওয়ামীলীগ নেতাদের চরম মিথ্যাচার; প্রথমআলো ও জনকন্ঠে আছে ১০ টাকা সের চাল ও ফ্রি সারের কথা - থার্ড নয়ন
- চাঁদে জীবন্ত প্রতিচ্ছবি দেখা উপলক্ষে সূফী সম্রাট দেওয়ানবাগীর সংবর্ধনা......দলে দলে যোগ দিন - শওকত হোসেন মাসুম
- মানবতাবাদ জিন্দাবাদ, ঘৃণার রাজ মুর্দাবাদ - আমি বাংলার গান গাই
- রেসিপি : সামহোয়ার ইন ব্লগ - রকি ভাই
- পৃথিবীর পথে বাংলাদেশ : নিউজিল্যান্ড - মুনতাসির
- ব্লগে আপনার পড়া সেরা ফান পোষ্ট কোনটা ?? - চিলে কোঠার সেপাই
- কারওয়ানবাজারের কলু কামার কেন কা কা করছে? - ফিউশন ফাইভ
- বাংলা ব্লগের বিস্ময়কর প্রতিভা অথবা তথাকথিত এক কলিগের গল্প - মাহবুব মোর্শেদ
- হমপগ্রের তুমুল জনপ্রিয়তার আরেকটি প্রমাণ! - হমপগ্র
- নবরুপে বাকশাল : মাহমুদুর রহমান - যুকরুফা ০৭
- শেখ হাসিনার উপদেষ্টা সজীব জয়ের লেখা: Stemming the Rise of Islamic Extremism in Bangladesh - নির্বাক হাসান
- বাংলা ইউনিকোড ভিত্তিক ওয়েব সাইট - ক্যামেরাম্যান
- ফ্রীতে নিজের একটা সাইট করুন ডমেইন সহ সবেই ফ্রী... - নিঃসঙ্গ
- ব্লগের নিক - লীনা ফেরদৌস
- সামহোয়্যারে যা ঘটলো, যা ঘটবে তার 'পেছনের কারণ' - Arild, you MUST read this - ধুসর গোধূলি
- প্রসঙ্গ ৭ ই নভেম্বর: জিয়া ভার্সাস কর্ণেল তাহের --- যে বিষয়গুলোতে যুক্তি খুঁজে পাইনা - জ্বিনের বাদশা
- রাজাকারদের পুত্র কন্যারা কোথায় লেখাপড়া করেছে? - রুহুল্লাহ
- "বাথরুম সাহিত্য" - লাবু শামস
- ভালবাসাবাসি করেন
.... তয় In Ishtyle!!!!
(অনুবাদ পোস্ট) - এম্নিতেই
- একমেবাদ্বীতম ব্রাত্য রাইসুর (কাল্পনিক) সাক্ষাৎকার - আহসান হাবিব শিমুল
- ইসরাইলের গর্বিত এক বাংলাদেশী বন্ধুকে দেখুন,চিনুন,জানুন। - চিলে কোঠার সেপাই
- চট্টগ্রাম কলেজ - আতিকুল হক
- বাংলার বীরশ্রেষ্ঠ সন্তানেরা - সাত বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধার জীবনী - রাগিব
- স্বাধীনতার পরিক্রমা - বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র - রাগিব
- একাত্তরের গণহত্যা ও নারী নির্যাতনঃ কিছু সাক্ষীর বয়ান - রাশেদ
- প্রকাশিত হল মুক্তিযুদ্ধবিষয়ক ই-সংকলন ফিরে দেখা একাত্তর - ব্রিগেড সিক্সটিন
- বীভৎস যৌন নির্যাতন, কিন্তু এড়িয়ে গেছেন সবাই - শেরিফ আল সায়ার
- পাকমন পেয়ার - আনোয়ার সাদাত শিমুল
- এ'টিমের জন্মদিন ।। সময়ের নবকুমারদের জন্য তিনউল্লাস - হাসান মোরশেদ
- ব্লগ নস্টালজিয়ায় কিছুক্ষণ..... - মিলটন
- জ্ঞানীর দায়িত্ব, ল্যাংটা বাবা, গোয়েবলস ও বর্তমানের আস্তিক নাস্তিক প্রোপাগান্ডা - বিবর্তনবাদী
- রম্য ভাবনাঃ খুন - কালপুরুষ
- ৫০৪ টি ফ্রি বই - রেজা রহমান
- ইংলিশ সাহিত্যের বিশাল পিডিএফ ভান্ডার - সোহেল চৌধুরী
- ব্লগিং করার সুবিধার্তে সা,ই, এ - দুঃখবিলাস
- পৃথিবীর পথে বাংলাদেশ - মুনতাসির
- স্মৃতিময়তা : শ্রাবনধারার মাঝে অশ্রুর নোনাজল - নোক্সেনডার
- মাঝ রাতের রান্না এবং পর দিনের বিরিয়ানী........ - অরুনাভ
- বাংলা ব্লগ ও ব্লগ পলিটিক্স - রেজওয়ান
- ঘুরে বেড়ায়...ধর্ষণের স্মৃতি (এডিট পরবর্তীতে রিপোষ্ট) - শিমুল
- ইফতার - প্রণব ভট্ট - মোজাম্মেল হোসেন (ত্বোহা)
- ফ্রি এবং খুবি সহজ পদ্ধতি তে সাইট তৈরি করুন....... - গিফার
- সকল জামাত বিরোধী, রাজাকার বিরোধী পোস্টের সংকলন। - হ্যারি সেলডন
- ব্লগস্পট টিউটোরিয়ালঃ নতুন টেমপ্লেট সেটআপ - রাশেদ
- কানাডায় উচ্চশিক্ষা- কিছু তথ্য - _তানজীর_
- কোয়ান্টামে একদিন ! - হমপগ্র
- আজ রাতে কোথায় ঘুমাবো? - মাহবুব মোর্শেদ
- আমার অভিজ্ঞতায় মুক্তিযুদ্ধ এবং ৭ই মার্চের ভাষন - নাসার আহমেদ চৌধুরী - নোক্সেনডার
- একটি জাতির জন্ম: জিয়াউর রহমানের নিজের লেখাই পড়ুন-২ (উতসর্গ অমি রহমান পিয়াল) - আমি সাগর
- শিবনারায়ণ দাশ - বাংলাদেশের লাল সবুজ পতাকার প্রথম নকশা-প্রণেতা - রাগিব
- আসুন সকাল বিকাল লাথি মারি, বাংলাদেশের ভাবমুর্তি বৃদ্ধি করি - রাসেল ( ........)
- মুক্তিযুদ্ধের বিজয় মুহুর্ত - ১৬ ডিসেম্বর ১৯৭১ । ই-সংকলনের প্রকাশ উপলক্ষ্যে এই ভিডিওটি ইউটিউবে আপলোড করলাম । - মিরাজ
- অন্তর্জালে আমি কাদের কাদের পুন মার্তে চাই? - পাগলা গারদের ওয়ার্ডেন
বিদেশেই কি থেকে যাবো? যারা বাইরে থাকছেন বা থাকার ইচ্ছা আছে আপনাদের মত কি?
১৭ ই অক্টোবর, ২০০৯ ভোর ৫:১২
দেশের বাইরে আছি আজ প্রায় তিন বছর....পড়াশোনার পাঠও প্রায় শেষের দিকে...ইতিমধ্যে হয়ে গেছি কানাডার স্হায়ী বাসিন্দা....সম্প্রতি জন্ম নেওয়া কন্যা হয়ে গেছে কানাডিয়ান নাগরিক...
আমি বাবা-মায়ের একছেলে...বাইরে থেকে যাবো কিনা এই চিন্তাটা খুব ভাবাচ্ছে ইদানিং...বিশ্ব মন্দায় প্রকৌশল চাকরীর বাজারের খুবই চরম আকাল চলছে বলে শুনছি...
