আমার প্রিয় পোস্ট
- যে ৫ টি বিদেশি গোয়েন্দাসংস্থা বাংলাদেশের মাটিতে সর্বাধিক সক্রিয়..আজকের পর্ব রিসার্চ অ্যান্ড এনালাইসিস উইং এর আদ্যপান্ত - অনিক আহসান
- চলচ্চিত্রের মুশকিল আসানে আলমগীর কবির - আবদুল ওয়াহিদ
- ছবি ব্লগ: লেক জেনেভা, সুইজারল্যান্ড !!! - প্রজন্ম৮৬
- আজম চৌধুরীর এন্টার্কটিকা অভিযানের ডায়েরী।(১ম-পর্ব) - তৌফিকতুহিন
- দ্যা কোড অফ হাম্বুরাবি .....চোখের বদলে চোখ!! - রেজোওয়ানা
- আপনার কম্পিউটারের সামনে বসেই ইন্টারনেটের মাধ্যমে ফ্রি ফ্যাক্স করুন বিশ্বের অনেক অনেক দেশে!! - মঈনউদ্দিন
- ফিরে দেখা ২০১০ : বছরজুড়ে সামহোয়্যারইন ব্লগে যা কিছু আলোচিত-সমালোচিত... - ফিউশন ফাইভ
- বাংলাদেশী টপ গান (Top Gun) - আমার নাম নাই
- আধ ঘন্টায় প্রেম, অতঃপর বিয়ে... - ড়ৎশড়
- রক্তাক্ত পঁচাত্তরঃ চারটি অবশ্যপাঠ্য বই - তায়েফ আহমাদ
- মুজিব মার্ডারের CIA ডকুমেন্ট নিয়ে প্রথম আলো মিজানের ফাপরবাজী , আওয়ামী বেকুবদের অট্টহাসি এবং যে লজ্জাজনক তথ্যটি প্রথম আলো ছাপালোনা , জানালোনা , ধামাচাপা দিলো - দাসত্ব
- আপনার দেখা সেরা একটি মুভির নাম দিন (ব্লগীয় জরিপ) - বিডি আইডল
- পছন্দের মুভির তালিকা
- বিডি আইডল
- মুক্তিযুদ্ধ বিষয়ক ২০ টি বই ডাউনলোড করুন - অসামাজিক শাকিল
- DOI : ২ টি টেলিফোন , রাত ১২-১.০০ টা , শেখ মুজিবের ট্রু লাইস : মার্চ ২৬ - দাসত্ব
- আপনার BTCL ফোনের বিল অনলাইন দেখুন - ইনজাম
- চট্টগ্রাম সেনা বিদ্রোহের ২৯ বছর পর ফিরে দেখা। পর্ব-১। - ত্রিশোনকু
- সুন্দর করুন আপনার হাতের লেখা - দ্যা ডেডলক
- (নারী) পুরুষের যৌণ সমস্যা নাকি আমাদের শিক্ষার সমস্যা ? - রাগ ইমন
- আমার কিছু প্রিয় এ্যানিমেশন মুভি
- বাবুনি সুপ্তি
- সবসময় রোমান্টিশিজমে ভূগতে থাকাদের 'THE NOTEBOOK' flimটি না দেখার অনুরোধ করছি । দেখলে নিজ দায়িত্ত্বে ঃ - একটু বর্ষা...
- বিনা যুদ্ধে নাহি দেবো সুচাগ্র মেদেনি। - ধীবর
- ডেসটিনির গাছে সোনার কাঁঠাল এবং আবুল ভাইয়ের তৈলাক্ত গোঁফ্ - স্তব্ধতা'
- কমিকস গুলো নিয়ে গেলো ছোট বেলায়
- হাসান তারেক
- আমার চোখে - হাম্বা
- কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সমগ্র রচনাবলী অনলাইনে - বংশী নদীর পাড়ে
- প্রধানমন্ত্রী টেলিফোনের খবর জানলেন কি করে? - মুহিব ইরম
- দি ডেইলী ষ্টারে জেনারেল শফিউল্লাহর সক্ষাতকারের বঙ্গানুবাদ: এবং কিছু প্রশ্ন। - স্তব্ধতা'
- ঊনসত্তুর থেকে পচাঁত্তুর-'৭১এ যাদের বয়স তিনের কম ছিল তাদের থেকে সামুর কনিষ্ঠতম ব্লগারটিকে উৎসর্গীকৃত-পর্ব-১ - ত্রিশোনকু
- হাজ্জাজ বিন ইউসুফ- যে অত্যাচারীর হাতে ফুটল সাহারার ফুল! - তায়েফ আহমাদ
- বাংলাদেশের মেগালিথিক সৌধ গুলো কি আসলেই কি সমাধি বা স্মারক সৌধ???? - রেজোওয়ানা
- কিছু পাশবিক কৌতুক -কৌতুক কালেকশন -১ - ফাহাদ চৌধুরী
- ব্লগার্স মেন্টাল হসপিটাল
- ১ম পর্ব - এরশাদ বাদশা
- ধেয়ে আসছে প্রকৃতির প্রতিশোধের ভয়ংকর ড্রাগন! জলে-স্থলে-অন্তরীক্ষে কোথাও বাঁচার পথ নেই!! - মনজুরুল হক
- অবশেষে প্রকাশিত হল বাংলা ব্লগের প্রথম কল্পগল্প সংকলন ও নতুন কল্পগল্প সমগ্র - আমড়া কাঠের ঢেকি
- মুভি বিষয়ক কিছু পোষ্ট - নতুন রাজা
- ✓ বাংলা নাটক, গান ডাওনলোডের ভাল সাইটগুলো ♪♠☺ - হাশেম
- একাত্তরে নারীর বিরুদ্ধে অপরাধ - একরামুল হক শামীম
- নিজের একটা ব্লগ সাইট করুন ডমেইন হোস্টিং সহ সবই ফ্রী। - নিঃসঙ্গ
- প্রতিবাদ প্রতিবাদ খেলা, ব্লগবিপ্লবী, মডারেশন এবং একটি মামুলি প্রশ্ন - ফিউশন ফাইভ
- শিক্ষানীতির সহজ পাঠ - মুহম্মদ জাফর ইকবাল - কানা-বাবা
- আওয়ামিলীগের দশ মাসঃ আমরা দিন বদলের গান শোনাই - নাস্তিকের ধর্মকথা
- তম পোষ্টের হ্যাপা [
] - শূন্য আরণ্যক
- সহজে ব্লকড সাইটগুলো ভিজিট করুন (প্রক্সি সাইট ব্যবহার না করে) - স্বপ্নকর
- চরম মেজাজ গরম হয় যে লেখাগুলো পড়লে
(সংযোজন সহ রিপোস্ট) - জানজাবিদ
- অবশেষে... আপনার মূল্যবান ব্লগের ব্যাকাপ রাখুন নিরাপদেই!
