উপরের কম্পিউটারের টাওয়ারের মত দেখতে এই জিনিষটার পিছনে নরওয়ে সরকারের খরচ হয়েছে ৯ মিলিয়ন ইউএস ডলার...মূল অর্থায়নের ছিল আমাদের গেটস আংকেলের বিল এন্ড মেলিন্ডা ফাউন্ডেশন এবং ইউকে, নরওয়ে, অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড এবং সুইডেন।
এই স্হাপনাটি বানানো হয়েছে পৃথিবীর তাবৎ গাছ-পালা, শস্যের বীজ সংরক্ষণের জন্য....পৃথিবীর যেকোন দুর্যোগ (যেমন ২০১২ এর সম্ভাব্য ডুমসডে...পারমাণবিক যুদ্ধ ইত্যাদি) এ যেন এইসব বীজের কোন ক্ষতি না হয়...এবং পরবর্তীতে যেন এসব থেকে আবার নতুন শস্য-গাছ জন্মানো যায়!
এটি বানানো হয়েছে নরওয়ের এক জনমানবহীন দ্বীপ স্পিটসবার্গেনে এ...এটি নর্থ পোল থেকে ৮১০ মাইল দূরে...
এখানে বীজে রাখলে এটি কয়েকশ বছর (এমনি ক্ষেত্র বিশেষে সহস্র বছরও) সংরক্ষিত থাকবে বলে তাদের দাবী...এটার উচ্চতা সী-লেভেল থেকে ৪৩০ ফুট উপরে...যদি দুই মেরুর বরফ গলেও যায়ও..তাও এটি ডুববে না....এই দ্বীপের ভৌগলিক অবস্হানের কারণে এখানে ভূমিকম্প হবার সম্ভাবনা খুবই কম...আশ-পাশের তাপমাত্রাও বীজ সংরক্ষণের জন্য সহায়ক....
২০০৮ এর ফেব্রুয়ারীতে এটির অফিসিয়ার উদ্ভোদন হয়...তাদের বর্তমান মজুদ ৪ লক্ষের উপর বীজ!
মজার বিষয় হলো বীজ পাঠাতে পারবেন সম্পূর্ণ বিনাপয়সায়...কোন খরচ নেই (ডাক খরচ বাদে)...এবং তারা বীজ সংরক্ষণের বীমাও দিবে!! পাঠাতে চাইলে যোগাযোগ করুন এই ঠিকানায়
নিউজ ভিডিওঃ
আরো তথ্য..উইকি
সর্বশেষ এডিট : ০২ রা অক্টোবর, ২০১২ সকাল ৮:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



