আমার প্রিয় পোস্ট

বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য হবার চেষ্টায় আছি....

বাংলা ব্লগ দিবস নিয়ে ২ পয়সার ভাবনা

১৯ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:০৪

শেয়ারঃ
0 0 0

বাংলা ব্লগ দিবসটা মনে হলো তড়িঘড়িই ঘোষণা হলো...ব্লগে কিছুদিন অনুপস্হিত থাকাতে কিছু চোখ এড়াতে পারে....কিন্তু ফারহানের পোষ্টটাতে কিছু প্রস্তাবনা ছিল...

এই ব্লগ দিবস বাংলা নেট জগতে কমুউনিটি লেখালিখির একটা মাইলফলক হিসাবে থাকবে....এই দিবসটা নিয়ে কি আর একটু সহনশীল ভাবে ধীরে সুস্হে আগানো যেত না?

আমার ব্লগে একটি পোষ্টে দেখেছি সামু ব্লগ থেকে অন্যান্য ব্লগে যোগাযোগ করা হয়েছে..তার আলোচনা-প্রতিক্রিয়ার জন্য কিছুদিন অপেক্ষা করা কি খুব বেশী ক্ষতিকর ছিল? এই ব্লগে কত বিষয় নিয়েই স্টিকি পোষ্ট হয়...এই বিষয়টা নিয়ে ব্লগারদের মতামত জানবার জন্য একটা পোষ্ট কিছু দিন স্টিকি করে প্রস্তাবনা গুলো যাচাই করলে কি ব্লগদিবস ঘোষণার খুব বেশী দেরী হয়ে যেত??

আমু ব্লগ এবং সচলে ইতিমধ্যেই এই দিবস নিয়ে মকিং শুরু হয়েছে....আমরা হয়ত বলতে পারি তারা থাকলো কি গেল কি আসে যায়? কিন্ত যারা সাধারণ ভাবে ব্লগে লেখালিখি করে এবং ব্লগীয় প্যাচকির বিষয়ে যাদের কোন আগ্রহ নেই এমন ধারার সব ব্লগারদেরই সম্পৃক্ত করার একটা সুযোগ নষ্ট করার কি আদৌ কোন প্রয়োজন ছিল?

একটা সুন্দর উদহারণ তৈরি করার একটা সুবর্ণ সুযোগ হেলায় নষ্ট হলো কিনা কে জানে?

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ব্লগদিবসভাবনা ;
প্রকাশ করা হয়েছে: ব্লগরব্লগরহিবিজিবি  বিভাগে । বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১৯ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:১৮

লেখক বলেছেন: ধন্যবাদ...

১৯ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:১৯

লেখক বলেছেন: পোষ্ট দেখি নাই?!? বিষয় কি??

৩. ১৯ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:০৮
সাইফুর বলেছেন: আমার মনে হয় ব্যাপার না..১৯ তারিখ খারাপ না
১৯ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:১৬

লেখক বলেছেন: সাইফুর তারিখটা নিয়ে আমার আপত্তি না...যে কোন অর্থবহ তারিখই ব্লগ দিবস হতে পারে....আমার প্রশ্নটা প্রক্রিয়া নিয়ে...সামু ব্লগ যেহেতু অগ্রগামী হয়ে এই বিষয়ে উদ্যোগ নিয়েছিল...অনেক গঠনমূলক ভাবে এটা নিয়ে আগানোর সুযোগ ছিল

৪. ১৯ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:০৯
ইন্ঞ্জিনিয়ার বলেছেন: আমিও ঠিক এটাই বলতে চেয়েছিলাম। সবাইকে নিয়ে একসাথে করলে সবচেয়ে ভাল হত। মাত্র ৪ টাই তো ব্লগ সাইট। তাও মতের মিল হল না।
১৯ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:২৬

লেখক বলেছেন: মতের মিল করানোর চেষ্টাটাই যে চোখে পড়েনি!

৫. ১৯ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:১৪
বোহেমিয়ান কথকতা বলেছেন: এই বিষয়টা নিয়ে ব্লগারদের মতামত জানবার জন্য একটা পোষ্ট কিছু দিন স্টিকি করে প্রস্তাবনা গুলো যাচাই করলে কি ব্লগদিবস ঘোষণার খুব বেশী দেরী হয়ে যেত??

সহমত
১৯ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:২৯

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে...

৬. ১৯ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:১৫
হোরাস্‌ বলেছেন: সহমত। আমার ৪ জন থাকলে ৫ টা গ্রুপিং করি। দুঃখজনক। ঐক্যমতের ভিত্তিতে কিছু করা আসলে আমাদের স্বভাববিরুদ্ধ।
১৯ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৩০

লেখক বলেছেন: ডেনমার্কের চলমান সম্মেলনের কথা মনে পড়লো :)

৭. ১৯ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:১৫
হা...হা...হা... বলেছেন: আইডল কাকুর সাথে একমত। খুব বেশী তাড়াহুড়ু করা হয়ে গেছে।
৮. ১৯ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:১৭
ফারহান দাউদ বলেছেন: ব্লগারদের মতামত আরো যাচাই করা যেত, এটায় পুরোপুরি একমত। তবে সচল আর আমুর যে প্রতিক্রিয়া দেখেছি, তাতে তাদের সাথে নেয়াটা সম্ভব ছিল কিনা সন্দেহ আছে, বিশেষ করে সচলের হেভিওয়েট ব্লগাররা আর আমুর মডারেটর যেখানে ঘোষণা দিয়ে সামুর ঘোষিত দিবস প্রতিরোধের প্রতিজ্ঞা করেছে, তাতে ব্যাপারটা খুব আশাপ্রদ মনে হয়নি।
http://www.sachalayatan.com/guest_writer/29326
১৯ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:২৪