- রোবোটিক্স
- ক্লাউড কম্পিউটিং, এখুনি পরখ করে দেখুন। - ক-খ-গ
- আপনার কি কখনো মনে হয়েছে, এই ব্যাপারটা আপনি আগেও দেখেছেন? - আজম
- প্রিয় খাবারের তালিকা, উগ্র রসনা বিলাস - সাঈফ শেরিফ
- বাংলা বানানের প্রায়োগিক কিছু ভুল: প্রয়োজন সাধারণ সতর্কতা - আলাউল হোসেন
- মেগাআপলোড থেকে আজীবন মুভি ডাউনলোড/স্ট্রিমিং করবেন যেভাবে--(like premium user) - বিডি আইডল
- ভিডিও ডাউনলোড করার ৫টি জনপ্রিয় ওয়েবটুলস, সম্পূর্ন ফ্রী… - তারেকবিডি
- গুগলের কাছ থেকে ফ্রি হোস্টিং নিয়ে চলুন এবার একটি ফ্রি ওয়েবসাইট বানাই নিজের জন্য... - পান্থ বিহোস
- অনলাইনে প্রতিদিন ঃ বাংলা ভাষায় ইসলামিক ওয়েব সাইট/পোষ্ট সমুহ - সিটিজি৪বিডি
- কলেজিয়েট স্কুল[একখানা ফটুকময় স্মৃতি তুমি বেদানা পোস্ট] - মুক্ত বয়ান
- সৌদি মরুভূমিতে অত্যাধুনিক প্রযুক্তি বিশ্ববিদ্যালয় KAUST - মেহেদী_হাসান
- সেন্ট মার্টিন দ্বীপের কোরাল/প্রবাল: পানির নীচে অন্য এক জগত - রাব্বি !
- প্রিমিয়াম লিঙ্ক জেনারেটর (আপডেটেড - ১৭ই ডিসেম্বর ২০১০)
- অরণ্যচারী
- কিভাবে ওয়ার্ডপ্রেস ব্লগ ওয়েবসার্ভারে ইনস্টল করবেন? - হাসান
- ইয়াহু (Yahoo) মেইলে POP3 এনাবল করুন পয়সা ছাড়া। - অমিত০৯৭
- নেটের সর্বশ্রেষ্ঠ ফ্রি মুভি ডাউনলোড সাইট-আপডেট
- বিডি আইডল
- বাংলাদেশের প্রতি ভারতের ঐতিহাসিক নিপীড়নমূলক আচরণসমূহ - বিদগ্ধজন
- কলেজিয়েটের দিনগুলি... ছুডবেলার সেই প্রিয় স্কুল...(ইহাও একটি স্মৃতি তুমি বেদনা মূলক পোষ্ট
) - রোহান
- নোয়াখালীর ভাষা শিক্ষা --আই ই এলটিএস থেকে কম না ব্যাপারটা - শ।মসীর
- এশিয়ান হাইওয়ে এবং দেশের স্বার্থ। যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের মিথ্যাচার - স্বপ্ন ব্যাকরণ
- প্রসংগ- Asian Highway - শয়তানেরচাবুক
- বাংলাদেশী মুদ্রার সচিত্র ইতিহাস - তুষারপাত
- বিজ্ঞাপনোষ্টালজিয়া ... - অলৌকিক হাসান
- নেটের সর্বশ্রেষ্ঠ ফ্রি মুভি ডাউনলোড সাইট
- বিডি আইডল
- চট্টগ্রাম কলেজের দিনগুলি -- একটি স্মৃতি তুমি বেদনা টাইপ পোষ্ট
- রোহান
- সূচীপত্র - মা দিবসের (২০০৯) জন্যে লিখা সকল ব্লগের লিঙ্ক - ~স্বপ্নজয়~
- অনলাইন বাংলা ডেট কনভার্টার - পাগল কবি
- অত্যাধোনিক কবিতার ফ্রেমওয়ার্ক - সোজা কথা
- ডাক্তার আইজউদ্দিন, আপনি কেমন আছেন ? - বিবেক সত্যি
- একলা(১লা) বৈশাখ; সাথে এক হালি গান - ভাঙ্গা পেন্সিল
- টরেন্ট কি এবং কিভাবে টরেন্ট দিয়ে ডাওনলোড করা হয় - নাজিরুল হক
- সেইসব বীরঙ্গণা এবং যুদ্ধশিশুর কথা - রেজওয়ান
- নামকরণ আর আত্মীয়করণে উন্মাদপ্রায় এক প্রধানমন্ত্রী - ফিউশন ফাইভ
- সামহোয়ারইনের যত্তসব অপশনের ব্যাবচ্ছেদ - কাঙাল মামা
- শিশুকে কীভাবে বর্ণ শেখাবেন? - গৌতম রায়
- পন্ডিত মশাই, কুকুরের ঠ্যাং এবং অন্যান্য - আতিকুল হক
- হে শীর্ষ ব্লগারগণ, কর্তৃত্ব মেনে নিন... - জাতেমাতাল
- আওয়ামী স্বর্ণযুগ : কিছু নমুনা - অভ্র
- ছোট্ট সোনামনি আছে যাদের ঘরে, আমার এ পোস্ট তাদের তরে - অপ্সরা
- মেজর জেনারেল জিয়াউর রহমানের ক্ষমতা গ্রহন ও তার হত্যা - আর্কাইভ
- সেনাবাহিনীর কুকীর্তির লিষ্ট : আমাদের গোল্ড ফিশ মেমরীকে ব্লগে সংরক্ষন - শূন্য আরণ্যক
- একটি ছবির কথাই শুধু বলতে এসেছি ! - প্রচেত্য
- Rapidshare থেকে সহজেই যেকোন ফাইল খুঁজে বের করুন - jewelosman
- ব্লগে বারো ভূঁইয়ার জমিদারি : ব্লগে ভয়ের সংস্কৃতি - ফিউশন ফাইভ
- যুদ্ধাপরাধীদের বিচারের দাবী এবং একজন স্বঘোষিত পর্নোষ্টার - জাতেমাতাল
- অমি পিয়ালের পক্ষে আছেন কারা কারা? - রেডিও বাংলাদেশ বেতার
- প্রমিত বাংলা বানান রীতিঃ সচরাচর সমস্যা করে এমন শব্দের একটি সম্ভার! - ম্যাভেরিক
- ইতিহাসের ভুল পাঠ : কার নেতৃত্বে গঠিত হয় আওয়ামী লীগ? মাওলানা ভাসানী নাকি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান? - মিরাজ
- ত্রিশ লক্ষ শহীদ : মিথ নাকি বাস্তবতা ? - লাইটহাউজ
- এক ডেভিড মিলবোর্ন এর দেশপ্রেম ও আমরা - জিয়াউল হক
- আরেকটি বাংলা সিনেমার পুলিশীয় রম্য - দুরের পাখি
- যুদ্ধবিষয়ক সিনেমা : হৃদয়ে দাগ কেটে যাওয়া ৫ টি মুভি (মহান মার্কিন সেনাদের বোরিং গুণগান বর্জিত) - মেহরাব শাহরিয়ার
