
সম্প্রতি মার্কিন গবেষণায় বের হয়ে এসেছে ঘুম নিয়ে চমকপ্রদ কিছু তথ্য! সামারি করে একসাথ করলে যা দাড়ায়ঃ
১) ৭ ঘন্টার চেয়ে বেশী বা কম ঘুমালে হৃদরোগের (cardiovascular disease) ঝুকি অনেক বেড়ে যায়
২) ৫ ঘন্টার কম ঘুমালে এনজিনা, করোনারি হার্ট ডিজিজ এবং হার্ট এর্টাকের ঝুকি দ্বিগুণ হয়ে যায়
৩) কম ঘুমালে সবচেয়ে ঝুকির মধ্যে থাকে ৬০ বছরের নীচে প্রাপ্তবয়স্ক যে কোন লোক
৪) নারীদের মধ্যে যারা ৫ ঘন্টা বা তার কম ঘুমায় তাদের হৃদরোগের ঝুকি বাড়ে ২.৫ গুণ
৫) যাদের ঘুম আসে না তাদের শুয়ে থাকলেও মস্তিস্কের সক্ষমতা ও মটর রিয়্যাকশ্যান বৃদ্ধি পায়
৬) ডায়াবেটিস, ডিপ্রেশন এবং হাই ব্লাড প্রেসার যাদের আছে এরা কম ঘুমালে শরীরের মেটাবলিজম এবং হরমোনাল ক্রিয়া ব্যতয় ঘটে, যেটা হৃৎপিন্ডের আর্টারির উপর চাপ ফেলে
তাই যারা কম বা বেশী ঘুমান ...৭ ঘন্টায় এটাকে অভ্যাস করুন
খবর সুত্র: এএফপি। গবেষণা নিবন্ধগুলো SLEEP জার্নালে প্রকাশিত।
সর্বশেষ এডিট : ২২ শে অক্টোবর, ২০১২ ভোর ৫:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