লেখক বলেছেন: ফারহান ব্লগ দিবস নিয়ে উদ্যোগটা সামুর নেয়া...এবং বাংলা ব্লগিং এ সামুর ভূমিকা/ইতিহাস হচ্ছে অভিভাবক পর্যায়ের...অন্য ব্লগের "কর্তপক্ষ" যদি বিপক্ষে যায় তাদের সাথে নূন্যতম সমঝোতার প্রয়াসও কি ছিল? আর এর বাইরে ওইসব ব্লগের ব্লগারদেরও কি এই দিবসে আনানোর কোন উদ্যোগকি ছিল?

সাধারণ একটা প্রশ্ন, বাংলা ব্লগ দিবেসের এই ব্যানারে শুধু সামু ব্লগের নাম কেন?

৯. ১৯ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:১৮
পিচ্চি হুজুর বলেছেন: সবে মাত্র শুরু। আমরা আসলে কোন কাজে যে একমত হতে পারি না তার প্রমাণ আমরাই।
২০ শে ডিসেম্বর, ২০০৯ ভোর ৬:৪৮

লেখক বলেছেন: এ থেকে বের হবারও তো চেষ্টা করা উচিৎ

১০. ১৯ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:১৯
বিবর্তনবাদী বলেছেন: প্রিয় ব্লগার,


শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি সামহোয়্যার ইন ব্লগ "বাঁধ ভাঙার আওয়াজ" এ আপনার মূল্যবান ও আন্তরিক অংশগ্রহণের জন্য। এই ব্লগটির জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত বিভিন্ন সময়ে এর চড়াই-উৎরাই,ভাল-মন্দ, ভুল-ত্রুটি ইত্যাদি বিষয়ে অভিমত দিয়ে এবং আলোচনা-সমালোচনায় অংশ নিয়ে সর্বোপরি আপনার মূল্যবান সময় দিয়ে এই প্ল্যাটফরমটিকে আজকের সাফল্যে পৌঁছে দেবার জন্য আমরা গৌরব বোধ করি।

ইতিমধ্যে আরও বেশ কয়েকটি বাংলা ব্লগসাইট তৈরী হয়েছে এবং যার যার নিজস্ব মতাদর্শে একটি অবস্থান ও জনপ্রিয়তাও তৈরী করেছে। মতাদর্শের হের-ফের থাকলেও বাংলা ভাষার চর্চা এবং বিশ্বজুড়ে মর্যাদা প্রতিষ্ঠায় প্রকৃতপক্ষে আমাদের সবার উদ্দেশ্য অভিন্ন। আমাদের প্রচেষ্টা সফল হবেই - তা হোক আমাদের সম্মিলিত বিশ্বাস।

আমাদের সম্মিলিত এই প্রচেষ্টা অব্যাহত রাখতে এবং বাংলা ভাষাকে বিশ্বময় ছড়িয়ে দেবার জন্যে একটি "বাংলা ব্লগ দিবস" এর গুরুত্ব ও প্রয়োজনীয়তা রয়েছে। এ বিষয়ে বাংলায় কমিউনিটি ব্লগিং এর সূচনাকারী হিসেবে আমরা সামহোয়্যার ইন ব্লগ "বাঁধ ভাঙার আওয়াজ" এর পক্ষ থেকে একটি নির্দিষ্ট নিরপেক্ষ দিন নির্বাচনের জন্য সকল বাংলা ব্লগ অ্যাডমিনকে চিঠি দিয়ে এবং এই ব্লগেই এ বিষয়ে অসংখ্য পোস্ট,মন্তব্য,আলোচনা ও প্রস্তাব পর্যালোচনা করে ১৯শে ডিসেম্বরকে সর্বাধিক গ্রহণযোগ্য ও নিরপেক্ষ বলে মনে করছি।

বাংলা ব্লগ দিবসের আনুষ্ঠানিক যাত্রা সূচনা করার জন্য আসছে ১৯শে ডিসেম্বর,শনিবার, ২০০৯ বিকেল ৫টায় একটি ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে আপনার অংশগ্রহণ আন্তরিকভাবে কামনা করছি।


ধন্যবাদ।


সামহোয়্যার ইন... ব্লগ টিম
http://www.somewhereinblog.net

আমাদের ঠিকানা:

“ইসলাম লজ”
সামহোয়্যার ইন...
বাড়ী: ১৪
সড়ক: ১৬/এ
গুলশান-১
ঢাকা-১২১২।
১৯ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৩১

লেখক বলেছেন: বোল্ড করা লাইনগুলোর বাস্তবায়ন কতটুকু হয়েছে আসলে?