- Online - এ বাংলা বই - মশিউর রহমান মেহেদী
- অ্যাপোক্যালিপস ফিলিস্তিন - ফারহান দাউদ
- National Geographic - Locked up in Abroad (Bangladesh) - মে ঘ দূ ত
- ইসরায়েল: এই হাতলহীন তলোয়ারকে খাপে ঢোকাবে কে? - ফারুক ওয়াসিফ
- আওয়ামীলীগ নেতাদের চরম মিথ্যাচার; প্রথমআলো ও জনকন্ঠে আছে ১০ টাকা সের চাল ও ফ্রি সারের কথা - থার্ড নয়ন
- চাঁদে জীবন্ত প্রতিচ্ছবি দেখা উপলক্ষে সূফী সম্রাট দেওয়ানবাগীর সংবর্ধনা......দলে দলে যোগ দিন - শওকত হোসেন মাসুম
- মানবতাবাদ জিন্দাবাদ, ঘৃণার রাজ মুর্দাবাদ - আমি বাংলার গান গাই
- রেসিপি : সামহোয়ার ইন ব্লগ - রকি ভাই
- পৃথিবীর পথে বাংলাদেশ : নিউজিল্যান্ড - মুনতাসির
- ব্লগে আপনার পড়া সেরা ফান পোষ্ট কোনটা ?? - চিলে কোঠার সেপাই
- কারওয়ানবাজারের কলু কামার কেন কা কা করছে? - ফিউশন ফাইভ
- বাংলা ব্লগের বিস্ময়কর প্রতিভা অথবা তথাকথিত এক কলিগের গল্প - মাহবুব মোর্শেদ
- হমপগ্রের তুমুল জনপ্রিয়তার আরেকটি প্রমাণ! - হমপগ্র
- নবরুপে বাকশাল : মাহমুদুর রহমান - যুকরুফা ০৭
- শেখ হাসিনার উপদেষ্টা সজীব জয়ের লেখা: Stemming the Rise of Islamic Extremism in Bangladesh - নির্বাক হাসান
- বাংলা ইউনিকোড ভিত্তিক ওয়েব সাইট - ক্যামেরাম্যান
- ফ্রীতে নিজের একটা সাইট করুন ডমেইন সহ সবেই ফ্রী... - নিঃসঙ্গ
- ব্লগের নিক - লীনা ফেরদৌস
- সামহোয়্যারে যা ঘটলো, যা ঘটবে তার 'পেছনের কারণ' - Arild, you MUST read this - ধুসর গোধূলি
- প্রসঙ্গ ৭ ই নভেম্বর: জিয়া ভার্সাস কর্ণেল তাহের --- যে বিষয়গুলোতে যুক্তি খুঁজে পাইনা - জ্বিনের বাদশা
- রাজাকারদের পুত্র কন্যারা কোথায় লেখাপড়া করেছে? - রুহুল্লাহ
- "বাথরুম সাহিত্য" - লাবু শামস
- ভালবাসাবাসি করেন
.... তয় In Ishtyle!!!!
(অনুবাদ পোস্ট) - এম্নিতেই
- একমেবাদ্বীতম ব্রাত্য রাইসুর (কাল্পনিক) সাক্ষাৎকার - আহসান হাবিব শিমুল
- ইসরাইলের গর্বিত এক বাংলাদেশী বন্ধুকে দেখুন,চিনুন,জানুন। - চিলে কোঠার সেপাই
- চট্টগ্রাম কলেজ - আতিকুল হক
- বাংলার বীরশ্রেষ্ঠ সন্তানেরা - সাত বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধার জীবনী - রাগিব
- স্বাধীনতার পরিক্রমা - বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র - রাগিব
- একাত্তরের গণহত্যা ও নারী নির্যাতনঃ কিছু সাক্ষীর বয়ান - রাশেদ
- প্রকাশিত হল মুক্তিযুদ্ধবিষয়ক ই-সংকলন ফিরে দেখা একাত্তর - ব্রিগেড সিক্সটিন
- বীভৎস যৌন নির্যাতন, কিন্তু এড়িয়ে গেছেন সবাই - শেরিফ আল সায়ার
- পাকমন পেয়ার - আনোয়ার সাদাত শিমুল
- এ'টিমের জন্মদিন ।। সময়ের নবকুমারদের জন্য তিনউল্লাস - হাসান মোরশেদ
- ব্লগ নস্টালজিয়ায় কিছুক্ষণ..... - মিলটন
- জ্ঞানীর দায়িত্ব, ল্যাংটা বাবা, গোয়েবলস ও বর্তমানের আস্তিক নাস্তিক প্রোপাগান্ডা - বিবর্তনবাদী
- রম্য ভাবনাঃ খুন - কালপুরুষ
- ৫০৪ টি ফ্রি বই - রেজা রহমান
- ইংলিশ সাহিত্যের বিশাল পিডিএফ ভান্ডার - সোহেল চৌধুরী
- ব্লগিং করার সুবিধার্তে সা,ই, এ - দুঃখবিলাস
- পৃথিবীর পথে বাংলাদেশ - মুনতাসির
- স্মৃতিময়তা : শ্রাবনধারার মাঝে অশ্রুর নোনাজল - নোক্সেনডার
- মাঝ রাতের রান্না এবং পর দিনের বিরিয়ানী........ - অরুনাভ
- বাংলা ব্লগ ও ব্লগ পলিটিক্স - রেজওয়ান
- ঘুরে বেড়ায়...ধর্ষণের স্মৃতি (এডিট পরবর্তীতে রিপোষ্ট) - শিমুল
- ইফতার - প্রণব ভট্ট - মোজাম্মেল হোসেন (ত্বোহা)
- ফ্রি এবং খুবি সহজ পদ্ধতি তে সাইট তৈরি করুন....... - গিফার
- সকল জামাত বিরোধী, রাজাকার বিরোধী পোস্টের সংকলন। - হ্যারি সেলডন
- ব্লগস্পট টিউটোরিয়ালঃ নতুন টেমপ্লেট সেটআপ - রাশেদ
- কানাডায় উচ্চশিক্ষা- কিছু তথ্য - _তানজীর_
- কোয়ান্টামে একদিন ! - হমপগ্র
- আজ রাতে কোথায় ঘুমাবো? - মাহবুব মোর্শেদ
- আমার অভিজ্ঞতায় মুক্তিযুদ্ধ এবং ৭ই মার্চের ভাষন - নাসার আহমেদ চৌধুরী - নোক্সেনডার
- একটি জাতির জন্ম: জিয়াউর রহমানের নিজের লেখাই পড়ুন-২ (উতসর্গ অমি রহমান পিয়াল) - আমি সাগর
- শিবনারায়ণ দাশ - বাংলাদেশের লাল সবুজ পতাকার প্রথম নকশা-প্রণেতা - রাগিব
- আসুন সকাল বিকাল লাথি মারি, বাংলাদেশের ভাবমুর্তি বৃদ্ধি করি - রাসেল ( ........)
