আমার প্রিয় পোস্ট

বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য হবার চেষ্টায় আছি....

নীলাঞ্জনা! ওই নীল নীল চোখে চেয়ে দেখনা.........

০৬ ই জানুয়ারি, ২০১০ সকাল ১১:৪২

শেয়ারঃ
0 0 0



যারা ২৫-৩০ পেরুনো মোটামুটি 'যুবা' তাদের কাছে যদি জানতে চাওয়া হয় '৯০ দশকের সবচেয়ে রোমান্টিক পপ বাংলা গায়ক কে ছিল...কমবেশী সবাই বলবে শেখ ইসতিয়াক! তার 'নীলাঞ্জনা' গানটা এতটাই জনপ্রিয় ছিল যে প্রেমিকরা তাদের প্রেমিকাদের নাম পাল্টিয়ে নীলাঞ্জনা রাখা শুরু করেছিল...পরের দশকে নচিকেতার নীলাঞ্জনা জনপ্রিয় হওয়ার পিছনেও বোধকরি এই গানের কিছু ভূমিকা ছিল...এই গুণী শিল্পীর আরো কিছু জনপ্রিয় গানের মধ্যে ছিল নন্দিতা তোমার কথা, এলেই যদি কেন চলে যাবে, একদিন ঘুম ভেঙ্গে দেখি, জোর্তিময়, ভাগ্যের ডাক্তার ইত্যাদি....বোধকরি আমি কলেজ পেরুনোর আগেই এই শিল্পী বিদায় নেন...

গানটা এখনও আমার অল-টাইম ফেবারিটে আছে...না শুনলে শুনে নিন...শুনে থাকলে আবারও শুনুন!

আর কপোত-কপোতীদের জন্য তো এটা মাস্ট বি! :)


নীলাঞ্জনা
ওই নীল নীল চোখে চেয়ে দেখনা,
তোমার ওই দুটি চোখে আমি হারিয়ে গেছি
আমি বোঝাতেতো কিছু পারি না।
নীলাঞ্জনা।।

বিরহ ব্যাথাতে এ মন ভেঙ্গে যায়
না পাওয়ার আধারে খূজেছি তোমায়,
কত গুলো ফাগুন গিয়েছে ফিরে
আশা গুলো কেদেছে তোমার তরে।

আজ সব ব্যাথা ভুলে যাব
চেয়ে দেখনা,
তোমার ওই দুটি চোখে
আমি হারিয়ে গেছি;
আমি বোঝাতে তো কিছু পারি না।
নীলাঞ্জনা।।

বহুদিন পরে এসেছে মধুমাস
তোমার যতসুখ সে তো আমার সন্ন্যাস,
মেঘে ডানায় রূপে সোনারই ছায়া
প্রেমে ভরা চোখে সুখের নীলিমা।

সেই সুখে চোখে নিয়ে আমায় সুখী করনা,
তোমার ওই দুটি চোখে
আমি হারিয়ে গেছি
আমি বোঝাতে তো কিছু পারি না।

নীলাঞ্জনা
ওই নীল নীল চোখে চেয়ে দেখনা
তোমার ওই দুটি চোখে আমি হারিয়ে গেছি
আমি বোঝাতেতো কিছু পারি না।।
-------------------



শেখ ইসতিয়াক

ই-স্নাইপস অডিও লিংক

লিরিক সুত্র: রংমহল
বেস্ট অব শেখ ইসতিয়াক এই আ্যলবামে তার বেশিরভাগ জনপ্রিয় গানগুলো আছে। সাইটটা একটু স্লো।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): নীলাঞ্জনাশেখইসতিয়াকপ্রেমগান ;
প্রকাশ করা হয়েছে: অবসরইউনিভার্সিটিডায়রীহিবিজিবি  বিভাগে । সর্বশেষ এডিট : ০৬ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:২১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৬ ই জানুয়ারি, ২০১০ সকাল ১১:৪৫
সহেলী বলেছেন: ইশতিয়াকের এ গান মনে আছে ।

আরেকটা আছে না , " শোন আমি তোমায় বলতে চাই ..." অবশ্য অনুবাদ ! সেটাও ভাল লাগে !
ধন্যবাদ পোষ্টের জন্য ।
০৬ ই জানুয়ারি, ২০১০ সকাল ১১:৪৭

লেখক বলেছেন: ওটা লায়নেল রিচির বিখ্যাত গান হ্যালোর বঙ্গানুবাদ (হানিফ সংকেতের করা)...সেটাও খুব চমৎকার গান ছিল...