১১. ১৯ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:২০
রনি রাজশাহী বলেছেন: @আমড়া কাঠের ঢেকি,
পোস্টটি সরয়ে ফেলা হয়েছে দেখায়।
১২. ১৯ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:২১
বিবর্তনবাদী বলেছেন: অসংখ্য পোস্ট,মন্তব্য,আলোচনা ও প্রস্তাব পর্যালোচনা

=======================

এই জিনিসগুলা আসলেই করা হয় নাই। বিসমিল্লায় গলদ রাখলে ভবিষ্যতের ক্যাচাল আটকানো সমস্যাপূর্ণ, কি কন?
২০ শে ডিসেম্বর, ২০০৯ ভোর ৬:৫২

লেখক বলেছেন: একমত এর সাথে

১৩. ১৯ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:২১
এলোমেলো মন বলেছেন: দিবসের যে কি দরকার তাইতো বুঝলামনা।এখনতো বিভিন্ন দিবস বেনিয়া গোষ্টির প্রচারনায় ব্যবহৃত হয় সেটা স্বাধীনতা দিবস হোক আর কোরবানী ইদ হোক।
সামুর ব্লগ দিবস ঘোষনা করার প্রক্রিয়াটিকে সম্পুর্ন ভাবে বানিজ্যিক বলে মনে হলো।
২০ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ৭:০২

লেখক বলেছেন: দিবস ঘোষণা বিষয়টাকে আনুষ্ঠানিক করা

১৪. ১৯ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:২১
শয়তান বলেছেন: সবগুলো ব্লগে একসাথে মাসব্যাপি পোল খুলে সাধারন বলগারদের কাছ থেকে মতামত জানতে চাওয়ার দরকার ছিল ।

এভাবে হয় না। এই একই কথা আরিলকেও বলে এসেছি ।
১৫. ১৯ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:২২
বিবর্তনবাদী বলেছেন: @ ফারহান - গেছিলা নাকি?
১৬. ১৯ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:২২
হুলো-বেড়াল বলেছেন: এইটা নিয়েও বিভিন্ন ব্লগসাইটের মধ্যে রাজনীতি শুরু হইয়া যাইতেছে.....আফসুস
১৭. ১৯ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:২৩
নাঈম বলেছেন: অনেক পুরানো একটা প্রবাদ আছে, জোর যার মুল্লুক তার, এখানেও সেইটা ঘটেছে......
১৮. ১৯ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:২৫
পৃথিবীর আমি বলেছেন: পিচ্চি হুজুর বলেছেন: সবে মাত্র শুরু। আমরা আসলে কোন কাজে যে একমত হতে পারি না তার প্রমাণ আমরাই।

ঠিক ।
২০. ১৯ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:২৯
বিবর্তনবাদী বলেছেন: আসলে আমরা কোন কাজে একমত হবার পদ্ধতিটা জানি না। আপনাকে না জানিয়ে আমি কিছু করলে এটা ভাববার কোন কারন নাই যে আপনি আমার সাথে একমত হবেন। সবার প্রতি শ্রদ্ধা রাখার অভাবই আমাদের বিচ্ছিন্নতার কারন।
২১. ১৯ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৩৭
মুকুট বলেছেন: ধীরে সুস্থে করা যেত আরো আলোচনা ও মতামত নিয়ে......
২২. ১৯ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৪০
ভোরের তারা বলেছেন: পোষ্ট স্টিকি করে এই ব্যপারে সবার মতামত যাচাইয়ের আইডিয়াটা ভাল ছিল।
২৩. ১৯ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৪১
মেহরাব শাহরিয়ার বলেছেন: একমত হতে পারলাম না কিছুতেই ।কারণ :

***ঐকমত্যের ভিত্তিতে যেদিন বাংলাব্লগ দিবস ঠিক করার স্বপ্ন দেখতে চাইলে বলি , কেয়ামত পর্যন্ত অপেক্ষা করুন । কেয়ামত এসে যাবে , তবুও চারব্লগে ঐক্য হবে না , কিছুতেই না ।

কাজেই অপেক্ষা করলে চিরকাল ধরে শুধু রেষারেষি , ঘুষাঘুষিই হত , আর কিছু না ।


বাংলা ব্লগ দিবসের কনসেপ্টটা নিয়ে আমার বন্ধুকে ১৪ তারিখে কয়েকটা কথা বলেছিলাম , সেগুলো অক্ষরে অক্ষরে মিলে গেল :

* সামহোয়ার যা প্রস্তাব করবে , তারসাথে কেবল মাত্র প্রথম আলো ব্লগই সহমত পোষণ করতে পারে , আর সামহোয়ারের উচিৎ প্রথম আলো ব্লগের সাথে দ্রুত যোগাযোগ করা , বাস্তবে হলও তাই ।

* সচলায়তন কিছুতেই সামহোয়ারের সিদ্ধান্ত মেনে নেবে না , কিছুতেই না । কারণ , সামহোয়ার ভেঙেই সচলের যাত্রা , আর তারা সেখানে চমৎকার স্ট্যান্ডার্ডও মেনটেন করে চলেছেন (সময়াভাবে সচলে যাওয়া হয় না , তবে মাঝে মাঝে গেলে বুঝি তাদের স্ট্যান্ডার্ডটা বেশ ওপরে) । এ কারণে তাদের মাঝে নাক উঁচু মনোভাবটাও প্রবল । তারা প্রকৃতপক্ষে অন্য ব্লগগুলোকে তাদের তুলনায় অচ্ছুতই ভেবে এসেছে । কাজেই সামহোয়ারের প্রস্তাবে তাদের সাড়া দেয়াটা , তাদের চোখে সামুর কাছে নতি স্বীকারের মতই । সূর্য পশ্চিম দিকে একদিন উঠবে , কিন্তু সচল কোনদিন সামুর সাথে একমত হবে না ।

* সচল যদি নিজেরা একটা ব্লগার্স ডে প্রস্তাব করত , আর অন্য ব্লগগুলো সচলের নেতৃত্বে সেটা মেনে নিত , কেবল তখনই সচলকে সাথে নিয়ে ব্লগ ডে করা সম্ভব ছিল । কিন্তু সচল মনে করে ব্লগিংটা কোন রাইট না , বরং প্রিভিলিজ । ব্লগডে হলে ব্লগিংটা আম জনতার হয়ে যাবে , সে কারণে সচল সম্ভবত কোন ধরণের ব্লগ ডে রই বিরোধী ।