মেয়েকে কিভাবে এই পরিবেশে বড় করবো..বাবা-মার বয়স হচ্ছে তাদের জন্য কি করবো...এই চিন্তা গুলো হাসফাস করে মাথার মাঝে সর্বদা...
যারা আছেন বাইরে আপনাদের মতামত কি....দীর্ঘমেয়াদে কি আত্মতৃপ্তি হচ্ছে বাইরে থেকে? কালচারের বা ধর্মের প্রতিকূলতায় থেকে?
আমার আশে-পাশের কয়েকটি পরিবারকেই দেখেছি বাবা-মার মৃত্যুতে দেশে যেতে পারেন নি....পরিবারের প্রয়োজনে পাশে দাড়াতে পারেন নি...ছেলে-মেয়ে একটু বড় হয়ে যখন এই কালচারের সাথে মিশতে গেছে শুরু হয়েছে পারিবারিক কলহ...বাড়ী-গাড়ী, সামাজিক নিরাপত্তা আর স্বচ্ছলতার স্বস্হির তুলনায় এগুলোর বোঝা কেমন?
আপনাদের অভিজ্ঞতা বা একান্ত ভাবনা হয়ত আমার চিন্তার বোঝা কমাতে সাহায্য করতে পারে....
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ডায়রী, প্রবাস, পরিবার ;
প্রকাশ করা হয়েছে: ডায়রী বিভাগে । সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০০৯ রাত ২:০৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
মুনিয়া বলেছেন:
এখন দেশে আসলেও মানিয়ে নিতে পারবেন না। বাইরেই থেকে যান।
লেখক বলেছেন: ৩-৪ বছর খুব বেশী সময় নয় আসলে...দেশ নিয়ে এক ধরণের হতাশা কাজ করে আবার মনে ইদানিং...সব কিছুর অপর নাম যেখানে বিশৃঙ্খলতা আবার...
রনি রাজশাহী বলেছেন:
কুটি কুটি টাকা ইনকাম কইর্যা দ্যাশে দৌড় দেন। এত পরিমান টাকা আনবেন যেন সারা জীবন পায়ের উপ্রে পা দিয়্যা বইস্যা বইস্যা খাইতে পারেন। লেখক বলেছেন: হা হা হা....রনি সেই দিন নাই আর বোধকরি...৭০-৮০ এর দশকে যারা বাইরে এসেছিল (বিশেষ করে নর্থ আমেরিকায়) তারা যত সহজে ভালো চাকরী-বাকরিতে ঢুকেছিল সময়ের পরিক্রমায় এখন বিষয়গুলো অনেক কঠিন.... এখানে মাস্টার্স/পিএইচডি করে ভালো চাকরি পাওয়া...বিশেষ করে প্রকৌশল পেশায় অনেক কঠিন এখন...কানাডাতে গত একবছর ধরে প্রকৌশল নিয়োগ প্রায় বন্ধ...পুরোন লোক ছাটাই হচ্ছে এবং কবে নাগাদ লোক নিবে তারা তাও জানে না...
লেখক বলেছেন: হয়ত সত্যি...মোটামুটি সব কিছুই নিয়মের মধ্যে চলে এ থেকে অনিয়মের স্বর্গরাজ্যে গেলে কেমন চলবে কে জানে...
শয়তান বলেছেন:
দেশে চলে আসেন । তবে আরও কয়েক বছর পরে।
লেখক বলেছেন: কেউ কেউ এই কাজ করে কিন্তু ছেলে মেয়েরা একটু বড় হয়ে গেলে ভিন্ন পরিস্হিতিতে আবার সমস্যায় পড়ে নানারকম শুনিছি...
সাঈফ শেরিফ বলেছেন:
মালেশিয়া, থাইল্যান্ড এমন কি আরবের বিশ্ববিদ্যালয় গুলোতে মাস্টারি পদে আবেদন করুন। দেশের কাছাকাছি থাকলেন, নিজের আচার ধর্ম নিয়ে থাকলেন, কিন্তু উন্নত জীবন যাপনের নিশ্চয়তা পেলেন। মাঝে মাঝে দেশে গিয়ে মাস্টারির খ্যাপ দিলেন। দেশে গিয়ে তো গাড়ি হাকাবার মত রাস্তা নেই।
লেখক বলেছেন:
দেশ থেকেই অনেকেই করছে চাকরী ওইসব জায়গায়...
Click This Link
এই বিশ্ববিদ্যালয়ে একটা উচ্চতর ডিগ্রীর চেষ্টা করবো কিনা ভাবছি ![]()
থাইল্যান্ড...সিঙ্গাপুর...ইউএই বা সৌদিতে চাকরী করছে অনেক বন্ধুরাই....তারা সবাই পরামর্শ দেয় কানাডিয়ান পাসপোর্ট নিয়ে যেতে...যেটা পেতে আমার আরো প্রায় দেড়-দুবছর....
তিনবছরে দেশ পাল্টে যায় না, যে মানিয়ে নিতে অসুবিধা হবে, বিদেশেও মানিয়ে নিয়েই থাকতে হবে।
লেখক বলেছেন: নাজিম ভাই...অন্যের অভিজ্ঞতা আমার সিদ্ধান্ত নিতে প্রভাবক...নিদেন পক্ষে মেন্টাল সার্পোটের কাজটা হয়ত করবে...
দেশ পাল্টায় নি সত্যি (গত ডিসেম্বরে দেশে গিয়ে সেটা বিবেচনা করার সুযোগ হয়েছিল)....কিন্তু আমি হয়ত কিছুটা পাল্টে গেছি...
কারো মা মারা গেল আর সে মাকে দেখতে পারলো না...কাছে থাকতে পারলো না এই অভিজ্ঞতা ভার্সাস একটা দামী হাইব্রিড গাড়ী হাকানোর অভিজ্ঞতাটা তো আমার নেই...সেটা জানার মানষেই এই পোষ্ট....
যেখানে ভালো লাগে -- সেখানেই থাকেন --
তবে পাসপোর্টটা সবার আগে ঠিক রাইখেন ।
লেখক বলেছেন: সব কি আসলেই সমান?
কোন পাসপোর্ট সবুজ? ![]()
রামন বলেছেন:
তিন বছর প্রবাসী জীবন তেমন বেশী কিছু নয় । যদি একেবারে দেশের ফেরার ইচ্ছা থাকে তাহলে আগামী ২ বছরের ভেতর সির্দ্ধান্ত নেয়াই শ্রেয়। এরপর শেকর যতই গভীরে প্রবেশ করবে তাকে ছিঁড়ে তুলে আনার যন্ত্রনা ততই বাড়বে। লেখক বলেছেন: আমার এখন পর্যন্ত মোটামুটি সিদ্ধান্ত হলো পাসপোর্টটা পাওয়া পর্যন্ত অপেক্ষা করা....
শিকড়ের বিষয়টা একটা জটিল সমস্যা....
সাঈফ শেরিফ বলেছেন:
হ ভাই, আমগো সবুজ পাসপোর্ট দেখলে দৌড়ান দেয়। লেখক বলেছেন:
সূদর প্রসারী চিন্তাভাবনা আপনার!!
সোনার বাংলা বলেছেন:
থাকার ইচ্ছে নাই! তবে দেশে বেঁচে থাকার পরিবেশ ও নাই! অনিয়মের রাজ্য...
বাহিরে থেকে দেশ কে নিয়ে আমরা যেভাবে ভাবি দেশের মানুষ তেমন করে ভাবে কি?
কে চায় না আপন জন্মভূমির আলো বাতাসে স্মৃতির সাথে খেলেধুলে জীবন পার করতে?
মাঝে মাঝে যখন অতীতের চার দেয়ালে ...একাকী বৃষ্টি ভেজা সন্ধ্যা, ভোরের শিশির ভেজা ঘাসের স্নেহে....অথবা নিশি জেগে ব্যর্থতার পর্বত সমান হতাশা সিগারেটের ধোঁয়-ই হজম করার মূহুর্ত...... বায়স্কোপের মতো যখন ঝেকে যায় আলো ছায়ার চশমার ফ্রেমে। সত্যেই কাঁদায়.... সব কিছু কে-ই তুচ্ছ মনে হয়! আবার ফিরে পেতে মন চায়.... স্মৃতির মাঝে বেঁচে থাকতে মন চায়......,
লেখক বলেছেন: আপনার মত বোধকরি সবাইই ভাবে কিন্তু এমন চমৎকারভাবে প্রকাশ করতে পারে না...
