আমার প্রিয় পোস্ট

বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য হবার চেষ্টায় আছি....

পৃথিবীর তাবৎ বাঘা-বাঘা প্রশাসনের যমদূতঃ উইকিলিকস (WikiLeaks)

৩০ শে জুলাই, ২০১০ রাত ১২:১২

শেয়ারঃ
0 16 0



টাইমস ম্যাগাজিন এই সাইট সম্পর্কে বলেছেঃ

"... could become as important a journalistic tool
as the Freedom of Information Act."

২০০৬ সালে চালু হওয়া এই সাইটটি প্রথম বড় রকমের আলোচনায়া আসে ২০০৯ তে অস্ট্রেলিয়ান ইন্টারনেট সেন্সরশিপের ব্যাপারে তথ্য ফাসঁ করে দিয়ে...

কি নিয়ে এই সাইট? এতে আছে গোপনীয় দলিল...মূলত: সরকারী..যেগুলো কোনভাবেই মিডিয়াতে আসার কথা নয়...জার্মান-সুইজ্যারল্যান্ড বেসড এই সাইটটি সম্প্রতি বিপুল আলোচনায় উঠে আসে আফগান যুদ্ধের মার্কিন গোপন দলিল পত্র ফাসঁ করে দিয়ে ........ .আফগান ওয়ার ডায়রী ২০০৪-২০১০ নামে এই তথ্যগুলো ফাসঁ করা হয়...বিব্রত মার্কিন সরকার এটা ধামাচাপা দেবার উপায় খুজছে এখন....৯০,০০০ হাজারের বেশি দলিল প্রকাশ করলেও সাইটের এডিটর প‌্যানেল আরো ১৫,০০০ ডকুমেন্ট পরে প্রকাশ করবে বলে জানিয়েছে....যে বিষয়গুলো উঠে এসেছে এই গোপন দলিল থেকেঃ

--তালেবান জঙ্গিদের পাকিস্তানের আইএসআই সাহায্য করেঃ অস্ত্র ও গোলাবারুদ এবং প্রশিক্ষণ দিয়ে। ভূমি থেকে আকাশে ছোড়ার মতো ক্ষেপণাস্ত্রও জঙ্গিদের কাছে পাচার করছে তারা।
--তালেবান নেতাদের পাকড়াও করা এবং হত্যার জন্য সেনা ও নৌবাহিনীর সমন্বয়ে যুক্তরাষ্ট্রের বিশেষ একটি বাহিনীও আফগানিস্তানে নিয়োজিত রয়েছে।
--তালেবানদের পেতে রাখা বোমা বা ন্যাটো অভিযানের কারণে বেসামরিক হতাহতের ঘটনা যেভাবে মিডিয়া থেকে চেপে রাখা হয়েছে সে সবের বর্ণনা। যেমন, ভুল করে ১৯৫ বেসামরিক লোককে হত্যার বর্ণনা যেটা কোন জায়গা আসে নি।
--ইরান অস্ত্র, টাকা-পয়সা ও প্রশিক্ষণ ও আশ্রয় দিয়ে মার্কিন বাহিনীর বিরুদ্ধে লড়তে সাহায্য করছে জঙ্গীদের।
--আফগানিস্তানে প্রভাব বিস্তারের জন্য আফগান কর্মকর্তাদের লাখ লাখ ডলার ঘুষও তেহরান। ইরান থেকে প্রস্তুত হয়ে আফগানিস্তানে হামলা চালাচ্ছে জঙ্গীদের আত্মাঘাতী দল.......ইত্যাদি...বিস্তারিত আরো আছে এ সপ্তাহের নতুনদেশ পত্রিকায়. ..

এইরকম আরো চমকপ্রদ তথ্য....এই তথ্য ফাসেঁর ঘটনায় তারা এর হোতাদের খুজে বের করার চেষ্টা করছে...তার বলছে এ দলিল প্রকাশ যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য হুমকি হয়ে দেখা দিতে পারে!

সাইটিটি সম্পর্কে আরো বিস্তারিত তথ্য আছে উইকিপিডিয়াতে ...

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): উইকিলিকসউইকিপিডয়াআফগানিস্হান ;
প্রকাশ করা হয়েছে: খবরব্লগরব্লগর  বিভাগে । সর্বশেষ এডিট : ৩০ শে জুলাই, ২০১০ রাত ১:১২ | বিষয়বস্তুর স্বত্ত্বাধীকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ৩০ শে জুলাই, ২০১০ রাত ১২:১৬
শূণ্য উপত্যকা বলেছেন: ভাল জিনিস শেয়ার করলেন। আগেই কোথাও সাইটটি সম্পর্কে পড়েছিলাম। আজ ভাল করে খেতে হবে।
৩০ শে জুলাই, ২০১০ রাত ১২:২৩

লেখক বলেছেন: আমি নিজেই শুনেছি কয়েকদিন আগে...অপ্রচলিত সাইট এইদিকে এটা

৩০ শে জুলাই, ২০১০ রাত ১২:২৪

লেখক বলেছেন: এদের ডোমেইন মালিককে পুলিশ ধরেছিল জার্মানিতে...এছাড়া এডিটরিয়াল প‌্যানেলের লোকজনদের ব্রিটিশ গোয়েন্দারা মৃত্যু হুমকি দিয়েছিলা...

সাইটটির হোস্টিং বন্ধ করার চেষ্টা করা হয়েছে বহুবার...লাভ হয়নি

৩. ৩০ শে জুলাই, ২০১০ রাত ১২:২৬
এক্স বলেছেন: কপ্টার থেকে সাংবাদিক হত্যার ভিডিও লিক কারীকে তো কোর্ট মার্শাল করসে... কিন্তু মার্কিন সৈন্যরাও তো মানুষ. কত আর সহ্য হয়...
০২ রা আগস্ট, ২০১০ সকাল ৮:১৭

লেখক বলেছেন: শুধু এইটা এইরকম অনেকগুলো বিষয়ই আছৈ

৪. ৩০ শে জুলাই, ২০১০ ভোর ৬:৪১
নিস্সঙ্গ যোদ্ধা বলেছেন: +++++++++++

দ্যাটস কলড রিয়েল জার্নালিজম।
৩০ শে জুলাই, ২০১০ রাত ৯:৩৫

লেখক বলেছেন: ইয়াপ.....

৫. ৩১ শে অক্টোবর, ২০১০ ভোর ৪:২৪
বিডি আইডল বলেছেন: এবার ইরাক যুদ্ধ নিয়ে দলিল প্রকাশিত হয়েছে উইকিলকসে
৬. ৩১ শে অক্টোবর, ২০১০ বিকাল ৪:২৮
রিয়াদরকস্ বলেছেন: আমেরিকার মতো বিশ্ব বেহেয়াদের এতে কোন ভাবান্তর হয়নি। আশ্চর্য !
৭. ০৯ ই ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:৪৭
মানুষ বলেছেন: আজ কয়েকটা জায়াগায় পড়লাম যে উইকিলিকস নাকি মোসাডের সৃষ্টি। কতটুকু সত্যি কে জানে?

 

মোট সময় লেগেছে ১.০১৯১ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
লাইফটা মাঝে মাঝে তেজপাতা মনে হয়

bdidol @ gmail.com
fb.me/bdidol
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