* সচল ব্যান হওয়া নিয়ে অন্য ব্লগগুলোর নীরবতার কারণেও সচল এখন অন্যদের সাথে সহযোগিতার নীতিতে অটল ।

* আমার ব্লগ নিয়ে খুব ভাল কিছু বলার নেই । রুঢ় ভাষায় বলতে গেলে , তাদের নীতি হল ঝামেলা পাকানো , আর বাম হাত গলানো । এ ধরণের বেশ কিছু ব্লগার আমার ব্লগকে লিড দিয়ে আসছেন শুরু থেকেই । যাই বলা হবে , সেটাকে না বলা , সেটার পেছনে ষড়যন্ত্রের গন্ধ শোঁকাটা আমারব্লগের চিরন্তন নীতি । আমারব্লগের মূল কমিউনিটিটাও সংঘবদ্ধ , তবে সচলের সাথে তাদের গুণগত পার্থক্য চরম প্রকট । আমার ব্লগকে বরং সবচেয়ে ভাল তুলনা করা যায় ইয়াহু চ্যাটরুমের ব্লগীয় ভার্সন হিসেবে , যারা গায়ের জোরে কাজ করা আর গালিগালাজ করার মাধ্যমে সবকিছু দখলে নিতে চান । তাদের স্ট্যান্ডগুলোও ধোঁয়াটে , হাস্যকর । বৈশাখের প্রথম শুক্রবার নিয়ে তারা শুরুতে অনেক মাতামাতি করল , তারপর পরিস্থিতি বুঝে সচলকে খুশি করতে ফেব্রুয়ারীর প্রথম দিনকে ব্লগ ডে ঘোষণা করে বসল । কিন্তু বিধি বাম । সচলে গিয়ে আমার ব্লগের হেনস্তা হওয়ার ঘটনাটা সম্ভবত আমার দেখা ব্লগ ইতিহাসে সবচেয়ে নির্লজ্জ ভাবে অপমানিত হওয়ার ঘটনা ।

অবাক ব্যাপার হল , এর প্রতিটা কথাই আমার বন্ধুকে বলেছিলাম , এবং হয়েছেও হুবুহু তাই



আমি মনে করি সামহোয়ারের এক্ষেত্রে বিকল্প ছিল না । ১৫ ডিসেম্বরকে ব্লগ ডে ঘোষণা না করে সামহোয়ার ইতোমধ্যে তাদের অংশের স্যাক্রিফাইসটুকু করে ফেলেছে । ১৫ ডিসেম্বরকে ব্লগ ডে ঘোষণা করলে সামহোয়ারকে অভিযুক্ত করতে পারতেন , কিন্তু ১৯ ডিসেম্বরে সে সুযোগ থাকছে না । সবচেয়ে বড় কথা , কেয়ামত পর্যন্ত ঐক্যমতের জন্য অপেক্ষা করার চেয়ে একটা ঘোষণা আসাটা অনেক বেশি বাস্তবসম্মত হয়েছে । এখন আলোচনার ধুঁয়া তুলছে যারা , তাদের এই আচরণকে স্ট্যান্টবাজি ছাড়া কিছু ভাবতে পারছি না ।


(ব্লগগুলোকে সবসময় দূর থেকে যেভাবে দেখে এসেছি , সে অভিজ্ঞতার আলোকে লেখা , সাথে যোগ করতে হয় ..... আমার কনক্লুশানগুলো এবার অক্ষরে অক্ষরে মিলে গেছে)

১৯ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৪৯

লেখক বলেছেন: মেহরাব উদ্যোগ নিয়ে সামু ব্লগের পক্ষ থেকে নীচের মেইলটি যায় সব ব্লগগুলোর এডমিনদের কাছে...

dear admins of amarblog, muktangon, prothom aloblog, sachalayatan, techtune

all of you are proud and engaged bangla bloggers and i would like to share our joy and congratulations for somewhere in… blog´s 4th year birthday with you today.

you are the admins of popular bangla blog community sites and you are our colleagues and co-pioneers, enabling the creation of rich bangla contents in the blogosphere. discussions are on about having a special and meaningful day (fixed or flexible) for bangla blogging in the freedom month of december, and we would like to invite you for a discussion on this topic here.

15th december is the birthday of somewhere in… blog and last year we adjusted our proposal to suggest the 15th december as the bangla blog day. we do, however, realize that the 15th may not be the best choice afterall.

do you have a proposal for a suitable and neutral day that can unite all the bangla bloggers in this month, a day we all can stand together to announce? i hope you can take your time to reply shortly.

best regards,

arild
somewhere in blog

আমার জানা নেই এরপর কি হয়েছে....বাকী বিষয়গুলো নিয়ে পরে বলছি

২৪. ১৯ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৪৪
মেহরাব শাহরিয়ার বলেছেন: বাই দ্যা ওয়ে , আজ ব্লগ দিবসের সূচনাটা কেমন হল ?