তিথী ও টাটা বলেছেন:
আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি কিছুটা হতাশ।বিদেশ মানে স্বর্গ নয় এটা দেশে যারা থাকে তারা কিছুতেই বুঝতে চায় না !! আমাদের বাপ দাদারা যদি শত প্রতিকুলতার মধ্যেও দেশে থাকতে পারে তবে আমরা বিদেশ থেকে যোগ্যতা অর্জন করে দেশে থাকতে ভয় পাব কেন??
তবে আমার অভিঙ্তা থেকে বলছি যদি দেশে আসতে চান তবে আগে থেকে পরিকল্পনা করে আসুন কি করবেন,কিভাবে চলবেন আপনার ভবিষত পরিকল্পনা ইত্যাদি।
১০ বছর বিদেশ থাকার পর আমিও সিদ্ধান্ত নিয়েছি আর বিদেশ নয় এবার বৃদ্ধ বাবা মার কাছে চলে যাব অবশ্য চলার জন্য কিছু একটা করব এটা আগেই ঠিক করে চলে আসছি
লেখক বলেছেন: হতাশা এখনও আসে নি..সে অর্থে আমি হতাশাবাদী লোকও নই....পজিটিভ চিন্তাভাবনা করতে অভ্যস্হ.....কিন্তু দেশ নিয়ে কিছুটা হতাশা তৈরি হয়েছে গত কিছুদিন যাবৎ...আপনার দেশে যাবার সদিচ্ছাকে অভিবাদন জানাই...
রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন:
আমি মাত্র দুই বছরের কিছু বেশী হইল আছি বাইরে। ইন্টারের পর দেশ ছাড়ছিলাম। জীবনের অভিজ্ঞতা কতটুকু হইছে জানি না। তবে এইটুকু বুঝছি, যত যাই হোক বাংলাদশই আমার আসল জায়গা। ঐখানেই আমারে ফিরা যাইতে হইব। কিছু করার নাই। জন্ম হইয়া গেছে বাংলাদেশে। আমার জন্মভূমি, মাতৃভূমি ছাইড়া আমার পক্ষে থাকা সম্ভব না। হইতে পারে আমি দেশে গিয়া কষ্ট করুম, ডাইল ভাত খাইয়া দিন কাটাইতে হইব। হইতে পারে আমার জীবন সংগ্রামে, অনিয়মে, দূর্নীতিতে বার বার হোঁচট খাইব বার বার। হইতে পারে বর্ষার কাদা ভর্তি রাস্তা দিয়া হাটতে খারাপ লাগব। কিন্তু আমার জন্মগত ঘর ছাইড়া আমার পক্ষে থাকা সম্ভব না। রাস্তায়, দোকানে, বাসা-বাড়ীতে বিজাতীয় ভাষায় কথা বইলা জীবন কাটানি আমার পক্ষে সম্ভব না। সুপারশপের ঝামেলামুক্ত কেনাকাটায় হয়ত সুখ আছে, কিন্তু দরদাম কইরা বাজারের ব্যাগ নিয়া কেনাকাটার সেই শান্তি আর আনন্দ নাই। আর সবচেয়ে বড় কথা হইল, আমি আসলে কোন জায়গার? আপনি নিজেরে নিজে প্রশ্নটা করেন। আমি আসলে কোন জায়গার? কোথাকার জন্য আমাকে তৈরী করা হয়েছে? উত্তর যদি হয় বাংলাদেশ তাইলে টাটা বাই বাই কইয়া বিদায় নিবেন বর্তমান জায়গা থিকা। আর যদি উত্তর অন্য হয় তাবে ভিন্ন কথা। আপনার অনূভুতিই আপনার সবচেয়ে বড় পরামর্শদাতা। সুন্দর, ঝামেলাহীন, স্বচ্ছ জীবনই শেষ কথা নয়। আরও অনেক ফ্যাক্ট আছে। বাবা মায়ের মৃত্যুতে যে শেষকৃত্য অনুষ্ঠানে থাকতে পারে না। মৃত্যুর সময় যে পাশে থাকতে পারে না, সে যত বড় লোকই হোক, তার জীবনের সফলতা যতই থাকুক, সে আসলে একটা দূর্ভাগা, একটা চরম ফকির। তার মত গরীব এই দুনিয়াতে কেউ নাই। আর সংস্কৃতিগত বৈষম্য অবশ্যই সৃষ্টি হবে। আপনার সন্তান যখন পরিণত বয়সে আরেকটা সংস্কৃতি অবলম্বন করে চলাফেরা করবে তা আপনার জন্য মেনে নেওয়া হবে চরম কষ্টের, যদি আপনি অন্যরকম মানসিকতার না হন। কারণ সবার পক্ষে সবকিছু মেনে নেওয়া সম্ভব না। আমি বাঙ্গালী, মানে আমি বাঙ্গালী। আমার সংস্কৃতি আমার কাছে সেরা। এইটা কোন কট্টরপন্থা না। এই সেরা মনে হওয়ার কারণেই আমি আমার সংস্কৃতি আগলাইয়া রাখি। আর এভাবেই বৈচিত্রতা রক্ষা প্রকৃতিতে। এইটা নিয়ম। এইডা ভাল না খারাপ তা আমি জানি না। আমার এতে কিছু করার নাই, আর থাকলেও আমি তা করুম না। আমি যা আমি তাই। তারপর আপনি বাবা মায়ের একমাত্র সন্তান। আমি যদি আপনার জায়গায় হতাম, আমার অনূভুতি আমারে সোজা উত্তর দিত, তোর জায়গা বাংলাদেশ। কারণ কিছু কিছু জন্মগত দায়িত্ব আছে, যা যত কষ্ট আর আস্বস্তি হোক না কেন,আমাদের পালন করতে হয়। মাকড়সা নিজে মইরা তার বাচ্চারে জন্ম দেয়। তার শরীর খাইয়া তার বাচ্চা বড় হয়। যত মর্মান্তিক হোক না কেন তাকে এই দায়িত্বটা পালন করতে হবে। আমরা মানুষ বইলাই অনেক কিছু নিয়ম ভাংতে পারি। পশুরা তা পারে না। তবে কিছু কিছু ক্ষেত্রে পশু হওয়াই উত্তম। সবচেয়ে বড় কথা আপনার অন্তরাত্মা কি বলে? তারে প্রশ্ন করেন। সে যা উত্তর দিবে তাই সঠিক। কুঁড়ে ঘরেও ভাই শান্তির দেখা মেলে, বড় প্রাসাদে দেখা মেলে চাপা কষ্টের। সবুজ রঙ আমার প্রিয় রঙ না। তবে আমার সবুজ পাসপোর্টটা আমার খুব প্রিয়। কেমন জানি নিজেরে বাংলাদেশী বাংলাদেশী লাগে পাসপোর্টটা হাতে নিলে।
রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন:
লাল সালাম @ তিথী ও টাটা
ডিমওয়ালা বলেছেন:
দেশ বিদেশ -- আমার কাছে মনে হয় যেন সব সমান। কতগুলো মানুষ তাদের বৈঠক খানায় বসে বসে ম্যাপের উপর দাগ কসে করছে ভাগাভাগি। সেই ভাগাভাগি থেকে জাতিয়তাবোধ, সেটা থেকে বিভিন্ন দেশের নানা পদের ইকোনমি, সেটা থেকে লোকজনের চাকরি বাকরি, ব্যবাসা -- জিবনধারন। ঐযে সবশেষে এসে সেই - জিবনধারন।
আর কানাডায় আপনের নিজস্বতা বজায় রেখে ঠিকি জিবনধারন করতে পারবেন -- কারন তারা মাল্টিকালচারিজমকে আসলেই উতসাহিত করে, পিলাচ লোকজনের মধ্যে অহংকার অনেক কম।
রিয়াজুল ইস্লাম বলেছেন:
চোর-ডাকাতদের কাছে নিজের গ্রাম/শহর/দেশকে ছেড়ে দিয়ে আপনাদের মতো লোকজনই যদি বিদেশে থেকে যায়, তাহলে আর দেশটাকে উদ্ধার করবে কে রে ভাই।আমি দেশে ফিরে যেতে চাই।
লুৎফুল কাদের বলেছেন:
Tithi and tata (hope I spelled it right) that's my plan. I am in U.S. for nine years. Tried to do something in Bangladesh. I am going back Inshallah next year. I may come to visit but not to stay.
