আমার প্রিয় পোস্ট

বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য হবার চেষ্টায় আছি....

মাসুদ রানাকে নিয়ে করা চলচ্চিত্রঃ মাসুদ রানা (১৯৭৪)

০১ লা নভেম্বর, ২০০৯ রাত ৩:৪১

শেয়ারঃ
0 0 0



মুভিটা আপলোডের ক্রেডিট ব্লগার রমজান উর্ফে মানু উর্ফে আবিইত্যা উর্ফে মানুষ।

ভেহ তে আপলোড করা...অনেক দেশে ভেহ ব্লক...ব্লক করা থাকলে নীচের লিংক অনুসারে ব্লক বাইপাস করতে পারেন:

Click This Link

অথবাঃ

Click This Link

ছবিটাতে সোহেল রানা, ববিতা এবং কবরী আছে...বইসা বইসা দেখতাছি...দেখতে পারেন....ছোটকালে টিভিতে দেখেছিলাম একবার..!

Click This Link

টাইটেলে একমাত্র শব্দটা ছিল....নীচে এক ব্লগার জানাচ্ছেন ২০০৩ এ আরেকটি ছবি হয়েছে....তাই ওটা বাদ দিলাম...

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): মাসুদ রানা মুভি ;
প্রকাশ করা হয়েছে: অবসর  বিভাগে । সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০০৯ রাত ২:৩৫ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

০১ লা নভেম্বর, ২০০৯ রাত ৩:৪৫

লেখক বলেছেন: হ্যা...

২. ০১ লা নভেম্বর, ২০০৯ ভোর ৪:০৯
কষ্ট শিকারি বলেছেন: মাসুদ রানা আমার হিরো... মাসুদ রানা হইতাম চাই... :P :D
০১ লা নভেম্বর, ২০০৯ ভোর ৪:৪৮

লেখক বলেছেন: অনেকেরই প্রথম যৌবনের হিরো ছিল সে...

৩. ০১ লা নভেম্বর, ২০০৯ ভোর ৪:১৪
শামীম দ্যা রক্ বলেছেন: নায়ক সোহেল রানা, নায়িকা: কবরী

মাসুদরানা কে নিয়ে আরেকটি ছবি হয়েছিল।
"মাসুদ রানা এখন ঢাকায়"
২০০৩ সালে।
০১ লা নভেম্বর, ২০০৯ ভোর ৪:৪৬

লেখক বলেছেন: তাই নাকি...জানতাম না...কে অভিনয় করেছিল.?

০১ লা নভেম্বর, ২০০৯ ভোর ৪:৫৫

লেখক বলেছেন: টাইটেল এডিট করলাম...

৪. ০১ লা নভেম্বর, ২০০৯ ভোর ৪:৩৪
সৌম্য বলেছেন: মাসুদ রানা মুক্ত বন্য স্ট্যালিয়নের মতো। তাঁর রোমান্টিক পার্ফমেন্সে হতাশ কাজী আনোয়ার হোসেন সিদ্ধান্ত নেন সহজে কাউকে মাসুদ রানা নিয়ে মুভী করতে দেবেন না, পরে জাহাঙ্গির নগর ইউনিভার্সিটির নাট্যতত্বের শিক্ষক সনামধন্য আতিক সাহেব যখন প্রথম প্যাকেজ নাটক হিসাবে মাসুদ রানাকে নিয়ে আসতে চাইলেন তখন পার্মিশান দেন। মাসুদ রানা সিরিজের হরর গল্প নিয়ে "প্রাচীর পেড়িয়ে" নামে বাংলাদেশের প্রথম প্যাকেজ নাটক বিটিভিতে দেখালো। এবারে রানা ক্যারেক্টারে অভিনয় করে মডেল নোবেল। আর সোহানা ছিল যতোটা মনে পড়ে বিপাশা হায়াত। কিন্তু এবারেও তথৈবচ। এরপর থেকে মাসুদ রানাকে ফ্লিম বা টিভিতে আনার ব্যাপারে কাজী আনোয়ার হোসেন আরো বিতশ্রদ্ধ।
০১ লা নভেম্বর, ২০০৯ ভোর ৪:৪৭

লেখক বলেছেন: নোবেল-বিপশাই....ভয়াবহ নাটক ছিল সেটা...

ভালো পরিচালক থাকলে চমৎকার আ্যকশন থ্রিলার বানাতে পারতো দেশীয় আবহে...

৫. ০১ লা নভেম্বর, ২০০৯ ভোর ৬:২৬
সীমানা ছাড়িয়ে বলেছেন: এক কালে নেশার মত মাসুদ রানা পড়তাম। নিজেকে মাসুদ রানার মত কল্পনা করতে ভালবাসতাম। সে ছিল অসাধারন এক স্বপ্নের জগত।
০১ লা নভেম্বর, ২০০৯ সকাল ৮:৫৫

লেখক বলেছেন: অনেকেরই তা ছিল..