মাত্র ব্লগে ঢুকলাম , এখনও কিছু জানিনা
২৫. ১৯ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৫০
অভিমানী মেঘ বলেছেন: বুঝলাম।

একটা জায়গায় আপত্তি

সচলায়তণ কোন ব্লগ নয় - এটি অনলাইন রাইটার্স কমিউনিটি, এই কথা ওখানকার হর্তা-কর্তারা বহুবার বলেছেন।

সুতরাং নীতিগতভাবে ব্লগ ডে নিয়ে সিন্ধান্তে সচলায়তন ভূমিকা রাখতে পারে না।
২৬. ১৯ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৫১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ব্লগ দিবস ১৯শে ডিসেম্বর বলতে আমরা শুধু সামহোয়্যারইনব্লগ.নেট-এর ব্লগ দিবসই বুঝবো মূলত, যেহেতু, যদ্দূর বুঝতে পারছি, এ আনুষ্ঠানিকতায় সম্ভবত অন্য কোনো ব্লগাধিপতিগণের উপস্থিতি ছিল না, বা নগণ্য ছিল, বা থাকলেও অভিজাত কিছু ব্লগের (যেমন সচলায়তন) কর্ণধারগণ হয়তো উপস্থিত ছিলেন না। যে কোনো কর্মের জন্য যে কেউই কৃতিত্ব প্রত্যাশা করে থাকেন। সচলায়তন, প্রথম আলো, আমার ব্লগ- এই ব্লগদিবস শুভযাত্রায় তাঁদের অবদান স্বীকৃত না হওয়ায় গোস্যা করতেই পারেন। ই-মেলা, মুক্তমঞ্চ, উত্তরসূরী, মুক্তমনা, কবিসভা- এগুলো খুব পুরনো ব্লগ, যদিও সামহোয়্যারের মতো জনপ্রিয়তা তাদের ভাগ্যে জোটে নি, কিন্তু পথপ্রদর্শক তো তাঁরাই। তাই লেখকের সাথে পুরোপুরি একমত, সবার সাথে মিলেমিশে, আরেকটু সময় নিয়ে, গুছিয়ে ঘোষণাটা দিলে এটা সর্বজনীন হতো।

২৭. ১৯ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৫৪
মেহরাব শাহরিয়ার বলেছেন: * সচল ব্যান হওয়া নিয়ে অন্য ব্লগগুলোর নীরবতার কারণেও সচল এখন অন্যদের সাথে সহযোগিতার নীতিতে অটল "


কারেকশন :

* সচল ব্যান হওয়া নিয়ে অন্য ব্লগগুলোর নীরবতার কারণেও সচল এখন অন্যদের সাথে সহযোগিতা না করার নীতিতে অটল "
২৮. ২০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১২:০৬
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: যেনো তেনো সবকিছু নিয়েই দিবস করার সংস্কৃতিটা আরোপিত লাগে। একটা সময়ে হলমার্ক/আর্চিস থেইকা এইটা শুরু হৈছে। এখন বাবা-মা থেকে বালিশ কাঁথা দিবসও হৈতেছে।

ব্লগের মতোন দ্রুত, ডায়নামিক মিডিয়াতে একটা দিনকে আলাদা কইরা দিবস বানানোর কোনো দরকার ছিলো না। এইটার পেছনেও ব্যবসা। প্রথম উদ্যোগে ১৬ ডিসেম্বর করতে গিয়ে নোটিশ বোর্ডের মাইনাসে ভাসা সেই পোস্টের কথাটা মনে পড়লে মজাই লাগে! ;)

ভালো কথা, ১৯ ডিসেম্বরের মাজেজা কী? এইদিন বাংলা ব্লগে কোন যুগান্তকারী ঘটনা হৈছিলো?
২৯. ২০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১২:১৯
রুখসানা তাজীন বলেছেন:
দিবস ঠিক করা নিয়ে এত বিতর্ক হচ্ছে তার কিছু না জেনেই দিবসের অনুষ্ঠানে চলে গেলাম। ভালোই তো লাগলো। মনে হলো অনেক দিনের চেনা বন্ধুদের দেখা পেয়েছি।
৩০. ২০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১২:২৩
মনজুরুল হক বলেছেন:
বিডি, আমার কিছু অভিজ্ঞতা শেয়ার করি। তাতে আপানার পোস্টের কিছু উত্তরও এসে যেতে পারে।

* আরিল্ড এর অফিসিয়াল চিঠি সব বাংলা ব্লগেই যথা সময়ে গেছে। এই চিঠি পাওয়ার সাথে সাথে আমার ব্লগের সমন্বয়কারী একটি মেইল সব ব্লগে সেন্ড করে দিলেন। সেই মেইলটির সাথে তিনি জানা'র ব্লগ ডে নিয়ে লেখা পোস্টও লিংক দিলেন। সেখানে তিনি সামু কে আখ্যায়িত করলেন-"জামাত ও মৌলবাদীদের পৃষ্ঠপোষক সামহোয়্যারইন" বলে। তিনি এই উদ্যোগকে প্রতিহত করারও ঘোষণা দিলেন(সঙ্গত কারণেই সেই লিংক দিচ্ছি না)।

তার পর সচল, ই-মেলা, মুক্তমঞ্চ, উত্তরসূরী, মুক্তমনা, কবিসভা, ক্যাডেট কলেজ ব্লগ, প্রথম আলো সবাইকেই আমন্ত্রণ জানানো হলেও কেউই রেসপন্স করেন নি। "এই দিন নয়, অন্য দিন হতে পারে" এমন কোন উত্তরও তারা দেন নি।

সচলে কি হয়েছে সেটা এই পোস্টে আগেই এসেছে। পুনরাবৃত্তি করলাম না।

এর পর জানার পোস্ট, নোটিসবোর্ডের পোস্ট, ফারহান দাউদের পোস্টে ব্যাপক আলোচনা হলো। তারিখ নিয়ে মত-দ্বিমত হলো। অবশেষে ধার্য্য হলো ১৯ ডিসেম্বর।
এই নিয়ে একটি পোস্ট স্টিকি হলে কি হতে পারত তা আপনি অনেক সিনিয়র ব্লগার হিসেবে ভালই জানেন।

এখন যদি সেই সব ব্লগের কর্ণধাররা আপত্তি তোলেন তাহলে সামুর কি করার থাকতে পারে বলে আপনার মনে হয়?