- মুক্তিযুদ্ধের বিজয় মুহুর্ত - ১৬ ডিসেম্বর ১৯৭১ । ই-সংকলনের প্রকাশ উপলক্ষ্যে এই ভিডিওটি ইউটিউবে আপলোড করলাম । - মিরাজ
- অন্তর্জালে আমি কাদের কাদের পুন মার্তে চাই? - পাগলা গারদের ওয়ার্ডেন
শেখ হাসিনার সাম্প্রতিক ভারত সফরে স্বাক্ষর হওয়া ৫০ দফার যৌথ ইশতেহার
২০ শে জানুয়ারি, ২০১০ সকাল ৭:১৮
সুলেখক পি মুন্সীর ২০২৫ সালে গ্লোবাল অর্থনৈতিক শক্তিগুলো কে কোথায় থাকবে? পোষ্টের কয়েকটি প্রণীধানযোগ্য লাইনঃ
আগে দেখা যেত বাংলাদেশের মত দেশের রাষ্ট্র ক্ষমতা, পছন্দসই বৈশিষ্টের একটা সরকারে বদলের ব্যাপারটা কেবল পশ্চিমাদের হাতে থাকে, ঘটে। এই প্রথম ভারত টের পেয়েছে এটা একটা খুবই সহজ ও মজার কাজ বটে। বাংলাদেশে ১/১১ এর সরকার কায়েমের অপতৎপরতায় একটা বড় ক্ষমতার ষ্টেক নিয়ে ভারত সেখানে জড়িত ছিল। বাংলাদেশের উপর ছড়ি ঘুড়ানোর এই নোংরা কাজ করতে পেরে ঘটনাবলীর ফল নিজের হাতে আসাতে ভারত নিজেকে অনেক বড় ক্ষমতাবান মনে করে নিশ্চয় অনেক আত্মবিশ্বাসও পেয়েছিল। ভারত ভেবে নিয়েছে এইটাই পথ। নিজেকে অর্থনৈতিক শক্তি হিসাবে দাঁড় করাতে বাঁধা, সমস্যা অপসারণে, কেমন বাংলাদেশ সে চায়, বাংলাদেশ থেকে যা নিতে চায়, যেমন সাইজে রাখতে চায় - সেভাবে পেতে একটা ১/১১ এর সরকার কায়েম থেকে শুরু করে সর্বশেষ হাসিনার সফরের প্রাপ্তি - এগুলো এত সহজে করতে পেরেছে দেখে নিশ্চয় নিজের কুটনীতি পরিচালনার পথের উপর ভারতের আত্মবিশ্বাস বেড়েছে; এই পথ বল প্রয়োগের সম্ভাবনা জারি রেখে, ভয় ও চাপ সৃষ্টি করে কাজ হাসিল করার, সর্টাকট বাজি মারার পথ। আমেরিকান চাঁড় কাঠি বা যাঁতা কাঠির যে এত গুণ তা দেখে ভারত নিশ্চয় যারপরনাই আহ্লাদিত।
কি পেয়েছে বা পেতে যাচ্ছে ভারত? কি আছে এই দুই দেশের চুক্তিনামায়?
ভোরের কাগজের সৌজন্যে ৫০ দফা ইস্তেহার নিম্নরুপ:
১. বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১০-১৩ জানুয়ারি ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহনসিংয়ের আমন্ত্রণে ভারত সফর করেন। এ সফরকালে দুই শীর্ষ নেতা দুদেশের একই ইতিহাস ও ঐতিহ্যের ধারাবাহিকতা এবং ঐতিহাসিক সংযোগের ওপর গুরুত্ব আরোপ করে দ্বিপক্ষীয় সম্পর্কে এক নতুন অধ্যায়ের সূচনা করেছেন। নয়াদিল্লির সরকারি কর্মসূচি শেষে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের আজমির শরিফ পরিদর্শনে যান।
২. গত ১১ জানুয়ারি ২০১০ প্রধানমন্ত্রী ভারতের রাষ্ট্রপতি শ্রীমতি প্রতিভা দেবী সিংহ পাতিলের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করেন এবং সেখানে রাষ্ট্রপতি ভবনে তাকে আনুষ্ঠানিক সংবর্ধনা দেয়া হয়।
৩. অর্থমন্ত্রী প্রণব মুখার্জি, পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণ, রেলমন্ত্রী মমতা ব্যানার্জি, বিরোধী দলের নেতা সুষমা স্বরাজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন।
৪. আওয়ামী লীগের সভানেত্রী এবং আওয়ামী লীগ সমর্থিত মহাজোট সরকার প্রধান শেখ হাসিনা ভারতের কংগ্রেস দলের সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করেন। তাদের আলোচনায় প্রতিবেশী দুদেশের মধ্যকার বিরাজমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক প্রতিফলিত হয়েছে। শেখ হাসিনা ভারতের সাবেক প্রধানমন্ত্রী শ্রী আই কে গুজরালের সঙ্গেও সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে উভয় পক্ষই উষ্ণতা ও সৌহার্দ্য বিনিময় করেন।
৫. প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজঘাট, শান্তিবন, শক্তিস্থল এবং বীরভূমিতে পৃথকভাবে মহাত্মা গান্ধী, পণ্ডিত জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী এবং রাজীব গান্ধীর স্মৃতির প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন।
৬. এ সফরের সময় রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্মানজনক শান্তি, সন্ত্রাস দমন (নিরস্ত্রীকরণ) এবং উন্নয়নের জন্য সম্মানজনক ইন্দিরা গান্ধী পুরস্কার-২০০৯ প্রদান করা হয়।
৭. গত ১১ জানুয়ারি দুদেশের প্রধানমন্ত্রীদের বৈঠক তথা শীর্ষ বৈঠকটি অনুষ্ঠিত হয়। এরপর প্রতিনিধি পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। উভয় দেশের সৌহার্দ্য, গভীর সমঝোতা এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্কের আলোকে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সফরসঙ্গীদের সম্মানে প্রধানমন্ত্রী মনমোহন সিং এক প্রীতিভোজের আয়োজন করেন।
৮. প্রধানমন্ত্রীর শেখ হাসিনাকে আলোচনায় সহযোগিতা করেন বাংলাদেশের পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন, পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, মশিউর রহমান ও গওহর রিজভী, ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার তারিক এ করিম এবং সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা।