তিথী ও টাটা বলেছেন:
রাজ তুমি আমার মনের কথা গুলো বলেছ,ধন্যবাদ তোমাকে।আমি এখন থাকি বিদেশে কিন্তু আমার আত্না আমার মন সব যেন আমার দেশে ,বাবা মা'র শেষ সময়ে যদি ওদের কাছে না থাকতে পারি তবে এ জীবনের মুল্য কি??
সাদাকালোরঙিন বলেছেন:
ভাই আমিও আপনার মতো দোটানায় । কিন্তু এটুকু বুঝি যে দেশে ফেরাটা মোটেই সহজ নয় ( বাস্তবতা হলো সম্ভব নয়) এখন আপনি দেশে ফিরলেও সবাই এমনভাব করবে যে আপনি দেশে ফিরে বিরাট অন্যায় করে ফেলেছেন। আর বাংলাদেশের বিশৃঙ্খলাও একসময় আপনার মনে দেশ নিয়ে চরম বিতৃষ্া সৃষ্টি করবে। তখন এখন দেশের জন্য যে ভাল লাগাটুকু আছে তাও যাবে হয়ত। আসলে আমাদের উচ্চাভিলাষই আমাদেরকে কোথাও শান্তি দিবে না। না দেশে না বিদেশে।
তবে আমিও আশা করি একদিন দেশে ফিরে যাবো , সত্যিই পারবো কিনা জানিনা ।
আপনার জন্য শুভকামনা ।
মিঠুন ভাই বলেছেন:
আমি ফিরে যেতে চাই, আমার বাংলা মায়ের কোলে।
মুকুট বলেছেন:
শুভসকাল আইডলদা। আমিও আপনার মত একপিস। তবে আগে থেকেই কেন যেন বিদেশে সেটেলড হব, এইটা পছন্দ করতাম না, এখনও সেই ইচ্ছাটাই আছে। তবে বাহিরে নাকি দেশে থাকব এটা সম্ভবত বেশি প্রভাব পড়ে যদি দেশে একটা ভালো জব রেখে যান, বা সম্ভাবনা থাকে যে আরও ভালো জব পাব, এক্ষেত্রে দেশে ফেরার একটা তাগিদ থাকে। কিন্তু যারা স্টুডেন্ট অবস্থায় বিদেশে আসে, যেহেতু দেশে কোন জবে ছিলো না, তাই ফিরতেই হবে এই পিছুটান কমে যায়। আর বাহিরে যা দেখতেছি, যত ইনকাম, তত খরচ। দেশে যদি ভালো মানের একটা জব থাকে, আমার মতে দেশেই ভালো। বহিঃবিশ্বে যেভাবে অর্থনৈতিক মন্দা যাচ্ছে, কোন সময় ছাটাই করবে, ঠিক নাই, দেশে আশা করি এইটা হবে না। আর বিদেশে আগামী প্রজন্মের বেড়ে ওঠা সমস্যাতো আছেই। না হবে দেশি মানুষ না হবে বিদেশি, এই হাইব্রীড প্রজন্ম যখন বৃদ্ধ বয়সে দেখবেন, মনে হয় কিছুটা হলেও মনের দহনে পুড়বেন। যাহোক আমার ডিসিশন ফাইনাল, দেশেই থাকব। আপনার জন্য শুভকামনা।
সরকার সেলিম বলেছেন:
রিয়াজুল ইস্লাম বলেছেন: চোর-ডাকাতদের কাছে নিজের গ্রাম/শহর/দেশকে ছেড়ে দিয়ে আপনাদের মতো লোকজনই যদি বিদেশে থেকে যায়, তাহলে আর দেশটাকে উদ্ধার করবে কে রে ভাই।আমি দেশে ফিরে যেতে চাই।রিয়াজের সাথে একমত।
আর সাঈফ শরিফের প্রথম পরামর্শ ফলো করতে পারেন।
মালেশিয়ায় ট্রাই করতে পারেন। খারাপ হবে না। ইসলাম আর আঢুনিকতার সুন্দুর একটা মিশ্রন পাবেন সেখানে। নিজের দেশের মতই মনেই হবে। মনেই হবে না যে দেশের বাহিরে আছেন । আমি ৩ বছর মালেশিয়াতে পড়ালিখা করেছি, জাপানেও প্রায় ৩ বছর হলো। জাপানে সেটেল হওয়া কোন ব্যাপার না। ইচ্ছা করলেই জাপানে ভালো একটা জব সহ থাকা যায়। কিন্তূ জাপানে থাকার জন্য মনের জোর পাই না। কমপেয়ার করলে আমার কাছে জাপানের চেয়ে মালেশিয়াই বেষ্ট মনে হলো।আগামি সেপ্টম্বরে আমিও পড়া লিখা শেষ করব। ইচ্ছা আছে প্রথম বাংলাদেশে যাওয়ার। যদি দেশে পেট চলার মতও কিছু না পাই তাহলে আবার মালেশিয়াতে ব্যাক করার ইচ্ছা আছে।
আমার পরিচিত একটা ছেলে আছে, যার পড়াশুনা প্রায় পূরাটাই বাংলাদেশে - এমনকি ওর এমবিএ আইবিএ থেকে করা। পাশ করার পর ড্যানিশ একটা কোম্পানি আর একটা জাপানিজ কোম্পানিতে কাজ করেছে ৫/৭ বছর। এরপর কানাডায় ইমিগ্রেশন। কানাডায় ছোটখাট কিছু কোর্স করেছে সাথে চাকরি। আর মাঝে-মধ্যে বাংলাদেশে এসে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে চুক্তিভিত্তিক চাকরি করেছে। কানাডিয়ান পাসপোর্ট পাওয়ার পর ঢাকায় চলে এসেছে স্থায়ীভাবে। প্রথমে বোধহয় ছিল বাংলালিংকে, এরপর রহিম আফরোজে, শেষবার একটা গ্রুপ অফ কোম্পানিতে। এই মূহুর্তে ঠিক কোথায় আছে জানিনা। সবগুলিতেই সে লাখ টাকার উপর বেতন পেত।
এর সাথে আরো কিছু কথা যোগ করতেই হবে। ওদের পরিবার ঢাকায় আছে অনেক আগে থেকে। একটা ফ্ল্যাট আছে যা ওর মা পেয়েছে পৈতৃক সূত্রে, আরেকটা বাড়ী করেছে সবাই মিলে। পারিবারিক যোগাযোগ খূব ভাল, ওর নিজের যোগ্যতার সাথে যেটা ক্যাটালিষ্ট হিসেবে কাজ করেছে সবসময়।
এবার ওর বড় ভাই এর কথা কিছু বলি। উনি আমেরিকান পাসপোর্টধারী, স্ত্রী সাদা চামড়ার আমেরিকান। আমেরিকাতে ইন্টারমিডিয়েটের পর থেকে ছিলেন বহু বছর। মেয়ের বয়স যখন ১৫/১৬ বছর তখন একদিন তার উপলব্দি হলো এই মেয়েকে নিয়ে আমেরিকায় থাকা সম্ভব না। মেয়ে অসাধারণ সুন্দরী, আর যার ফলে বিভিন্ন ধরনের হাতছানি তো আছেই। স্ত্রীর সাথে আলাপ করে প্রায় রাতারাতিই চলে এলেন বাংলাদেশে পূরো পরিবার সহ। এখনও ঢাকাতেই আছে তারা।
বিদেশেও অনেকেই নিজের ধর্ম, কৃষ্টি, মূল্যবোধ রক্ষা করে টিকে আছে বহাল তবিয়তে। ছেলে-মেয়েদের মানুষ করছে একই ভাবে। যদিও কাজটা খূব একটা সহজ নয়। আর এদের সংখ্যা খূবই কম।