আমার ধারণা তারা "আপত্তি"ও তোলার দায়িত্ব নেবেন না। কেননা আপত্তিও এক ধরণের ভোট। তারা সেই ভোটটিও দেন নি।

মেহরাব যেমন বলেছেন-"কেয়ামত পর্যন্ত ঐক্যমতের জন্য অপেক্ষা করার চেয়ে একটা ঘোষণা আসাটা অনেক বেশি বাস্তবসম্মত হয়েছে "।

এর বাইরে আর কি করা যেত সেই প্রশ্ন তুললে দেখা যাবে হাজার হাজার পদ্ধতি আসবে, কিন্তু আসলে কি তা কোন স্থির সিদ্ধান্তে যাওয়ার পরিস্থিতি সৃষ্টি করবে, না বিবাদের আগুনে ঘি ঢালবে?

বাই দ্য ওয়েঃ ব্লগ হিসেবে প্রায় অচেনা একটি ব্লগ-"মুক্তাঙ্গন নির্মাণ ব্লগ" নিজেরা পার্টিসিপেশন করে নি, কিন্তু সামহোয়্যারের উদ্যোগকে স্বগাত জানিয়েছে।

হ্যাপি ব্লগিং।
২০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১:২১

লেখক বলেছেন: ধন্যবাদ মনজু ভাই....আমি অফিস পিসিতে আছি...পরে কমেন্ট করবো

৩১. ২০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৪৪
জামাল ঊদ্দিন বলেছেন: আজ পত্রিকায় পড়ে জানলাম বিষয়টা...কি দুঃখের কখা বলেনতো । যে ব্লগে লিখি সেই ব্লগের খবরই জানিনা...
আমি ভেবেছিলাম আমারই গলদ...
৩২. ২০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১:০৮
মেহরাব শাহরিয়ার বলেছেন: মনজুরুল হক ভাইয়ের সাথে যোগ করি :

ব্লগারদের লেখা থেকে জানলাম , প্রথম-আলো ব্লগ এই উদ্যোগকে স্বাগত জানিয়ে আজকের অনুষ্ঠানে অংশ নিয়েছে ।
৩৩. ২০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১:১২
'লেনিন' বলেছেন: ফারহানের পোস্টে ১৫ এর পরিবর্তে ১৯ তারিখ প্রস্তাব করা হয় ব্লগ দিবস। তাতেও কিন্তু সামু'র ১৫তারিখের সাথে একটা মিল থেকে যায়।
ব্লগ দিবস কি? কোন সময় বাংলাদেশের অনলাইনে বিচরণকারি সকলের লেখালেখির একটা বিশুদ্ধ আমেজ বা প্রবণতা থাকে? ব্লগ সংস্কৃতির স্বরূপটা কী? ব্লগ দিবসের আদৌ প্রয়োজন আছে কিনা? ব্লগ আমাদের বাকস্বাধীনতা কতোটা পালন করতে দেয়? ব্লগ দিবসের সাথে কতোটা ব্যবসায়ী স্বার্থ জড়িত?

এই প্রশ্নগুলোর উত্তর জানলে ব্লগ দিবস প্রণয়নের উদ্দেশ্য বা প্রয়োজনীয়তা বোঝা যাবে।

পুরো বছরকে বিবেচনায় আনলে আমার ব্লগের ফেব্রুয়ারিকে ব্লগ দিবসের জন্য নির্বাচন খারাপ মনে হয়না। ১৯শে ডিসেম্বর আসলেও কি কোনো বিশেষত্ব বহন করে? ১৫ ডিসেম্বরের নিকটবর্তী দিবস ছাড়া?

বই সংস্কৃতি বেড়ে যায় ফ্রেব্রুয়ারিতে, বাংলাভাষার গৌরবময় মাস সেটি তাই বাংলা ব্লগ দিবস বলে কোনোকিছু থাকলে সেই মাসে থাকলে মন্দ হয়না।
৩৪. ২০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১:২২
ফারহান দাউদ বলেছেন: বিবর্তনবাদী, না আমি যাই নাই, সাইটে ডিউটি ছিল।