৯. অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংকে সহযোগিতা করেন অর্থমন্ত্রী প্রণব মুখার্জি, স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম, পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণ, রেলমন্ত্রী মমতা ব্যানার্জি, বাণিজ্যমন্ত্রী আনন্দ শর্মা, পররাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী প্রীণিত কাউর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এম কে নারায়ণ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব টি কে এ নায়ার এবং ভারত সরকারের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা।
১০. ড. মনমোহন ২০০৮ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে বিপুল ভোটে জয়ী হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান। একইসঙ্গে তিনি গণতন্ত্রের প্রতি দৃঢ় বিশ্বাসের জন্য বাংলাদেশের জনগণের উচ্চকণ্ঠ প্রশংসা করেন যার মাধ্যমে এদেশের জনগণ গণতান্ত্রিক সরকার পুনঃপ্রতিষ্ঠা করেছে এবং বাংলাদেশ বহুদলীয় গণতন্ত্রে ফিরে যেতে পেরেছে। উভয় নেতাই একমত হয়েছেন, সম্প্রতি অনুষ্ঠিত দুদেশের নির্বাচন দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন অধ্যায় রচনায় সুযোগ সৃষ্টি করে দিয়েছে।
১১. বাংলাদেশের প্রধানমন্ত্রী দুদেশের মধ্যকার ঐতিহাসিক সংস্কৃতি এবং আশা-আকাক্সক্ষার সম্পর্কের কথা স্মরণ করেন এবং দুদেশের স্বাধীনতা অর্জনে যারা আত্মাহুতি দিয়েছেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি সমাজকে অজ্ঞতা, ভীতি ও দারিদ্র্যমুক্ত করতে পুুনঃউদ্যোগ গ্রহণের জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানান।
১২. পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যরে সঙ্গে ভবিষ্যতে দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং আন্তর্জাতিক ক্ষেত্রে একসঙ্গে কাজ করার জন্য উভয় দেশের প্রধানমন্ত্রী একমত হয়েছেন। এ প্রেক্ষিতে তারা সহযোগিতা ও পারস্পরিক সমঝোতার ভিত্তিতে সব সমস্যার সমাধানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। উন্নয়নশীল দেশগুলোর বহুপাক্ষিক প্রতিষ্ঠানগুলোর সংস্কার এবং শক্তিশালীকরণেও তারা তাদের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।
১৩. দুদেশের প্রধানমন্ত্রীই গভীরভাবে উপলব্ধি করেছেন, এ অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য দুদেশের জনগণের মধ্যে সুসম্পর্ক থাকা প্রয়োজন। এ বিষয়ে তারা দুদেশের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতামূলক সম্পর্কের ওপর গুরুত্বারোপ করেন এবং দুদেশের জনগণের কল্যাণে নিজ নিজ সম্পদকে সঠিকভাবে কাজে লাগানো প্রয়োজন বলে মনে করেন।
১৪. পারস্পরিক উন্নয়নের লক্ষ্যে পানি সম্পদ, বিদ্যুৎ, পরিবহন ও যোগাযোগ (কানেকটিভিটি), পর্যটন ও শিক্ষাসহ বিভিন্ন বিষয়ে একসঙ্গে কাজ করতে সমন্বিত সহযোগিতা কাঠামোর ব্যাপারে দুই প্রধানমন্ত্রী একমত হন। তারা শিগগিরই বিভিন্ন ক্ষেত্রে বিদ্যমান সমস্যা সমাধানেও একমত হয়েছেন।
১৫. উভয় দেশের জনগণের মধ্যে সহায়তা জোরদারের জন্য কূটনৈতিক ও রাষ্ট্রীয় প্রতিনিধি রাখার ব্যাপারে তারা একমত হয়েছেন।
১৬. দুই প্রধানমন্ত্রীই নিজ নিজ দেশের গণতন্ত্র, বহুত্ববাদ এবং আইনের শাসন প্রতিষ্ঠায় তাদের অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন। উভয় দেশের জনগণ সহিংসতা, চরমপন্থী ও সন্ত্রাসবাদকে প্রত্যাখ্যান করায় এবং গণতন্ত্রে ও উন্নয়নে তাদের আস্থা নিশ্চিত করায় দুদেশের প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করেছেন। গণতন্ত্র ও সহমর্মিতা জোরদার করার ক্ষেত্রে দুদেশের নেতাই একযোগে কাজ করার জন্য দৃঢ়প্রতিজ্ঞ বলে জানান।
১৭. উভয় প্রধানমন্ত্রী সব ধরনের সন্ত্রাসের নিন্দা জানান। নিরাপত্তা দুদেশের জন্যই একটি অগ্রাধিকার ইস্যু হিসেবে তারা উল্লেখ করেন। কারণ সন্ত্রাসী, বিচ্ছিন্নতাবাদী ও অপরাধীরা কোনো সীমারেখা মানে না। তারা নিরাপত্তার ইস্যুতে দুদেশের সক্রিয় সহযোগিতার ওপর গুরুত্ব আরোপ করেন। নিজ ভূখণ্ডে অপর দেশের জন্য ক্ষতিকর হয় এমন কোনো তৎপরতা চালাতে না দিতে দুই নেতা তাদের আশ্বাসের কথা পুনর্ব্যক্ত করেন এবং অভ্যন্তরীণ বা বিদেশী সন্ত্রাসী/ জঙ্গি কিংবা বিচ্ছিন্নতাবাদী সংগঠন নিজ দেশে প্রশিক্ষণ অথবা আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত হতে না দিতে সম্মত হন।