৬. ০১ লা নভেম্বর, ২০০৯ ভোর ৬:৩৪
অচন্দ্রচেতন বলেছেন: জন্মেরও আগের প্রায় আড়াই ঘন্টার ছবি ... একটুখানি দেখলাম।
০১ লা নভেম্বর, ২০০৯ সকাল ৮:৫৬

লেখক বলেছেন: আমারও জন্মের আগের ছবি :)

৭. ০১ লা নভেম্বর, ২০০৯ ভোর ৬:৪১
প্রাকৃত বলেছেন: দাড়ান আগে দেখে নেই......
০১ লা নভেম্বর, ২০০৯ সকাল ৮:৫৬

লেখক বলেছেন: ঠিকাছে :)

৮. ০১ লা নভেম্বর, ২০০৯ সকাল ৭:৫৯
মুকুট বলেছেন: ৫মিনিট প্রিভিউ পেলাম পুরোটা ডাউনলোড কেমনে করবো??? :(
০১ লা নভেম্বর, ২০০৯ সকাল ৮:৫৫

লেখক বলেছেন: ভেহ ওয়েব প্লেয়ার ইনস্টল করতে হবে..

৯. ০১ লা নভেম্বর, ২০০৯ সকাল ৮:০৪
দেশীসাইকো বলেছেন: স্কুল লাইফে পাগলের মতো '' মাসুদ রানা'' সিরিজের বই গিলতাম এবং তার স্রষ্টা আনোয়ার হোসেনকে অনেক শ্রদ্ধা করতাম।
কিন্তু পরে যখন বুঝলাম ৯৯% গল্প বিদেশী গল্পের বাংলা অনুবাদ ছাড়া কিছুই নয়, শুধু নায়কের নাম প্লাটিয়ে মাসুদ রানা করা হয়েছে এবং এবিষয়ে লেখকের তার লেখনীতে কোনও উল্লেখই নেই, তখন তাকে গতানুগতিক ভন্ড লেখকই মনে হয়েছে ।
এখনও বিভিন্ন ভাষার অদেখা পুরাতন ক্লাসিকগুলো দেখলে হঠাৎ মনেমনে হেসে উঠি ,দেখা যায় যে পুরো কাহিনীই আমার জানা :) কাজী আনোয়ার হোসেনের কল্যানে ;)
অবশ্য এজন্য তার ধন্যবাদ প্রাপ্য :)
তাছাড়া কাজী আনোয়ার হোসেন অনেক নামীদামী লেখককে দিয়ে বিদেশী গল্প অনুবাদ করে নিজের নামে ছেপে দিয়েছেন এর প্রমানও আছে।
০১ লা নভেম্বর, ২০০৯ সকাল ৮:৫৬

লেখক বলেছেন: তা হয়ত ঠিক কিন্তু তাতে মাসুদ রানার আবেদনে ভাটা পড়ে না...

০১ লা নভেম্বর, ২০০৯ সকাল ৯:০০

লেখক বলেছেন: ম্যান অন ফায়ারের বই বা মুভির চেয়ে অগ্নিপুরুষ আমার কাছে এখনও অনেক বেটার মনে হয়....

১০. ০১ লা নভেম্বর, ২০০৯ দুপুর ১:৩৮
দারাশিকো বলেছেন: মাসুদ রানার একটা বই আছে, আমেরিকার প্রেসিডেন্টকে কবির চৌধুরী আর সাঙ্গ পাঙ্গরা সবচে বড় ব্রিজের উপর অ্যাটাক করে, তারপর নানান দাবী, সাথে হুমকী, সবাইরে সহ ব্রিজ উড়াইয়া দিবে.. মাসুদ রানা সাংবাদিকের ঝদ্মবেশে অন্য একটা বাসে... পুরা বইটাই ব্রিজের উপরে...

একটা সপ্ন আছে, জীবনে যদি কোনদিন সিনেমা বানাইতে পারি, তাইলে একটা হৈলেও একশান সিনেমা বানাবো, আর কাহিনী এইটা, লোকেশন বঙ্গবন্ধু ব্রিজ, দেরী হৈলে যমুনা ব্রিজ
অবশ্য শুনছি, এই কাহিনী নিয়া নাকি একটা ইংলিশ মুভিও আছে, দেখি নাই
০২ রা নভেম্বর, ২০০৯ ভোর ৬:৩০

লেখক বলেছেন: হ্যা...পড়েছি ওই বইটা..শুভকামনা থাকলো আপনার জন্য

১১. ০২ রা নভেম্বর, ২০০৯ ভোর ৬:৩২
বিডি আইডল বলেছেন: সে ব্রিজটা সম্ভবত গোল্ডেন গেট ব্রিজ ছিল

১৩. ২৪ শে জানুয়ারি, ২০১০ দুপুর ২:৪৯
kisuna বলেছেন: আমি পুরানোগুলো পেলে এখনো পড়ি। ভাই, আপনি কি মহাভারতের লিঙ্কটা পেয়েছেন?

 

মোট সময় লেগেছে ১.০৫৯৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
লাইফটা মাঝে মাঝে তেজপাতা মনে হয়

bdidol @ gmail.com
fb.me/bdidol
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