এইবার একটু আমার স্ট্যান্ডটা বলি। ব্যক্তিগতভাবে, সামহোয়্যারের কর্তৃপক্ষের অনেক সিদ্ধান্তই আমার পছন্দ না, এবং জন্মগতভাবেই কর্তৃপক্ষ জিনিসটার দিকে আমার একটু বিরাগ আছে। কিন্তু এখন যেসব ব্লগ "আমাদের মতামত নেয়া হলো না" বলে কান্নাকাটি করছেন, এবং সামুর যেসব ব্লগার এখানে "উদারতা" দেখাচ্ছেন, তাদেরকে আবারো অনুরোধ করবো, নিচের এই লিংকে গিয়ে সচলে দেয়া আমারব্লগের অ্যাডমিন সুশান্তদা'র পোস্টে সচলের "এলিট"--যারা সামু বা আমু বা আলুর ব্লগারদের নিতান্তই নাবালক এবং অচ্ছ্যুৎ মনে করেন--তাদের তীব্র প্রতিক্রিয়া এবং অসহযোগিতা এবং বিরোধিতার ঘোষণাগুলো পড়ে দেখবেন। সেখানকার বেশিরভাগ ব্লগারেরই ধারণা, বাংলা ব্লগ দিবসের দরকারই নেই, এবং বাংলা ব্লগগুলোর অবদান এখনো বিশাল একটা "শূন্য"। এবং বাংলা ব্লগের ইতিহাসে গুরুত্বপূর্ণ কোন দিন যদি থাকে, সেটা সচলায়তন ব্যান হবার দিন,(তা বটে, এলিট বলে কথা, আর কারো গুরুত্ব থাকবে কিভাবে?), কাজেই এইসব ব্যবসায়ী (স্বীকার করি, ব্যবসা তো বটেই, লাভ ছাড়া কোন ব্যাটা কি করে?) ধান্দাবাজী উদ্যোগের সাথে "সচল"রা নেই, থাকবেও না। এমনকি তারা আমুর অ্যাডমিনকেও চূড়ান্ত অপমান করেই ভাগিয়েছে, যেহেতু তাদের দুঃসময়ে আমুরা বেশ উল্লসিত হয়েছিল। তো, এই কথাগুলো পড়ে কি মনে হচ্ছে, অন্য ব্লগ খুব দারুণ সহযোগিতার মনোভাব নিয়ে ছিল? ব্লগ দিবসটারই দরকার আছে কিনা, সেটা নিয়ে বিতর্ক হতে পারে, বিতর্ক হতে পারে ১৯ তারিখেই ব্লগ দিবস হবে কিনা সেটা নিয়ে সামুর ব্লগারদের আরো মতামত নেয়া দরকার ছিল কিনা (যদিও যে সংখ্যক ব্লগার গেছেন তাদের সেটা নিয়ে খুব আপত্তি দেখছি না), কিন্তু সব ব্লগের ঐকমত্যের ভিত্তিতে ব্লগ দিবস করতে গেলে, কেয়ামতের পরে বেহেশতে একটা সুযোগ পাওয়া গেলেও যেতে পারে, তার আগে কাজটা কঠিন। ধন্যবাদ সবাইকে।
৩৫. ২০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১:২৪
ফারহান দাউদ বলেছেন: সচলের পোস্টের এই লিংকে গেলে সম্ভবত "সচল"দের মনোভাব খানিক বোঝা যাবে।

http://www.sachalayatan.com/guest_writer/29326
৩৬. ২০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১:৩৯
কালপুরুষ বলেছেন: সামহয়্যারইনব্লগ কর্তৃক ১৯শে ডিসেম্বরকে "ব্লগ ডে" ঘোষণা করায় সেই ঘোষণাকে একমাত্র ব্লগ কমিউনিটি হিসেবে "প্রথম আলো ব্লগ" তাদের সমর্থন ব্যক্ত করেছেন। আর সেই সুবাদে "ব্লগ ডে" ঘোষণা সংক্রান্ত অনুষ্ঠানে "প্রথম আলো ব্লগ"-এর ব্লগ সঞ্চালক জনাব সালাউদ্দিন শুভ্র, বিশিষ্ট ব্লগার মাহমুদ, জোহরা ফেরদৌসীসহ আরো কিছু ব্লগার উপস্থিত ছিলেন। প্রধান চারটি ব্লগ কমিউনিটির (সামু, সচু, আমু, আলু) মধ্যে দুটি ব্লগ (সামু ও আলু) ১৯শে ডিসেম্বরের পক্ষে থাকায় ধরে নেয়া যায় ৫০% ব্লগ সমর্থন পেয়েছে। সুতরাং "ব্লগ ডে" নির্ধারণ করায় সামু একতরফা সিদ্ধান্ত নিয়েছে এখন তা বলা ঠিক হবেনা। আর সচু ও আমু ব্লগ সম্পর্কে যতটুকু জানি তার মরে গেলেও সামুর সাথে কোন বিষয়ে একমত হবেনা। ইতিমধ্যে আমু ব্লগে "ব্লগ ডে"র বিরোধিতা করে ও ব্যক্তি আক্রমণ করে পোস্টও দেয়া হয়েছে।
৩৭. ২০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ২:১০
এমডি লাভ বলেছেন: বস আমি আপনার সাথে একমত
৩৮. ২০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ২:৫২
তায়েফ আহমাদ বলেছেন: ভাববার বিষয়।
কিন্তু, গুলি ছোঁড়া হয়ে গেছে!
:(
৩৯. ২০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ২:৫৪
অভিমানী মেঘ বলেছেন: কালপুরুষ এবং ফারহান দাউদ - যারা সচলায়তনকে ব্লগ বলে দাবি করছেন, তাদের জন্য আমার করা কমেন্টটি আবার পেস্ট করছি।

অভিমানী মেঘ বলেছেন: বুঝলাম।

একটা জায়গায় আপত্তি

সচলায়তণ কোন ব্লগ নয় - এটি অনলাইন রাইটার্স কমিউনিটি, এই কথা ওখানকার হর্তা-কর্তারা বহুবার বলেছেন।

সুতরাং নীতিগতভাবে ব্লগ ডে নিয়ে সিন্ধান্তে সচলায়তন ভূমিকা রাখতে পারে না।
৪০. ২০ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ৭:০২
ব্রাইটসেন্ট্রাল বলেছেন:
প্রতিটা ব্লগ আলাদা আলাদা দিবস কর্লেই পারে।
৪১. ২০ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ৭:০৬
ব্রাইটসেন্ট্রাল বলেছেন: সুশান্ত ভাইডি সচ্লায়দরে পুস্টিছে...