সুতরাং ডিসিশনটা নিতে হবে আপনাকেই আর একবার নিয়ে ফেললে পিছনে ফিরে তাকানোটা বুদ্ধিমানের কাজ হবে না বলেই মনে করি।
ইন্টারের পর আমাদের মাথাও ঐ চিন্তা ঘুরতো । দেশে যামু -- সব ঠিক করে ফেলমু --
বাংলাদেশ দাড়ায় যাবে -- আমাদের পাসপোর্ট রে মানুষ সম্মান দিবে --
ভাইজান -- বহু জায়গায় ঠোক্কর খাইয়া শিখলাম আপনে বাচলে বাপের নাম --
আদর্শবাদি আবেগ কই উইরা গেলো --
দেশরে কি চেন্জ করবো -- কাজ কর্ম দেখতে দেখতে নিজেই চেন্জ হইয়া গেলাম ।
পাসপোর্ট হাতে কোন এ্যাম্বাসিতে দাড়াই লে নিজের চোর চোর মনে হয়তো --
ওগো দেশে চুরি করতে যাইতাসি এমন ভাব ---
আমরা নিজেদেরই দাম দেই না - মানুষ আমাদের কি দাম দিবে --
--
বাংলাদেশে ফিরে গেলাম -- গুতাগুতি কইরা থাকলামও ৫-৬ বছর --
শেষে বুঝলাম -- বাচতে হৈলে দেশ বিদেশ সব সমান -- সব জায়গাই কষ্ট করতে হবে ।
আপনে দেশে যাবেন -- খুব ভালো -- তবে কোন স্বপ্ন নিয়া যাইয়েন না ।
--
আমি তো বলি -- বিদেশ থাকে অভাগারা -- কিন্তু আমাদের দেশের বোঝা যে কমতাসে এটাও সত্য ।
এত মানুষ -- কিছু কমলে সবার জন্যই ভালো ।
দেশে থাকার ইচ্ছা কার না হয় -- কিন্তু বাস্তবতাই মানুষরে বিদেশে স্থায়ী কইরা দেয় ।
দরদী নজরুল বলেছেন:
সিদ্ধান্তটা আপনাকেই নিতে হবে। আমি জার্মানী আর কানাডা পড়াশোনা করে আপনার মতই দোটানায় ছিলাম কিছুদিন। তারপর ইউএইতে একটা বিশ্ববিদ্যালয়ে যোগ দেই। গত দুই বছর থেকে বাংলাদেশে একটা বিশ্ববিদ্যালয়ে। ব্যাক্তি অভিজ্ঞতা থেকে বলি, আমার মতে থাকার জন্য মধ্যপ্রাচ্যের তুলনায় কানাডা অনেকগুন বেশী ভাল জায়গা। মেয়েকে যদি ধর্মীয় শিক্ষার পাশাপাশি দেশীয় আবহে বড় করতে চান, দেশের বিকল্প নেই। দেশে ফেরার জন্য মাঝে মাঝেই আফসোস করি, আবার মাঝে মাঝে মনে হয় একটু কষ্টে থাকলেও পরিবারের সবার সাথে মিলে ভালই আছি। অবশ্য এই ৩৮ বছর বয়সে কানাডা যেয়ে নতুন করে চাকরি খুঁজে নেয়া আর সম্ভব হবেনা। এটা বুঝেই হয়তো আফসোস হয়। একটু বিশৃঙ্খলা দেখলেই মেজাজ খারাপ হয়, দেশে খুব বেশী আশাও দেখিনা মাঝে মাঝে। আবার যখন মনে হয় দিন শেষে অন্তত মায়ের মুখটা দেখতে পাচ্ছি - মনটা শান্ত হয়ে যায়। দেশে যদি চলে আসেন, অনেক কিছুতেই হতাশ হবেন, আবার ফিরে যেতে চাইবেন। আবার যদি বাইরে থেকে যান- একবার যেহেতু চিন্তা ঢুকেছে, তখন বারবার দেশে ফেরার আকুতি জাগবে। সুতরাং যা করবেন চিন্তা করে, আর পিআর যেহেতু হয়েছেন পাসপোর্টটা অবশ্যই হাতে নেবেন।
কিন্তু, সিদ্ধান্তটা যখন নিজের জীবনের তখন একটু কষ্ট-বেনেফিট অ্যানালাইসিস করতেই হয়। আপনি কী ভাবছেন,আপনার পরিবার কী ভাবছে, ভবিষ্যৎ নিয়ে কী পরিকল্পনা, পারিপার্শ্বিক অবস্থা কেমন- এইসব কিছু বিবেচনায় রেখেই সিদ্ধান্ত নিন। আশা করি, ভুল হবে না!
(আমি জীবনেও দেশের বাইরে গিয়ে থাকি নি, তাই পুরো ব্যাপারটা আমার কাছে ক্লীয়ার না। তারপরেও পরামর্শ ঝেড়ে দিলাম। বাঙালী উপদেশপ্রবন জাতি!
হাসান শহীদ ফেরদৌস বলেছেন:
প্রথমে কানাডার পাসপোর্ট নিন, তার পর দেশে চলে আসুন।যদি দেশ আর বিদেশের মাঝে তুলনা না করে থাকতে পারেন তবে ভাল থাকবেন। চাকরী পেতে দেশে সমস্যা হবে না, স্ট্যাটাস নিয়েও না। তবে বিশৃংখলা খারাপ লাগবে। এটুকু মেনে নিলেই আর কোন সমস্যা হবে না আশা করি।
তমিজ উদ্দীন লোদী বলেছেন:
বিষয়টি খুবই আপেক্ষিক।ভালো লাগা মন্দ লাগা উভয়ই।আসল কথা মানিয়ে নেয়া।মানিয়ে নিতে পারলেই হলো।যখন তুলনা করার বিষয়টি থাকেনা তখন এক রকম আর তূলনা করার বিষয় এলেই নানা দ্বিধা দ্বন্দ্বকাজ করে।নষ্টালজিয়াও।ভেতরটা কখনো কখনো হু হু করে।সব কিছু ছাড়িয়ে দেশ উঠে আসে তীব্র হয়ে।আবার বিপরীতটাও হয়।নির্ভর করে সম্পূর্ণ আপনার উপর।তবে আবেগ অনেক সময়ই যুক্তি বোঝেনা।আবার অন্ধ আবেগ সর্বনাশীও বটে।
সঠিক সিদ্ধান্ত সেটাই যেটি আপনার চূড়ান্ত সিদ্ধান্ত।
রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন:
@ শূন্য আরণ্যক ভাইঃনাহ ভাই আবেগ বইলা এখন আর কিছু নাই আমার মধ্যে। তয় মইধ্যে মইধ্যে যে দেখা দেয় তা ঠিক। তবে অনেক আগেই আবেগ খুন হইয়া গেছে।এখন খালি লাশটা দেখা যায়।
স্বপ্ন! ঐডা বহুত আগেই দেখা বাদ দিছি। এহন তো ভুইলাই গেছি স্বপ্ন কি জিনিস! তয় জিজ্ঞাসা করলে মুখস্ত কইয়া দিতে পারি পুরানা জিনিস।
আমি আসলে একটা জন্তু। জান্তব কামনা আছে আর তার থিকাই উদ্ভুত এইসব চিন্তা। অথবা বলতে পারেন রোবট। আগে থিকাই প্রোগ্রাম করা।
ইসানুর বলেছেন:
প্রথমে কানাডার পাসপোর্ট নিন, তার পর দেশে চলে আসুন। ভাল চাকরি পাইলে বা ভাল লাগলে দেশে থেকে যাবেন না হয় কানাডায় ফিরে যাবার অপশনতো আছেই।
দারাশিকো বলেছেন:
দেশে চলে আসেন, ভালো বলেন আর মন্দো, আপনারই তো দেশ ... পাল্টাইতে হৈলে আপনাকে তো থাকতেই হবে, তা না হলে আমরা কেন থাকবো ......?
