আমার প্রিয় পোস্ট

বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য হবার চেষ্টায় আছি....

বিটিসিএলের ব্রডব্যান্ড সার্ভিসটা কেমন?

১২ ই নভেম্বর, ২০০৯ রাত ১২:৩৮

শেয়ারঃ
1 0



গতকাল ঘোষিত তাদের নতুন প‌্যাকেজে যা দেখলামঃ

১. ১২৮ কেবিপিএস গতির দুই গিগাবাইট পর্যন্ত ডাটা ডাউনলোড- ৩০০ টাকা
২. ৫১২ কেবিপিএস গতির ৮ গিগাবাইট পর্যন্ত ডাটা ডাউনলোড- ১,২০০ টাকা
৩. ১ মেগাবাইট গতিতে ১৬ গিগাবাইট ডাটা ডাউনলোড-২,৪০০ টাকা

সাথে লাগবে ৫০০ টাকা নিবন্ধন ফি এবং ৬০০ টাকা সেটআপ কনফিগারেশন চার্জ।

৪. দিনের প‌্যাকেজ (সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত )-যথাক্রমে; ৩ মাসের জন্য ২,১০০ টাকা (১২৮ কেবিপিএস), ৩,৬০০ টাকা (২৫৬ কেবিপিএস) এবং ৬,০০০ টাকা (৫১২ কেবিপিএস)
৫. রাতের প‌্যাকেজ (৮টা থেকে সকাল ৮টা)-বেশি হবে, কত পাইনি।

সাথে লাগবে ৩০০ টাকা নিবন্ধন ফি এবং ৫০০ টাকা সেটআপ কনফিগারেশন চার্জ।

৬. আনলিমিটেড পোষ্টপেইড-মাসে যথাক্রমে; ৮,০০ টাকা (১২৮ কেবিপিএস), ১,২০০ টাকা (২৫৬ কেবিপিএস), ২,০০০ টাকা (৫১২ কেবিপিএস)

সাথে লাগবে ৫০০ টাকা নিবন্ধন ফি এবং ৬০০ টাকা সেটআপ কনফিগারেশন চার্জ।

সার্ভিসগটি পাওয়া যাচ্ছে ঢাকা এবং চট্টগ্রামের পাশাপাশি কুমিল্লা, যশোর, রাজশাহী, বগুড়া, খুলনা, বরিশাল এবং ময়মনসিংহসহ অন্যান্য বড় শহরে।

আমার বাসার জন্য একটা লাইন নিবো ভাবছি....কারো জানা আছে এদের সার্ভিস কোয়ালিটি সম্পর্কে...বাজারের অন্যান্য আইএসপি/মোবাইল কোম্পানির তুলনায় এদের দাম কেমন? দেশে আমার বাসায় টেকি লোকজন নেই....তাই পুরো গাইড লাইনটা এখান থেকে পাঠাতে হবে....আর হ্যা আমার বাসা চট্রগ্রামে।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): বিটিসিএলইন্টারনেটআইএসপিব্রডব্যান্ড ;
প্রকাশ করা হয়েছে: কম্পিউটারখবর  বিভাগে । সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০০৯ রাত ২:০৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১২ ই নভেম্বর, ২০০৯ রাত ১২:৪২
হমপগ্র বলেছেন: কেমন আছেন বস? অনেকদিন আপনার সাথে কথা হয় নাই।

১২৮ এর পরে ২৫৬ নাই? সরকারি জিনিস! :-
১২ ই নভেম্বর, ২০০৯ রাত ১২:৪৪

লেখক বলেছেন: :) আছি ভালোই....মেয়ের দেখাশোনার জন্য ছুটি নিয়েছিলাম ৪ মাস...শেষের দিকে..আবার ব্যাস্ততা শুরু হবে...আপনারেও তো দেখি না

১২ ই নভেম্বর, ২০০৯ রাত ১২:৪৪

লেখক বলেছেন: প্রথম প‌্যাকেজটাতে নাই..পরের গুলাতে আছে

২. ১২ ই নভেম্বর, ২০০৯ রাত ১২:৪৬
হমপগ্র বলেছেন: আমি ভাই, মহা ব্যাস্ত! জব নিয়ে ফান্দে আছি! একটা নিউজ এজেন্সিতে আছি এখন। দোয়া রাখবেন!
১২ ই নভেম্বর, ২০০৯ রাত ১:০১

লেখক বলেছেন: নতুন চাকরিতে সেটল করা ঝামেলার কাজ...শুভকামনা থাকলো

৩. ১২ ই নভেম্বর, ২০০৯ রাত ১২:৪৭
বিবর্তনবাদী বলেছেন: সরকারি মালে বিশ্বাস রাখি না :(
১২ ই নভেম্বর, ২০০৯ রাত ১:০১

লেখক বলেছেন: কিন্তু বেসরকারী গুলাই কি রিলায়বেল...ব্লগের নানা পোষ্টে তো সবারই আহাজারি দেখি খালি!

১২ ই নভেম্বর, ২০০৯ রাত ১:০৮

লেখক বলেছেন: :) ব্রডব্যান্ড.....ওয়্যারলেস না....যদ্দুর বুজেছি ডিএসএল (টেলিফোন লাইন দিয়ে) হবে লাইনটা...