১৮. ২০০৯ সালের ডিসেম্বরে নয়াদিল্লিতে অনুষ্ঠিত স্বরাষ্ট্র সচিব পর্যায়ের আলোচনাকে স্বাগত জানিয়ে দুই প্রধানমন্ত্রী ওই বৈঠকে গৃহীত সব সিদ্ধান্ত বাস্তবায়নে ঘনিষ্ঠ সহযোগিতা করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে নির্দেশ দেন। আন্তঃসীমান্ত অপরাধ দমনের প্রয়োজনীয়তা কথা উল্লেখ করে উভয় প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট সীমান্তরক্ষী বাহিনীর সংযম প্রদর্শনের ব্যাপারে একমত হন। তারা অবৈধ আন্তঃসীমান্ত তৎপরতা নিয়ন্ত্রণে ও সীমান্তে প্রাণহানি বন্ধের লক্ষ্যে সীমান্তরক্ষী বাহিনীগুলোর মধ্যে নিয়মিত বৈঠকের তাগিদ দেন।
১৯. বাংলাদেশের প্রধানমন্ত্রী দহগ্রাম আঙ্গরপোতায় বিদ্যুৎ ব্যবস্থার সুযোগ করে দেয়ার জন্য ভারতের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান এবং পূর্ব-সমঝোতা অনুযায়ী তিন বিঘা করিডোরে একটি ফ্লাইওভার নির্মাণের জন্য ভারতকে প্রস্তাব দেন।
২০. ১৯৭৪ সালের স্থল-সীমান্ত চুক্তির আলোকে বিরাজমান সব সমস্যা সমন্বিতভাবে সমাধান করতে উভয় প্রধানমন্ত্রী সম্মত হন। এ প্রক্রিয়া এগিয়ে নিতে একটি যৌথ ওয়ার্কিং গ্র“প গঠনের ব্যাপারেও তারা একমত হন।
২১. দুই প্রধানমন্ত্রী সমঝোতার মাধ্যমে ভারত ও বাংলাদেশের মধ্যকার সমুদ্রসীমা নির্ধারণে সম্মত হয়েছেন। এ ব্যাপারে জাতিসংঘের সমুদ্রসীমা আইন (আনক্লস) এনেক্স-৭ অনুযায়ী চলমান কার্য পরিচালনার কথা উল্লেখ করে বাংলাদেশ থেকে একটি প্রতিনিধিদলের ভারত সফরকে স্বাগত জানান।
২২. বাংলাদেশের আশুগঞ্জ এবং ভারতের শীলঘাটকে ‘পোর্টস অব কল’ ঘোষণা করার ব্যাপারে দুই নেতা একমত হন। আইডব্লিউটিটি প্রটোকলপত্র বিনিময়ের মাধ্যমে সংশোধন করার ব্যাপারেও তারা একমত হয়েছেন। একটি যৌথ টিম আশুগঞ্জ থেকে ওভার ডাইমেনশনাল কার্গো (ওডিসি) একবার অথবা দীর্ঘমেয়াদের জন্য পরিবহনের লক্ষ্যে অবকাঠামো উন্নয়ন এবং তার ব্যয় মূল্যায়ন করবে। এ ব্যাপারে প্রয়োজনীয় বিনিয়োগ করবে ভারত। উভয় সরকারই এর দ্রুত বাস্তবায়নে সম্মত হয়। উভয় দেশের ঠিকাদাররাই এ কাজের জন্য উপযুক্ত বা যোগ্য বলে বিবেচিত হবে।
২৩. বাংলাদেশ তার সড়ক ও রেলপথে ভারত থেকে পণ্য আনা-নেয়ায় মংলা ও চট্টগ্রাম সমুদ্র বন্দর ব্যবহার করতে দেবে। বাংলাদেশ এক্ষেত্রে নেপাল ও ভুটানকেও এ দুই বন্দর ব্যবহারের অনুমতি দেয়ার আগ্রহের কথা ভারতকে জানিয়েছে।
২৪. দুদেশ প্রস্তাবিত আখাউড়া-আগরতলা রেল সংযোগ ভারতীয় অনুদানে স্থাপন করার ব্যাপারে একমত হয়েছে। দুদেশের রেল কর্তৃপক্ষের একটি যৌথ টিম এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার বিষয়াদি চিহ্নিত করবে।
২৫. তারা কলকাতা ও ঢাকার মধ্যে ‘মৈত্রী এক্সপ্রেস’ চালু হওয়ায় সন্তোষ প্রকাশ করেন এবং উভয় দেশের মধ্যে সড়ক ও রেল সংযোগ আবার চালুর আহ্বান জানান।
২৬. রোহনপুর-সিঙ্গাবাদ ব্রডগেজ রেল যোগাযোগ নেপালে ট্রানজিটের জন্য ব্যবহার করা হবে বলে দুই প্রধানমন্ত্রী সম্মত হয়েছেন। বাংলাদেশ রাধিকাপুর-বিরল রেলপথকে ব্রডগেজ লাইনে পরিণত করার আগ্রহ প্রকাশ করেছে এবং ভুটানে রেল ট্রানজিটের জন্য অনুরোধ করেছে।
২৭. শুকনো মৌসুমে তিস্তা নদীতে পানির দু®প্রাপ্যতার কারণে উভয় দেশের জনগণের দুর্ভোগের কথা স্বীকার করে দুই প্রধানমন্ত্রী ভারত ও বাংলাদেশের মধ্যকার তিস্তার পানি বণ্টন আলোচনা দ্রুত শেষ করার ব্যাপারে একমত হন। তারা ২০১০ সালের প্রথম তিন মাস অর্থাৎ মার্চের মধ্যে যৌথ নদী কমিশনের (জেআরসি) মন্ত্রী পর্যায়ের বৈঠক করার জন্য নিজ নিজ দেশের পানিসম্পদমন্ত্রীদের নির্দেশ দিয়েছেন। যৌথ নদী কমিশন ফেনী, মনু, মুহুরি, খোয়াই, গোমতি, ধরলা ও দুধকুমার নদীগুলোর পানি বণ্টন নিয়েও আলোচনা করবেন।
২৮. নিুবর্ণিত পদক্ষেপ গ্রহণেও তারা সম্মত হয়েছেন:
ক) ইছামতির খনন এবং
খ) মহানন্দা, করতোয়া, নাগর, কুলিক, আত্রাই, ধরলা ও ফেনি নদীতে সংরক্ষণ ব্যবস্থা গড়ে তোলা।
২৯. বন্যা নিয়ন্ত্রণ, নৌ চলাচল ও বন্দরসমূহে প্রবেশের জন্য নদী খননে বাংলাদেশ সরকারের পরিকল্পনা বাস্তবায়নের প্রতি সমর্থন ও সহযোগিতা দিতে সম্মত হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। এই পরিপ্রেক্ষিতে ভারত অন্যান্য জিনিসের মধ্যে জরুরি ভিত্তিতে বাংলাদেশকে ড্রেজার সরবরাহ করতে সম্মত হয়েছে। বাংলাদেশ ৯টি ড্রেজারের দরকার বলে জানিয়েছে।
৩০. ভারত টিপাইমুখ প্রকল্পে এমন কোনো পদক্ষেপ গ্রহণ করবে না যা বাংলাদেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে- ভারতের প্রধানমন্ত্রী এই আশ্বাস পুনর্ব্যক্ত করেছেন।
৩১. ভারতের প্রধানমন্ত্রী তাদের গ্রিড থেকে ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশে সরবরাহ করতে রাজি হয়েছেন। এ পরিপ্রেক্ষিতে উভয় প্রধানমন্ত্রী দ্রুত আন্তঃ গ্রিড সংযোগ স্থাপনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন। তারা আরো সম্মত হন, উভয় দেশ নবায়নযোগ্য উৎস থেকে বিদ্যুৎ উৎপাদনসহ বিদ্যুতের উন্নয়ন ও বিনিময়ে সহযোগিতা করবে। এ লক্ষ্যে উভয় দেশ যৌথ প্রকল্প অথবা করপোরেট বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে।