_তানজীর_ বলেছেন:
উপরের মন্তব্যগুলো পড়লাম। কিন্তু একটা কথা .. আমারও জানতে ইচ্ছা হচ্ছে। অন্য দেশের পাসপোর্ট নিয়ে এসে বাংলাদেশে স্থায়ীভাবে থেকে যাওয়া কি নৈতিক? পক্ষে বিপক্ষে অনেক যুক্তি আছে। কার কি মনে হয়?
আইলা বলেছেন:
আপনি কানাডার কোন শহরে থাকেন ??আমার আর আপনার সেম কেস, শুধু পার্থক্য হইল আমি মাত্র বিয়ে করছি।
বিলাশ বিডি বলেছেন:
পৃথিবী এখন অনেক ছোট হয়ে গিয়েছে। দেশে আর বিদেশে থাকার মধ্যে আগের মতো আর পার্থক্য নাই। প্লাস, বিদেশে বেশি বেশি মানুষ থাকতে পারলে দেশে বেশি বেশি রেমিট্যান্স যাবে, জ্ঞান-প্রযুক্তি ট্রান্সফার হবে!আমি বিদেশে আছি কয়েক বছর হলো। প্ল্যান আছে দেশে ফিরে যাবার। নিজের দেশের উপরে কিছু নাইঃ)
ম্যাকানিক বলেছেন:
শুন্য অরন্যক ভাই এর সাথে শতভাগ সহমত তবেভাই সিদ্ধান্তটা পুরাটাই আপনার ব্যাক্তিগত।
অনেকে দেশে গিয়ে টিকে যান অনেকে টিকেন না।
আমি নিজে টিকতে পারিনি। আমারই পরিচিত অনেকে আছেন টিকে গেছেন।
আমার কাছে এখন যা মনে হয়
আমরা দেশ নিয়ে বা দেশে ফিরে যেতে চাইলে আবেগকে প্রাধান্য দেই বেশী।
আর বাংলাদেশে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ও বেশ বড় একটা ফ্যাক্টর।
আমার মত মধ্যবিত্ত পরিবারের বড় সন্তান হলে বলবো আপনি দুঃসাহসি স্বপ্ন দেখছেন অন্যথায় বেস্ট অব লাক।
তিন বছর বদলে যাবার জন্য যথেষ্ট সময় আপনার এবং বাংলাদেশের।
বিদেশ থেকে ছুটিতে বেড়াতে গেলে এক ট্রিটমেন্ট আর স্থায়ীভাবে থাকতে গেলে আরেক ট্রিটমেন্ট।
দেশে চাকরির বাজার এর দিকে তাকালে বলবো যায়গা মত পরিচিত লোক না থাকলে আর লাক ফেভার না করলে আপনার কানাডায় থাকাটা নেগেটিভ ফ্যাক্টর হিসেবে দেখা দিবে।
আপনারা এত্ত বেশী বেতনে কাজ করেছেনে তার সাথে আবার বিদেশী পাসপোর্ট এত অল্পতে কি আপনাদের পোষাবে দুদিন কাজ করে চলে যাবেন তখন অফিস সামলাবে কে?
কানাডিয়ান পাসপোর্ট নিয়ে রাখা মানে একটা অপশন খোলা রাখা।
সারাদিন লোডশেডিং যানজট এসব সামলে নিয়ে মায়ের মুখটা দেখতে যেমন ভালো লাগে।
অন্যদিকে বউ শ্বাশুরী গ্যাঞ্জাম লাগলে তেমনই খারাপ লাগে।
আবার রাস্তায় ছিনতাইকারী বা মলম পার্টির পাল্লায় পড়লে অথবা ব্যাবসা করতে গেলে চান্দাবাজদের খপ্পরে পড়লে মনে হবে এক্ষনই চলে যাই।
তবে একবারে হুট করে না যেয়ে যদি গুছিয়ে আস্তে আস্তে যান তাহলে সারভাইব করার সম্ভাবনা আছে।
দ্যা ডক্টর বলেছেন:
দেশে প্রটিবছর বেড়াটে যাবেন, কমপক্ষে ২ মাসের জন্য। যে পরিমাণ বিরক্ত হবেন বাকি ১০মাসে সেটা ভুলে গেলে আবার দেশে আসবেন, াবার ক্যানাডা.... এভাবে চালিয়ে যান...... শুভকামনা
জাকির হোসেন বিডি বলেছেন:
সবার মতামত অনুভুতি পড়লাম, প্রভাবক ও পরামর্শ হিসাবে কাজে লাগল। সময়মত দেশেই ফিরে যাব ।।
ফিউশন ফাইভ বলেছেন:
দেশে না ফেরাই আপনার জন্য ভালো হবে। বাংলাদেশ ক্রমেই বসবাসের অনুপযুক্ত হয়ে পড়ছে। এই দেশে ভালোভাবে বেঁচে থাকা কঠিন।
বিডি আইডল বলেছেন:
এই লেখায় এত দূর্দান্ত সব কমেন্ট এসেছে সব পড়ে একটু আত্মস্হ করে রিপ্লাই দেবো....অনেক ভাবনার খোরাক আছে....