৫. ১২ ই নভেম্বর, ২০০৯ রাত ১:১১
বিবর্তনবাদী বলেছেন: আমি ভাই লোকাল ব্রডব্যান্ড ইউজার। সব সময় সেম সার্ভিস পাচ্ছি ১৩/১৪ ডাউনলোড। ম্যানেজার দিয়ে নামাইলে ২৩/২৪। এখন পর্যন্ত সমস্যা পাচ্ছি না।
৬. ১২ ই নভেম্বর, ২০০৯ রাত ১:১৬
ফিউশন ফাইভ বলেছেন: বিটিসিএলের সমস্যা একটিই- সেটা আমলাতান্ত্রিক জটিলতা। একটি সাধারণ ইন্টারনেট কানেকশন নিতে গেলে প্রথমে উপ সহকারী প্রকৌশলীর দপ্তরে গিয়ে ২ কপি ফরম নিতে হবে। তারপর গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত ছবি লাগবে, খাজনার রসিদ লাগবে, টেলিফোন বিলের ২ ফর্দ সত্যায়িত ফটোকপি লাগবে, সর্বশেষ টেলিফোন বিল পরিশোধের সমর্থনে একটি আলাদা সার্টিফিকেট লাগবে, টেলিফোন সংযোগের সময়কার ডিমান্ড নোটের ফটোকপি লাগবে, ড্রাইভিং লাইলেন্স/ ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপিও লাগবে। যদু মধু হলে হবে না, ইন্টারনেট সংযোগ নেওয়ার জন্য আপনাকে অতি অবশ্যই বিটিসিএলের পুরনো গ্রাহক হতে হবে। এছাড়া বিটিসিএলের লাইনম্যানকে বশ করা চাই। এক্সচেঞ্জ টু এক্সচেঞ্জ দৌড়াদৌড়ি তো রয়েছেই বোনাস হিসেবে।
মাসখানেক আগে শুনেছিলাম, আনলিমিটেড কানেকশন নিতে হলে অগ্রিম ছয় মাসের বিল দিতে হবে। এখন এটা পরিবর্তন হয়েছে কিনা জানি না।

কথা হল, কে যায় এতো হ্যাপায়?
১২ ই নভেম্বর, ২০০৯ রাত ১:১৮

লেখক বলেছেন: বাপরে!! এ কাহিনী করতে করতে তো নাবালগের মুখে দাড়ি পেকে যাবে!!

৭. ১২ ই নভেম্বর, ২০০৯ রাত ২:১৫
_উল্লাস_ বলেছেন: দরকার নাইরে ভাই.... আমি ব্র্যাকনেট এর লাইন ব্যবহার করি। ৩০-৪০ কেবি/সেকেন্ড স্পিড পাই। ভালই আছি
১২ ই নভেম্বর, ২০০৯ ভোর ৪:২১

লেখক বলেছেন: খরচ?

৮. ১২ ই নভেম্বর, ২০০৯ রাত ২:৪৯
রেডসিগনাল বলেছেন: আমি তো মরার আগেই ভূত হয়ে গেছি, প্রবাসে আনলিমিটেট ইউজ করছি, ৫১২ কিবিপিএস জানিনা দেশে গিয়ে কি করবো ।

নেটে আমাদের দেশের জনগণ যে হারে কান্না কাটি করে, জানিনা দেশে গেলে আমার কম্পু জিন্দা থাকবো কি না !!!!
৯. ১২ ই নভেম্বর, ২০০৯ রাত ৩:৫৫
অদ্ভুত বলেছেন: কেবিপিএস কি KBps নাকি Kbps?
১২ ই নভেম্বর, ২০০৯ ভোর ৪:২১

লেখক বলেছেন: Kbps এটা দিয়েই নেট স্পিড বোঝায়

KBps হলো ডাটা ট্রান্সফারের ইউনিট

১০. ১২ ই নভেম্বর, ২০০৯ ভোর ৪:৫১
অরণ্য আনাম বলেছেন: আমি সরাসরি ব্যাডউইথ কিনতে চাইছলাম, কিন্তু আমারে কয় ৩ মেগা কিনতে হইবো। মাগার আমার লাগবো ১মেগা।
১৩ ই নভেম্বর, ২০০৯ রাত ২:৫৮

লেখক বলেছেন: আজব!!

