somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

বিডি আইডল
গায়ে এখনও দেশী মাটির গন্ধ...কানাডাতে আসার সাথে এই ব্লগে লেখালিখি জড়িয়ে আছে। ২০০৭ এ আসি। সে সময় থেকেই লিখি। এখন ফেবুতে বেশি এক্টিভ। ফেবু: fb.com/bdidol9x/ পেজ: fb.com/bdidol5x

কানাডাতে আসার পর যেসব টেকি জিনিষে ফতুর হইলাম [একটি মানিব্যাগ পাতলা+স্মৃতি রোমন্হন মূলক পোষ্ট]

২৯ শে জানুয়ারি, ২০১০ সকাল ১১:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


কানাডাতে আসার তিন বছর হলো এ মাসে.....এইখানকার টেকি জিনিষ সবই মেড ইন চায়না (নন টেকি জিনিষও তাই...ফরাসীতে এরে বলে Fabriqué en Chine)...তবে জিনিষের গুণগত মান বেশ ভালোই...সাথে আছে ওয়ারেন্টি ও কাস্টোমার সার্ভিস...

প্রথম মানিব্যাগ হাল্কা হয় এসার ল্যাপটপ কিনে (৯০০$) acer aspire 5610z অনেকেই বলেছিল ভালো ব্রান্ড না...আজ ৩ বছর শেষেও বহুৎ আরামে ব্যবহার করছি.....ডিসপ্লেটা দূর্দান্ত ব্রাইট...সাথে আছে শক্তিশালী ওয়াই ফাই..



নেক্সট প্রজেক্ট ছিল ডিজিটাল ক্যামেরা..বাজেট কম তাই অল্প দামে পয়েন্ট এন্ড শুট খুজতেছিলাম..দূর্বলতা ছিল এই বিষয়ে সনি ব্র্যান্ডে....কিনলাম Sony Cyber Shot DSC-W50 (৩০০$)...এখনও খুবই ভালো ছবি তুলে যাচ্ছে....



এরপর আবার ল্যাপটপ (নিজের জন্য না...বৌয়ের জন্য! এক ল্যাপ নিয়া দুইজনের টানাটানি আর সহ্য হইতেছিলো না, তবে আমার সুবোধ, লক্ষী বৌ সেকেন্ড হ্যান্ডে আপত্তি করে নাই ;) ) এক বাঙ্গালি স্টুডেন্ট এর কাছ থেকে নিলাম HP Compaq nx7400 (৬০০$)...আমারের এসারের মত এত ভালো না হলেও ব্যাটারির সমস্যা বাদে ভালোই চলছে (দুই ল্যাপিরই ব্যাটারি খুলে ড্রয়ারে ফেলে রেখেছি আজ মেলাদিন হলো)...



পরের প্রজেক্ট ছিল এমপি-থ্রি প্লেয়ার....সবাই দৌড়ায় আইপড...আমি কইলাম না! দাম বেশি...খোজ চললো..মাত্রই তখন বাজারে এসেছে স্যামসাংয়ের YP-P2 মডেলটা....টাচ স্ক্রিণ....৮ গিগা মেমরি...৩" স্ক্রিণ....ভিডিও চলে ভালো....রিস্ক নিয়ে কিনে ফেললাম...(২০০$)....২ বছর শেষেও একদম ভেজাল ছাড়া চলছে...



এরপর গাড়ী কিনার অর্থনৈতিক ধাক্কায় বড় বিরতি গেল :(( (পুরা ৬০০০$)... কষ্টে-সৃষ্টে দিন কাটাই...এই ফাকে প্রয়োজনে নেওয়া লাগলো মোবাইল ফোন (দুটো লাইন).....এটা নিয়ে সেসময় একটা পোষ্ট দিয়েছিলাম বহুদিন পর মোবাইল নিলাম এটার অভিজ্ঞতা খুবই খারাপ...(আমাদের হারামির ফোনের মতই এদের রেট+সার্ভিস)...৩ বছরের চুক্তিতে আছি বলে কিছু করতেও পারছি না...একটা এলজি শাইন আর একটা মটোরলা রেজর ভি ৯...





সে সময় একই সাথে হুজুগে কিনে ফেলি একটা জিপিএসও...Garmin nüvi 255W (২৩০$)



এটা অবশ্যই ভালোই কাজ করছে....

আর কোন টেকি গেজেট কিনার মত আর পয়সা-টাকা নাই...শুধু গত ক্রিসমাস সেলে মোবাইল ফোনের জন্য একটা ব্ল-টুথ কিনছি (২২$) Jabra BT5020 ড্রাইভিং এ কথা বলার চেয়ে এটা আমার এখন বেশি কাজে লাগতাছে মোবাইল থেকে গান শুনার জন্য! কেউ টেরও পায়না আশে-পাশে :)



আর কোন গেজেট-ফেজেটের দিকে নাই...শুধু একটা এসএলআরের দিকে চোখ আছে....এই বিষয়ে একখান পোষ্ট দেবার আশা রেখে এই পোষ্ট থেকে বিদায় :)
সর্বশেষ এডিট : ০২ রা অক্টোবর, ২০১২ সকাল ৭:৫৬
৩৫টি মন্তব্য ২৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×