যুগান্তকারী বলেছেন:
ভাই দেশ ছারছি অনেক বছর।যাযাবরের মত দেশে দেশে ঘরছি কিন্তু মানসিক শান্তি আসেনা আবার একটু ব্যাকফুটে দাড়ায়া চিন্তা করলে দেখি না ভালই আছি দেশে থাকলে আমি কি পাইতাম।আর যাই করেন অনেক স্যাক্রিফাইস করতে হবে।পাসপোর্ট হবার পর দেশে ফিরে আসেন পরিবারকে(ছেলে মেয়েদেরকে) দেশি সংস্ক্রতির সাথে ভালোভাবে পরিচয় করিয়ে দেবার পর আবার না হয় গেলেন।(বিঃদ্রঃআমার আব্বাও এই কাজই করেছিলেন)
যুগান্তকারী বলেছেন:
ভাই দেশ ছারছি অনেক বছর।যাযাবরের মত দেশে দেশে ঘরছি কিন্তু মানসিক শান্তি আসেনা আবার একটু ব্যাকফুটে দাড়ায়া চিন্তা করলে দেখি না ভালই আছি দেশে থাকলে আমি কি পাইতাম।আর যাই করেন অনেক স্যাক্রিফাইস করতে হবে।পাসপোর্ট হবার পর দেশে ফিরে আসেন পরিবারকে(ছেলে মেয়েদেরকে) দেশি সংস্ক্রতির সাথে ভালোভাবে পরিচয় করিয়ে দেবার পর আবার না হয় গেলেন।(বিঃদ্রঃআমার আব্বাও এই কাজই করেছিলেন)
রন্টি চৌধুরী বলেছেন:
আপনি মনে হয় এই পোষ্টের পড়ে আরও কনফিউজড হয়েছেন।আসলে দেশে ফেরা না ফেরা কোন বিষয়না যদি দেশের প্রতি আপনার টান থাকে, এবং তা আপনার ভালই আছে সে বিষয়ে আমার সন্দেহ নেই। এটা গেল দেশের সুবিধার কথা।
এখন ভাবুন আপনার ব্যক্তিগত ব্যাপার নিয়ে। বিদেশের লাইফে আরাম আয়েস অবশ্যই বেশী দেশের চেয়ে, কিন্তু মানসিক অশান্তির মাঝেও একটা শান্তি ভাব দেশে থাকে। এখন আপনি সেটাকে কতটুকু ম্যানেজ করতে পারেন সেটার উপর নির্ভর দেশে ফিরবেন নাকি ফিরবেন না।
তবে মনে রাখতে হবে, বিদেশে সেটল করলে আপনার বাচ্চারা কিন্তু বাংলাদেশী হবে না। অন্তত শেষ বয়সে আপনি আপনার বাচ্চাকে আননোন কেউ ভাববেন এটা নিশ্চিত। বিদেশে সেটল হওয়া মানেই স্যাকরিয়ফাইস। কদিন পরে আপনার পাসপোর্ট হয়ে যাবে সো, তখন দেশে সেটল কররেও আপনার ভোগান্তির কোন কারন নেই। আর কদিন পরে রেসেশনের পরে আপনাদের জন্য জবের বাজার আবার খোলা বিশ্বে
মুল কথা হচ্চে আপনার মন কি বলে। যেখানে বসবাস করে শান্তি পাবেন সেখানে থাকুন। বাড়ী গাড়ি, টাকা এসব একটা সময় আর বড় ব্যাপার মনে হয় না শান্তির কাছে। আর বিদেশের বাড়ীগাড়ি আর দেশের বাড়িগাড়ীর মাঝে একটা বিশাল তফাত আছে
রন্টি চৌধুরী বলেছেন:
সবচেয়ে বাজে আমার কাছে যেটা লাগে, দেশে সমস্যা, ছিনতাইকারী, চোর ডাকাত দুর্নিতী যাই হোক না কেন দেশে থাকাকারে কোন সময় মন ছোট হয় না। কেউ আপনার দিকে সরু চোখ নিয়ে তাকাবে না। কেননা এটি নিজের দেশ, কিন্তু বিদেশে যতই মাল্টিকালচারের যুগ চলুক না কেন, যতই উদারতার চর্চা চলুকনা কেন, একটা জায়গায় সবাই রেইসিষ্ট। ওবামার কথা ভেবে গালি ছুড়ে দেয় না মনে মনে এমন লোক পশ্চিমে কয়জন আছে?তাই বিদেশে বসবাস করা মানে ওইদেশের মানুষের থেকে সবসময় এক ধাপ নিচে থাকা। কেননা ওইটা তাদের দেশ। আর এইটা আমাদের দেশ।
পৃথিবীর নাগরিক বলতে কোন কথা নেই। দুনিয়া এখনও ওই ষ্টেজে পৌছায় নি।
নিভৃত পথচারী বলেছেন:
বিডি আইডল বলেছেন: এই লেখায় এত দূর্দান্ত সব কমেন্ট এসেছে সব পড়ে একটু আত্মস্হ করে রিপ্লাই দেবো....অনেক ভাবনার খোরাক আছে....একমত.....
বিশেষতঃ @ রাজ মো, আশরাফুল হক বারামদী ....
হাশেম বলেছেন:
আমি ৫ বৎসর দেশের বাইরে থেকে ভেবেছি দেশে গিয়ে এটা-সেটা করবো। এরপর তিন বৎসর একটানা দেশে থাকলাম। বিদেশী কোম্পানীতে জব পেতেও সমস্যা হয়নি। মোটামোটি সন্মানজনক জব ছিল। এমনকি পছন্দ মতো একটা জব ছেড়ে আরেকটা করেছি। কোম্পানী আমাকে ধরে রাখার অনেক চেষ্টাও করেছিল। কিন্তু যেসব কারনে আবার পরবাসে আসা: ১. আর্থিক সচ্ছলতার জন্য কারন বিদেশে প্রথমেই বেশি টাকার জব করে দেশের লো স্যালারি পছন্দ হয়নি। ২. দেশে তাড়াতাড়ি বড়লোক হবার সহজ পদ্বতি হচ্ছে দুনম্বরি ব্যবসা বা সেরকম কিছু একটা করা যা আমার পক্ষে সম্ভব না। ৩. বাংলাদেশ কেমন জানি বসবাসের অযোগ্য হয়ে যাচ্ছে। ৪. কাজে কমিটমেন্টের খুব অভাব। ৫. দেশে বিদ্যুৎ, পানি, গ্যাস, যানজট, কালো ধোয়া, নিরাপত্তা, অনিয়ম, শব্দ দুষন, রাজনৈতিক অস্হিরতা, অভাব ইত্যাদী শত রকমের সমস্যায় জর্জরিত।
সবকিছুর মধ্যেও যেটি পেয়েছি সেটি হচ্ছে মা-বাবার ছায়ায় তাদের কাছাকাছি থেকেছি। যে মা সবসময় আমাকে এটা-সেটা বানিয়ে খাওয়ানোর জন্য অস্হির ছিল। আমি মাঝে-মধ্যে মুটিয়ে যাবার ভয়ে মা'কে ঝাড়ি দিয়ে বলেছি তুমি কক্ষনো আমাকে খাওয়ার জন্য বলবেনা। কিন্তু মা কখনো খালি মুখে অফিসে যেতে দেয়নি। ঘুম থেকে উঠতে দেরি হলে আমার ল্যাপটপের সাইড ব্যাগে ছোট নাস্হার বক্স রেখে দিতে ভূলেনি। এখন আবার সেই মা'কে বড় বেশি মিস করছি। এই বিদেশে এখন না খেলেও কেউ আমাকে জিজ্ঞেস করবেনা...
এক কথায় বলতে গেলে আর্থিক সচ্ছলতা থাকলে অথবা বড়লোকদের জন্য বাংলাদেশ হচ্ছে সুখের জায়গা। ইউরোপে অনেক ফ্যামেলী নিজের ছেলে-মেয়ের ভবিশ্বৎ নিয়ে উদ্বেগ্ন প্রকাশ করতে দেখেছি।
আমার সিদ্ধান্ত হচ্ছে: বাংলাদেশের পাশাপাশি আমি ইউরোপের রেসিডেন্সি/ পাসপোর্ট নেবো। তাহলে আমার সামনে দুটো রাস্হাই খোলা থাকবে। যেখানে ভাল লাগে থাকবো।
যাদের বিদেশে এমন সুযোগ আছে দয়া করে আবেগ প্রবণ না করে আগে ওখানকার পাসপোর্টটা নিয়ে নিন। তারপর দেশে গিয়ে দেখুন নিজেকে মানাতে পারেন কিনা তারপর ডিসিশান আপনার...
িরপন পাল বলেছেন:
প্রথমে কানাডার পাসপোর্ট নিন, তার পর দেশে চলে আসুন।
উদাসী স্বপ্ন বলেছেন:
পরে পড়ুম, অবজার্ভে রাখলাম!
মুকুট বলেছেন:
জবাব কই>?>?>???
লেখক বলেছেন: কমেন্টের...আসবে...আবলে যে যার মতামত ব্যাক্ত করেছেন....আলাদা করে জবাব দেবার দরকার নাই তাই....আমার নিজস্ব কিছু কথা-বার্তা দিব
লেখক বলেছেন:
৩ বছর কি খুব লম্বা সময়?? আপনে আছেন কতদিন?
পলাশমিঞা বলেছেন:
১ আপনি কি দেশে যেতে চান?২ মেয়েকে এবং মেয়ের মাকে নিয়ে কি দেশে যেতে পারবেন? (আমি জানি আপনি পুরুষ)
৩ আপনার মেয়েকে আপনি কি ভালো শিক্ষা দিতে পারবেন?
৪ আপনার আব্বার সম্পতি কেমন আছে, দেশে গেলে আপনাকে কি কাজ করতে হবে?
যদি কাজ করতে না হয় তাইলে চলে যান, তবে আসা যাওয়া করবেন কখন কি সময় আসে কে জানে।
লেখক বলেছেন: হাক ভাই...বাপের কোন টাকা পয়সা নাই....বাকীগুলার উত্তর জানা নাই....এইখানেও যে শিক্ষা (এবং দীক্ষাও) দিতে পারবো কতটুকু সেটাও তো চিন্তা...