০৬ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:১৯

লেখক বলেছেন: শোন আমি তোমায় বলতে চাই

২. ০৬ ই জানুয়ারি, ২০১০ সকাল ১১:৪৫
অক্টোপাস বলেছেন: চমৎকার একটি গানের লিঙ্ক দিলেন সাথে সেই সময়ের কিছু বর্ণনা। ভালো লাগলো।

ধন্যবাদ।
০৬ ই জানুয়ারি, ২০১০ সকাল ১১:৫৩

লেখক বলেছেন: পড়ার জন্য এবং ভালোলাগার জন্য ধন্যবাদ... :)

৩. ০৬ ই জানুয়ারি, ২০১০ সকাল ১১:৪৫
সব্যসাচী প্রসূন বলেছেন: ধন্যবাদ গানটা আবার শুনানোর জন্য :)
০৬ ই জানুয়ারি, ২০১০ সকাল ১১:৫২

লেখক বলেছেন: মোস্ট ওয়েলকাম :)

৪. ০৬ ই জানুয়ারি, ২০১০ সকাল ১১:৪৬
রোহান বলেছেন: কাইল রাইতেও গানডা শুনছি... এইটা আমার অলটাইম ফেভারিট লিষ্টে সবসময়... আমার পিসিতে, ল্যাপ্পিতে কিংবা এমপিথ্রি প্লেয়ারে -- সবখানেই...
০৬ ই জানুয়ারি, ২০১০ সকাল ১১:৫২

লেখক বলেছেন: :) সেম কেস! সাথে গাড়ীতেও!

৫. ০৬ ই জানুয়ারি, ২০১০ সকাল ১১:৪৬
অচন্দ্রচেতন বলেছেন: ইশতিয়াকের টিপ টিপ বৃষ্টিও প্রিয় গান ছিলো ...
০৬ ই জানুয়ারি, ২০১০ সকাল ১১:৫০

লেখক বলেছেন: হ্যা...এটাও একটা দূর্দান্ত গান (পোষ্টে বলেছি এটার কথা)...

গানটির লিংক

৬. ০৬ ই জানুয়ারি, ২০১০ সকাল ১১:৪৭
বিবেক হীন বলেছেন: উনি খুব ভাল গাইতেন। এই অকাল প্রয়াত মানুষটির বিদেহী আত্মার শান্তি কামনা করি।
০৬ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:২৮

লেখক বলেছেন: একমত....আরেকজন জনপ্রিয় শিল্পীর অকালপ্রয়াণ হয়েছিল কাছাকাছি সময়ে--জুয়েল

০৬ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:২৮

লেখক বলেছেন: :)

৮. ০৬ ই জানুয়ারি, ২০১০ সকাল ১১:৪৮
ধ্রুব তারা বলেছেন: এর আগে দু একবার শুনেছি। শেয়ার করার জন্য ধন্যবাদ
০৬ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১:১৭

লেখক বলেছেন: :) ধন্যবাদ আপনারেও....

৯. ০৬ ই জানুয়ারি, ২০১০ সকাল ১১:৫০
রাজসোহান বলেছেন: আপনেকে সমস্ত +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
০৬ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১:১৮

লেখক বলেছেন: কমেন্টের বক্স তো ভাইঙ্গা বাইর হইয়া গেছে!

১০. ০৬ ই জানুয়ারি, ২০১০ সকাল ১১:৫৩
হোসাইন১৯৫০ বলেছেন:

শেখ ইশতিয়াকের নীলান্জনা আমারো খুব প্রিয় গান ।
ধন্যবাদ পোস্টের জন্য ।
০৬ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১:১৮

লেখক বলেছেন: এটা অনেকেরই প্রিয় গান ছিল...:)

১২. ০৬ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:০০
অসমাপ্ত কবিতা বলেছেন: শোন আমি তোমায় বলতে চাই - এই গানের ডাউনলোড লিঙ্ক কারো কাছে আছে? একটু হেল্পান , অথবা ই মেল tiash_01@yahoo করেন প্লিজ
০৬ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:১৮

লেখক বলেছেন: শোন আমি তোমায় বলতে চাই

১৩. ০৬ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:০৩
হেমায়েতপুরী বলেছেন: অনেক ফ্রিয় গান.... ভালা পাইছি।


০৬ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১:১৬

লেখক বলেছেন: ছবিটা তো মারাত্মক!