১১. ১২ ই নভেম্বর, ২০০৯ সকাল ১০:৫৬
মনুমনু বলেছেন: সরকারি মালে না গেলেই মনে হয় বুদ্ধির কাম হইব বস। লোকালে যান বা জিপির একটা প্যাকেজ লন--- মোটামুটি চলব।

তবে দেশের টাকা দেশে রাখার প্ল্যান থাকলে বস , আপনেই বস ।
১২. ১৩ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৫:১৪
অদ্ভুত বলেছেন: লেখক বলেছেন: Kbps এটা দিয়েই নেট স্পিড বোঝায়

KBps হলো ডাটা ট্রান্সফারের ইউনিট

--------------------------------------

তাহলে নেট স্পিড ডাটা ট্রান্সফারের মধ্যে পড়েনা! ব্যাপক বলেছেন!
১৩. ১৩ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৫:২০
অদ্ভুত বলেছেন: ১. ১২৮ কেবিপিএস গতির দুই গিগাবাইট পর্যন্ত ডাটা ডাউনলোড- ৩০০ টাকা
২. ৫১২ কেবিপিএস গতির ৮ গিগাবাইট পর্যন্ত ডাটা ডাউনলোড- ১,২০০ টাকা
৩. ১ মেগাবাইট গতিতে ১৬ গিগাবাইট ডাটা ডাউনলোড-২,৪০০ টাকা

------------------------------------
একবার "৫১২ কেবিপিএস গতির" আরেকবার "১ মেগাবাইট গতিতে"! এখন "৫১২ কেবিপিএস" থেকে আমাদের কোনটা বোঝা উচিত? Kbps নাকি KBps? আবার মেগাবাইট কি গতির ইউনিট?


আপনি প্যাচালেন তাই আমিও বাধ্য হলাম!
১৪ ই নভেম্বর, ২০০৯ রাত ২:১৭

লেখক বলেছেন: আমি কিছুই করিনি...এই ইউনিট গুলোর আর্ন্তজাতিক মানদন্ড তাই..

১৪ ই নভেম্বর, ২০০৯ রাত ২:১৮

লেখক বলেছেন: আর গতির বিষয়গুলো পত্রিকা থেকে কপি-পেষ্ট

১৫. ১৩ ই নভেম্বর, ২০০৯ রাত ১০:৩৮
সাধারণমানুষ বলেছেন: @ _উল্লাস_ , আমি ঐ লাইন নিমু ...। হেল্পান
১৬. ১৬ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:১১
বাংলায় বলেছেন: আমার মনে হয়, জিপি-র পোস্টপেইড কানেকশন ভালো হবে + এজমডেম ব্যবহার কইরেন। আমার একটা বন্ধু ষোলশহরে থাকে। ওর কাছে শুনছিলাম এভারেজ ২০-২৫কিলোবাইট পায়।
১৭. ১৮ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ৭:০৬
গুপ্ত ঘাতক বলেছেন: গন্ডার বলি আর যা-ই বলি, এজ মডেম দিয়ে জিপিই ভরসা।
১৯. ০৯ ই অক্টোবর, ২০১০ ভোর ৬:০৫
পিচ্চি পোলা বলেছেন:
kbps কে ৮ দ্বারা ভাগ করলে KBps পাওয়া যাবে। ১২৮ kbps মানে হলো ১৬ কিলোবাইট (KBps). এভাবে ৫১২ kbps স্পিড মানে ৬৪ কিলোবাইট (KBps).
সিটিসেল তার জুমের বিজ্ঞাপনে ১২৮, ২৫৬, ৫১২ kbps কিংবা ১ mbps লিখে বাঙালীরে ভালই হাইকোর্ট দেখায়! =p~
অথচ ১ mbps (মেগাবিট, মেগাবাইট নয়) মানে মাত্র ১২৮ কিলোবাইট স্পিড, যার জন্য পকেট ফাকা করে টাকা ঢালতে হবে =p~
২০. ১৯ শে জানুয়ারি, ২০১১ দুপুর ১২:৩১
ডেমিয়েন থর্ন বলেছেন: আমি বি কিউব ব্যাবহার করি। সত্যি বলতে এই প্রথম আমি কোন নেট লাইন নিয়ে আরামে আছি। ২৫৬ এর লাইনে প্রায় ১ মেগার স্পিড পাই। তবে লাইন নেবার সময় কয়েকটা দিকে খেয়াল রাখবেন।

১। আপনার এলাকার টেলিফোনের তারের অবস্থা কেমন। আমার জানামতে তেঁজগাও এলাকার লাইনের তারগুলো অনেক পুরাতন, তাই ওদিকে সার্ভিসের অবস্থা ভাল না।

২। আপনার বাসার লাইন টা তে জোড়াতালি আছে কিনা।

৩। আপনার বাসার লাইনটি কনসিল কিনা। কনসিল লাইনে শেডিং (নয়েস) আসে। স্পিড কম পাবেন তাহলে।

৪। প্যারালাল লাইন থাকলে অবশ্যই স্প্লিটার দিয়ে প্যারালাল লাইন গুলো টানবেন। নয়ত ফোনের ভিতর ঝড় উঠে যাবে।

৫। আপনি যদি ল্যাপটপে নেট ব্যাবহার করতে চান তাহলে ওদের এডিএসএল মডেম টা না কিনে রায়ান'স থেকে TP-LINK TD-W8950ND মডেম টা কিনে নিতে পারেন। এটা Wi-Fi সহ ADSL মডেম। ডিটেইল এখানে দাম ৩২০০ টাকা। আমিও এটাই ব্যাবহার করি।

 

মোট সময় লেগেছে ২.৯২০২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
লাইফটা মাঝে মাঝে তেজপাতা মনে হয়

bdidol @ gmail.com
fb.me/bdidol
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