দেশী পোলা বলেছেন:
প্রায় ১৮ বছর
লেখক বলেছেন: বাপরে....লম্বা টাইম...কোন শহরে থাকেন? কানাডাতে সিটিজেন হবার পর অনেক বাঙ্গালিই আমেরিকাতে জবের জন্য দৌড়ায়....এখনকার রিসেশন বাদ দিলে এর সুবিধা কেমন?
দেশী পোলা বলেছেন:
জবের সুবিধা ভালই, তাড়াতাড়ি আসবেন, আর্লি বার্ড গেটস দা ওয়র্ম
বন্ধনহীন বলেছেন:
পড়াশুনার জন্য দেশ ছেড়েছিলাম ঠিক আজ থেকে ১১ বছর আগে (কাকতালীয়ভাবে ঠিক ঠিক ১১ বছর, ১ দিনও কম নয়)। পড়াশুনার শেষ হওয়র ৬ মাস আগেই চাকরী পেয়ে গেলাম। তখন ভাবলাম, ২/৩ বছর চাকরী করে নিজেকে গুছিয়ে নিয়ে দেশে চলে যাব। দু'তিন বছর কখন চলে গেল খেয়ালও করতে পারলাম না, আবার চিন্তা করলাম আর ২/৩ বছর সময় নিব। এখানকার জীবন, বন্ধু-বান্ধব নিয়ে এতো ব্যস্ত থাকি যে, নিজেকে কোন ভাবে গুছানো হয়ে উঠেনি। দেশেও পছন্দমতো কোন চাকরীর ব্যবস্থা করতে পারিনি। এমনকি বিয়েও করা হয়নি। আজকেও আমার মনে হচ্ছে, আমার আরো ২/৩ বছর সময় লাগবে। এ ২/৩ বছর কখন শেষ হবে জানি না। বিদেশে আমার নিজের জীবন ও আমার ছোটকালের বন্ধুদের জীবন এবং দেশে আমার আপন ভাই-বোনদের জীবন ও দেশের বন্ধুদের জীবনের অভিজ্ঞতা থেকে বলতে পারি - যদি দেশে একটা ভালো চাকরীর নিশ্চয়তা পান ও দেশে আপনার সামাজিক ও পারিবারিক স্ট্যাটাস ভালো অবস্থানে থাকে, তবে দেশেই ফিরে যান।
বন্ধনহীন বলেছেন:
বিদেশে সামাজিকভাবে ট্রেসলেস হয়ে যাওয়ার সম্ভবনা থাকে। যা দেশে হবে না।
পলাশমিঞা বলেছেন:
আপনার জন্য দেশে না যাওয়াটাই উত্তম হবে। দোয়া প্রার্থনা করে ভালো কাজ খুজেন এবং যোগ দেন। মেয়েকে নিজে যা শিক্ষা দেবেন তাতে সে শিক্ষিত হবে।আমার মেয়েরা পাচ ওয়াক্ত নামাজ পড়ে।
পারলে মা বাবাকেও আনলে ভালো হবে। মন দিয়ে কাজ করতে পারবেন এবং মেয়েও ভালো শিক্ষা পাবে।
এটা আমার মত।
ঢাকাইয়া টোকাই বলেছেন:
সুখে থাকতে ভুতে কিলায়।
উদাসী স্বপ্ন বলেছেন:
পয়লা বছর চলতাছে, পড়ালেখা এমুন কঠিন করতাছে যে ফাস্ট ইয়ার কমপ্লিট করতেই জান নিয়া টানাটানি, মাঝে মাঝে স্বপ্নে দেখি আমার একমাত্র সম্বল সেই জানটাও নাই! এইখানে আইসা মনে হয় বাটে পড়ছি, দেশের চাকরিও ছাড়ছি, অখন ডিগ্রিটা নিয়াও টানাটানি। কই যাই! তাও আরও ২-৩ বছর ট্রাই কইড়া তারপর আপনের এই পোস্ট আবারও পড়ুম। অখনও অবজার্ভেই রাখলাম!
রানা চৌধুরী বলেছেন:
ভাই আপনার লেখাটা অনেকদিন পর চোখে পড়লো বলে তাই এখন রিপ্লাই দিচ্ছি। আমার মত হচ্ছে আপনি সবাই কাছ থেকেই সাজেশন নেবেন কিন্তু সিন্ধান্ত আপনাকেই নিতে হবে। তবে এ দেশকে আমি খুব ভালবাসি। কিন্তু এ দেশের মানুষ্কে আমি মনে প্রানে ঘৃণা করি। কারন এ দেশের মানুষ সত্যিই ভাল না। তাই এ দেশের উন্নতি কোনদিন হবে না।পরম করুনাময় আল্লাহ যদি দয়া না করেন তবে এ দেশ আরো পিছিয়ে যাবে। ১/১১ তে আল্লাহ একটা সুযোগ দিয়েছিলেন। কিছু মীরজাফরের কারনে তার সুফল থেকে এ দেশের জনগন বঞ্চিত হয়েছে। এ দেশ আমার মতে বসবাসের অনুপোযোগী একটি দেশে পরিণত হয়েছে। তাই এ দেশে না ফিরে বরং বাবা-মা কে আপনার কাছে নিয়ে যান। আপনার জন্য আশীর্বাদ রইল।
রিফাত হোসেন বলেছেন:
প্রথম যেটা আপনাকে করা উচিত তা হলে যে দেশে আছেন সে দেশের নাগরিকত্ব নিয়ে না । যদি আপনার ২ কি ৩ বছর সময় লাগে তাহলে নিন । ১০ বা ১৫ বছর তো না ! তাই না । তারপর আপনি বলেছেন ধর্মীয় ও সামাজিক দৃষ্টির দিক দিয়ে । সত্যিকার অর্থে বাহিরে যা বাংলাদেশেও তা !
অবাক হচ্ছেন ? যদি হয়ে থাকেন তাহলে দয়া করে এই ১ টি মাস পত্র পত্রিকা নিয়ে একটু ঘাটাঘাটি করবেন ।
এটা ঠিক ছেলে মেয়ে মানুষ করা শুধু নিজের উপর নয় বরং পরিবেশের উপরো নির্ভর করে । এর জন্য প্রতিকূল পরিবেশ ।
বিদেশ তো অবশ্যই প্রতিকূল না । প্রধান কারণ সংস্কৃতি ২য় কারণ ধর্মীয় । সেই হিসেবে আমাদের বাংলাদেশ থাকলেও তাও ধীরে ধীরে প্রতিকূলের দিকে ধাবিত হচ্ছে ।
একটা করতে পারেন । সব সময় ভ্রমন এর মধ্যে থাকবেন । তাহলে নির্দিষ্ট পরিবেশ আপনার পরিবারকে প্রভাবিত করতে পারবে না । যেমন মনে করুন ৪ কি ৫ বছর এক দেশে তারপর না হয় আরেক দেশে ।
আপনি একজন শিক্ষিত মানুষ । সুতরাং আপনার কাজের অভাব হবে না । তাই আপনার মেধার অধিকার সর্ব দেশেই বিরাজমান ।
সে জন্য দরকার শক্তিশালী পাসপোর্ট । অন্তত ভ্রমন এর জন্য ।
পরিশেষে বলি যদি আপনি এক সময় মনে করেন আপনার স্বচ্ছলভাবে চলার ক্ষমতা আছে, দেশে ফিরেও তাহলে তাও করতে পারেন । আর যদি ভবিষ্যতে পারেন, তাহলে তা ভবিষ্যতেই করেন ।
আমি গেল বছর ৬ মাস কাটিয়ে এসেছি বাংলাদেশ থেকে । সুতরাং আমি আগ্রহ পাচ্ছি না । ঘন ঘন বাংলাদেশে যান । তাহলে এত টান থাকবে না । আর যদি পারেন পিতা মাতাকে কাছে টেনে আনুন ।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...

