১৪. ০৬ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:১৬
রিয়াজুল ইস্‌লাম বলেছেন: এখনই কয়েকবার শুনে নিলাম।
০৬ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১:১৬

লেখক বলেছেন: :)

০৬ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১:১৭

লেখক বলেছেন: হয় :)

১৬. ০৬ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৩০
কায়েস মাহমুদ বলেছেন:


বিডি ভাই, ঐ সময়তো ছোট ছিলাম , তখন আমার মামা একটা গান চালাতো ,খুবই ভাল লাগতো ওটা। কিছু লাইন বলি ওটার যদি দয়া করে খুঁজে দিতেন , কোথায় পাই।

""ও চাঁদ যত তুমি সুন্দর হও, আমার প্রিয়ার চেয়ে সুন্দর নও""

শিল্পিটাকে তা জানি না।
০৬ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১:১৪

লেখক বলেছেন: এটা আজম খানের গান মনে হচ্ছে...লাইনটা কি এইরকম?

ও চাদঁ সুন্দর রুপ তোমার...তার চেয়ে রুপের বাহার প্রিয়া আমার...

১৭. ০৬ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৩৮
অসমাপ্ত কবিতা বলেছেন: thanks bdidol ভাই , গান টা শেয়ার করার জন্য......
০৬ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১:১৫

লেখক বলেছেন: নো প্রবলেমো...

১৮. ০৬ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৪৯
অলস ছেলে বলেছেন: যদিও এখনও সেই প্রজন্মের 'যুবা' হতে পারিনি, তবে এ গান মাঝে মাঝেই শুনি।
১৯. ০৬ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৪:১২
রাহা বলেছেন: আরেকটা জোশ গান ছিল.."আমার মনের ফুলদানীতে রাখ তোমার মন"...এইটার লিংক আছে ??
০৬ ই জানুয়ারি, ২০১০ রাত ১০:০০

লেখক বলেছেন: Click This Link

০৯ ই জানুয়ারি, ২০১০ ভোর ৫:৪৮

লেখক বলেছেন: :)

২১. ০৬ ই জানুয়ারি, ২০১০ রাত ৯:৫৯
েতজপাতা বলেছেন: মোস্ট ফেবারিট......+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
০৯ ই জানুয়ারি, ২০১০ ভোর ৫:৪৮

লেখক বলেছেন: ধন্যবাদ

২২. ১৪ ই জানুয়ারি, ২০১০ রাত ৩:৩৯
ফারহান দাউদ বলেছেন: এই গানটাও সেরম পছন্দের, ইশতিয়াকরেও ভাল পাইতাম। লিংকের জন্য ধন্যবাদ।:)
২৩. ১৮ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৩:৩৩
তায়েফ আহমাদ বলেছেন: এই গানের কোন জবাব নেই।
২৪. ২৮ শে আগস্ট, ২০১১ ভোর ৬:১৬
তন্ময় ফেরদৌস বলেছেন: শেখ ইশতিয়াকের একটা গানের কথা কি এমন ছিল- সময় তো কেটে গেছে ঝরা পাতা গুনে গুনে.............. মনে পড়ে কি ?
২৫. ২২ শে জানুয়ারি, ২০১২ দুপুর ২:৪০
ত্রিশোনকু বলেছেন: আমার খুব প্রিয় গান।

আপনাকে অসংখ্য ধন্যবাদ।
২৭. ২৮ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১:২৩
ত্রিশোনকু বলেছেন: কি সে গান! ধন্যবাদ আবার।

 

মোট সময় লেগেছে ১.১০৩৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
লাইফটা মাঝে মাঝে তেজপাতা মনে হয়

bdidol @ gmail.com
fb.me/bdidol
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