৩২. বাংলাদেশ থেকে আমদানি উৎসাহিত করার লক্ষ্যে উভয় দেশ শুল্ক ও অশুল্ক বাধা দূর ও বন্দরের বিধিনিষেধ প্রত্যাহার এবং রেল ও নৌপথে কনটেইনারবাহী মালামাল পরিবহন সহজতর করতে ব্যবস্থা গ্রহণে সম্মত হয়েছে। এ পরিপ্রেক্ষিতে ভারতের বাজারে সার্কভুক্ত স্বল্পোন্নত দেশগুলোকে শুল্কমুক্ত প্রবেশাধিকার দিতে ভারতের পদক্ষেপকে বাংলাদেশ স্বাগত জানিয়েছে। ভারতের নেতিবাচক তালিকা থেকে বাংলাদেশের পণ্যের সংখ্যা হ্রাস করার বিষয়টিকে বাংলাদেশ স্বাগত জানিয়েছে যা সরাসরি বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট ছিল। বাংলাদেশ এ তালিকা আরো ছোট করারও অনুরোধ জানিয়েছে।
৩৩. ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউটের পণ্য মান যাচাইয়ে সনদ প্রদানের ক্ষমতা বাড়ানোর লক্ষ্যে প্রতিষ্ঠানটির মান উন্নয়নে সহযোগিতা করতেও রাজি হয়েছেন।
৩৪. দুই প্রধানমন্ত্রী সম্মত হয়েছেন, যৌথ বিনিয়োগ ও যৌথ ঝুঁকিপূর্ণ উদ্যোগসহ সব বিনিয়োগকেই উভয় দেশ উৎসাহিত করবে। উভয় দেশে বেসরকারি খাতের অংশগ্রহণ দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক বাড়াতে প্রেরণা জোগাবে বলেও তারা সম্মত হয়েছেন।
৩৫. সাব্রুম-রামগড় এবং ডেমাগিরি-থেগামুখ কাস্টম পয়েন্ট কার্যকর করার ব্যাপারে উভয় প্রধানমন্ত্রী সম্মত হয়েছেন। এ লক্ষ্যে প্রয়োজনীয় অবকাঠামো তৈরি করতে প্রজ্ঞাপন জারি করা হবে। এছাড়া বর্তমান স্থল কাস্টমস স্টেশনগুলোর অবকাঠামো আরো শক্তিশালী করা হবে।
৩৬. দুদেশ পাইলট ভিত্তিতে নির্বাচিত এলাকায় সীমান্ত হাট চালু করতে সম্মত হয়েছে। দুদেশের সম্মতবিধি এবং প্রজ্ঞাপনের ভিত্তিতে মেঘালয় সীমান্তসহ হাটগুলোতে সুনির্দিষ্ট পণ্য বেচাকেনা করা হবে।
৩৭. দুদেশ ভুটান এবং নেপাল থেকে ট্রাকগুলো বাংলাবন্দ-ফুলবাড়ী স্থল কাস্টম স্টেশনের বাংলাবন্দের জিরো পয়েন্টের ২০০ মিটার অভ্যন্তরে প্রবেশ করার ব্যাপারে একমত হয়। পারস্পরিক সমঝোতার ভিত্তিতে দুদেশ এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
৩৮. রেল অবকাঠামো, ব্রডগেজ রেল ইঞ্জিন এবং যাত্রীকোচ সরবরাহ, সৈয়দপুর ওয়ার্কশপ পুনর্গঠন, আর্টিকুলেট বাস এবং ড্রেজিং (নদী খনন) প্রকল্পসহ বিভিন্ন প্রকল্পের জন্য ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশকে এক বিলিয়ন (১০০ কোটি) মার্কিন ডলার ঋণ প্রদানের ঘোষণা করেন।
৩৯. ঢাকায় ফ্লাইওভারসহ সড়ক অবকাঠামো নির্মাণে সহযোগিতা করার জন্য বাংলাদেশ অনুরোধ জানিয়েছে। ভারত এ অনুরোধ বিবেচনার আশ্বাস দিয়েছে।
৪০. বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অভিন্ন ঐতিহ্যের কথা বিবেচনা করে উভয় প্রধানমন্ত্রী ২০১১ সালে কবিগুরুর ১৫০তম জন্মোৎসব যথাযোগ্য মর্যাদায় যৌথভাবে পালনে সম্মত হয়েছেন।
৪১. সরকারি চাকরিরত ব্যক্তি এবং শিক্ষার্থীদের প্রয়োজন অনুযায়ী আগামী ৫ বছর ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং প্রশিক্ষণ ইনস্টিটিউটে পড়াশুনা ও প্রশিক্ষণের জন্য বাংলাদেশকে ৩০০ বৃত্তি দেবে।
৪২. আঞ্চলিক সহযোগিতা উন্নয়নে সার্কের ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করে দুদেশের প্রধানমন্ত্রী সার্ককে এমন একটি অর্থবহ ও কার্যকর সংস্থায় রূপান্তরিত করার জন্য সম্মত হয়েছেন। যাতে সংস্থাটি ইতিবাচক ও সমন্বিত পদক্ষেপের মাধ্যমে সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারে এবং পারস্পরিক সহযোগিতাকে শক্তিশালী করে এই অঞ্চলকে সমৃদ্ধশালী করে তোলে।
৪৩. বিমসটেকের অধীনে আঞ্চলিক সহযোগিতা সুদৃঢ় করতে গৃহীত পদক্ষেপগুলোকে দুই নেতা স্বাগত জানিয়েছেন। এ প্রসঙ্গে ঢাকায় বিমসটেক সচিবালয় স্থাপনে বাংলাদেশ ভারতের সমর্থন চেয়েছে। ভারতও এ অনুরোধ বিবেচনার আশ্বাস দিয়েছে।
৪৪. কোপেনহেগেনে অনুষ্ঠিত বিশ্ব জলবায়ু সম্মেলন ২০০৯-এ গৃহীত উদ্যোগকে দুই প্রধানমন্ত্রী স্বাগত সমর্থন জানিয়েছেন। তারা জলবায়ু পরিবর্তনকে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জগুলোর অন্যতম অভিহিত করেন। তারা জাতিসংঘ জলবায়ু পরিবর্তন ফ্রেমওয়ার্ক কনভেনশনের (ইউএনএফসিসিসি) শর্ত ও নীতিমালার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন। এ নীতিমালার পূর্ণ, কার্যকর এবং দীর্ঘস্থায়ী বাস্তবায়ন বিশেষ করে দুর্বল, স্বল্পোন্নত দেশ, ক্ষুদ্র দ্বীপ, উন্নয়নশীল দেশ এবং আফ্রিকার প্রয়োজনের প্রতি যথার্থ বিবেচনার ওপর গুরুত্ব দেন।
৪৫. দারিদ্র্য বিমোচন এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণকে শতাব্দীর বড় চ্যালেঞ্জ বলে চিহ্নিত করেন দুই নেতা। আন্তর্জাতিক স¤প্রদায়ের এ ব্যাপারে সম্মিলিত উদ্যোগ গ্রহণ এবং স্বল্প থেকে মধ্য ও দীর্ঘমেয়াদে ইস্যুগুলো সমন্বিতভাবে তুলে ধরা উচিত বলে তারা একমত হন। তাদের মতে, কৃষি খাতে উৎপাদন বাড়াতে গ্রামীণ উন্নয়নের নীতিমালা এবং প্রযুক্তি ও উন্নয়নের সুুবিধাগুলো গ্রামে গ্রামে ছড়িয়ে দেয়ার ওপর আরো বেশি জোর দেয়া উচিত।