".....কেউ যখন কোন গুরুত্বহীন দিনকে বাংলাব্লগ দিবস ঘোষনার পায়তারা করে সেক্ষেত্রে আমাদের বসে থাকা উচিত হবে না বলে মনে করি।..." http://www.sachalayatan.com/guest_writer/29326

সেখানে আবার ৭ জনে রেটিং দিসে যার গড় ১


=p~ =p~ =p~
৪২. ২০ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ৯:১৩
রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন: বাঙ্গালী জাতীর ইতিহাসের দিকে খেয়াল রেখে আমি যা মনে করি, "যা হয়েছে হয়েছে"। এখন আমরা স্বভাবসুলভ বিপ্লব ও বিদ্রোহ আরম্ভ করে যেন পুরো জিনিসটাকে না পচাই।
৪৪. ২০ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:১৪
দেশী পোলা বলেছেন: হিমুর সাথে সহমত

ছাগুরাম-এর জন্মদিনে বাংলা ব্লগ দিবস ঘোষনা করা হউক!

@লেখক

আপ্নে না পোস্ট ড্রাফট দিয়া আলবিদা দিছিলেন?
৪৫. ২০ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:১৪
দেশী পোলা বলেছেন: হিমুর সাথে সহমত

ছাগুরাম-এর জন্মদিনে বাংলা ব্লগ দিবস ঘোষনা করা হউক!

@লেখক

আপ্নে না পোস্ট ড্রাফট দিয়া আলবিদা দিছিলেন?
২০ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:১৯

লেখক বলেছেন: ড্রাফট করছিলাম...আল বিদা জানাই নি..সব এক্সেস বন্ধ ছিল....

বিষয়টা ভুল বোঝাবুঝি ছিল এবং ভুল যারা করেছে তারা শোধরানোতে পোষ্টগুলো ফিরিয়ে এনেছি

৪৬. ২০ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:২২
মোহাম্মদ আরজু বলেছেন: একটা দিবস লাগবোই ? না হইলো চলে না?
ঈদ কিংবা মহররম ছাড়া কোনো হুজুরেরই চলে না দেখতাছি!
৪৭. ২০ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:৩২
নিঃসঙ্গ নির্ঝর বলেছেন: লাভ নাই ভাই।

সামুর সাথে সচুর কি পরিমাণ শত্রুতা, সেইটা বলার অপেক্ষা রাখে না। কাজেই এই ব্লগ দিবস নিয়ে সচুর সাথে সামু কোনপ্রকার কথাই বলতে পারবে না। এবং, সামু যদি বলে এইটা ডান, তাহলে সচু নির্দ্ধিধায় সেটাকে বাম বলে ঘোষণা দেবে। আবার ওদের বামকে সামু স্বীকৃতি দিলে সচু সেটাকে তখন ডান বলবে। মানেটা তো বুঝলেন? খুবই সোজা। পুরা বিপরীত দুইটা জিনিস। সামু যেটা করেছে, এটা ছাড়া আর কিছুই করার কোন সুযোগই ছিল না।

আমুর ব্যাপারে কিছু নাইবা বললাম?? :) :) সবকিছু পরিষ্কার।



***প্রায় সবগুলো ব্লগসাইটই তৈরি হয়েছে একটা আরেকটার প্রতি তীব্র প্রতিদ্বন্দিতা বজায় রেখে। এবং তাদের প্রায় সবারই শুরুটা হয়েছে সামুর সাথে বিরূপ ভাব থেকে। কাজেই একটা কথা বলছি। যদি দেখেন, সামু নেই হয়ে গেছে এইসব ব্যাপার থেকে, তাহলে বাকি সব ব্লগসাইট এক নিমিষেই একত্রিত হয়ে যাবে। কিন্তু যদি সামু থাকে, তাহলে কেউই একত্রিত হবে না। কারণটা সামু। কাজেই আমি মনে করি, সামু যেটা করেছে, এটা করা ছাড়া আর কিছুই করার উপায় ছিল না। :(
৪৯. ২১ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ৯:০৬
রাজর্ষী বলেছেন: যা হইসে ভালো হইসে।
২৬ শে ডিসেম্বর, ২০০৯ রাত ২:২৯

লেখক বলেছেন: তাই কি?!

৫০. ২৩ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:০৭
জীবনানন্দদাশের ছায়া বলেছেন: আলোচনা চোখ এড়িয়ে গেছে।
২৬ শে ডিসেম্বর, ২০০৯ রাত ২:৩০

লেখক বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ

৫১. ১৯ শে জানুয়ারি, ২০১০ রাত ১২:৩০
মনজুরুল হক বলেছেন:

"মুক্তাঙ্গন নির্মাণ ব্লগ" নিজেরা পার্টিসিপেশন করে নি, কিন্তু সামহোয়্যারের উদ্যোগকে স্বগাত জানিয়েছে। "
--------------------------------------------------------------------------------

এই তথ্যে একটু ভুল ছিল। নির্মাণ ব্লগ সমর্থন-প্রত্যাখ্যান কোনটাই করেনি।

 

মোট সময় লেগেছে ১.০৭৮৪ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
লাইফটা মাঝে মাঝে তেজপাতা মনে হয়

bdidol @ gmail.com
fb.me/bdidol
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