৪৬. দুই প্রধানমন্ত্রীই বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় জাতিসংঘের মতো আন্তর্জাতিক সংস্থার ভূমিকা আরো জোরদার করতে একটি সক্রিয় বহুপাক্ষিক ব্যবস্থার ওপর জোর দিয়েছেন। এ প্রেক্ষাপটে তারা সংস্থাটিকে আরো প্রতিনিধিত্বশীল, বিশ্বাসযোগ্য এবং কার্যকর করতে নিরাপত্তা পরিষদসহ জাতিসংঘের আশু সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরেন। বিশেষ করে এর ফলে বিশ্ব সংস্থার কাজের ধারা আরো সুসংবদ্ধ হবে বলে দুনেতা মনে করেন। আর এ সংস্কার প্রক্রিয়ায় ক্ষুদ্র দেশগুলোকে অন্তর্ভুক্ত করারও সুপারিশ করেন তারা।
৪৭. ভারতের প্রধানমন্ত্রীর অনুরোধের প্রেক্ষিতে জাতিসংঘে সংস্কার হলে নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্য হিসেবে ভারতকে সমর্থনের আশ্বাস দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। ২০১১-২০১২ মেয়াদে নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য হিসেবেও ভারতকে সমর্থন দেবে বাংলাদেশ। অন্যদিকে, ২০১৬-২০১৭ মেয়াদে নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য হিসেবে বাংলাদেশকে সমর্থন দেবে ভারত।
৪৮. দুদেশের প্রধানমন্ত্রীদের উপস্থিতিতে স্বাক্ষরিত চুক্তিগুলো হচ্ছে :
ক) অপরাধ সংক্রান্ত পারস্পরিক আইনি সহযোগিতা চুক্তি,
খ) সাজাপ্রাপ্ত আসামিদের প্রত্যর্পণ চুক্তি,
গ) আন্তর্জাতিক সন্ত্রাসবাদ, পরিকল্পিত বা সংঘবদ্ধ অপরাধ ও অবৈধ মাদক পাচার দমন চুক্তি,
ঘ) বিদ্যুৎ খাতে সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক
ঙ) সাংস্কৃতিক বিনিময় কর্মসূচি
এছাড়া ঋণ সহায়তা ও উন্নয়ন সহযোগিতার প্রতিশ্র“তি দ্রুত বাস্তবায়িত হবে বলে দুই প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন। লাইন অব ক্রেডিট ও উন্নয়ন সহযোগিতামূলক কার্যক্রমের সামগ্রিক কাঠামো দ্রুত কার্যকর করারও আগ্রহ প্রকাশ করেছেন দুই প্রধানমন্ত্রী।
৪৯. বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারত সফরকালে তার ও তার সফরসঙ্গীদের উষ্ণ ও আন্তরিক আতিথেয়তার জন্য ভারতের প্রধানমন্ত্রী ও জনগণকে ধন্যবাদ জানান।
৫০. বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশের জনগণ, সরকার ও তার নিজের পক্ষ থেকে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংকে সুবিধাজনক সময়ে সস্ত্রীক বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে সানন্দে এ আমন্ত্রণ গ্রহণ করেন। সরকারের কূটনৈতিক চ্যানেলে পারস্পরিক আলাপ আলোচনার মাধ্যমে এই সফরের সময়সূচি নির্ধারণ করা হবে।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): বাংলাদেশ, ভারত, ইশতেহার, চুক্তি, ১/১১ ;
প্রকাশ করা হয়েছে: রাজনীতি বিভাগে । বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: ধন্যবাদ জামান
লেখক বলেছেন: কমেন্টটা থাকলো...এই নিক শুধু যে সিলেটের লোকজনেরই প্রতিনিধিত্ব করছে না....নিকটা যে কার ফেক নিক সেটা বোঝা গেল...
ল্যান্জা লুকানো সহজ না
হুমায়ুন_কবির_হাকিম বলেছেন:
এককথায় লাভ-ক্ষতি কি হইল সেইটা কন। এতকিছু পড়ার সময় নাই। আর সুশান্ত দা ক্ষ্যাপলো কেন?
ধীবর বলেছেন:
বি ডি আইডল ভাই, সুশান্ত নামের ক্যালকেশিয়ানটার মন্তব্য মুছে ওকে ব্লক করে দ্যান। কেন যে এই সব রাস্তাঘাটের পোলাপান ব্লগে আসে !
লেখক বলেছেন: এটা আরেক ছাগলের নিক...ওই ছাগল কোন কোন নিকে ঘুরাঘুরি করে পুরো লিস্টি আছে আমার কাছে
াহো বলেছেন:
কিন্তু বাস মিস হয়ে গেছে। নিজামীপাবর্ত্য শান্তি চুক্তির সময় জামায়াতসহ তাদের মিত্রদের পক্ষ থেকে বলা হয়েছিলো- দেশের ওই অংশ ভারতের হয়ে যাবে। এ তথ্য তুলে ধরে সংবাদ সম্মেলনে নিজামীর কাছে এক সাংবাদিক প্রশ্ন করেন- "১১ বছরেও দেশের ওই অংশ ভারতের হয়নি, আপনাদের বক্তব্য অনুযায়ী তা কবে নাগাদ হবে?"
এর উত্তর এড়িয়ে জামায়াত আমির বলেন, "আপনার প্রশ্ন শুনলাম, কিন্তু বাস মিস হয়ে গেছে।" একথা বলেই সংবাদ সম্মেলন শেষ করেন তিনি।
লেখক বলেছেন: ছাগল
রাজর্ষী বলেছেন:
ধন্যবাদ বিডিআইডল, পুরো ইশতেহার তুলে দেওয়ার জন্য। পেপার -টেপার থেকে পড়া হয়না। আমার মনে হয় এসব বাস্তবায়ন হলে ভালো হবে। এখানে আমি খারাপ কিছুই দেখছিনা।
লেখক বলেছেন: ধন্যবাদ
সাইফুর বলেছেন:
পোষ্টটা পড়ছিসুশান্ত দ্রবিণের সমস্যা বুঝলাম না..হুট করে এসে গালিগালাজ
বিডি ভাই আপনি/ আপনারা কেমন আছেন?
লেখক বলেছেন:
ওইটা আমগো এক ছেলিব্রিটি ব্লগারের সেকেন্ড নিক...মূল নিকে আসতে শরম পায় ![]()
আমরা গম আছি
অলস ছেলে বলেছেন:
+
স্পেলবাইন্ডার বলেছেন:
সু দ্র কি ফ ই নাকি?
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...


















ভারতের পরাশক্তি হবার প্রথম বলি আমরা, বাংলাদেশের মানুষরা।